জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ

জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ নূরানী বিভাগ,
কিতাব বিভাগ, দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত।
হেফজ বিভাগ,
নাজেরা বিভাগ,

📖 নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান 🕌​আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ জামিয়া হুসাইনিয়া মিরপুর-...
05/04/2026

📖 নতুন শিক্ষাবর্ষের সবক উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান 🕌
​আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ মেহেরবানিতে আজ জামিয়া হুসাইনিয়া মিরপুর-এর ১৪৪৭-৪৮ হিজরী শিক্ষাবর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠান অত্যন্ত সার্থকভাবে সম্পন্ন হয়েছে।
​✨ অনুষ্ঠানের কিছু মুহূর্ত ও উস্তাদদের নসিহা:
আজকের এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জামিয়ার সম্মানিত মুদীর সাহেব, শাইখুল হাদিস সাহেব এবং দেশবরেণ্য উস্তাদবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নতুন ও পুরাতন প্রাণপ্রিয় ছাত্ররা।
​অনুষ্ঠানে জামিয়ার সম্মানিত উস্তাদবৃন্দ ছাত্রদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক নসিহা পেশ করেন। বিশেষ করে, পুরো শিক্ষাবর্ষ জুড়ে ছাত্রদের আদব-কায়দা, সুন্নাহর অনুসরণ এবং আমলী জিন্দেগী যাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।
​📚 বিশেষ আকর্ষণ:
জামিয়ার সম্মানিত শাইখুল হাদিস সাহেব বুখারী শরীফের প্রথম সবক প্রদানের মাধ্যমে নতুন বছরের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সবশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
​🗓 আগামীকালের নোটিশ:
ইনশাআল্লাহ, আগামীকাল সকাল থেকে সকল জামাতের ক্লাস রুটিন অনুযায়ী নিয়মিত ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।
​আল্লাহ তাআলা এই নতুন শিক্ষাবর্ষকে আমাদের ছাত্র ও উস্তাদদের জন্য ইলমে দ্বীন শেখার ও আমল করার এক সোনালী সুযোগ হিসেবে কবুল করুন। আমিন। 🤲

04/04/2026

নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে:
জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ
​নয়নাভিরাম স্থাপত্য ও আধ্যাত্মিক পরিবেশের সমন্বয়ে গঠিত জামিয়ার দৃষ্টিনন্দন মসজিদের তৃতীয় তলায় চলছে ছাত্রদের সম্মিলিত ও সুশৃঙ্খল পড়াশোনার আয়োজন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষার পথ সুগম করতে আমরা বদ্ধপরিকর।
​আমাদের বিশেষ বৈশিষ্ট্যসমূহ:
​নিবিড় তত্ত্বাবধান: ছাত্রদের পড়াশোনা দেখাশোনার জন্য তিন শিফটে মোট ৬ জন অভিজ্ঞ উস্তাদ সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। (মাগরিব থেকে এশা, এশা থেকে রাত ১০:৩০ এবং ফজর থেকে দরস শুরু হওয়া পর্যন্ত)।
​উন্নত পরিবেশ: শীতকালে প্রচণ্ড শীত থেকে সুরক্ষায় ছাত্রদের জন্য প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে আরামদায়ক ও দামী কার্পেটের ব্যবস্থা করা হয়েছে।
​নিরবচ্ছিন্ন বিদ্যুৎ: লোডশেডিংয়ের সময়ও যাতে পড়াশোনায় বিঘ্ন না ঘটে, সেজন্য রয়েছে শক্তিশালী আইপিএস (IPS) ব্যাকআপ।
​গৌরবোজ্জ্বল ফলাফল: আলহামদুলিল্লাহ, বিগত বছরগুলোতে আমাদের জামিয়ার ফলাফল ছিল ঈর্ষণীয়।
​মোট পরীক্ষার্থী: ১৪৮ জন।
​১৮টি মেধা স্থানসহ মুমতায (A+) পেয়েছে ৭২ জন।
​পাশের হার: ৯৬%।
​ভর্তি ও দরস সংক্রান্ত তথ্য
​আগামী ০৫ এপ্রিল ২০২৬, রবিবার থেকে ইনশাআল্লাহ নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক দরস (ক্লাস) শুরু হতে যাচ্ছে।
​"সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সঠিক প্রতিষ্ঠানের বিকল্প নেই।"
​আগ্রহী অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান, আসন সংখ্যা পূর্ণ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। আমীন।
​আহ্বানে-
মাওলানা মাহমূদুর রহমান সালিম
মুহতামিম, জামিয়া হুসাইনিয়া মিরপুর
বাহুবল, হবিগঞ্জ।

জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠান তারিখ: ০৫ এপ্রিল-২০২৬ রবিবারসময়: ...
03/04/2026

জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ
১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষের সবক উদ্বোধন অনুষ্ঠান
তারিখ: ০৫ এপ্রিল-২০২৬ রবিবার
সময়: সকাল ১০.৩০ মিনিট
স্থান: মসজিদের দ্বিতীয় তলা
সভাপতিত্ব করবেন: মুদীরুল জামিয়া মাওলানা মাহমূদুর রহমান সালিম হাফি.
এতে সকলেই আমন্ত্রিত

সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষার অনন্য ঠিকানা​📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!!​আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনার...
31/03/2026

সন্তানের সুন্দর ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষার অনন্য ঠিকানা
​📢 ভর্তি চলছে! ভর্তি চলছে!!
​আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনার আদরের সন্তানকে একজন আদর্শ মানুষ এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আমাদের সকল বিভাগে ভর্তি কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
​🏛️ আমাদের উল্লেখযোগ্য বিভাগসমূহ:
​📖 নূরানী বিভাগ: (শিশু শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত)
​🕋 হিফজুল কুরআন বিভাগ: (নাজেরাসহ হিফজের সু-ব্যবস্থা)
​📚 কিতাব বিভাগ: (ইবতিদাইয়্যাহ থেকে উচ্চতর দাওরায়ে হাদীস/মাস্টার্স পর্যন্ত)
​🎓 হুফ্ফাজ (বিশেষ) জামাত: (হাফেজদের জন্য এক বছরে মিজান পর্যন্ত)
​🌟 কেন আপনার সন্তানকে আমাদের জামিয়ায় ভর্তি করবেন?
​✅ অভিজ্ঞ ও মুখলিস উস্তাদগণ: দক্ষ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পাঠদান।
​✅ উন্নত আখলাক: পড়াশোনার পাশাপাশি আমলি জিন্দেগি ও চরিত্র গঠনের বিশেষ গুরুত্ব।
​✅ আবাসিক পরিবেশ: সম্পূর্ণ শৃঙ্খলিত এবং মনোরম আবাসিক ব্যবস্থা।
​✅ আধুনিক পদ্ধতি: ঐতিহ্যবাহী শিক্ষার সাথে মানসম্মত পাঠদান পদ্ধতির সমন্বয়।
​"আজই আপনার সন্তানকে নিয়ে আমাদের জামিয়ায় আসুন এবং তার উজ্জ্বল দ্বীনি ভবিষ্যতের পথে একধাপ এগিয়ে দিন।"
​📍 যোগাযোগের ঠিকানা:
​জামিয়া হুসাইনিয়া মিরপুর
বাহুবল, হবিগঞ্জ।
​তত্ত্বাবধানে:
হাফেজ মাওলানা মাহমূদুর রহমান সালিম
মুহতামিম
📞 মুঠোফোন: ০১৭২২-২৯৩৮৫৬

🕌 আলহামদুলিল্লাহ! শতবর্ষী ঐতিহ্যের আঙিনায় ভর্তি শুরু হয়েছে... 🕌​হবিগঞ্জের বাহুবল থানাধীন দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা, ঐতি...
28/03/2026

