MF Tuition

MF Tuition পড়া-লেখা বিষয়ক ভিডিও পেতে পেজটিতে লাই?

06/05/2022

মৌলিক সংখ্যা!!! মনে রাখার সহজ উপায় :

মৌলিক সংখ্যা : ০ এবং ১ বাদে যে সকল সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না সেসকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে।

পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে ।

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৫ টি
১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (২,৩,৫,৭)
১১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৪ টি (১১,১৩,১৭,১৯)
২১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (২৩,২৯,)
৩১ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৩১,৩৭)
৪১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৪১,৪৩,৪৭)
৫১ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৫৩,৫৯)
৬১ থেকে ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি(৬১,৬৭)
৭১ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০৩ টি (৭১,৭৩,৭৯)
৮১ থেকে ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০২ টি (৮৩,89)
৯১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ০১ টি(৯৭)
মনে রাখার সুবিধার্থে : ৪৪২২৩২২৩২১ ফোন নাম্বার হিসেবে মনে রাখুন।
১-১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল ১০৬০
সবচেয়ে ছোট এবং একমাএ জোড় মৌলিক সংখ্যা হলো ২.

আশা করছি মৌলিক সংখ্যা নিয়ে আর কখনো সমস্যা হবে না🤗!!
পড়ার শেষে ডান লিখে উৎসাহিত করবেন আর পরবর্তী আপডেট ধারাবাহিক ভাবে পাওয়ার জন্য রিকোয়েস্ট বা ফলো করেন।
ধন্যবাদ সবাইকে।
সংগ্রহিত

May be it helpful for you....
13/03/2022

May be it helpful for you....

07/03/2022

বন্ধুরা, বলোতো নিচের Sentence গুলো কোন ধরনের Sentence এর অর্ন্তভুক্ত
1) Thank you.
2) Thank them

15/01/2022

#পঞ্চম_শ্রেণি_গণিত_ছোট_প্রশ্ন
পঞ্চম শ্রেণি
বিষয়: গণিতের প্রাথমিক ধারণা

১।প্রশ্ন : অংক কাকে বলে?
উত্তর : সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহৃত হয় তাকে অংক বলে।
যেমন : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০।
২।প্রশ্ন : অংক কত প্রকার ও কি কি?
উত্তর : অংক দুই প্রকার। যথা : স্বার্থক অংক (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) ও সহকারি অংক (০)
৪।প্রশ্ন : যোগ কাকে বলে?
উত্তর : দুই বা তার বেশি সমান বা অসমান সংখাকে একত্র করে একটি সংখ্যায় পরিণত করাকে যোগ বলে।
৫।প্রশ্ন : বিয়োগ কাকে বলে?
উত্তর : দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেয়ার নাম বিয়োগ।
৬।প্রশ্ন : গুণ কাকে বলে?
উত্তর : দ্রুত ও সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে।
৭।প্রশ্ন : ভাগ কাকে বলে ?
উত্তর : বিয়োগের সংক্ষিপ্ত রুপকে ভাগ বলে।
পঞ্চম শ্রেণি
বিষয়ঃ গণিত
পঞ্চম অধ্যায় (ল সা গু+গ সা গু)

