Badrul alom বদরুল আলম

Badrul alom বদরুল আলম Head Master in Inathgonj High School

05/01/2022
 #স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয় কেন ?স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে স্নান করার সময় আমরা প্র...
31/12/2021

#স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয় কেন ?

স্ট্রোক সাধারণত বাথরুমেই বেশি হয়ে থাকে কারন,বাথরুমে ঢুকে স্নান করার সময় আমরা প্রথমেই মাথা এবং চুল ভেজাই যা একদম উচিৎ নয়। এটি একটি ভুল পদ্ধতি।

এইভাবে প্রথমেই মাথায় জল দিলে রক্ত দ্রুত মাথায় উঠে যায় এবং কৈশিক ও ধমনী একসাথে ছিঁড়ে যেতে পারে। ফলস্বরূপ ঘটে স্ট্রোক অতঃপর মাটিতে পড়ে যাওয়া,

কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রোক বা মিনি স্ট্রোকের কারণে যে ধরনের ঝুঁকির কথা আগে ধারণা করা হতো, প্রকৃতপক্ষে এই ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ।

বিশ্বের একাধিক গবেষণা রিপোর্ট অনুযায়ী, স্নানের সময় স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু বা পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। চিকিৎসকদের মতে স্নান করার সময় কিছু নিয়ম মেনে স্নান করা উচিত।

সঠিক নিয়ম মেনে স্নান না করলে হতে পারে মৃত্যুও। স্নান করার সময় প্রথমেই মাথা এবং চুল ভেজানো একদম উচিৎ নয়। কারণ, মানুষের শরীরে রক্ত সঞ্চালন একটা নির্দিষ্ট তাপমাত্রায় হয়ে থাকে। শরীরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। চিকিৎসকদের মতে, মাথায় প্রথমেই জল দিলে সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালনের গতি বহু গুণ বেড়ে যায়। সেসময় বেড়ে যেতে পারে স্ট্রোকের ঝুঁকিও।

তা ছাড়া মাত্রাতিরিক্ত রক্তচাপের ফলে মস্তিষ্কের ধমনী ছিঁড়ে যেতে পারে।

#স্নানের সঠিক নিয়মঃ-

প্রথমে পায়ের পাতা ভেজাতে হবে। এরপর আস্তে আস্তে উপর দিকে কাঁধ পর্যন্ত ভেজাতে হবে। তারপর মুখে জল দিতে হবে। সবার শেষে মাথায় জল দেওয়া উচিত।

এই পদ্ধতি যাদের উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন আছে তাদের অবশ্যই পালন করা উচিৎ।

এই তথ্যগুলো বয়স্ক মা-বাবা এবং আত্মীয় পরিজনদের অবশ্যই জানিয়ে রাখুন।
ভালো থাকুন সুস্থ থাকুন।©️❤️❤️

15/08/2021

ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমিত্রা আচার্য...

✅কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের  কার্যকারিতা কতটুকু?? #গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓👉 গর্ভের...
27/07/2021

✅কারা ভ্যাক্সিন নিতে পারবেন? কোন ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু??

#গর্ভবতী_মায়েরা_কোভিড১৯_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 গর্ভের ১৪-৩৩ সপ্তাহের মধ্যে যে কোন ধরনের কোভিড১৯ ভ্যাক্সিন নিতে পারবেন। (যদি সরকার অনুমোদন দেয়)।

#গর্ভের_শিশু_কি_সুরক্ষা_পাবে❓
👉 ১৪-৩৩ সপ্তাহের মধ্যে ২ ডোজ ভ্যাক্সিন গ্রহণ সম্পন্ন করতে পারলে মায়ের শরীরে তৈরি হওয়া এন্টিবডি রক্তের মাধ্যমে গর্ভের শিশুর শরীরে যাবে এবং শিশু করোনাভাইরাস আক্রমণ থেকে সুরক্ষা পাবে।

#মা_এবং_বাচ্চার_কোন_ক্ষতি_হবে_কিনা⁉️
👉 গবেষণায় (BMJ) দেখা গিয়েছে এখন পর্যন্ত যে সব দেশে গর্ভবতী মায়েরা টীকা পেয়েছেন তাদের ক্ষেত্রে মায়েদের ভ্যাক্সিন পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়া (যেটা সবারই হতে পারে) ছাড়া অন্য কোনো সমস্যা হয়নি।
এবং বাচ্চার কোন সমস্যা হয়েছে বলেও গবেষণায় প্রমান পাওয়া যায়নি।

#দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 অবশ্যই পারবেন এবং মায়ের কাছ থেকে বুকের দুধের মাধ্যমে বাচ্চার শরীরে এন্টিবডি গিয়ে বাচ্চাকে সুরক্ষা দিবে।
এতে মায়ের (ভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া বাদে) এবং বাচ্চার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই।

#গর্ভবতী_এবং_দুগ্ধদানকারী_মা_ভ্যাক্সিন_নেয়ার_আগে_বা_পরে_কোন_সতর্কতা_অবলম্বন_করবেন_কিনা❓
👉 না। তেমন কোনো সতর্কতার দরকার নাই। স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন।

