Deena-nath Institution Satkapon Model High School

Deena-nath Institution Satkapon Model High School শিক্ষা ___প্রগতি ____শৃঙ্খলা ____উন্নতি This is not an official page but if the authorities want or request we will use it for official purposes.

This is an alumni only reunion. Through this page you can find your lost days.

আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় প্রণয় স্যার 🙏❤️স্যারের ভালবাসা, শাসন ও ক্লাসগুলো এখনও কে কে মিস করেন?
24/03/2026

আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় প্রণয় স্যার 🙏❤️

স্যারের ভালবাসা, শাসন ও ক্লাসগুলো এখনও কে কে মিস করেন?

চাকরিজীবনের শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে বিদ্যালয়েই মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক ভারপ্রাপ্ত প্র...
30/10/2025

চাকরিজীবনের শেষ কর্মদিবসে হৃদরোগে আক্রান্ত হয়ে বিদ্যালয়েই মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হামিন দামিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফজলুল করিম উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩১ অক্টোবর শুক্রবার তার কর্মজীবনের শেষ দিন ছিল।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আজ বৃহস্পতিবার তার শেষ কর্মদিবস।
বিদ্যালয় চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে তার সহকর্মীরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

10/09/2025

আয় আরেকটিবার আয়রে সখা প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়
ও সেই চোখের দেখা প্রাণের কথা
সে কি ভোলা যায়।।

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।অধ্যাপক থেমে গিয়ে বললেন:— "কে শিস দিল...
29/07/2025

একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই এক ছাত্র শিস দিয়ে বসল।

অধ্যাপক থেমে গিয়ে বললেন:
— "কে শিস দিল?"

কেউ কোনো উত্তর দিল না।

তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শিস দিল।
অধ্যাপক আবার থেমে জিজ্ঞেস করলেন:
— "কে শিস দিচ্ছে?"

তবুও কেউ উত্তর দিল না।

তিনি আবার ক্লাস শুরু করলেন। কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শিস এল,
তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন:
— "আজকের ক্লাস এখানেই শেষ। তবে আমি তোমাদের একটা গল্প শোনাব।"

ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা, সবাই মনোযোগ দিল।

অধ্যাপক বললেন:
"এক রাতে ঘুম আসছিল না, অস্থির হয়ে বাসা থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না।

হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা, হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন।
আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, 'মা, কিছু সাহায্য লাগবে কি?'
তিনি খুশি হলেন, গাড়িতে উঠলেন।

চলতে চলতে বুঝলাম, তিনি আমাকে ভালোভাবেই চেনেন।
তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন:

— ‘ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে, সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন।’

আমি বললাম:
— 'নিশ্চয়ই মা, কিন্তু নামটা বললে তো আমি তাকে চিনতে পারব।'

তিনি হেসে বললেন:
— 'নাম বলার দরকার নেই। আপনি নিজেই তাকে চিনে ফেলবেন — সে খুব দুষ্ট, সব সময় ক্লাসে শিস দেয়।'"

এই কথা শুনে ক্লাসের সব ছাত্র ঘুরে তাকাল সেই শিস দেওয়া ছাত্রের দিকে!

অধ্যাপক তখন বললেন:
"এসো ছোট ভাই, তুমি কি ভাবছো, আমি এই পিএইচডি সার্টিফিকেট গাঁধার হাট থেকে কিনেছি?"

16/07/2025

আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন অশোক স্যারের কন্ঠে এই গানটি শুনেনি এমন প্রজন্ম খুঁজে পাওয়া সত্যি দুষ্কর।

কিন্তু ২০ বছর পূর্বে স্কুল ত্যাগ করে আসলেও মনের মধ্যে সব সময় প্রশ্নটা ঘুরপাক খায়,
অসখ স্যারকে ভালবাসে না এমন ছাত্রছাত্রী খুঁজে পাওয়া অনেক কঠিন,
গত ২০/২৫ বছরের বাংলা রচনায় "প্রিয় শিক্ষক" রচনাতে যে নামটি সবচেয়ে বেশি এসেছে সেটিও আমাদের অশোক স্যার।
তবে
আমাদের স্যারের এতো দুঃখ কেন যে, গত দুই যুগেরও বেশি সময় ধরে এই চোখের নদীর গান গেয়ে চলেছেন?

