06/09/2024
শিক্ষকদের বিরুদ্ধে এখনো অপপ্রচার চলছে। কয়েক দিন ধরেই মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারকে নিয়ে অনলাইনে অনেক আলোচনা হচ্ছে। একটা বিষয় বলি, স্কুলের ফান্ডের টাকা তোলার ক্ষমতা যৌথভাবে দুইজনের হাতে- একজন সভাপতি এবং অন্যজন প্রধান শিক্ষক। দুইজনে স্বাক্ষর দিলেই টাকা তোলা যায়। বিগত বছরগুলোতে সভাপতিরা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে প্রধান শিক্ষককের সম্মতিতে কিংবা অসম্মতিতে হুমকি,ভয়-ভীতি দেখিয়ে অনেক জায়গায়ই স্কুলের বিভিন্ন তহবিল লুটপাট করেছেন। এক্ষেত্রে কেউ যদি দুর্নীতিরগ্রস্থ হয়ে পড়েন তাহলে বিষয়টি দেখার দায়িত্ব উচ্চতর অডিট কমিটির। কেউ ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের ঐতিহ্যেবাহী বিদ্যালয়কে কলঙ্কিত করবেন না। প্রয়োজনে উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করুন। কিন্তু দয়া করে আমাদের শিক্ষাগুরুদের কেউ অসম্মান করবেন না।
অনুরোধক্রমে,
মো: এনামুল হক মাহমুদ (সিনিয়র অফিসার-অগ্রণী ব্যাংক)
প্রাক্তন শিক্ষার্থী,মানব কল্যাণ উচ্চ বিদ্যালয়।