05/07/2024
【JLPT পরীক্ষার্থীদের কাছে পরামর্শ】
আগামী রবিবারে অনুষ্ঠিত JLPTএর প্রস্তুতি কেমন হচ্ছে?
কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, JLPT-এর ভেন্যুতে কলম ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের পরীক্ষার সময় শুধুমাত্র পেন্সিল ব্যবহার করা বাধ্যতামূলক করেছে। নির্দেশনা অনুসরণ না করলে, কর্তৃপক্ষ পরীক্ষার আগে আপনার কলম নিয়ে নিতে পারে।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ২০২৩ এর ডিসেম্বরে অনুষ্ঠিত JLPT-তে অসদাচরণের কারণে প্রায় ১০০ জনের বেশি পরীক্ষার্থীদেরকে বহিষ্কার করা হয়েছিল। এটি মনে রাখতে হবে যে এ অনুশাসনটি যারা অসদাচরণ করে শুধুমাত্র তাদের জন্য নয়, যারা সন্দেহসূচক আচরণ করে তাদের বুরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে।
অসদাচরণের মধ্যে অন্তর্ভুক্ত আচরণ নিম্নলিখিতঃ ১) অন্য কারো উত্তরপত্র দেখা, ২) কারো সাথে কথা বলা বা কথা বলার চেষ্টা করা, এবং ৩) অন্য কোনো সন্দেহজনক আচরণ করা। — at American International University-Bangladesh (AIUB).
Copy