17/06/2026
অদ্য বেলা ১১:৩০ টায় দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রয়াত প্রধান শিক্ষক জনাব সালেহ আহমেদ স্যারের মৃত্যুতে শিক্ষক,শিক্ষার্থী, প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শাহ আলম ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নবীগঞ্জ। এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবসমাজ, অভিভাবক মহল, স্যারের ছেলেমেয়েরা,প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
🤲আল্লাহ যেন স্যারকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন।