রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয় - Online School

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয় - Online School

রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয় - Online School Girls High School

২০২৩ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা। OmR Sheet নিয়ে কিছু কথা:১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সা...
20/04/2023

২০২৩ এস.এস.সি পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা।
OmR Sheet নিয়ে কিছু কথা:

১. ওএমআর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

২.ওয়েমার শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।

৩. রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।

৪.সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে ।
কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষ এ দায়িত্বরত শিক্ষক কে বলবে।

৫.উত্তর পত্র বা ওএমআর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।

৬.ওএমআর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।

সর্বোপরি কক্ষ এ দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা
16/12/2022

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা

🚀কিছু গুরুত্বপূর্ণ কথা✪ আমি কফির চেয়ে চা পছন্দ করি।I prefer tea to Coffee.✪ আমি মাংসের চেয়ে চিকেন পছন্দ করি।I prefer c...
15/12/2022

🚀কিছু গুরুত্বপূর্ণ কথা
✪ আমি কফির চেয়ে চা পছন্দ করি।
I prefer tea to Coffee.
✪ আমি মাংসের চেয়ে চিকেন পছন্দ করি।
I prefer chicken to beef.
✪ আমি ঝালের চেয়ে টক পছন্দ করি।
I prefer sour to pungent.
✪ আমি শার্টের চেয়ে পান্জাবী পছন্দ করি।
I prefer panjabi to shirt.
✪ আমি ফুটবলের চেয়ে ক্রিকেট পছন্দ করি
I prefer Cricket to Football
✪ আমি মেসির চেয়ে রোনালদোকে পছন্দ করি
I prefer Ronaldo to Messi
✪ আমি মোবাইলের চেয়ে কম্পিউটার পছন্দ করি
I prefer computer to mobile
✪ আমি লালের চেয়ে কালো পছন্দ করি
I prefer black to red
✪ আমি স্প্যানিশ এর চেয়ে ইংলিশ পছন্দ করি
I prefer English to Spanish
✪ আমি জুস এর চেয়ে কোকাকোলা পছন্দ করি
I prefer Coca-cola to juice
✪ আমি আমের চেয়ে লিচু পছন্দ করি
I prefer Lichhi to mango
✪ আমি মাছের চেয়ে মাংস পছন্দ করি
I prefer meat to fish

পদ্মা সেতুর তথ্যনাম: পদ্মা সেতুদৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটারভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার প্রস্ত: ...
25/06/2022

পদ্মা সেতুর তথ্য
নাম: পদ্মা সেতু
দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
ভায়াডাক্ট (স্থলভাগে সেতুর অংশ) সহ দৈর্ঘ্য: ৯.৮৩ কিলোমিটার
প্রস্ত: ২১.৬৫ মিটার
মোট পিলারের সংখ্যা: ৪২টি
স্প্যানের সংখ্যা: ৪১টি
প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য: ১৫০ মিটার
স্প্যানগুলোর মোট ওজন: ১,১৬,৩৮৮টন
প্রতিটি পিলারে নিচে পাইলের সংখ্যা: ৬টি (কিছু কিছু পিলারে ৭টি পাইলও দেওয়া হয়েছে)

পাইলের ব্যাস: ৩ মিটার
পাইলের সর্বোচ্চ দৈর্ঘ্য: ১২৮ মিটার
মোট পাইলের সংখ্যা: ২৬৪টি ( ভায়াডাক্টের পিলারের পাইলসহ ২৯৪টি)
জমি অধিগ্রহণ: ৯১৮ হেক্টর
ব্যবহৃত স্টিলের পরিমাণ : ১,৪৬,০০০ মেট্রিক টন

নির্মাণ কাজ শুরু: ৭ই ডিসেম্বর ২০১৪
মূল সেতুর নির্মাণ কাজ শুরু: মাওয়া প্রান্তে ৬ নম্বর পিলারের কাজ দিয়ে
সক্ষমতা: দৈনিক ৭৫ হাজার যানবাহন

পানির স্তর থেকে সেতুর উচ্চতা: ১৮ মিটার
পদ্মা সেতুর আকৃতি: ইংরেজি এস (S) অক্ষরের মতো
ভূমিকম্প সহনশীলতা: রিক্টার স্কেলে ৮ মাত্রার কম্পন

এপ্রোচ রোডের দৈর্ঘ্য: ১২ কিলোমিটার
নদীশাসন: ১৬.২১ কিলোমিটার
সেতুর আয়ুষ্কাল: ১০০ বছর
সেতুর মোট ব্যয়: ৩০,১৯৩.৩৯ কোটি

ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে এমন জেলার সংখ্যা: ২১টি
সরাসরি উপকারভোগী মানুষের সংখ্যা: দক্ষিণপশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ

যেসব দেশের বিশেষজ্ঞ ও প্রকৌশলীরা কাজ করেছেন: চীন, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, অট্রেলিয়া, নিউজিল্যান্ড, ন্যাদারল্যান্ড, সিঙ্গাপুর, জাপান, ডেনমার্ক, ইতালি, মালয়েশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, থাইওয়ান, নেপাল ও দক্ষিণ আফ্রিকা।