🕌 আলহামদুলিল্লাহ! শতবর্ষী ঐতিহ্যের আঙিনায় ভর্তি শুরু হয়েছে... 🕌
​হবিগঞ্জের বাহুবল থানাধীন দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা, ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ -এর নতুন শিক্ষাবর্ষের (১৪৪৭-১৪৪৮ হিজরী / ২০২৬ ইংরেজি) ভর্তি কার্যক্রম আজ থেকেই শুরু হয়েছে। ইনশাআল্লাহ!
​📚 ভর্তির বিশেষ তথ্য:
✅ নতুন ও পুরাতন সকল তালিবুল ইলমদের ভর্তি ও পুনর্ভর্তি চলছে।
✅ ভর্তির সময়: প্রতিদিন সকাল ৯:৩০ মিনিট থেকে ১:০০ মিনিট ও দুপুর ২:৩০ মিনিট থেকে বিকাল ৩:৩০ মিনিট পর্যন্ত।
​📖 ভর্তির মারহালাসমূহ:
• নূরানী (শিশু থেকে ৩য় শ্রেণি)
• হিফজ ও নাজেরা বিভাগ (সাথে হুফফায জামাত)
• কিতাব বিভাগ: ইবতিদায়ি ৪র্থ থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত।
​🎓 বিশেষ ঘোষণা - ইফতিতাহী দরস:
আগামী ৫ই এপ্রিল ২০২৬ ইংরেজি / ১৬ই শাওয়াল ১৪৪৭ হিজরী, রোজ রবিবার মাদরাসার ইফতিতাহী দরস (উদ্বোধনী সবক) অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
​⚠️ সতর্কতা: বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য কোনো ছাত্রের ভর্তি নেওয়া হবে না।
​📞 সরাসরি যোগাযোগ ও বিস্তারিত তথ্যের জন্য:
📱 01722293856
📱 01715294545

শতোর্ধ্ববর্ষী ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ - এর নতুন শিক্ষাবর্ষ (১৪৪৭–১৪৪৮ হিজরী ...
23/03/2026

শতোর্ধ্ববর্ষী ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ - এর নতুন শিক্ষাবর্ষ (১৪৪৭–১৪৪৮ হিজরী / ২০২৬ ইংরেজি)-এর ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ।

🗓 ভর্তি শুরুর তারিখ:
আগামী ২৮ মার্চ ২০২৬ ইংরেজি
মোতাবেক ০৮ শাওয়াল ১৪৪৭ হিজরী, শনিবার

📚 ভর্তির মারহালাসমূহ:
• হিফজ ও নাজেরা বিভাগ।
• নূরানী শিশু থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত।
• ইবতিদায়ি ৪র্থ থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত।

📞 যোগাযোগ:
• সরাসরি অফিসে এসে অথবা ফোনে।
01722293856 01715294545

বি.দ্র.
• হাফেয ছাত্রদের জন্য হুফফায জামাতেও ভর্তি চলবে ইনশাআল্লাহ।
• বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য কোন ছাত্রের ভর্তি নেয়া হবে না।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ -এর পক্ষ থেকে সকল ধর্...
20/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ -এর পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লি ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
​আল্লাহ তাআলা আমাদের দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা ও সকল নেক আমল কবুল করে নিন। আমীন।
​আমাদের এখানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সংক্রান্ত তথ্যাবলী:
​⏰ জামাতের সময়: সকাল ৮:৩০ মিনিট।
​📍 স্থান: মিরপুর মাদরাসা মাঠ প্রাঙ্গণ।
​⚠️ বিশেষ দ্রষ্টব্য: এখানে শুধুমাত্র একটি জামাতই অনুষ্ঠিত হবে। কোনো ২য় জামাত হবে না।
​সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
​تقبل الله منا ومنكم صالح الأعمال
(আল্লাহ আমাদের এবং আপনাদের সকল নেক আমল কবুল করুন)
​ধন্যবাদান্তে,
কর্তৃপক্ষ: জামিয়া হুসাইনিয়া মিরপুর


​Assalamu Alaikum,
On the auspicious occasion of Eid-ul-Fitr, Jamia Hussainia Mirpur extends its warmest greetings and Eid Mubarak to all.
​Eid-ul-Fitr Prayer Details:
​⏰ Time: 8:30 AM sharp.
​📍 Location: Mirpur Madrasa Field.
​⚠️ Note: There will be only one congregation (Jamaat). No second Jamaat will be held.
​We request everyone to arrive on time and join us in prayer.
​Eid Mubarak!

 #জামিয়া_মিরপুরের_ঈর্ষণীয়_ফলাফল আলহামদুলিল্লাহ। জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ-এর ১৪৬ জন ছাত্র বিভিন্ন বোর্ড পর...
18/03/2026

#জামিয়া_মিরপুরের_ঈর্ষণীয়_ফলাফল

আলহামদুলিল্লাহ। জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ-এর ১৪৬ জন ছাত্র
বিভিন্ন বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে ৭১ জন ছাত্র মুমতায (A+) পেয়েছে।

