সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা।

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা।

সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা।, School, চন্দ্রছড়ি দরবার শরীফ, ধুলিয়াখাল/মিরপুর রোড, Habiganj.

সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা।  পরিবারের সিনিয়র শিক্ষিকা মোছাঃ সূবর্ণা ম্যাডামের বিয়েতে আমরা সবাই।...
17/07/2026

সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা। পরিবারের সিনিয়র শিক্ষিকা মোছাঃ সূবর্ণা ম্যাডামের বিয়েতে আমরা সবাই। মহান আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনে বরকত দান করেন।

প্রিয় সূবর্ণা ম্যাডামকে শুভকামনা ও বিদায়আগামী ১৭ জুলাই,২০৬২খ্রি.শুক্রবার আমাদের প্রিয় সূবর্ণা ম্যাডামের শুভ বিবাহ উপল...
14/07/2026

প্রিয় সূবর্ণা ম্যাডামকে শুভকামনা ও বিদায়

আগামী ১৭ জুলাই,২০৬২খ্রি.শুক্রবার আমাদের প্রিয় সূবর্ণা ম্যাডামের শুভ বিবাহ উপলক্ষে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

কর্মস্থলে আপনার আন্তরিকতা, স্নেহ, দায়িত্ববোধ ও সুন্দর ব্যবহারের স্মৃতি আমরা সবসময় হৃদয়ে লালন করব।

আপনার নতুন জীবনের প্রতিটি দিন হোক ভালোবাসা, শান্তি, সুখ ও আল্লাহর অশেষ রহমতে পরিপূর্ণ। মহান আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনকে সুখী, সমৃদ্ধ ও বরকতময় করুন।

শুভ বিবাহ ও শুভ বিদায়, প্রিয় ম্যাডাম।
আপনার নতুন জীবনের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা। 💐🤍

চলছে অর্ধবার্ষিক পরীক্ষা-২৬ খ্রি।সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা।
25/06/2026

চলছে অর্ধবার্ষিক পরীক্ষা-২৬ খ্রি।
সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা।

সম্মানিত অভিভাবকবৃন্দ,❤️আগামীকাল 25/06/2026 রোজ বৃহস্পতিবার থেকে মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে🤲। সকল শিক্ষার্থ...
24/06/2026

সম্মানিত অভিভাবকবৃন্দ,❤️

আগামীকাল 25/06/2026 রোজ বৃহস্পতিবার থেকে মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হবে🤲। সকল শিক্ষার্থীকে সময়মতো উপস্থিত থাকা এবং পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার অনুরোধ করা যাচ্ছে। সন্তানদের পড়ালেখার প্রতি বিশেষ নজর রাখার জন্য ধন্যবাদ।

আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীকে সফলতা দান করুন। আমিন।

08/06/2026

📢 অভিভাবকদের অবগতির জন্য

সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৯ জুন মঙ্গলবার থেকে মাদ্রাসার পাঠদান কার্যক্রম যথারীতি শুরু হবে। শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে মাদ্রাসায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদ। 🌹

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।ঈদ মোবারক ❤️
28/05/2026

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
ঈদ মোবারক ❤️

21/05/2026

শ্রেণি--সপ্তম।
বিষয়--বাংলা ২য় পত্র।
ক্লাস নিচ্ছেন-- মোহাম্মদ জসিম উদ্দিন।

#কারক
বাংলা ব্যাকরণে ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্য পদের যে সম্পর্ক বোঝায় তাকে কারক বলে।
উদাহরণ:
রাহিম বই পড়ে।
এখানে “রাহিম” কাজটি করছে এবং “বই” কাজের বস্তু। তাই এদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে। এ সম্পর্কই কারক।

#কারক কত প্রকার ও কী কী?
কারক মোট ৬ প্রকার।
১. কর্তৃকারক
২. কর্মকারক
৩. করণকারক
৪. সম্প্রদান কারক
৫. অপাদান কারক
৬. অধিকরণ কারক

