Jamia Islamia Arabia Umednagar, Habiganj

Jamia Islamia Arabia Umednagar, Habiganj

Share

জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ দেওবন্দের মাসলাক ও উসূল মোতাবেক পরিচালিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ।

05/04/2026

বিশেষ বিজ্ঞপ্তি

এতদ্বারা জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর, হবিগঞ্জ-এর সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৭ শাওয়াল, রোজ সোমবার কিতাব বিভাগের ইফতেতাহী দরস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

একই সাথে বিগত শিক্ষা বর্ষে মেধাতালিকায় স্থান অর্জনকারী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

অতএব, সকল ছাত্রকে উক্ত ইফতেতাহী দরসে সময়মতো উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। শরয়ী ওজর ব্যতীত কেউ অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল বলে গণ্য করা হবে।

বি. দ্র.: মাদানী বিভাগ, হিফজ বিভাগ ও নুরানী বিভাগের দরস পূর্ব থেকেই চলমান রয়েছে।

29/03/2026

আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়ার ভর্তি কার্যক্রম সুন্দরভাবে চলমান রয়েছে।

বিশেষভাবে জানানো যাচ্ছে যে, মাদানী নেসাবে ভর্তি হতে আগ্রহী ছাত্রদের জন্য আর মাত্র একদিন সময় অবশিষ্ট রয়েছে।

আগামীকাল ১০ শাওয়াল মাগরিবের আগ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ।
মাগরিবের পর থেকেই নতুন শিক্ষাবর্ষের সবক (দরস) আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
অতএব, আগ্রহী ছাত্রদের দ্রুত ভর্তি সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বি.দ্র. কিতাব বিভাগ ও নুরানী বিভাগের ভর্তি কার্যক্রম ১৩ শাওয়াল বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

26/03/2026

📢 ভর্তি বিজ্ঞপ্তি
জামিয়া উমেদনগরের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম চলছে।

🗓 ভর্তি চলবে:
১৩ শাওয়াল, রোজ বৃহস্পতিবার পর্যন্ত।

📚 সিট বণ্টন ও কিতাব উত্তোলন:
১৪, ১৫ ও ১৬ শাওয়াল।

🎉 নতুন বছরের ইফতেতাহ ও পুরাতন বছরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান:
১৭ শাওয়াল, রোজ সোমবার।

📌 বি.দ্র.:
মাদানী নেসাবের ক্লাস শুরু হবে ১০ শাওয়াল, বাদ মাগরিব

22/03/2026

আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানীতে জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদ্রাসায় মাদানী নেসাবের তৃতীয় বর্ষ শুরু হতে যাচ্ছে। এবার ১ম, ২য় ও ৩য় বর্ষে সীমিত আসনে ভর্তি নেওয়া হবে ইনশাআল্লাহ।

ভর্তি শুরু: ৫ শাওয়াল (২৫ মার্চ, বুধবার)
শেষ: ১০ শাওয়াল (সোমবার)
১০ শাওয়াল বাদ মাগরিব থেকেই দরস শুরু হবে ইনশাআল্লাহ।

নির্ধারিত সময়ের পর আর ভর্তি নেওয়া হবে না।

20/03/2026

উমেদনগর মাদরাসার নতুন ও পুরাতন শিক্ষার্থীদের ভর্তি শুরু আগামী ২৫ মার্চ-২০২৬, বুধবার

দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ এর নতুন শিক্ষাবর্ষ ১৪৪৭-৪৮হি./২০২৬ ঈ. ভর্তি শুরু আগামী ২৫ মার্চ মুতাবিক ৫ শাওয়াল, বুধবার।
ইনশাআল্লাহ

18/03/2026

আলহামদুলিল্লাহ
১৪৪৬/৪৭ হিজরী শিক্ষাবর্ষের বোর্ডভুক্ত জামাতের সংক্ষিপ্ত ফলাফল।

04/03/2026

জামিয়া ইসলামিয়া আরাবিয়া, উমেদনগর, হবিগঞ্জ ফতোয়া বিভাগ কর্তৃক নির্ধারিত নিসাব ও ফিতরার পরিমাণ প্রকাশিত হয়েছে।
শরীয়ত অনুযায়ী নির্ধারিত সম্পদের মালিকদের উপর যাকাত ফরজ—এবং সাধ্যানুযায়ী সদাকাতুল ফিতর আদায়ের আহ্বান জানানো হচ্ছে।

Photos from Jamia Islamia Arabia Umednagar, Habiganj's post 03/02/2026

আলহামদুলিল্লাহ পবিত্র শবে বরাতে খতমে কুরআন, খতমে বোখারী ও দোয়া মাহফিল সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

28/01/2026

দেশবাসী,প্রবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া হবে ইনশাআল্লাহ।

Want your school to be the top-listed School/college in Habiganj Sadar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Habiganj/Nabiganj Road, Umednagar
Habiganj Sadar
3300