24/10/2024
আসসালামু আলাইকুম
আমি munazzah musmim sumaiya,
এই পেজের ওনার,,
আলহামদুলিল্লাহ বিগত নয় দশ বছর যাবত আমি কুরআনে কারীমের খিদমতে আছি,,
আমার কাছে অন লাইনেও সুদুর ইউ এস থেকেও বেশ কজন ছাত্রী একদম শুন্য (মানে আলিফ বা) থেকে শুরু করে এখন একদম নাজেরা পড়ার মত যোগ্যতা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ,, এর পাশাপাশি আমার দেশে -বাহিরের সকল শিক্ষার্থীদের নামাজের জন্য ৩০ পারা (আম্মা পারা) সহ পাচ ওয়াক্তের আমলের সুরা মুখস্ত করিয়ে থাকি,,
আমি আরো চেষ্টা করি সকল মাসনুন দুআ সহ সকাল সন্ধ্যার মামুলাত গুলো একদম মুখস্ত করিয়ে দিতে,,
যাতে তারা আজীবন এর উপর আমল করতে পারেন,,
যারা প্রাপ্তবয়স্কা, তাদের নিজস্ব পাক পবিত্রতা, নামাজের বিষয়ে নানান মাসআলা মাসায়েল, হুকুম আহকাম, ভুল ত্রুটি সমাধান করে দিতে যথাযথ চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমি ২০১৫ সালে সফলতার সাথে দাওরা ফারেগ (আলেমা),
এজন্য নিজ অভিজ্ঞতা থেকে চেষ্টা করি দ্বীনি বোনদের টুকটাক, বা যে বিষয়ে কনফিউজড ঐ মাসআলা গুলো ক্লাসে হল (সমাধান) করে দিতে,,
এক্ষেত্রে কোন ব্যাস্ত গৃহীনি বা কলেজ ভার্সিটির কোন আপু যদি ক্লাস করতে আগ্রহী হোন, তাহলে আমাকে ইনবক্স করবেন ইনশাআল্লাহ ইনবক্সে বাকি বিষয়গুলো বুঝিয়ে বলবো,,
বি:দ্র: আমি এই ক্লাস গ্রুপ সিস্টেম করাবো, কেও আলাদা ভাবে করতে চাইলে হাদিয়াও আলাদা ভাবে বিবেচনা হবে,,
দুআর দারখাস্ত,,
মুনাযযাহ,