১. কর্তৃকারক
যে পদ দ্বারা কাজ সম্পাদনকারীকে বোঝায় তাকে কর্তৃকারক বলে।
উদাহরণ:
রাহিম স্কুলে যায়।
পাখি আকাশে উড়ে।
এখানে “রাহিম” ও “পাখি” কাজ করছে, তাই এগুলো কর্তৃকারক।

২. কর্মকারক
যার ওপর কাজের প্রভাব পড়ে তাকে কর্মকারক বলে।
উদাহরণ:
আমি বই পড়ি।
মা ভাত রান্না করেন।
এখানে “বই” ও “ভাত” কাজের বস্তু, তাই কর্মকারক।

৩. করণকারক
যার সাহায্যে কাজ সম্পন্ন হয় তাকে করণকারক বলে।
উদাহরণ:
সে কলম দিয়ে লিখে।
কৃষক লাঙল দিয়ে জমি চাষ করে।
এখানে “কলম” ও “লাঙল” কাজের উপকরণ, তাই করণকারক।

৪. সম্প্রদান কারক
যাকে কিছু দেওয়া হয় তাকে সম্প্রদান কারক বলে।
উদাহরণ:
শিক্ষক ছাত্রকে পুরস্কার দিলেন।
বাবা আমাকে বই দিলেন।
এখানে “ছাত্রকে” ও “আমাকে” কিছু দেওয়া হয়েছে, তাই সম্প্রদান কারক।

৫. অপাদান কারক
যা থেকে বিচ্ছেদ, দূরত্ব বা উৎপত্তি বোঝায় তাকে অপাদান কারক বলে।
উদাহরণ:
গাছ থেকে পাতা পড়ে।
ঢাকা থেকে চট্টগ্রাম দূরে।
এখানে “গাছ থেকে” ও “ঢাকা থেকে” বিচ্ছেদ বা দূরত্ব বোঝাচ্ছে।

৬. অধিকরণ কারক
যে পদ দ্বারা স্থান, কাল বা অবস্থান বোঝায় তাকে অধিকরণ কারক বলে।
উদাহরণ:
আমরা মাঠে খেলি।
সকালে শিশির পড়ে।
এখানে “মাঠে” স্থান এবং “সকালে” কাল বোঝাচ্ছে, তাই অধিকরণ কারক।

#সহজে মনে রাখার উপায়
কর্তা কাজ করে,
কর্ম কাজ সয়ে,
করণ সাহায্য করে,
সম্প্রদান পায়,
অপাদান থেকে বোঝায়,
অধিকরণ স্থান বা কাল বোঝায়।

চলছে ১ম পর্বের ৩য় মাসিক পরীক্ষা।
17/05/2026

চলছে ১ম পর্বের ৩য় মাসিক পরীক্ষা।

16/05/2026

শ্রেণি-- প্রথম।
বিষয়--আরবি।
হাফেজ ক্বারী আব্দুল হান্নান সাহেব।

একজন ভালো শিক্ষক জাতির শ্রেষ্ঠ সম্পদ।তারা প্রতিদান আশা না করেই জ্ঞানের আলো ছড়িয়ে যান।সমাজে যত সফল মানুষ আছে, তাদের পেছ...
15/05/2026

একজন ভালো শিক্ষক জাতির শ্রেষ্ঠ সম্পদ।

তারা প্রতিদান আশা না করেই জ্ঞানের আলো ছড়িয়ে যান।
সমাজে যত সফল মানুষ আছে, তাদের পেছনে কোনো না কোনো শিক্ষকের ত্যাগ ও দোয়া জড়িয়ে আছে।

Address

চন্দ্রছড়ি দরবার শরীফ, ধুলিয়াখাল/মিরপুর রোড
Habiganj
3301

Opening Hours

Monday 09:00 - 14:30
Tuesday 09:00 - 14:30
Wednesday 09:00 - 14:30
Thursday 09:00 - 14:30
Saturday 09:00 - 14:30
Sunday 09:00 - 14:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৈয়দ কুতুবুল আউলিয়া রহ. সুন্নিয়া দাখিল মাদরাসা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category