Habiganj Zila Students' Association, University Of Chittagong

Habiganj Zila Students' Association, University Of Chittagong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habiganj Zila Students' Association, University Of Chittagong, Education, Mirpur, Bahubal, Habiganj.

হবিগঞ্জ জেলা স্টুডেন্টস' এসোসিয়শন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ২০২৬-২০২৭ সেশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।নবগঠিত পূর্...
29/07/2026

হবিগঞ্জ জেলা স্টুডেন্টস' এসোসিয়শন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ২০২৬-২০২৭ সেশনের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।
নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সব দায়িত্বপ্রাপ্ত সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই সততা ও নিষ্ঠার সাথে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করতে কাজ করে যাবেন।
হবিগঞ্জের সকল শিক্ষার্থীদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন অক্ষুণ্ণ থাকুক। নবগঠিত কমিটির সর্বাঙ্গীন সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 🌺🌱

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবিগঞ্জ জেলা স্টুডেন্টস' এসোসিয়েশন-এর আহ্বানে আপনাদের আন্তরিক সহযোগিতায় সংগ্...
25/07/2026

চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে হবিগঞ্জ জেলা স্টুডেন্টস' এসোসিয়েশন-এর আহ্বানে আপনাদের আন্তরিক সহযোগিতায় সংগ্রহ করা অনুদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন তহবিলে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ জেলা স্টুডেন্টস' এসোসিয়েশনের পক্ষ থেকে সাবেক সভাপতি Ridwan Ahmed , বর্তমান সভাপতি Shahariar Emon Hridoy এবং সাধারণ সম্পাদক Arif Miah তহবিলের দায়িত্বশীলদের হাতে অনুদানের অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

এই মানবিক উদ্যোগে যারা সাড়া দিয়ে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি হবিগঞ্জ জেলা স্টুডেন্টস' এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

মানবতার এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত চট মানুষদের পাশে দাঁড়াই।
17/07/2026

মানবতার এই কঠিন সময়ে আসুন, আমরা সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত চট মানুষদের পাশে দাঁড়াই।

04/07/2026

ট্রপি হাতে আমাদের বিজয়ীদের উৎযাপন।

আজ শনিবার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হলো আমাদের ফুটবল টুর্নামেন্ট। উভয় দলই খেলায় ছিলো প্রাণবন্ত, দর্শকদে...
04/07/2026

আজ শনিবার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হলো আমাদের ফুটবল টুর্নামেন্ট। উভয় দলই খেলায় ছিলো প্রাণবন্ত, দর্শকদের উপস্থিতিও আর অনুপ্রেরণাও ছিলো প্রশংসনীয়। সিনিয়র জুনিয়রের যে মেলবন্ধন তা পুরো টুর্নামেন্ট জুড়েই ছিল লক্ষনীয়।

আজকের খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ উভয় দলকেই অভিনন্দন।আসলে আমরা কেউই পরাজিত হইনি৷ সবাই ভ্রাতৃত্ববোধে জয়ী হয়েছি৷ টু্র্নামেন্টের বাকি দলগুলোও তাদের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে৷ মাঠের লড়ায়ে প্রতিপক্ষ, সমাপ্তিতে সকলে ভাই। সব দলের এমন ভারসাম্যপূর্ণ অবস্থা বিদ্যমানের প্রচেষ্টাই আজকের সফল একটি টুর্নামেন্ট। আগামীর জন্য সবাইকে শুভকামনা।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম। আজকে আমাদের এসোসিয়েশন এর ফুটবল টুর্নামেন্ট এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।★★★প্রথম ম্যাচ এর ফলাফল ➤ট্রাইবেক...
03/07/2026

আসসালামু আলাইকুম।
আজকে আমাদের এসোসিয়েশন এর ফুটবল টুর্নামেন্ট এর দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
★★★প্রথম ম্যাচ এর ফলাফল
➤ট্রাইবেকারে
২১–২২ সেশন গোল ৪ ও ১৯–২০–২১–২৪–২৫ সেশন গোল ৫

*** জয়ী দল ১৯–২০–২১–২৪–২৫ সেশন
ম্যান অফ দ্যা ম্যাচ গোলকিপার জয় দা।

দ্বিতীয় ম্যাচের ফলাফল
২২–২৩ সেশন গোল ৩
২৫– ২৬ সেশন গোল ৭
জয়ী দল ২৫ –২৬ সেশন
ম্যান অব দ্যা ম্যাচ রিক্ত।

** কালকের ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা রইলো দুইদলের জন্য।

আগামীকাল শুক্রবার সকাল আট ঘটিকায় শহীদ আব্দুর রব হল মাঠে পর্দা উঠছে এসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্টের। হবিগঞ্জী চবিয়ানরা প্...
02/07/2026

আগামীকাল শুক্রবার সকাল আট ঘটিকায় শহীদ আব্দুর রব হল মাঠে পর্দা উঠছে এসোসিয়েশনের ফুটবল টুর্নামেন্টের। হবিগঞ্জী চবিয়ানরা প্রস্তুত তো?

দীর্ঘ চার বছর পর শুরু হলো ফিফা ২০২৬ বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় এখন কাঁপছে পুরো বিশ্ব, কাঁপছে বাংলাদেশ, আমাদের এ...
13/06/2026

দীর্ঘ চার বছর পর শুরু হলো ফিফা ২০২৬ বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় এখন কাঁপছে পুরো বিশ্ব, কাঁপছে বাংলাদেশ, আমাদের এসোসিয়েশন। ফুটবল বলতেই পুরো বাংলাদেশ আর্জেন্টিনা-ব্রাজিল দুই শিবিরে বিভক্ত। চলতি বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা-ব্রাজিল মাঠে নামার আগে আমাদের এসোসিয়েশনের সমর্থকদের মধ্যে সেন্ট্রাল ফিল্ডে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। উক্ত ম্যাচে ৩ -১ গোলে আর্জেন্টিনা সমর্থকদের হারিয়ে বিজয়ী হয় ব্রাজিল সমর্থকরা।
আজকের ম্যাচে ব্রাজিলের পক্ষে দুই গোল করে ম্যাচ সেরা হন দিবাকর রায় দীপ্র। এছাড়াও ব্রাজিলের হয়ে শোয়াইব এবং আর্জেন্টিনার হয়ে তুহিন একটি করে গোল করেন।

Eid Mubarak 🌙✨
27/05/2026

Eid Mubarak 🌙✨

আজ সমাজবিজ্ঞান অনুষদের সামনে আমাদের 'হবিগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন'-এর নতুন কমিটির প্রথম সভা হলো। সিনিয়রদের আড্ডা আর...
15/05/2026

আজ সমাজবিজ্ঞান অনুষদের সামনে আমাদের 'হবিগঞ্জ জেলা স্টুডেন্টস এসোসিয়েশন'-এর নতুন কমিটির প্রথম সভা হলো। সিনিয়রদের আড্ডা আর নবীনদের সাথে পরিচিত হয়ে দারুণ একটা বিকেল কাটল। আমরা আড্ডার সাথে সাথে আজ সিদ্ধান্ত নিলাম ঈদের পরপরই পূর্ণাঙ্গ কমিটি দিয়ে নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করব। এছাড়াও আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা পরিকল্পনা করেছি। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতায় আমরা তা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব।

সভাপতি
শাহারিয়ার ইমন হৃদয়

Address

Mirpur, Bahubal
Habiganj
3310

Alerts

Be the first to know and let us send you an email when Habiganj Zila Students' Association, University Of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Habiganj Zila Students' Association, University Of Chittagong:

Shortcuts

Share

Category