Paharpur Basanta Kumar Public High School

Paharpur Basanta Kumar Public High School পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক উচ্চ বিদ? The honorable founder fo Paharpur BKP High School Shree Basanta Kumar Talukder established this school.

পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক উচ্চ বিদ্যালয়, আজমিগঞ্জ , হবিগঞ্জ
Paharpur Basanta Kumar Public High School established on 1971 and stand on the village of paharpur undar Hobigonj Dist.

আমাদের বিদ্যালয়
22/03/2023

আমাদের বিদ্যালয়

07/07/2022

নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
এক পলকে দেখে নিন পুরোটা:
👉 ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে
👉 পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
👉 তৃতীয় পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
👉 চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
👉 বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
👉 দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে
👉 প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
👉 প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
👉 নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলোঃ-
১)ভাষা ও যোগাযোগ,
২)গণিত ও যুক্তি,
৩)জীবন ও জীবিকা,
৪)সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫)পরিবেশ ও জলবায়ু,
৬)বিজ্ঞান ও প্রযুক্তি,
৭)তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮)শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯)মূল্যবোধ ও নৈতিকতা এবং
১০)শিল্প ও সংস্কৃতি।

Collected

পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক বিনয় কৃষ্ণ দাস অদ্য ০৩ মে,২০২২ রোজ-মঙ্গলবার দিবা...
04/05/2022

পাহাড়পুর বসন্ত কুমার পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক বিনয় কৃষ্ণ দাস অদ্য ০৩ মে,২০২২ রোজ-মঙ্গলবার দিবাগত রাত ১ ঘটিকার সময় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। আমরা তাহার বিদেহী আত্মার সদগতি কামনা করি।
ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছাতু।

10/04/2022

অতি জরুরী বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং অন্যান্য বৈশ্বিক আবহাওয়া সাংস্থাসমূহের পূর্বাভাস অনুযায়ী আগামী ১০ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চল, তদসংলগ্ন ভারতের আসাম এবং মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা, কুশিয়ারা, যাদুকাটার কয়েকটি পয়েন্টের পানি বিপদসীমানা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় সকলকে যত দ্রুত সম্ভব ধান কেটে ফেলার জন্য অনুরোধ করা হলো । কোথাও কোন স্থানে যদি ফসল রক্ষা বাঁধে ফাটল দেখা দেয় অথবা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় যত দ্রুত সম্ভব স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের অবহিত করার জন্য অনুরোধ করা হলো।বিষয়টি অতীব জরুরী। হাওরের ফসল রক্ষার দায়িত্ব আমাদের সবার, আসুন আমরা সবাই মিলে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একযোগে কাজ করি।
মোঃ জাহাঙ্গীর হোসেন
জেলা প্রশাসক সুনামগঞ্জ।

30/12/2021

RESULT OF SSC EXAMINATION, 2021

Institution: PAHARPUR BOSANTA KUMER HIGH SCHOOL, PAHARPUR BAZAR (EIIN: 129321)

Centre: AZMIRIGANJ - 2, Thana/Upazilla: AZMIRIGANJ, Zilla: HABIGANJ

No. of Students: { Appeared: 174, Passed: 168, Percentage of Pass: 96.55, GPA 5: 1 }

13/11/2021

২০২১ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা

অভিনন্দন 🇧🇩❤️ বাংলাদেশ গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি...
16/03/2021

অভিনন্দন 🇧🇩❤️ বাংলাদেশ

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালো শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতি।

মঙ্গলবার (১৬ মার্চ) এ ঘোষণা দেয়া হয়।

এর আগের রেকর্ডটি ছিল চীনের দখলে, ২০১৯ সালে ৭৯ হাজার ৫০৫ বর্গমিটার জমিনে কাউফিশের ছবি ফুটিয়ে তুলেছিল দেশটির সাংহাইয়ের লেজিদাও ট্যুরিজম ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড।

বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে এক লাখ ১৯ হাজার ৪৩০ বর্গমিটার জমিনে ফুটিয়ে তোলা হয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। চীন থেকে আনা হয়েছে বেগুনি রঙের এফ-ওয়ান জাতের ধানের চারা।

কয়েক মাসের প্রস্তুতি শেষে গত মাসের প্রথম দিকে কাজ শুরু হয় মাঠে। শস্যক্ষেতে একজন মানুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলে গিনেস রেকর্ড দখলে নেয়াই ছিল লক্ষ্য।

শেরপুরের বালেন্দা গ্রামে দেখা যায়, বাংলার জমিনে বঙ্গবন্ধুকে দেখতে আসেন শতাধিক মানুষ। অনেকেই এসেছেন দূর-দূরান্ত থেকে। ইতিহাসের অংশ হতে পেরে যেমন আনন্দিত স্থানীয়রা, তেমনি এই শিল্পকর্মটি দেখতে পেয়ে আনন্দিত দর্শনার্থীরাও।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই পুরো প্রকল্পের ভাবনা, নকশা এবং বাস্তবায়ন করেছে এক্সপ্রেসিভ কমিউনিকেশনস লিমিটেড। প্রকল্পে অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ।

