পুরাসুন্দা মাদরাসার নতুন ভবনের জন্য কাঠ চিড়ানো হচ্ছে।
খুব শীঘ্রই টিন লাগানো হবে এবং তা'লীম তালকীনের জন্য উদ্বোধন করা হবে । ইনশাআল্লাহ
বিশেষ প্রয়োজনে: 01722-990448
হবিগঞ্জ মুহম্মদিয়া জামিয়া শরীফ শাখা সমূহ
হবিগঞ্জ জেলার প্রতিটি প্রতিষ্ঠানের আপডেট পেতে পেইজ টিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। শুকরান
26/08/2025
আজকের অনুষ্ঠানের পতাকা
আলহামদুলিল্লাহ ❤️
✨ আজ ১লা রবিউল আউয়াল শরীফ উপলক্ষে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ জুলুসের আয়োজন করা হয়েছে।
🚗 আলহামদুলিল্লাহ! বিভিন্ন সময়ে বিভিন্ন আয়োজন চলছে, আর কিছুক্ষণ পর পর গাড়ি রেডি হচ্ছে জুলুসে অংশগ্রহণের জন্য।
26/08/2025
আলহামদুলিল্লাহ ❤️
ফালইয়াফরাহু চলমান-
সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়াদ শরীফ মুবারক হো
26/08/2025
আলহামদুলিল্লাহ!
আজকের জুলুসের প্রস্তুতির কাজ চলমান।
23/08/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম
ঈদ মুবারক! ঈদ মুবারক!! সাইয়্যিদু সাইয়্যিদিল আ'ইয়্যাদ শরীফ মুবারক হো !!!
এত দ্বারা সু মহান রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতায় -
হবিগঞ্জ জেলা আঞ্জুমানে আল বাইয়্যিনাতের দায়িত্বশীল,সদস্য, মহব্বতকারী সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,সাইয়্যিদু সাইয়্যেদিশ শুহুর,শাহরুল আ'যম পবিত্র রবিউল আউয়াল শরীফ মাসের আগমন উপলক্ষে আগামী ১লা রবিউল আউয়াল শরীফ ১৪৪৭ হিজরী,
২৬ শে আগষ্ট ২০২৫ ইং রোজ ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নিম্নে উল্লেখিত সূচি অনুযায়ী হবিগঞ্জ জেলা শহর প্রদক্ষিণের মাধ্যমে ফালইয়াফরাহু জুলুস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
উক্ত ফাল-ইয়াফরাহু শহর প্রদক্ষিণ জুলুসে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগিতা ও অংশ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে দাওয়াত করা হলো।
* যা যা থাকছে আয়োজনে -
* ১টি গরু আক্বিক্বা ও বরকত পূর্ণ তবারক!
* মোট ১২ টি মেনি ট্রাক !
* ১২ টি মটর সাইকেল!
* ৬ টি গাড়িতে মাইক ও স্পিকার।
* হবিগঞ্জ জেলার কয়েকটি উপজেলায়
ফাল-ইয়াফরাহু শহর প্রদক্ষিণ!
