26/06/2023
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি তোমরা সবাই ভালো আছো।নিজেদের পড়ালেখা নিয়ে কী খুব চিন্তিত আছো?কেমন হতো যদি পড়ালেখাটা একটু গুছিয়ে করা যেত?কেমন হতো যদি প্রতিদিনের পড়া শেষে নিজেকে যাচাই করা যেত?কেমন হত যদি যে জিনিসটা বুঝতে তোমার অনেক সময় লাগছে, সেই জিনিসটা একজন বিশেষজ্ঞ শিক্ষকের নিকট হতে সমাধান পাওয়া? তোমাদের এসব প্রশ্নের কথা মাথায় রেখে হবিগঞ্জে আমরাই সর্বপ্রথম নিয়ে এসেছি সম্পূর্ণভাবে মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র প্রতিষ্ঠান অঙ্কুর। ২০১৮ সালে যাত্রা শুরু করে সফলতার সাথে ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে অঙ্কুর একাডেমিক এন্ড এডমিশন কেয়ার।শুধুমাত্র আমাদেরই রয়েছে বিশেষজ্ঞ মেধাবী শিক্ষক প্যানেল, শিক্ষার্থীদের জন্য পরিপূর্ণ গাইডলাইন ও তোমার মেধা যাচাইয়ের জন্য নিয়মিত পরীক্ষার ব্যবস্থা।
আমাদের প্রোগ্রামসমূহ -
১) একাডেমিক কেয়ার(৬ষ্ঠ-দ্বাদশ)
তোমাদের অনেকের মনে সংশয় থাকে আমার পড়ালেখা ট্র্যাকে আছে কিনা? হুট করে কোনো প্রশ্নের সম্মুখীন হলেও এর সমাধান না পাওয়া। আমাদের রয়েছে বিশেষজ্ঞ শিক্ষক প্যানেল যারা প্রতিদিন তোমাদের রেগুলার ক্লাস করানোর পাশাপাশি পরীক্ষার জন্য সঠিক গাইডলাইন দিবেন। এছাড়াও ক্লাস শেষে আগের দিনের পড়া যাচাইয়ের জন্য রয়েছে রেগুলার এক্সামের ব্যবস্থা।
২) এস.এস.সি স্পেশাল প্রোগ্রাম
এস.এস.সি পরীক্ষার কয়দিন আগে অনেকের মনে প্রশ্ন থাকে আমার প্রস্তুতি সঠিকভাবে হলো কিনা?আমি ভালো রেজাল্ট করতে পারব কিনা? এর জন্য হবিগঞ্জে অঙ্কুরই একমাত্র সমাধান। তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল প্রোগ্রাম ,যাতে তোমরা পাবে অধ্যায় ভিত্তিক রিভিশন ,অধ্যায়ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা ও সবশেষে ফাইনাল মডেল টেস্ট। এতে তোমার মনের ভয় দূর হওয়ার পাশাপাশি পরীক্ষাভীতি অনেকটাই কমে যাবে।
৩)এইচ.এস.সি স্পেশাল প্রোগ্রাম
এইচ.এস.সি পরীক্ষার আগে তোমাদের প্রিপারেশন যাচাইয়ের জন্য রয়েছে এই স্পেশাল প্রোগ্রাম।অধ্যায় ভিত্তিক রিভিশন ,অধ্যায়ভিত্তিক পরীক্ষার ব্যবস্থা ও সবশেষে ফাইনাল মডেল টেস্ট। এতে তোমার মনের ভয় দূর হওয়ার পাশাপাশি পরীক্ষাভীতি অনেকটাই কমে যাবে ও স্বল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে।
৪) বিষয়ভিত্তিক প্রোগ্রাম (একাদশ-দ্বাদশ:গণিত, পদার্থবিজ্ঞান,রসায়ন, জীববিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
আমাদের বিশেষজ্ঞ শিক্ষকরা তোমরা যারা একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়ছো, তাদের জন্য রয়েছে ব্যাচভিত্তিক স্পেশাল প্রোগ্রাম। গণিতে তোমাদের অনেকেরই নিশ্চয় একটা এম.সি.কিউ করতে অনেক সময় লাগছে? পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্ন দেখে মাথায় হাত, রসায়ন জৈব যৌগ অধ্যায়টা মাথার ওপর দিয়ে যাচ্ছে? আর জীববিজ্ঞানের জটিল বিষয়গুলো দেখে বই বন্ধ করে ফেলতে ইচ্ছে করছে?এসব কথা চিন্তা করে তোমাদের জন্য রয়েছে স্পেশাল ব্যাচভিত্তিক প্রোগ্রাম । এই প্রোগ্রামের মাধ্যমে তোমাদের এইচ.এস.সি পরীক্ষার জন্য শক্ত ভিত তৈরি করার পাশাপাশি ভর্তি পরীক্ষাতেও তোমরা যাতে ভালো করতে পারো, সেইভাবে তোমাদের প্রস্তত করা হবে।
তাই আর দেরি না করে আজই চলে আসো অঙ্কুরে…
(হবিগঞ্জ রিজেন্সীর পঞ্চম তলায়, কালীবাড়ি রোড, হবিগঞ্জ)
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন-
017611-34934, 01795-431172