Praxis Habiganj

Praxis Habiganj An English Learning Institute. Available courses:
1. IELTS ACADEMIC
2. GENERAL TRAINING
3. SPOKEN ENGLISH
4.KIDS' SPOKEN ENGLISH
5.LIFE SKILLS
6.MOCK TEST
(1)

সকাল ৮টায় যখন হবিগঞ্জের প্রায় সব শিক্ষার্থী ঘুমে, তখন PCU 151 ব্যাচের একজন শিক্ষার্থী, Kadija Akther Shuva, Listening Pa...
20/06/2026

সকাল ৮টায় যখন হবিগঞ্জের প্রায় সব শিক্ষার্থী ঘুমে, তখন PCU 151 ব্যাচের একজন শিক্ষার্থী, Kadija Akther Shuva, Listening Partial দিয়ে 6.5 স্কোর অর্জন করেছেন। সেই সঙ্গে Praxis-এর পক্ষ থেকে তিনি পেয়েছেন একটি আকর্ষণীয় Crest।

19/06/2026

When you want something, all the universe conspires in helping you to achieve it- Paulo Coelho!

আজকের অনলাইন ক্লাসের শেষ মুহুর্তে বিশ্ববিখ্যাত বই The Alchemist বইয়ের রিভিউ আলোকে আমাদের সবার আইয়েলস জার্নির গল্প শেয়ার করছেন আবির স্যার।

কেনো আসলে আমাদের নির্দিষ্ট গন্তব্যে স্থির থাকা প্রয়োজন, প্রাক্সিসে ভর্তি হওয়ার আপনার উদ্দেশ্য কি ছিলো, পথিমধ্যে কেনো ডিস্ট্র‍্যাক্ট হওয়া যাবে না, ইত্যাদি জানেন গল্পাকারে।

থ্যাঙ্কিউ, আবির স্যার, ফর শেয়ারিং এ গুড স্টরি!

Good News Praxisian! ♥️এখন থেকে প্রাক্সিস হবিগঞ্জে প্রতিটি পার্শিয়াল টেস্টে অংশগ্রহণ করলেই থাকছে বিশেষ সম্মাননা।পার্শিয...
19/06/2026

Good News Praxisian! ♥️

এখন থেকে প্রাক্সিস হবিগঞ্জে প্রতিটি পার্শিয়াল টেস্টে অংশগ্রহণ করলেই থাকছে বিশেষ সম্মাননা।

পার্শিয়াল টেস্টে Band Score 6.5 বা তার বেশি অর্জন করলে আপনাকে প্রদান করা হবে একটি আকর্ষণীয় সম্মাননা ক্রেস্ট, যা আপনার সাফল্যের স্বীকৃতি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

19/06/2026

প্রাক্সিস হবিগঞ্জ সম্পর্কে প্রথমে আপনি কীভাবে বা কার মাধ্যমে জানলেন?

গার্বেজ ম্যান থেকে স্বপ্নপূরণ! ✨🖤আমেরিকায় আসার পর আমার প্রথম কাজ ছিল একটি কফির দোকানে। কফি বানানোর পাশাপাশি ঝাড়ু দেওয়া, ...
19/06/2026

গার্বেজ ম্যান থেকে স্বপ্নপূরণ! ✨🖤

আমেরিকায় আসার পর আমার প্রথম কাজ ছিল একটি কফির দোকানে। কফি বানানোর পাশাপাশি ঝাড়ু দেওয়া, মাঝেমাঝে হাঁটু গেড়ে বসে ও শুয়ে পুরো দোকান ধোঁয়ার কাজও করতে হতো। তবে আমার সবচেয়ে পছন্দের কাজ ছিল পুরো দোকানের ময়লা/গার্বেজ দিনশেষে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে ফালানো। কারণ গার্বেজ ফেলতে গিয়ে দশ-পনেরো মিনিট ফোন চালানোর সুযোগ পাওয়া যেত। কফি বানাতে বানাতে যখন ভীষণ ক্লান্ত হয়ে পড়তাম তখন এই স্বল্প সময় কফি বানানো থেকে বিরতি নিয়ে শরীর যে কীরকম আরাম পেতো তা বর্ণনা করার মতো নয়।