শহর প্রদক্ষিণ কর্মসূচি:--
* বামৈ হতে ২টি মেনি ট্রাক ও মটর সাইকেলসহ ফান্দাউক হয়ে মাধবপুর বেলঘর বাসস্ট্যান্ড মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা -মসজিদে পৌঁছাবে ইনশাআল্লাহ ।
* সেখান থেকে মাধবপুরের গাড়িসহ সকলে একযোগে ওলীপুরহয়ে পুরাসুন্ধ্যা+সুতাং এর গাড়ির সাথে সুতাং বাস স্ট্যান্ড মিলিত হবে।
এখান থেকে মীরপুর ক্বাজীহাটা মাদ্রাসা হয়ে হবিগঞ্জ জেলা সদর ২নং পুল স্টপিজ হবে।
হবিগঞ্জ সদর টীমসহ শহর প্রদক্ষিণ করে মুহম্মদিয়া জামিয়া শরীফ বামৈ পূর্বগ্রাম-মারুগাছ মাহতাব উদ্দিন সুন্নিয়া মাদ্রাসায় উপস্থিত হবে, ইনশাআল্লাহ
অনুষ্ঠান সূচি:-
*
সকাল ১০ ঘটিকায় কালামে পাক তিলাওয়াত।
*
১০:৩০ মিনিট হতে হামদ,নাত,ও ক্বছিদা শরীফ পরিবেশন।
*
১১:৩০ হতে আলোচনা।
* দুপুর ১টায় পবিত্র জোহরের আযান ও
১:২০ মিনিট পবিত্র জামায়াত,
১:৩৫ মিনিট পবিত্র মীলাদ শরীফ ও মুনাজাত
সর্বশেষ বরকত পূর্ণ তবারক বিতরণ।
সার্বিক যোগাযোগ --
* মুফতি মহম্মদ তোফাজ্জল হুসাইন হানাফী
01726702233
* মুহম্মদ মুশফিকুর রহমান বাদশাহ
017220990448
বি: দ্র: অনিবার্য কোন কারণে উল্লেখিত
কর্মসূচি ও অনুষ্ঠান সূচিতে কিছুটা পরিবর্তন আসতে পারে ।
এত দ্বারা হবিগঞ্জ জেলায় সু মহান ঢাকা রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মসজিদ, মাদ্রাসা
ইয়াতিমখানা ও আঞ্জুমানে আল বাইয়্যিনাতের সকল সদস্য,দায়িত্বশীল, মুহতামিম, শিক্ষক,আমিল, পীর ভাই, মহব্বতকারী- দানশীলসহ সম্পৃক্ত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হবিগঞ্জ জেলায় সু মহান রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতায় সু-দীর্ঘ প্রায় দুই যুগ ধরে অত্যন্ত সুনামের সাথে দ্বীনি তালিম-
তালক্বিন, আঞ্জুমান মজলিস, মসজিদ মাদ্রাসা পরিচালনার কাজ চলমান। বর্তমানে হবিগঞ্জ জেলায়- মসজিদ, মাদ্রাসা কিতাব বিভাগ ও হিফজ বিভাগসহ প্রায় ১৪ টি শাখায় নিয়মিত কার্যক্রম চলমান। কিছু খালি জমি আছে ইনশাআল্লাহ মুবারক অনুমতিতে এ গুলো নির্মাণ ও পরিচালনা শুরু হবে।উল্লেখিত খাত সমূহে প্রায় প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হয়,যার অধিকাংশই সুমহান দরবার শরীফ বহন করেন, সুবহানাল্লাহ ! এছাড়া স্থানীয় ছাত্র- অভিভাবক, পীর ভাই মহব্বতকারী-সহ দ্বীন দরদী অনেক মুসলিম ভাই বোনেরা আর্থিক অংশগ্রহণ করেন। যা অত্যন্ত নিষ্ঠা ও আমানতের সাথে জমা,প্রয়োজনীয় ব্যয়, যথাযথ হিসাব সংরক্ষণ ও পরিদর্শন করানো হয়। সার্বিক ভাবে বলতে হলে ---
হবিগঞ্জে মসজিদ মাদ্রাসার জায়গা-জমিসহ প্রায় কোটি কোটি টাকা খরচ হয়েছে এবং হচ্ছে । যার সম্পূর্ণটাই সুমহান দরবার শরীফ উনার পূর্ণ পৃষ্ঠপোষকতায় হচ্ছে ।আলহামদুলিল্লাহ।
উল্লেখ্য যে, উল্লেখিত দায়িত্ব পালনে স্থানীয় ভাবে যদি আর্থিক লেনদেন ও দীনি কার্যক্রমে কোন প্রমাণ্য অসংগতি পরিলক্ষিত হয়
অবশ্যই প্রাথমিকভাবে স্হানীয় জেলা দায়িত্বশীল ও সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করে উপযুক্ত প্রমাণসহ উপস্থাপন করার জন্য বিনিত আহ্বান জানানো হইল ।