সেই ২০ বছর আগেও শুনতাম, এখনও শুনতে হচ্ছে।।
😞😞😞

অশোক স্যার মানে তো আমাদের কাছে এক ডিব্বা ভালবাসা। 😍😍😍😍

05/07/2025

মনু ভাইয়ের জানাজার নামাজ
আগামীকাল রবিবার,
সকাল ১১:০০ ঘটিকায়
স্থানঃ বাহুবল মাদ্রাসা মাঠ

তোমার যদি ফ্রিজে খাবার থাকে,গায়ে কাপড় থাকে,মাথার ওপর ছাদ থাকে,রাতে ঘুমাবার জন্য জায়গা থাকে ---বুঝবে,গোটা পৃথিবীর ৭৫% লোক...
12/05/2025

তোমার যদি ফ্রিজে খাবার থাকে,
গায়ে কাপড় থাকে,
মাথার ওপর ছাদ থাকে,
রাতে ঘুমাবার জন্য জায়গা থাকে ---
বুঝবে,
গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে তুমি ধনী।

তোমার পকেটে যদি কিছু টাকা থাকে,
মন মত যেখানে খুশি যেতে পার ---
বুঝবে,
তুমি গোটা পৃথিবীর ১৮% বিত্তশালীদের একজন।

তুমি যদি সুস্থ-সবল-নিরোগ­ শরীর নিয়ে আজকের দিনটা বাঁচতে পার ---
তাহলে বুঝবে তুমি পৃথিবীর সেই ১০ লক্ষ লোকের চাইতে সুখী যারা আগামীকাল বা আগামী সপ্তাহের মধ্যেই মারা যাবে।

তুমি যদি আমার এই বার্তাটা পড়তে পার এবং এর অর্থও বুঝতে পার ---
তার মানে তুমি সেই ৩০ লক্ষ মানুষের চেয়ে ভাগ্যবান যারা চোখে দেখতে পায়না বা মানসিক সমস্যায় ভোগে।
___
জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলাবার স্থান নয়,
সৃষ্টিকর্তার ওপর অহেতুক অভিযোগের সময়কাল নয়।

হাজারটা কারণে,
আমাদের উচিত সৃষ্টিকর্তার ওপর কৃতজ্ঞ হওয়া।

আজ যে আমরা স্বাভাবিক জীবনযাপন করছি,
এজন্য'ই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করি।

"আমিন"

আজ ডিএনআই এর প্রিয় প্রাঙ্গণে দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আমা...
18/02/2025

আজ ডিএনআই এর প্রিয় প্রাঙ্গণে দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি মডেল হাইস্কুলের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় শিক্ষাগুরু ফজল স্যারের আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ভাল থাকবেন স্যার আমাদের ভালোবাসায় 🙏🙏

26/12/2024

৩৫ বছরের শিক্ষকতা জীবনের বিদায় সংবর্ধনা জানাতে ছাত্রছাত্রীদের অভিনব আয়োজন।

 শুধুমাত্র লটারির মাধ্যমে নির্বাচিত ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির জন্য নিম্নবর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র অত্যাবশ্যক। ভর...
24/12/2024



শুধুমাত্র লটারির মাধ্যমে নির্বাচিত ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থীদের ভর্তির জন্য নিম্নবর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র অত্যাবশ্যক।
ভর্তি কার্যক্রম আগামী ২৬/১২/২৪ ইং রোজ বৃহস্পতিবার দুপুর ২:০০ ঘটিকার মধ্যে সম্পন্ন করতে হবে।

😢😢 ফজল স্যার বিহীন প্রথম স্কুল আজ 😢😢"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটেআমি বাইব না,আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো...
01/12/2024

😢😢 ফজল স্যার বিহীন প্রথম স্কুল আজ 😢😢

"যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
আমি বাইব না,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে গো
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

গত বৃহস্পতিবার স্যারের কর্মজীবনের শেষ ক্লাস ছিল।
প্রিয় স্যারের উপস্থিতি সব সময়'ই স্কুল প্রাঙ্গণকে মুখরিত রাখতো, সতেজ-প্রাণবন্থ রাখতো।
সময়ের আবর্তে স্যার বিদায় নিয়েছেন আমাদের প্রিয় প্রাঙ্গণ থেকে, স্যারের পদচিহ্ন আর পড়বে না আমাদের সবুজ ক্যানভাসে।

স্যারের অবসর জীবন ভাল কাটুক, সুন্দর কাটুক
ভাল থাকবেন স্যার, সুস্থ থাকবেন স্যার।
আমাদের ভালবাসা ও শ্রদ্ধা সব সময় আপনার সাথে থাকবে।।

Address

Bahubal
Habiganj
3310

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 05:00
Wednesday 09:00 - 05:00
Thursday 09:00 - 01:30
Saturday 09:00 - 05:00
Sunday 09:00 - 05:00

Telephone

01749737935

Alerts

Be the first to know and let us send you an email when Deena-nath Institution Satkapon Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Deena-nath Institution Satkapon Model High School:

Shortcuts

Share

Category