04/04/2022
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কি ইরাক?
যদি প্রশ্ন করা হয়- "বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?"
আমি মনে করি, এই প্রশ্নের উত্তর শতকরা ৯৯% মানুষ উত্তর দিবে- ইরাক।
কিন্তু এই উত্তরটি ১০০% ভুল!
কি, অবাক হয়েছেন নিশ্চয়ই?
আসুন, ক্লিয়ার করি-
প্রশ্নে কিন্তু বলা হয়নি-
"বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?"
তখন উত্তর হতো- ইরাক।
কিন্তু প্রশ্নে বলা হয়েছে-
"বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?"
অর্থাৎ, সেটা আরবও হতে পারে, আবার অনারবও হতে পারে।
আমরা জানি, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ
-সেনেগাল।
সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দান করে -১ ফেব্রুয়ারি ১৯৭২।
অন্যদিকে, ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দান করে?
-৮ জুলাই ১৯৭২ সালে।
(তার মানে, আগে সেনেগাল বাংলাদেশকে স্বীকৃতি দেয়; এরপর ইরাক)
*আরেকটু যুক্ত করি- বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকার দেশও সেনেগাল।
তবে, বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম এশীয় মুসলিম দেশ - মালয়েশিয়া। মালয়েশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ২৫ ফ্রেবুয়ারি ১৯৭২।
==কথাগুলো সামারি করলে দাঁড়ায়-
*বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ- সেনেগাল
*বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ- সেনেগাল
*বাংলাদেশকে স্বীকৃতিদানকারী আরব মুসলিম দেশ- ইরাক
*বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম এশীয় মুসলিম দেশ- মালয়েশিয়া।