অবশ্যই প্রমাণিত যে কোন অভিযুক্ত ব্যক্তির উপর সুমহান দরবার শরীফ উনার ফায়সালাই চূড়ান্ত হবে, ইনশাআল্লাহ।
অন্যথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা অসামাজিক বিভ্রান্তি ছড়িয়ে স্থানীয় কার্যক্রমকে বাধাগ্রস্ত ও সুমহান দরবার শরীফ সংশ্লিষ্ট কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ না করার জন্য অবারো বিনিত আহ্বান করছি।
আহ্বানে -
মুফতি মুহম্মদ তোফাজ্জল হোসাইন, হানাফী
পরিচালক -
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা ও ইয়াতিমখানা, হবিগঞ্জ জেলা শাখা।
ফোন - ০১৭২৬-৭০২২৩৩
আলহামদুলিল্লাহ 💙
মুহম্মদিয়া জামিয়া শরীফ ইমাম হোসাইন আলাইহিস সালাম সুন্নিয়া মাদরাসা ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর মাদরাসা ও বাগানের পুরা দৃশ্য ।
#মাদরাসা #মসজিদ #গাছ #বাগান
আলহামদুলিল্লাহ 💙
পুরাসুন্ধা মাদরাসার কাজ এই পর্যন্ত হয়েছে।
নির্মাণাধীন ভবনে পানি দেয়া হচ্ছে।
#মাদরাসা #মসজিদ
আলহামদুলিল্লাহ 💙
মাদরাসার কাজ চলমান,,,
যোগাযোগ 01722-990448
যা যা প্রয়োজন -
রড, ২০ মন প্রায়
ইট, ১০ হাজার প্রায়
সিমেন্ট, ২০০ বস্তা প্রায়
বালু ১০ গাড়ি প্রায়
টিন ৯ বান উপরের জন্য।
আপনারা অবশ্যই উক্ত ছদকায়ে জারিয়ায় শরিক থাকার কোশেশ করবেন। ইনশাআল্লাহ 💙
#মাদরাসা
13/03/2025
📢 ১২ই শরীফ উপলক্ষে বিশেষ ইফতার মাহফিল 🌙
আলহামদুলিল্লাহ! মুহম্মদিয়া জামিয়া শরীফ ইমাম হোসাইন আলাইহিস সালাম সুন্নিয়া মাদরাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ আজ ১২ই শরীফ উপলক্ষে বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
এটি শুধুমাত্র একটি ইফতার আয়োজন নয়; বরং আল্লাহ পাক উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহব্বত খিদমত ও বরকতের সন্ধান।
এই পবিত্র দিনটিকে যথাযথভাবে উদযাপন করতে আসুন, ইফতার ও দোয়া মাহফিলে শরিক হই এবং বরকত লাভ করি!
📍 স্থান: মুহম্মদিয়া জামিয়া শরীফ, সুতাং ইহরামপুর, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
⏰ সময়: আজ মাগরিবের পূর্বে
💠 মাদরাসার ছাত্র ও ইয়াতিমদের সাথে সুন্নাতী ইফতার—আপনার অংশগ্রহণ হোক রহমতের মাধ্যম!
প্রয়োজনে ০১৭২২৯৯০৪৪৮
🌿 সুতাং ইহরামপুর মাদরাসার মনোরম বাগান 🌿
আলহামদুলিল্লাহ! সুতাং ইহরামপুর (শ্রীরামপুর ) মাদরাসার বাগান আজ এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি। সবুজে ঘেরা এই পরিবেশ মনকে প্রশান্তি দেয়, আরবের খেজুর গাছ থেকে শুরু করে বিভিন্ন ফলের গাছ বাগানকে করে তুলেছে আরও প্রাণবন্ত। শিক্ষার্থীদের সজীব পরিবেশে দ্বীনি জ্ঞান অর্জনের সুযোগ দিতে এই বাগান এক বিশাল নিয়ামত। সুবহানাল্লাহ!
দেখুন সুতাং ইহরামপুর (শ্রীরামপুর )মাদরাসার বাগানের পরিপূর্ণ দৃশ্য এবং শেয়ার করুন এই সৌন্দর্য!
#সুতাং_ইহরামপুর_মাদরাসা #ইসলামী_পরিবেশ #সবুজ_প্রকৃতি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Habiganj
Habiganj Sadar
3300