Shaistaganj High School

Shaistaganj High School Shaistaganj High School is a Bangla Medium Co-Educational Day School that was established in 1918's.

শতবর্ষের ঐতিহ্যে লালিত বৃহত্তর সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যালয়ের অন্যতম
”শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয় “। এ বিদ্যালয়ের রয়েছে এক সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাস। ১৯১৮ ইং সালে প্রতিষ্ঠালগ্নে যাঁর নাম জড়িয়ে আছে, তিনি ছিলেন তৎকালীন জমিদার শ্রী নবীণ বাবু ।একজন মহান দানবীর ও সমাজসংস্কারক হিসেবে যিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁরই দানকৃত জায়গায় গড়ে উঠেছিল এ স্বনামধন্য বিদ্যাপীঠ। পরবর্তিতে তাঁর সুযোগ্য

উত্তরসুরী বাবু সুরেশ চন্দ্র রায় এ স্কুলে শিক্ষকতা করে ছিলেন আমৃত্যু । তাঁদের এ অবদান স্কুলের ইতিহাসে এক অনন্য নজির হয়ে আছে ।

দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান সিলেট অঞ্চলে শিক্ষা বিস্তারে অনন্য ভুমিকা রেখে আসছে। শতবর্ষী এ প্রতিষ্ঠানে পাঠ নিয়ে যারা বেরিয়েছেন তারা আজ দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলেও সুনামের সাথে অবদান রেখে চলেছেন।এ স্কুলের প্রবীণ শিক্ষকগণ যাদের অনেকেই হয়ত আজ বেচেঁ নেই কিন্তু তাদের হাতে-কলমে দীক্ষা নেয়া শিক্ষার্থিগণ স্বমহিমায় নিয়োজিত আছেন বিশ্বর নানা প্রান্তে নানান পেশায় ।

খরস্রোতা খোয়াই নদী বিধৌত স্কুলের পশ্চিমে রয়েছে সুবিশাল খেলার মাঠ, মসজিদ, পুকুর ও প্রধান শিক্ষকের বাসস্থান।শায়েস্তাগঞ্জ প্রথম শ্রেণীর পৌরসভা এবং দেশের ৪৯২ তম উপজেলায় উন্নিত হয়েছে। এ অর্জনের পেছনেও অবদান রয়েছে ঐতিহ্যবাহী স্কুলের সাবেক কৃতি ছাত্র-ছাত্রীদের। রেল ও সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় এবং হবিগঞ্জ জেলায় প্রাকৃতিক গ্যাসের পর্যাপ্ত মজুদ থাকায় শায়েস্তাগঞ্জের পৌরসভা ঘেষে সম্প্রতি গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল।

এ বিদ্যালয়ে রয়েছে বিভিন্ন বিষয়ের পুস্তকসমৃদ্ধ একটি কেন্দ্রীয় পাঠাগার। রয়েছে বিজ্ঞানাগার,মিলনায়তন,মেয়েদের কমন রুম। বিদ্যালয়ে বিএনসিসি, রোভার স্কাউট কার্যক্রম ও চালু রয়েছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধূলা, সাহিত্য-সংস্কৃতিচর্চা, বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতি শিক্ষা সহায়ক কর্মকান্ডের ব্যবস্থা রয়েছে। এ স্কুলের ছাত্ররা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ পুরুস্কৃত হয়েছে বিভিন্ন সময়ে।

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে তিনযুগেরও বেশী সময় শিক্ষকতা পেশায় নিবেদিত সাবেক প্রধান শিক্ষক মরহুম মো: আবদুন নূর চৌধুরী একসময়ে বেসরকারি শিক্ষক সমিতি (বিটিএ)-এর কেন্দ্রিয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সারা দেশে এই স্কুলকে নেতৃত্বের আসনে পরিচয় করিয়ে দিয়ে গেছেন। শুরু থেকে বিদ্যালয়টি এলাকার সকল শ্রেণীর (ধনী/দরিদ্র) শিক্ষার্থীদের মাঝে অত্যন্ত সুনামের সাথে শিক্ষা বিস্তারে নিয়োজিত।