ময়লার ব্যাগ বেশি ভারী হয়ে গেলে মাঝেমাঝে ব্যাগ ছিড়ে অর্ধেক ময়লা আমার উপর নতুবা মাটিতে পড়ে যেত। তারপর সেই ময়লা পরিষ্কার করতে যেয়ে শরীরের অবস্থার আবার বারোটা বেজে যেত। গার্বেজ ফেলতে গিয়ে বেশি সময় লাগানোর জন্য প্রায়ই শ্রীলংকান ম্যানেজারের গালিগালাজ শুনতে হতো। এইসব গালিগালাজ শুনে রাগে দু:খে নিজেকে কন্ট্রোল করা কষ্টকর হয়ে যেত। মাঝেমাঝেই ঘরে ফিরে আব্বু-আম্মুর সাথে রাগ করতাম, কান্নাকাটি করতাম।

আমি আমেরিকায় আসি পারিবারিক ভিসায়। আমার মতো নতুন আসা অভিবাসী হিসেবে পারিবারিকভাবে আমরা যে অবস্থায় ছিলাম সে অবস্থায় আমেরিকায় আবার পড়াশোনা শুরু করার কল্পনা করতে পারার সাহস করাও ছিল অনেক বড় ব্যাপার। প্রথম দিকে আমেরিকায় ছিল আমাদের অভাব অনটনের সংসার। আমি যে সময় আমেরিকায় আসি তখন প্রায় পাঁচ-ছয় মাস ধরে আব্বুর চাকরি নাই। জমানো টাকা থেকে ঘর ভাড়া, খাওয়া-দাওয়ার খরচ চালিয়ে আমাদের নাজেহাল অবস্থা। আমেরিকায় আসা আমার মতো অভিবাসীদের এসব অসহনীয় যন্ত্রণা, হাড়ভাঙ্গা খাটুনি অনেক সময় বাড়ি, গাড়ি আর ডলারের আড়ালে চাপা পড়ে যায়।

ছাত্র হিসেবে ছোটবেলা থেকে ফলাফল খুব একটা খারাপ ছিল না। তাই আমেরিকায় এসে কফির দোকানে কাজ করি শুনে অনেক কাছের আত্মীয় স্বজন আম্মুকে ফোন দিয়ে বলত সারা জীবন পরিশ্রম করে, পড়াশোনা করে এখন শেষপর্যন্ত আমাকে কফির দোকানে কাজ করতে হচ্ছে; আমার পেছনে ব্যয় করা আম্মুর সারাজীবনের কষ্টই নাকি বৃথা গেছে। অনেকে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করত ছেলের পেছনে এত শ্রম দিয়ে এখন লাভটাই বা কী হল? আমার সহজ-সরল আম্মু কোনদিনই আমাকে এসব কথা বুঝতে দেন নি; কান্না করলে বুকে জড়িয়ে আমাকে শান্তনা দিয়েছেন।

সারাদিন কফি আর স্যান্ডউইচ বানাতে বানাতে ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরে যখন দেখতাম কাছের বন্ধুরা দেশে পড়াশোনা করছে; আর কয়েকদিন পরেই একেকজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে পাশ করে বের হবে আর এ দেশে আমার নতুন করে পড়াশোনা শুরু করার কোন সম্ভাবনাই নেই তখন আম্মুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতাম। কি এক অসহনীয় মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হয়েছে। আমার পরিবার ও কিছু কাছের মানুষের সহযোগীতায় সেই দু:সহ কষ্টের দিন পেছনে ফেলে এসেছি আলহামদুলিল্লাহ।

And you know, what is the most proudest moment for me in life so far? My mother called those straight outta my gradution ceremony and told them, "I just finished my son's graduation ceremony and he is driving me home now". She was crying louldly in the backseat of the car holding my brother and saying, " বুক ফাটিজিতো মাইনসোর ইতা মাত হুনিয়া, আইজ জীবন স্বার্থক"। কফির দোকানে কাজ করি বলে যারা আমাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল, জীবনে ব্যর্থ হয়েছি বলে যারা ধরেই নিয়েছিল তাদেরকে খুব একটা খুশি হওয়ার সুযোগ আমি দেই নি। বায়োলজিক্যাল সায়েন্সে মেজর ও কেমিস্ট্রিতে মাইনর করে আমি আমার ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছি।

"Never stop dreaming. Wake up and chase your dreams". ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হব। যারা আমার এ স্বপ্নের কথা জানত কফির দোকানে কাজ করি বলে তারা আরো মজা নিত। আলহামদুলিল্লাহ আমি সেই ছোটবেলার স্বপ্ন বাস্তবায়নের জন্য এখনো ছুটছি। আগামী তিন বছর মেডিকেলের সাদা এপ্রোন আর স্টেথোস্কোপ পড়ে মানুষের সেবা করার স্বপ্ন বাস্তবায়নের জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হবে।

এটাই হল আমেরিকার সৌন্দর্য। লক্ষ্য ঠিক করে পরিশ্রম করলে যেকোন কিছুই করা সম্ভব এখানে। আমার মতো গার্বেজ ম্যান থেকে যেকোন লক্ষ্যে পৌঁছানো। Land of oppurtunity- perfectly said.



