Habiganj Govt. High School Bncc Platoon

Habiganj Govt. High School Bncc Platoon

Share

The BNCC Army Wing is closely associated with the Bangladesh Army and often works alongside them in various activities and exercises.

Photos from Habiganj Govt. High School Bncc Platoon's post 24/04/2026

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুন এর জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয় আমাদের প্লাটুনের এক্স ক্যাডেট কাজী সাদি ★Mr Beast আয়োজিত Beast Game Season 3 তে পার্টিসিপেট করার জন্য বাংলাদেশ থেকে Finalist হিসেবে সিলেক্টেড হয়েছি। এই show টি একই সাথে USA, UK, Italy, France, Saudi Arabia প্রভৃতি দেশে শ্যুট করা হবে।

Asking votes from all HGHSians for our very own KMH Sadi, HGHS'21 (Check comment section to vote)

হ্যালো সবাইকে
আজকে সবাইকে একটা সুখবর দিতে যাচ্ছি।

ইতোমধ্যে US Embassy তে B1/B2 ভিসার জন্য ইন্টারভিউ দিয়ে এসেছে। কিন্তু শেষ মুহূর্তে আপনাদের থেকে একটা ফাইনাল পুশ প্রয়োজন।

কারণ বাংলাদেশ থেকে ৩ জনকে finalist করা হয়েছে, তবে শেষ পর্যন্ত কেবল একজনই পার্টিসিপেট করতে পারবে। এবং সেটি সকল বাংলাদেশিদের ভোটের মাধ্যমে নির্ধারিত করা হবে।

তাই আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে ভোট প্রার্থনা করছি।
কমেন্টে ভোট দেওয়ার লিংক দেওয়া আছে। অনুগ্রহ করে লিংকে ক্লিক করে ভোট দিন এবং সম্ভব হলে পোস্টটি শেয়ার করে আমাকে সমর্থন জানাবেন।

ধন্যবাদ।

কাজী মোবারক হোসেন (সাদী)
ফিন্যান্স বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ-২০২১

12/04/2026

শুভ জন্মদিন🤍
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্রাক্তন ক্যাডেট রাফাতুল ইসলাম রাফাত
আপনার জন্মদিনে আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করি। ভবিষ্যৎ জীবন হোক সাফল্য ও সম্মানে ভরপুর।

Photos from Habiganj Govt. High School Bncc Platoon's post 01/04/2026

📢 বিএনসিসি ক্যাডেট ভর্তি কার্যক্রম ২০২৬
এক এপ্রিল ২০২৬ তারিখে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের নতুন ক্যাডেট ভর্তি পরীক্ষা ও ভাইভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত পরীক্ষা পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধান করেন প্লাটুনের সম্মানিত টিইউও জনাব কায়সার আহমেদ স্যার।
ভাইভা বোর্ডে দায়িত্ব পালন করেন—
🔹 ক্যাডেট সার্জেন্ট সোলেমান আহমেদ মাহিন
🔹 ক্যাডেট কর্পোরাল ফারহান সাদিক
🔹 ক্যাডেট ল্যান্স কর্পোরাল আকিবুর রহমান চৌধুরী
🔹 ক্যাডেট শেখ নাজীব
সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়া এ কার্যক্রমের মাধ্যমে নতুন ক্যাডেটদের জন্য বিএনসিসি-তে যুক্ত হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো। 🇧🇩✨

01/04/2026

ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬: শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন এমপির সাথে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনসিসির প্রতিনিধিদলের সাথে “Youth Workforce Development: National Transformation through BNCC” বিষয়ে আলোচনা হয়।

সভায় দেশের যুবসমাজকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কাঠামো উন্নয়ন এবং জাতীয় উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি সংগঠনটির বিদ্যমান কার্যক্রমের বিশ্লেষণ, সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহও আলোচনায় আসে।

সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম ও নৈতিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, বিএনসিসি ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং এটি দেশের একটি কার্যকর “ডিফেন্স লাইন” হিসেবেও কাজ করতে সক্ষম।

মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি, পড়াশোনায় অনাগ্রহ এবং ঝরে পড়ার প্রবণতা একটি বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা মোকাবিলায় বিএনসিসির মতো সংগঠনকে আরও সক্রিয় ও বিস্তৃত করতে হবে। তিনি বিএনসিসির কার্যক্রমকে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় বিএনসিসির কার্যক্রম অন্তর্ভুক্ত করার বিষয় নিয়ে আলোচনা করেন এবং পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় বিএনসিসির কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন। তিনি বলেন, সফল বাস্তবায়নের মাধ্যমে এই মডেল সারাদেশে সম্প্রসারণ করা হবে।

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, “বিএনসিসি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (TVET) নিয়ে কাজ করছে, যা আমাদের প্রধানমন্ত্রীর ভিশন। এই ভিশন বাস্তবায়নে আমাদের যৌথভাবে কাজ করতে হবে।”

সভায় বিএনসিসির প্রতিনিধিরা সংগঠনের অবকাঠামো, প্রশিক্ষণ ব্যয়, জনবল বৃদ্ধি এবং উপজেলা পর্যায়ে সম্প্রসারণ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। তারা জানান, স্বল্প ব্যয়ে বিদ্যমান শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো ব্যবহার করে দেশব্যাপী কার্যক্রম বিস্তারের সুযোগ রয়েছে।

সভায় শিক্ষামন্ত্রী সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “যুবসমাজই আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি।”

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়
©️Ministry of Education, Bangladesh

30/03/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । আগামীকাল হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনে অষ্টম শ্রেণী থেকেই নতুন ক্যাডেট এর প্রাথমিক বাছাই করা হবে। যে সকল ছাত্রদের হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুন ক্যাডেট হতে আগ্রহ রয়েছে তারা আগামীকাল সকাল ১১ টায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সামনে তাদের জন্ম নিবন্ধন, মা-বাবার এনআইডি কার্ড, সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার রেজাল্ট, তাদের এক কপি ছবি এবং যাদের সহ শিক্ষা কার্যক্রম কার্যক্রম অংশগ্রহণের পারদর্শিতা রয়েছে তাদের সার্টিফিকেট সহ নিয়ে আসবে।
বিদ্রঃ সকাল ১১ টা মানে ১১:০০ টা।

29/03/2026

শুভ জন্মদিন স্যার 🖤

শুভ জন্মদিন স্যার, ওপারে ভালো থাকবেন, আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। (আমিন)
শহীদ ক্যাডেট সার্জেন্ট সাফী ইমাম রুমি স্যার
শাফী ইমাম রুমী (জন্ম: ২৯ মার্চ, ১৯৫১ - নিখোঁজ: ৩০ আগস্ট, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন গেরিলা যোদ্ধা। তিনি ছিলেন শহীদ জননী খ্যাত জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র। জাহানারা ইমাম রচিত একাত্তরের দিনগুলি গ্রন্থে রুমী অন্যতম প্রধান চরিত্র হিসেবে দেখা দেয় এবং তাঁর মৃত্যুর জন্য জাহানারা ইমাম শহীদ জননী উপাধি পান।

27/03/2026
Photos from Habiganj Govt. High School Bncc Platoon's post 23/03/2026

২০০২ সালে আমাদের হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পূর্নমিলনীর অনুষ্ঠানে বি এন সি সি

23/03/2026

২৩ মার্চ BNCC প্রতিষ্ঠা দিবস
শৃঙ্খলা • জ্ঞান • নেতৃত্ব
BNCC আমাদের শেখায় দেশপ্রেম, শৃঙ্খলা আর নেতৃত্বের সত্যিকারের মানে।
এই বিশেষ দিনে সকল BNCC ক্যাডেটদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
💙 “Knowledge & Discipline – The Volunteers” 💙

21/03/2026

শুভ জন্মদিন🤍
হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট সোলেমান আহমেদ
আপনার জন্মদিনে আমরা আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করি। ভবিষ্যৎ জীবন হোক সাফল্য ও সম্মানে ভরপুর।

20/03/2026

🌙
Eid Mubarak!
Habiganj Govt High School BNCC Platoon এর পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।

Want your school to be the top-listed School/college in Habiganj Sadar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Habiganj Sadar