প্রকল্পের অঙ্গ(component) ভিত্তিক ব্যয় বিভাজন:

ক) মূল সেতুর ব্যয়: ৪০০ কেভি ট্রান্সমিশন লাইন টাওয়ার ও গ্যাস লাইনের ব্যয়সহ ১১,৯৩৮.৬৩ কোটি টাকা (বরাদ্দ ১২,১৩৩.৩৯ কোটি টাকার বিপরীতে)

খ) নদীশাসন কাজ: ৮,৭০৬.৯১ কোটি টাকা (৯,৪০০ কোটি টাকার বিপরীতে)

গ) অ্যাপ্রোচ রোড: ২টি টোল প্লাজা, ২টি থানা বিল্ডিং ও ৩টি সার্ভিস এরিয়াসহ ১৮৯৫.৫৫ কোটি টাকা (১৯০৭.৬৮ কোটি টাকার বিপরীতে )

ঘ) পুনর্বাসন ব্যয়: ১,১১৬.৭৬ কোটি টাকা (১,৫১৫ কোটি টাকার বিপরীতে)

ঙ) ভূমি অধিগ্রহণ: ২৬৯৮.৭৩ কোটি টাকা

চ) পরিবেশ: ২৬.৭২ কোটি (১২৯.০৩ কোটি টাকা)

ছ) অন্যান্য বেতন ভাতা, পরামর্শক, সেনা নিরাপত্তা ইত্যাদি: ১৩৪৮.৭৮ কোটি (২৪০৯.৫৬ কোটি টাকার বিপরীতে)

প্রকল্পের মোট অনুমোদিত ব্যয়: ২৭,৭৩২.০৮ কোটি টাকা (৩০১৯৩.৩৯ কোটি টাকার বিপরীতে)

সেতু উদ্বোধন: ২৫ জুন ২০২২।

(তথ্যসূত্র: পদ্মা সেতু প্রকল্প অফিস, ক্যাবিনেট ডিভিশন, সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতার কপি; আপডেট: ২৩ জুন ২০২২)

🌹🌺🌹🌺🌹🌺শুভ জন্মদিন🌹🌺🌹🌺🌹🌺"মাদার অফ হিউম্যানিটি"মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন। ১৯৪৭ সালের ২৮সেপ...
28/09/2021

🌹🌺🌹🌺🌹🌺শুভ জন্মদিন🌹🌺🌹🌺🌹🌺

"মাদার অফ হিউম্যানিটি"মাননীয় প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম শুভ জন্মদিন।

১৯৪৭ সালের ২৮সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি
নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছা মুজিবের বড় মেয়ে শেখ হাসিনা।

মাদার অফ হিউম্যানিটি/ মানবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার শুভ জন্মদিনে জানাই শুভেচ্ছা, অভিনন্দন ও শুভ কামনা।

১৫ ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে রাজরাণী সুভাষিণী ব...
15/08/2021

১৫ ই আগস্ট
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ ও গভীর শ্রদ্ধাঞ্জলি।

রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীগঞ্জ-বাহুবল ১নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহ্ নওয়াজ মিলাদ...
13/04/2021

রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীগঞ্জ-বাহুবল ১নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহ্ নওয়াজ মিলাদ এবং বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ ২নং আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মজিদ খান উনাদের পরিবারসহ রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়  কতৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ...
26/03/2021

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে, রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয় কতৃক আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের খণ্ডচিত্র

জরুরী নোটিশ-এতদ্বারা রাজরাণী সুভাষিণী বালিকা  উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের  অবগতির জন্য জানানো যাচ্ছ...
25/03/2021

জরুরী নোটিশ-
এতদ্বারা রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এস এস সি ফরম ফিলাপ করার জন্য আগামী ০১/০৪/২০২১ থেকে ০৭/০৪/২০২১ তারিখের মধ্যে বিদ্যালয়ে যোগাযোগ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

আদেশক্রমে -
প্রধান শিক্ষক,
রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়।

২০২১ সালের এস এস সি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস।
20/03/2021

২০২১ সালের এস এস সি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস।

19/03/2021

নোটিশ-
এতদ্বারা রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট হতে ৯ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত বছরের ন্যায় এবছর ও অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়ন করা হবে।আগামী ২০/০৩/২০২১খ্রীঃ শনিবার অত্র প্রতিষ্ঠান হতে ১ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।পরবর্তী অ্যাসাইমেন্ট জমা দানের তারিখেই জানানো হবে।....

আদেশক্রমে -
প্রধান শিক্ষক,
রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়।

আজ ১৭/০৩/২০২১ খ্রি: তারিখে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শি...
17/03/2021

আজ ১৭/০৩/২০২১ খ্রি: তারিখে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

Address

Habiganj
3300

Telephone

+8801309129505

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয় - Online School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to রাজরাণী সুভাষিণী বালিকা উচ্চ বিদ্যালয় - Online School:

Shortcuts

Share

Category