©আসিফ মোক্তাদির

🎉 পুরস্কার! পুরস্কার! পুরস্কার! 🎉ব্রাজিল 🇧🇷 vs হাইতি 🇭🇹আগামীকালের ম্যাচের সঠিক স্কোরলাইন প্রেডিক্ট করুন এবং জিতে নিন ১০০...
19/06/2026

🎉 পুরস্কার! পুরস্কার! পুরস্কার! 🎉

ব্রাজিল 🇧🇷 vs হাইতি 🇭🇹

আগামীকালের ম্যাচের সঠিক স্কোরলাইন প্রেডিক্ট করুন এবং জিতে নিন ১০০ টাকা ফ্লেক্সিলোড! 📱💸

সঠিক প্রেডিকশনদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন বিজয়ী নির্বাচন করা হবে।এখনই কমেন্টে আপনার প্রেডিকশন লিখে ফেলুন!

⏳ অংশগ্রহণের শেষ সময়: ম্যাচ শুরুর ঠিক আগ পর্যন্ত।

আপনার প্রেডিকশন কী?

Another overall 6.5! 🎉অভিনন্দন Trisha Dash! আমাদের IELTS Batch 217-এর শিক্ষার্থী Trisha Dash সফলভাবে Band 6.5 অর্জন করে ...
19/06/2026

Another overall 6.5! 🎉

অভিনন্দন Trisha Dash!

আমাদের IELTS Batch 217-এর শিক্ষার্থী Trisha Dash সফলভাবে Band 6.5 অর্জন করে প্রাক্সিসের ৬.৫+ স্কোরারদের এলিট তালিকায় যুক্ত হয়েছেন।

তার এই অসাধারণ সাফল্যে প্রাক্সিস পরিবার গর্বিত এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল আন্তরিক শুভকামনা।

19/06/2026

গত কয়েক সপ্তাহ ধরেই আমাদের শিক্ষার্থীদের জন্য নিয়মিত ফ্রাইডে তে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে।

আজ ও রাত ৮:০০ ঘটিকায় অনলাইন ক্লাস নেওয়া হবে। এতে আপনি কোন টপিকে আলোচনা দেখতে চান?

বিস্তারিত জানাতে পারেন কমেন্টবক্সে…!

18/06/2026

ফিনল্যান্ড এম্বাসি থেকে রিজেক্ট দেয়ার পর আবার মেইল দিয়ে বলতেসে দু:খিত.
আপনি চাইলে আমরা ভিসা দিচ্ছি🤣🤣
Check Comment

18/06/2026

আমি যখন কারো সঙ্গে মিশি, তখন তার ভুল বা খারাপ দিকগুলো খুঁজে দেখার চেষ্টা করি না।

আমি বরং ভাবি, এই মানুষটার কাছ থেকে কী ভালো কিছু শেখা যায়। কারণ আমি বিশ্বাস করি, পৃথিবীর প্রতিটি মানুষের মধ্যেই এমন কিছু না কিছু ভালো গুণ থাকে, যা আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে।

কেউ ধৈর্য শেখায়, কেউ ক্ষমা করতে শেখায়, কেউ সম্মান দিতে শেখায়। আবার কেউ কঠিন সময়েও কীভাবে হাসিমুখে বেঁচে থাকতে হয়, সেটাও শিখিয়ে দেয়।

অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকলে হয়তো সমালোচনা করা যায়, কিন্তু অন্যের ভালো দিকগুলো নিজের জীবনে ধারণ করতে পারলে নিজেকেই একটু একটু করে আরও ভালো মানুষ বানানো যায়।

আমি মানুষকে বিচার করার চেয়ে, মানুষের কাছ থেকে ভালোটা শিখে নিজের জীবনকে সুন্দর করতে বেশি ভালোবাসি। কারণ একজন মানুষকে ছোট করে কখনো বড় হওয়া যায় না, কিন্তু তার ভালো গুণগুলো থেকে শিক্ষা নিলে নিজেকে সত্যিই বড় করে গড়ে তোলা যায়। 🤍🌸

শামীমা আক্তার

Address

Najmul Store (4th Floor), Commercial Area
Habiganj Sadar
3300

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Friday 08:00 - 15:00
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Telephone

+8801762886103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Praxis Habiganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Praxis Habiganj:

Shortcuts

Share