P.D.B High School, Shahjibazar, Habiganj

P.D.B High School, Shahjibazar,  Habiganj

Share

It was consist of 1968. This page Run by Ex-Student

16/04/2026

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় শাহজিবাজার এর ৫৮ বছরের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় সংযোজিত হলো।

১৯৮১ ব্যাচের শিক্ষার্থীদের সহপাঠী জনাব জোবেরা রহমান লিনু ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য
এ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা "স্বাধীনতা পুরস্কার ২০২৬" অর্জন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে আজ ১৬/০৪/২০২৬ খ্রি. তারিখে "স্বাধীনতা পুরস্কার ২০২৬" গ্রহণ করেছেন।

জনাব জোবেরা রহমান লিনু বাংলাদেশের প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়। তিনি ১৯৭৭ সালে মাত্র ১২ বছর বয়সে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার জাতীয় নারী সিঙ্গেলস চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে অনন্য এক রেকর্ড গড়েন। এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়। তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

তাঁর পিতা জনাব শেখ আবদুর রহমান শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের প্রথম বাঙালি ব্যবস্থাপক ছিলেন। সে সুবাদে তিনি এ বিদ্যালয়ে তাঁর শিক্ষা জীবনের উল্লেখযোগ্য সময় কাটান। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্রের হিলটপ আবাসিক এলাকায় অফিসার্স ক্লাবে টেবিল টেনিসে তাঁর হাতেখড়ি হয়।

তাঁর এ অর্জন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাহজিবাজার এর পরিবারের জন্য একটি গর্বের মূহুর্ত।

আমরা জনাব জোবেরা রহমান লিনুকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

Photos from P.D.B High School, Shahjibazar,  Habiganj's post 18/03/2026

বানরের আয়না বইটি লিখেছেন মহিউদ্দিন মোহাম্মদ (ব্যাচ-২০০২)। বইটি উৎসর্গ করা হয়েছে সবার প্রিয় শিক্ষক মরহুম ওমর আলী স্যারকে।

25/02/2026

[বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, শাহজিবাজার, হবিগঞ্জ ৮ম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় মোট ১৮টি বৃত্তি পেয়ে এবার স্কুল প্রতিষ্ঠার পর থেকে সর্বকালের সেরা সাফল্য অর্জন করেছে। অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই।]

Want your school to be the top-listed School/college in Habiganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Shahjibazar Power Station, Madhabpur, Habiganj
Habiganj
3332