#ভ্যাক্সিন_নেয়ার_পরে_কি_ধরনের_পার্শ্বপ্রতিক্রিয়া_হতে_পারে❓
👉 জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথা, ক্লান্তি লাগা, ভ্যাক্সিন দেয়ার জায়গায় মাংসপেশিতে ব্যাথা বা লাল হয়ে যাওয়া। এগুলো যে কারোরই হতে পারে।

#যে_সব_মায়েদের_ডায়াবেটিস_উচ্চরক্তচাপ_হাঁপানী #কিডনি_রোগ_আছে_তারা_কি_ভ্যাক্সিন_নিতে_পারবেন❓
👉 হ্যাঁ। তারাও নিতে পারবেন তবে ভ্যাক্সিন নেয়ার আগে এসব রোগ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় নিয়ন্ত্রণ করে তারপর ভ্যাক্সিন নিতে পারবেন। সেজন্য নিয়মিত চিকিৎসা নিতে হবে এবং ভ্যাক্সিন নেয়ার আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

❌কারা_ভ্যাক্সিন_নিতে_পারবেন_না❓
জ্বর, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী যিনি কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাচ্ছেন, ২ সপ্তাহের মধ্যে অন্য কোন ভ্যাক্সিন নিলে, যাদের প্রকট এলার্জির সমস্যা এবং যাদের ভ্যাক্সিনের কোনো একটি উপাদানে এলার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে (আগে যদি এমন হয়ে থাকে)।

31/01/2021

সন্মানিত অভিভাবক বৃন্দ,... …
আপনাদের সন্তানদের হাতে স্মার্টফোন...

রাতে বিশেষ কারন ছাড়া তাদের হাতে ফোন রাখবেন না।
যদি ও প্রয়োজনে থাকে....
তাহলে অবশ্যই অবশ্যই রাত ৯/১০ টায় আপনাদের কাছে এনে রাখবেন....
নতুবা সে অনেক রাত পর্যন্ত ব্যবহার করবে...গেমস খেলবে...
ঘুমের অভাবে শরীর স্বাস্থ্য নষ্ট হবে।
লেখা পড়ায় অমনোযোগী হবে.
আপনার সন্তান কে আপনিই গড়ে তুলতে হবে..…..
তাদের কে সময় দিন.…
তাদের ভালো বন্ধু নির্বাচনে সহযোগিতা করুন...
সারাদিন সে কার সাথে, কিভাবে সময় কাটায়...
তার মানসিকতা ও গতিবিধির উপর নজর রাখুন।
আপনার সারা জীবনের ত্যাগ, পরিশ্রম, অর্জন সবই তো সন্তানের জন্য. ….
উপযুক্ত সন্তান হিসেবে গড়ে তুলোন....
অন্যতায় শুধু হায় ! হায় !!!!

14/01/2021
09/01/2021

আপনার আদরের সন্তান প্রতিদিন কোথায় যায়? কার সাথে মিশে? বাইরে কিভাবে সময় কাটায়? এসব ব্যাপারে নিয়মিত খোঁজ নিন এবং মনিটরিং করুন। বিশেষ করে, আপনার কন্যা সন্তানের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে কিছুটা স্ট্রিক্ট হোন। সন্তানের প্রতি বাবা-মায়ের উদাসীনতা, নৈতিক মূল্যবোধের চর্চার অভাব এবং সন্তানকে অতিরিক্ত প্রশ্রয়—অধিকাংশে তাদের উচ্ছৃঙ্খল ও অবাধ্য করে তোলে।

আপনার সামান্য অবহেলায় নষ্ট হয়ে যেতে পারে তাদের উজ্জ্বল ভবিষ্যত, এমনকি বিপন্ন হতে পারে তাদের সুন্দর জীবন। উঠতি বয়সের তরুণ তরুণীদের ক্ষেত্রে— সঙ্গদোষ একটি বড় সমস্যা। কু-সঙ্গে বিপথগামীদের সাথে মিশে, আপনার প্রিয় সন্তানটিও হয়ে যেতে পারে মাদকাসক্ত কিংবা জড়িয়ে পড়তে পারে কোন কিশোর গ্যাং এর সাথে অথবা সেক্সুয়ালি এবিউজ্ড হতে পারে আপনার আদরের মেয়েটিও। তাই আদর, সোহাগ আর আহ্লাদের পাশাপাশি সন্তানকে যথাযথ শাসন করুন এবং নৈতিকতার শিক্ষা দিন। আর তা না হলে, পরম মমতায় আগলে রাখা আপনার আদরের সন্তানটিও, সঙ্গদোষে হয়ে উঠতে পারে অন্ধকার পথের যাত্রী।

31/12/2020

Address

Inathgonj
Habiganj
3100

Telephone

01712385343

Website

Alerts

Be the first to know and let us send you an email when Badrul alom বদরুল আলম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Badrul alom বদরুল আলম:

Shortcuts

Share

Category