দেশের দু’জন সাবেক প্রধান বিচারপতি এ স্কুলের কৃতি ছাত্র ছিলেন যা নিঃসন্দেহে গর্বের।সৈয়দ এ বি মাহমুদ হোসেন ও সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন ভিন্ন ভিন্ন সময়ে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে ছিলেন ।বাংলাদেশ সরকারের সাবেক সচিব শ্রী অশোক মাধব রায়, আমেরিকার তুলানে বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের স্বনামধন্য চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, জনপ্রিয় অধ্যাপক ডঃ ডিএসএ মজিদ, জনাব এস, এম, মিজানুর রহমান, সাবেক পুলিশ কমিশনার(ডি এম পি) ও র‌্যাবের মহা পরিচালক (ডিজি), বৃটেনের মূল ধারার আইন পেশায় জড়িত ব্যারিস্টার তারেক চৌধুরী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক,সচিব,প্রশাসনিককর্মকর্তা,আইনজীবী,বৈজ্ঞানিক, ডাক্তার,ইঞ্জিনিয়ার,ব্যাংকার,সাংবাদিক, রাজনীতিবিদ, অভিনয় শিল্পী, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশায় সুনাম কুড়িয়েছেন এ স্কুলের মেধাবী শিক্ষার্থিগন।

Wasfia's School of Arts Shaistaganj Islami Academy And High School Shaistaganj High School, Shaistaganj High School Raja...
23/12/2024

Wasfia's School of Arts Shaistaganj Islami Academy And High School Shaistaganj High School, Shaistaganj High School Rajar Bazar Govt. High School, Chunarughat, Habiganj, Sylhet Brindaban Govt College Habiganj P.D.B High School, Shahjibazar, Habiganj : শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় Govt. Sreemangal Udayan Girls' School Online Classeshttps://youtu.be/Zd_8sIAssxE

https://bonikbarta.net/home/news_description/389441
29/06/2024

https://bonikbarta.net/home/news_description/389441

জাতীয় সংসদে ৬ জুন পেশ হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট। বিগত বছরগুলোয় প্রলম্বিত করোনা, রাশিয়ার ইউক্রেন আক্রম....

08/06/2024

কষ্টার্জিত জয়।। যাইহোক অভিনন্দন টিম টাইগার্স🎉🎉🎉

23/12/2023

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয়ে অভিনন্দন 🎉🎉🎉

https://www.paidwork.com/?r=mmkdigitek
14/06/2023

https://www.paidwork.com/?r=mmkdigitek

Make money online by watching ads, filling out surveys, playing games, writing comments, typing texts, answering questions, completing offers and more. Safely, without investing, for free and for everyone.

15/09/2022

জীবনে ঠকা বলে কোন জিনিস নাই। যা দিতে পারলে সেটাই প্রকৃত অর্থে তোমার রয়ে গেল।।

25/08/2022
https://samakal.com/chaturango/article/2205112557/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6...
28/05/2022

https://samakal.com/chaturango/article/2205112557/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%82%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%82-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%82%E0%A6%95

আসন্ন বাজেট বড় শিক্ষিত ও অশিক্ষিত জনগোষ্ঠীর জন্য কীভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, তার পথ দেখাবে।

04/07/2021

আমাদের জবরু মিয়া স্যার আর নেই.......
শায়েস্থাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সকলের প্রিয় সাবেক সিনিয়র শিক্ষক জনাব জবরু মিয়া( ইংরেজী ১৯৯২-২০১৭) করোনায় আক্রান্ত হয়ে সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ১২.০০ টার সময় মারা গেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্নাইলাহী রাজীউন। সহজ সরল এই মহান শিক্ষকের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন বেহেশত নসীব করেন।

Address

Shaistaganj
Habiganj Sadar

Alerts

Be the first to know and let us send you an email when Shaistaganj High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category