Sayestaganj model kamil madrasah শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • Sayestaganj model kamil madrasah শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা

Sayestaganj model kamil madrasah শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা শায়েস্তাগঞ্জ,হবিগঞ্জ

09/05/2023

চমৎকার কিছু সত্য কথা॥দারুন্নাজাত মাদরাসা মাহফিল॥ Darunnazat Siddikia Kamil Madrasah

দাখিল ১০ম  রুটিন 2021Sayestaganj model kamil madrasah শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা
27/09/2021

দাখিল ১০ম রুটিন 2021
Sayestaganj model kamil madrasah শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা

আলিম (2021) এসাইনমেন্টফিকাহ
02/08/2021

আলিম (2021) এসাইনমেন্ট
ফিকাহ

02/06/2021

এসএসসি-এইচএসসির ২০২২ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ

এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ২০২২ সালের সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে এনসিটিবি এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত বৃহস্পতিবারের (২৭ মে) দুটি নির্দেশনায় বলা হয়, এনসিটিবি থেকে পাঠানো ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি পাঠানো হলো। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

এতে আরও বলা হয়, আগামী ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্তের পর এ পাঠ্যসূচি প্রকাশ করে শিক্ষাপ্রতিষ্ঠানে তা পাঠানো হলো।

এর আগে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং শিক্ষা কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আগামী বছরের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে। এ জন্য এসএসসি ও সমমান পরীক্ষার জন্য ১৫০ দিন এবং এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য ১৮০ দিন ক্লাস করানোর জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। এছাড়া আগামী জুন থেকে সপ্তাহে দুটি করে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে।’

স্কুল-কলেজ খোলা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীশিক্ষার্থীরা স্কুলে আসলে সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জ...
30/05/2021

স্কুল-কলেজ খোলা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শিক্ষার্থীরা স্কুলে আসলে সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর এজন্য স্কুল-কলেজ খোলার বিষয়টি অবস্থা বুঝে সিদ্ধান্ত আসবে বলে আভাস দিয়েছেন তিনি।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে তিনি এ ইঙ্গিত দেন।

করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রেখে ১৩ জুন খোলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গত ২৬ মে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা বললেও শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা যে তারিখই নির্দিষ্ট করি না কেন, সেই সময়ের আগে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেব না।

স্কুল-কলেজ খোলার বিষয়ে এক প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ রেখেছি। তাতে মানুষের চলাচলের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ৫ শতাংশের মধ্যে থাকাটা স্বস্তিদায়ক।

সংক্রমণের বতর্মানের ট্রেন্ডে স্কুল-কলেজ খোলাটাও পিছিয়ে যেতে পারে- এ প্রশ্নে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী তেমন ইঙ্গিত দিয়েছেন। সেটি তাদের বিষয়। উনি বলেছেন এটা নিয়ন্ত্রণের পর্যায়ে না আসা পর্যন্ত খুলবে না।

করোনার বিস্তার প্রতিরোধে আগামী ৬ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ বাড়ানো হয়েছে। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়।

29/05/2021

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১৩ জুন থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। আর পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রত্যাশা সংগঠনের আয়োজনে প্রয়াত আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর স্মরণসভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। কারও আন্দোলনের তোপে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চাইতে বন্ধ রাখতেই আমরা বেশি এসএমএস পাচ্ছি। অভিভাবকরা তাদের সন্তানদের সুরক্ষার জন্য বন্ধ রাখতে এসএমএস করে জানাচ্ছেন। কিছু মানুষ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আন্দোলন করল। অধিকাংশ মানুষ তার বিপরীতে কথা বলছেন। তাই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে পরিস্থিতির ওপর বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে।

তিনি আরও বলেন, মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনলাইন মাধ্যমে ক্লাস চালু রয়েছে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে। যেকোনোভাবে বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছিল, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনায় বলা হয়, করোনা সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে আগের ধারাবাহিকতায় আগামী ১২ জুন পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ সময়ে নিজেদের এবং অন্যদের করোনা সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীরা নিজ নিজ বাসস্থানে অবস্থান করবে। বাসায় থেকে তারা টেলিভিশন ও অনলাইন শিক্ষা কার্যক্রমের সঙ্গে সংযুক্ত থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন শিক্ষার্থীদের বাসায় অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্

22/04/2021
আমার ঘরে আমার মাদ্রাসা ,ক্লাসের রুটিন 4-4-21http://dme.gov.bd/sites/default/files/files/dme.portal.gov.bd/notices/deb617...
02/04/2021

আমার ঘরে আমার মাদ্রাসা ,ক্লাসের রুটিন
4-4-21
http://dme.gov.bd/sites/default/files/files/dme.portal.gov.bd/notices/deb61716_333c_4581_86e3_7417e43c753d/%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%20%E0%A7%A6%E0%A7%AA.%E0%A7%A6%E0%A7%AA.%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A7%20%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E0%A7%A6%E0%A7%AE.%E0%A7%A6%E0%A7%AA.%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A7%20%E0%A6%96%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF..pdf

02/04/2021

নোটিশ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে সরকার কর্তৃক নিম্নরুপ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন সংক...

Address

শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসা
Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Sayestaganj model kamil madrasah শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share