আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ,নবীগঞ্জ, হবিগঞ্জ ।

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ,নবীগঞ্জ, হবিগঞ্জ ।

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ,নবীগঞ্জ, হবিগঞ্জ । Online class

৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" যথাযোগ্য মর্যাদায় পালিত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্...
05/08/2026

৫ আগস্ট "জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬" যথাযোগ্য মর্যাদায় পালিত।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি জনাব এডভোকেট মোঃ আবুল ফজল মহোদয়।

সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় অত্র প্রতিষ্ঠানে আগামীকাল ০৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস -২০২৬ উদযাপিত হবে।...
04/08/2026

সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় অত্র প্রতিষ্ঠানে আগামীকাল ০৫ আগস্ট 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস -২০২৬ উদযাপিত হবে। এতে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সকল ছাত্র ছাত্রীদের সকাল ১০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।

গত ২৫/০৭/২০২৬ইং তারিখে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষক মিলনায়তনে প্রতিষ্ঠানের এডহক কমিটির সম্মা...
27/07/2026

গত ২৫/০৭/২০২৬ইং তারিখে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষক মিলনায়তনে প্রতিষ্ঠানের এডহক কমিটির সম্মানিত সভাপতি জনাব এডভোকেট মোঃ আবুল ফজল মহোদয়ের সভাপতিত্বে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সকল শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে, সৌহাদ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এ সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহনের ব্যাপারে স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত নেয়া হয়।

অদ্য ১৬ জুলাইজুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ জামে মসজিদে বাদ আসর এক দো...
16/07/2026

অদ্য ১৬ জুলাই
জুলাই শহিদ দিবস-২০২৬ পালন উপলক্ষে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ জামে মসজিদে বাদ আসর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে সকলের আন্তরিক উপস্থিতি একান্ত কাম্য।

01/07/2026

আগামীকাল ২ জুলাই থেকে সারা দেশব্যাপী শুরু হতে যাচ্ছে এইচএসসি-২০২৬,আলীম ও সমমানের পরীক্ষা।আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিক্ষার্থী সহ দেশের সকল পরিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভকামনা। আলোকিত হও আপন আলোয়।

বি:দ্র: আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের বিজ্ঞান ও মানবিক বিভাগের সকল নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা সঈদপুর বাজার কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচী বাস্তবায়নের ...
29/06/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি "ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি" কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আজ অত্র প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও উদ্যোক্তা জনাব সিমি কিবরিয়া ,অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব এডভোকেট মোঃ আবুল ফজল, অভিভাবক সদস্য জনাব মোঃ সুলতান আলী, সাবেক সদস্য জনাব রোমান আহমেদ, সাবেক সদস্য জনাব শাহ মোস্তাকিন আলী , শিক্ষক মন্ডলী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি,অত্র প্রতিষ্ঠানের সাবেক কৃতি শিক্ষার্থী জন...
18/06/2026

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি,অত্র প্রতিষ্ঠানের সাবেক কৃতি শিক্ষার্থী জনাব এডভোকেট মোঃ আবুল ফজল মহোদয় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অদ্য শিক্ষক -কর্মচারীদের সাথে এক মত বিনিময় সভা করেন। এতে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি জনাব মোঃ সুলতান আলী ও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ। সভা শেষে সভাপতি মহোদয় প্রতিষ্ঠানের লাইব্রেরী, বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। শিক্ষক-কর্মচারীরা সভাপতি মহোদয়কে আন্তরিকভাবে ফুলেল অভ্যর্থনা জানান।সভায় শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

09/06/2026

ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ,এসএসসি-২০২৬ এর আইসিটি ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে আগামীকাল ১০-০৬-২০২৬ ইং তারিখ বুধবার প্রতিষ্ঠানের শ্রেনি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১১-০৬-২০২৬ ইং যথারীতি প্রতিষ্ঠান খোলা থাকবে।
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ।

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সাবেক  সহকারী শিক্ষক ও দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জন...
15/05/2026

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সাবেক সহকারী শিক্ষক ও দীঘলবাক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জনাব সালেহ আহমেদ স্যারের মৃত্যুতে আমরা শোকাহত। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহপাক উনাকে বেহেশত নসীব করুন এবং উনার পরিবারকে ধৈর্য্য ধারনের তওফীক দান করুন। আমীন।

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী মোছাঃ কারিমা জাহান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০...
13/05/2026

আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির মেধাবী ছাত্রী মোছাঃ কারিমা জাহান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে 'ক' গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে। মোছাঃ কারিমা জাহানকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভকামনা।

Address

Habiganj

Telephone

+8801718013930

Website

Alerts

Be the first to know and let us send you an email when আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ,নবীগঞ্জ, হবিগঞ্জ । posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ,নবীগঞ্জ, হবিগঞ্জ ।:

Shortcuts

Share

Category