#হেদায়াতুন্নাহু জামাতে পুরো হবিগঞ্জে জামিয়া মিরপুর ৩য় স্থান অর্জন করেছে।

#মীযান জামাতে পুরো হবিগঞ্জে ১৬ তম স্থান অর্জন করেছে।

#হিফয_বেফাকে-
১ম স্থান দুজন, ২য় স্থান দুজন ও ৩য় স্থান তিনজন। মোট সাতজন মেধাস্থান অর্জন করেছে।

#হিফয_কওমি মাদরাসা বোর্ড হবিগঞ্জে-
৪র্থ স্থান, ৬ষ্ঠ স্থান ও ৭ম স্থান অর্জন করেছে।

#হিফয_হুফফায বোর্ডে-
১ম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান অর্জন করেছে।

#মোট_পাশের_হার ৯৬%

এ সবই মহান রাব্বুল আলামীনের অনুগ্রহ, আসাতিযায়ে কেরামের আন্তরিক প্রচেষ্টা, ছাত্রদের নিরলস পরিশ্রম ও জামিয়ার মুহিব্বীন-মুতাআল্লিকীনের নেক দুআর বদৌলতেই সম্ভব হয়েছে।

দুআ করি, আল্লাহ তাআলা যেন জামিয়া মিরপুরকে ইলম ও আমলের মারকায হিসেবে কবুল করুন। জামিয়ার আসাতিযা-তালাবা, মুহিব্বীন-মুতাআল্লিকীন সকলকে দ্বীনের জন্য কবুল করেন এবং নিজ শান অনুযায়ী উত্তম বদলা দান করেন।

اللهم لك الحمد ولك الشكر كله.

আলহামদুলিল্লাহ, ‎আজ জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ  -এ রমজান মাস উপলক্ষে আয়োজিত 'ক্বেরাত প্রশিক্ষণ কোর্স' সফলভা...
15/03/2026

আলহামদুলিল্লাহ,
‎আজ জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ -এ রমজান মাস উপলক্ষে আয়োজিত 'ক্বেরাত প্রশিক্ষণ কোর্স' সফলভাবে সম্পন্ন হলো। সমাপনী পরীক্ষা শেষে আজ কৃতকার্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
‎​এই কোর্সের সবচেয়ে সুন্দর দিক ছিল—মাদরাসার ছাত্রদের পাশাপাশি বেশ কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীও এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে এবং সফলতার সাথে কোর্সটি সম্পন্ন করেছে। দ্বীনি শিক্ষার এই মেলবন্ধন দেখে সত্যিই ভালো লাগছে।
‎​আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর এই মেহনত কবুল করুন এবং তাদের বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করার তাওফিক দান করুন। আমীন।
‎​ #ক্বেরাত_প্রশিক্ষণ #কুরআন_শিক্ষা #পুরস্কার_বিতরণ #রমজান২০২৬

আলহামদুলিল্লাহ! নূরানী তা'লিমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশ এর অধীনে জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ -এর ১৫ জন ছা...
12/03/2026

আলহামদুলিল্লাহ!
নূরানী তা'লিমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশ এর অধীনে জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ -এর ১৫ জন ছাত্র অংশগ্রহণ করে ২জন Golden A+ ও ২ জন A+ পেয়েছে এবং পাশের হার শতভাগ আলহামদুলিল্লাহ।

আল্লাহ তাআলা ছাত্র-উস্তাদদের মেহনতকে কবুল করুন। মুহিব্বীন-মুতাআল্লিকীন সকলকে দ্বীনের জন্য কবুল করুন।

 #জামিয়া_মিরপুরের_অভাবনীয়_সাফল্য আলহামদুলিল্লাহ! হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ১৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া হুসাইনিয়া ম...
08/03/2026

#জামিয়া_মিরপুরের_অভাবনীয়_সাফল্য
আলহামদুলিল্লাহ! হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ১৬ তম কেন্দ্রীয় পরীক্ষায় জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ-এর ২৭ জন ছাত্র অংশগ্রহণ করে ২৬ জনই মুমতায পেয়েছে।
এবং #প্রথম_দ্বিতীয়_ও_তৃতীয় মেধা স্থানও অর্জন করেছে আলহামদুলিল্লাহ।

আল্লাহ তাআলা ছাত্র-উস্তাদদের মেহনতকে কবুল করুন। মুহিব্বীন-মুতাআল্লিকীন সকলকে দ্বীনের জন্য কবুল করুন।

Address

Mirpur Bazar Bahobol Habiganj
Habiganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 12:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া হুসাইনিয়া মিরপুর,বাহুবল,হবিগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share