17/09/2026
সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পাওয়ার পর যখন সে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান 'হলিক্রস কলেজে' ভর্তির সুযোগ পেলো, তখন একজন বাবার বুকভরা গর্বকে ধরে রাখা অসম্ভব ছিল। মেয়ের এই সাফল্যে আজ বাবার উদ্যোগে স্কুলের সবার জন্য এক ছোট্ট দুপুরের খাবারের আয়োজন। কঠোর পরিশ্রম আর না বলা ত্যাগের ফল যখন এভাবে মিষ্টি হয়ে ধরা দেয়, তখন পথচলার ক্লান্তি নিমিষেই মিলিয়ে যায়। সুস্মিতা দেবের আগামীর পথচলা আরও মসৃণ ও আলোকিত হোক, সবাই দোয়া করবেন।