Habiganj Govt. High School

Habiganj Govt. High School হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা ১৮৪৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। শুরুতে প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও কালের পরিক্রমায় পরবর্তিতে এটি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে পরিচিতি পায়। স্কুলটি হবিগঞ্জ শহরের টাউন হল রোডের পাঁশে ২৯.১৮ একরবিশিষ্ট সুবিশাল জায়গা নিয়ে অবস্থিত।
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ১৮৪৩ সালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে

জংশনের অদূরে লস্করপুর নামক স্থানে অবস্থিত ছিল। লস্করপুর ছিল তখন সিলেট জেলার অধীনে, হবিগঞ্জ মাহকুমার সদর দপ্তর। ১৮৬৩ সালে উক্ত বিদ্যালয়টি এম. ই. স্কুল (মিডেল ইংলিশ স্কুল) হিসেবে রূপান্তরিত হয়। ১৮৮১ সালে মহকুমার প্রশাসনিক দপ্তরসমূহ লস্করপুর থেকে হবিগঞ্জ শহরে স্থানান্তরিত হলে অন্যান্য দপ্তরের মত এম. ই. স্কুলটিও স্থানান্তরিত হয় এবং তখন এর অবস্থান হয় পৌর অডিটোরিয়ামের পার্শে।

১৮৮৩ সালের জানুয়ারির ১ তারিখে বিদ্যালয়টি একটি পূর্ণমাত্রার উচ্চ বিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়। যশোর নিবাসী বাবু রসিক লাল সেন প্রথম প্রধান শিক্ষক হিসেবে ১৮৮৩ - ১৮৮৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯১১ খ্রিস্টাব্দের জানুয়ারির ১ তারিখে বিদ্যালয়টির পরিচালনার ভার সরকার গ্রহণ করে; বিদ্যালয়ের পরীক্ষার্থীরা তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এন্ট্রান্স পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তাদের অর্জিত ফলাফল দ্বারা বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুমুখী কার্যক্রমের ভাল ফলাফল সহজেই তৎকালীন ব্রিটিশ উচ্চ পদস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে। ১৯০৪ সালে তৎকালীন আসামের চিফ কমিশনার বিদ্যালয়ের গৃহ নির্মাণের জন্য দশ হাজার টাকা মঞ্জুর করেন। উক্ত টাকা, বিদ্যালয়ের তহবিল, ও জনগণের প্রদত্ত অনুদানে বিদ্যালয় ভবনের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯০৭ সালে এর সমাপ্তি হয়।

বিদ্যালয়ের মোট ভূমির পরিমাণ ২৯.১৮ একর। যার মাঝে বিদ্যালয় ক্যাম্পাসে ভূমির পরিমাণ ৯.৫৮ একর এবং খেলার মাঠের ভূমির পরিমাণ ১৯.৬ একর। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিসোর্স সেন্টার স্থাপনের জন্য বিদ্যালয় ক্যাম্পাসের উত্তর-পশ্চিম কোণে ৩৩ শতক ভুমি প্রদান করা হয়েছে। খেলার মাঠের অফিস সংলগ্ন এলাকায় ১.৫ একর ভূমিতে কিবরিয়া পৌর মিলনায়তন স্থাপন করা হয়েছে; যাতে পৌর কর্তৃপক্ষের স্মারক নং হঃপৌঃ/প্রশাঃ/২০০৩-৭৬৭ তাং-০৪/০৬/০৩ মোতাবেক কোনো অর্থ ছাড়াই বিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠান করার অনুমতি প্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনের উত্তর-পশ্চিম দিকে রয়েছে বিদ্যালয়ের পাঞ্জেগানা মসজিদ। বিদ্যালয়ের পশ্চিম সীমানায় ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট প্রদত্ত একটি দোতলা দালানে বিদ্যালয়ের ছাত্রাবাস রয়েছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
10/05/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

২০২২ ব‍্যাচের প্রাক্তন শিক্ষার্থী জাহিদুল ইসলাম কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

Our star from HGHS deserves our vote..হ্যালো সবাইকেআজকে সবাইকে একটা সুখবর দিতে যাচ্ছি।Mr Beast আয়োজিত Beast Game Season...
24/04/2026

Our star from HGHS deserves our vote..

হ্যালো সবাইকে
আজকে সবাইকে একটা সুখবর দিতে যাচ্ছি।

Mr Beast আয়োজিত Beast Game Season 3 তে পার্টিসিপেট করার জন্য বাংলাদেশ থেকে Finalist হিসেবে সিলেক্টেড হয়েছি। এই show টি একই সাথে USA, UK, Italy, France, Saudi Arabia প্রভৃতি দেশে শ্যুট করা হবে।

ইতোমধ্যে US Embassy তে B1/B2 ভিসার জন্য ইন্টারভিউ দিয়ে এসেছি। কিন্তু শেষ মুহূর্তে আপনাদের থেকে একটা ফাইনাল পুশ প্রয়োজন।

কারণ বাংলাদেশ থেকে ৩ জনকে finalist করা হয়েছে, তবে শেষ পর্যন্ত কেবল একজনই পার্টিসিপেট করতে পারবে। এবং সেটি সকল বাংলাদেশিদের ভোটের মাধ্যমে নির্ধারিত করা হবে।

তাই আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে ভোট প্রার্থনা করছি।
কমেন্টে ভোট দেওয়ার লিংক দেওয়া আছে। অনুগ্রহ করে লিংকে ক্লিক করে ভোট দিন এবং সম্ভব হলে পোস্টটি শেয়ার করে আমাকে সমর্থন জানাবেন।

ধন্যবাদ।

কাজী মোবারক হোসেন (সাদী)
ফিন্যান্স বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,অগ্নিস্নানে শুচি হোক ধরা।"​শতাব্দীর ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে আবারও সেজেছে আমাদের প্র...
13/04/2026

"মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।"
​শতাব্দীর ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে আবারও সেজেছে আমাদের প্রিয় প্রাঙ্গণ। বাঙালির প্রাণের উৎসব 'পহেলা বৈশাখ ১৪৩৩' উপলক্ষে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলা।

স্মৃতির জানালায় রোদ্দুর মেখে, নতুন বছরের নতুন আবাহন। এবার বৈশাখ আসবে ভিন্ন রূপে, শ্রেষ্ঠত্বের নতুন সংজ্ঞায়।

এসো হে বৈশাখ, এসো এসো... 🌿🎨

19/03/2026

HGHS Grand Iftar Mahfil 2026 🌙
Alhamdulillah for this beautiful gathering. Inshallah, we will meet again next year , even stronger.

16/03/2026

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় গ্র্যান্ড ইফতার ২০২৬
উপলক্ষে আমরা কিছু আগ্রহী শিক্ষার্থী খুঁজছি, যারা অনুষ্ঠানে—

★পবিত্র কুরআন তিলাওয়াত
★হামদ পরিবেশন
★নাত পরিবেশন করতে আগ্রহী।
যারা অংশগ্রহণ করতে চান, তারা অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করুন:

01609372425(Whatsapp)

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় গ্র্যান্ড ইফতার ২০২৬ ✨🌙ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং স্মৃতির বন্ধনে আবারও একসাথে হওয়ার আয়োজন—হবিগ...
11/03/2026

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় গ্র্যান্ড ইফতার ২০২৬ ✨🌙

ভ্রাতৃত্ব, ভালোবাসা এবং স্মৃতির বন্ধনে আবারও একসাথে হওয়ার আয়োজন—
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় গ্র্যান্ড ইফতার!

আজ থেকে শুরু হচ্ছে অন-স্পট রেজিস্ট্রেশন।
যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, দ্রুত সম্পন্ন করে ফেলুন।

রেজিস্ট্রেশন সময়:
১১ মার্চ ২০২৬ – ১৪ মার্চ ২০২৬

⏰ সময়:
দুপুর.৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত

📍 স্থান:
বিদ্যালয়ের ছাত্র মিলনায়তনের সামনে।

আপনারা সরাসরি এসে অন-স্পট রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়াও দূরে যারা আছেন, তারা চাইলে বিকাশ অথবা নগদ এর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

আসুন, পুরোনো বন্ধুদের সাথে আবার মিলিত হই, স্মৃতির আড্ডায় ভরে উঠুক আমাদের প্রিয় ক্যাম্পাস।

📞 যোগাযোগ:
• তোহা (ব্যাচ ২০০৮) – 01735275999
• রাব্বি (ব্যাচ ২০০৯) – 01736028785
• ওয়াফি (ব্যাচ ২০১৮) – 01939431197
• তানভীর (ব্যাচ ২০২৩) – 01857584974
• তাহমিদ (ব্যাচ ২০২৪) – 01723108200

আপনার উপস্থিতিই আমাদের আয়োজনকে করবে আরও সুন্দর ও প্রাণবন্ত।

Do your registration fast.Deadline:12th March.
03/03/2026

Do your registration fast.
Deadline:12th March.

সিলেট বিভাগের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সবথেকে বেশি বৃত্তি পেয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। অভিনন্দন!ছবি ও ...
01/03/2026

সিলেট বিভাগের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সবথেকে বেশি বৃত্তি পেয়েছে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়।

অভিনন্দন!

ছবি ও তথ্য কৃতজ্ঞতা: শঙ্কর দেব স্যার।

বিএনসিসি, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়
25/02/2026

বিএনসিসি, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়

07/12/2025

The groups are set and the battle lines are drawn for HGHS Cricket Tournament 2025–26.
With 31 batches and 7 groups, this season is ready to raise again...

Volume 3–এর গ্রুপিং সম্পন্ন, লড়াইয়ের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। ৩১টি ব্যাচ ও ৭টি গ্রুপ নিয়ে আসছে আরেকটি উত্তেজনাপূর্ণ মৌসুম।

Address

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, তিন কোনা পুকুর পাড়
Habiganj
3300

Opening Hours

Monday 08:00 - 16:30
Tuesday 08:00 - 16:30
Wednesday 08:00 - 16:30
Thursday 08:00 - 16:30
Saturday 08:00 - 16:30
Sunday 08:00 - 16:30

Telephone

+88083154341

Alerts

Be the first to know and let us send you an email when Habiganj Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share