ন্যাশনাল এগ্রিকেয়ার জানিয়েছিল, বঙ্গবন্ধু যেহেতু কৃষকবান্ধব নেতা ছিলেন, তাই তার জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে সম্মান জানাতেই এই শিল্পকর্মটি করা।

গত ডিসেম্বরে প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয়। এরপর ২৯ জানুয়ারি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা প্রকল্পটির উদ্বোধন করেন।

গত ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থানীয় ১৪০ নারী শ্রমিক ধানের চারা রোপণ করেছেন। এর আগে বগুড়ার বিভিন্ন স্কুল-কলেজের ১০০ শিক্ষার্থী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা শুকনো জমিতে প্রায় এক হাজার ২০০ খুঁটি পুঁতে প্রতিকৃতিটির লে-আউট করেন।

ওই ১০০ বিঘা জমি কৃষকদের কাছ থেকে উপযুক্ত মূল্য দিয়ে সাত মাসের জন্য লিজ নেয়া হয়েছে। এই ফসল উঠে গেলে কৃষকরা আবার তাদের জমি ফেরত পাবেন।

25/10/2020
পাহাড় পুর বসন্ত কুমার উচ্চ বিদ্যালয় আজমিরীগঞ্জ , হবিগঞ্জ এর সাবেক প্রধান শিক্ষক জনাব মাখন লাল দাস গত কাল বিকাল আনুমানিক...
03/09/2020

পাহাড় পুর বসন্ত কুমার উচ্চ বিদ্যালয় আজমিরীগঞ্জ , হবিগঞ্জ এর সাবেক প্রধান শিক্ষক জনাব মাখন লাল দাস গত কাল বিকাল আনুমানিক সন্ধ্যে ৭.৩০ ঘটিকায় পরলোক গমন করেন।উক্ত বিদ্যালয়টি তখনকার অবহেলিত এলাকার একমাত্র বিদ্যালয় ছিল। না ছিল কােন রাস্তাঘাট , বৈদ্যুতিক ব্যবস্হার মাধ্যমে এই এলাকা এক সময় আলোকিত হবে তখন তা ছিল কল্পনারও অতীত। সেই এলাকায় সদ্য এম. এ পাশ( বাংলা) করে মাখন লাল দাস স্যার নিশ্চিত উন্নত জীবনের বহু হাতছানি উপেক্ষা করে অবহেলিত এলাকার ছেলে মেয়েদেরকে শিক্ষার আলােয় বিকশিত করার মহান ব্রত নিয়ে সদ্য প্রতিষ্টিত বিদ্যালয়ে গোড়াপত্তন থেকেই শিক্ষকতা শুরু করেন। বিদ্যালয়ের ছাত্র থাকা কালীন সময়ে দেখেছি একদিনের জন্যও স্যার সকাল ৯ টার পর বিদ্যালয়ে উপস্হিত হন নাই। স্যার বলতেন- সময় জ্ঞান যাদের থাকে না তারা কখনই জীবনে সফল হয় না।স্যারের কথা শুনে তখন আমরা হাসতাম। আজ তা অক্ষরে অক্ষরে বুঝতে পারছি।আর্থিক ভাবে সচ্চল পরিবারে জন্মগ্রহন করেও স্যার এলাকা ছেড়ে শহরে পাড়ি দেন নি শুধু এলাকার কথা ভেবে । অথচ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে দেখতাম আমাদের কিছু সংখ্যক শ্রদ্ধেয় স্যারদের ক্লাশে কত তাড়া । সেই জায়গায় এখনও অজ পাড়াগাঁয়ে স্যারের মত এমন অনেক শিক্ষক আছেন যারা শিক্ষকতাকে মহান ব্রত নিয়ে শিক্ষকতা করে যাচ্ছেন। স্যারের সাথে আমার অনেক স্মৃতি জড়িত ।অনেক দিন যাবত স্যারের সাথে দেখা হয় না। বৈশ্বিক মহামারী না হলে হয়ত স্যারের মৃত্যুর পুর্বেই কােন এক সময় দেখা হত। মৃত্যু যে কখন কার জীবনে চলে আসে তা একমাত্র অন্তর্যামীই জানেন।স্যারের বার্ধক্য জনিত মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। পরপারে ভালো থাকবেন স্যার।
Copy from: https://www.facebook.com/kripasindhu.das.754 dada

বিনম্র শ্রদ্ধা
15/08/2020

বিনম্র শ্রদ্ধা

Address

পাহাড়পুর, আজমিরীগঞ্জ Paharpur, Ajmiriganj
Habiganj
3300

Opening Hours

Monday 10:30 - 17:00
Tuesday 10:30 - 17:00
Wednesday 10:30 - 17:00
Thursday 10:30 - 16:00
Saturday 10:30 - 17:00
Sunday 10:30 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paharpur Basanta Kumar Public High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Paharpur Basanta Kumar Public High School:

Shortcuts

Share

Category