১। গুণনীয়কের অপর নাম কী?
উত্তর : উৎপাদক।
২।যে কোন সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কয়টি?
উত্তর : ২টি।
৩।কোন সংখ্যা যে কোন সংখ্যারই গুণনীয়ক?
উত্তর : ১।
৪।প্রশ্ন: ৭৬,১১৪ এবং ২২৮ বৃহত্তম যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কোন প্রক্রিয়ায় নির্ণয় করা যায়?
উত্তর: গ.সা.গু.।
৫।প্রশ্ন: ল.সা.গু.-এর পূর্ণাঙ্গ রূপ কোনটি?
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৬।প্রশ্ন: গ.সা.গু.-এর পূর্ণাঙ্গ রূপ কোনটি?
উত্তর: গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
৭প্রশ্ন: গুণিতকের অপর নাম কী?
উত্তর: নামতা ।
৮।প্রশ্ন: ল.সা.গু. নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু. নির্ণয়ের কী?
উত্তর: একীভূত রূপ।
৯।প্রশ্ন: যেকোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কত?
উত্তর:১।
১০।প্রশ্ন: যেকোনো সংখ্যার সর্বনিম্ন গুণনীয়ক কয়টি?
উত্তর: ২টি।
১১।প্রশ্ন: কোন সংখ্যার মাত্র ২টি উৎপাদক থাকে?
উত্তর: মৌলিক সংখ্যা।
১২।প্রশ্ন: যেকোনো সংখ্যার গুণিতক কয়টি?
উত্তর: অসংখ্য।
১৩। যেকোনো সংখ্যার সর্বনিম্ন গুণিতক কোনটি?
উত্তরঃ ঐ সংখ্যা নিজে।
১৪।প্রশ্ন: কোন গাণিতিক প্রক্রিয়ার জন্য গুণিতক প্রয়োজন?
উত্তর: ল.সা.গু. নির্ণয়ে।
১৫।প্রশ্ন: একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ.সা.গু. কোনটি?
উত্তর: ১।
১৬। একাধিক সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণিতক না থাকলে তাদের ল সা গু কোনটি?
উত্তরঃ সংখ্যা দুইটির গুনফল ।
১৭।প্রশ্ন: যে সংখ্যার মাত্র দুটি গুণনীয়ক থাকে, তাকে কী বলে?
উত্তর: মৌলিক সংখ্যা।
১৮।প্রশ্ন: ৭৬,১১৪ এবং ২২৮ বৃহত্তম যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটি কোন প্রক্রিয়ায় নির্ণয় করা যায়?
উত্তরঃ গ.সা.গু.
১৯। গুণনীয়ক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যা যে সব সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সব সংখ্যাগুলোকে প্রদত্ত সংস্যার গুণনীয়ক বলে।
২০। গুণিতক কাকে বলে?
উত্তর : কোনো সংখ্যাকে অপর যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফলকে প্রদত্ত সংখ্যাটির গুণিতক বলে।
২১। গ.সা.গু. কাকে বলে?
উত্তর : সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে গ.সা.গু বলে।
২২।ল.সা.গু কাকে বলে?
উত্তরঃ একাধিক সংখ্যার সাধারণ গুনিতক গুলোর মধ্যে সবচেয়ে ছোট গুনিতককে সংখ্যা গুলোর ল. সা. গু বলে।
২৩।ইউক্লিডীয় পদ্ধতিতে সর্বশেষ ভাজকটিকে কী বলে?
উত্তর: গ.সা.গু.
২৪। লঘিষ্ঠ. অর্থ কী?
উত্তর : ছোট।
২৫। গরিষ্ঠ অর্থ কী?
উত্তর : বড়।
২৬। গ.সা.গু. নির্ণয়ের সুবিধাজনক পদ্ধতি কোনটি?
উত্তর : ইউক্লিডীয় পদ্ধতি ।
২৭। ৯ এর প্রকৃত গুণনীয়ক লেখ।
উত্তর : ৩।
২৮। ৩, ৫, ৭ এর গ.সা.গু কত?
উত্তর : ১।
২৯। ৭ এর প্রথম দুইটি গুণিতক লেখ।
উত্তর : ৭ এবং ১৪।
৩০। ১২ এর গুণনীয়কগুলো লেখ।
উত্তর : ১, ২, ৩, ৪, ৬, ১২।
৩১। কৃত্রিম সংখ্যার উৎপাদক কয়টি?
উত্তর : ২ এর অধিক।
৩২। ইউক্লিডীয় প্রক্রিয়ায় গ.সা.গু. নির্ণয়ের আরেক নাম কী?
উ: ভাগ প্রক্রিয়া।
৩৩। মৌলিক সংখ্যাগুলোর গুণফল প্রদত্ত সংখ্যার কী?
উত্তর:ল,সা,গু।
৩৪। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে ১ যোগ করলে যোগফল কত হবে?
উত্তর : ১০০।
৩৫। তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে ১ বিয়োগ করলে বিয়োগ ফল কত হবে?
উত্তর : ৯৯।
৩৬। তিন অঙ্কবিশিষ্ট ২০ এর প্রথম দুটি গুণিতক লেখ।
উত্তর : ১০০, ১২০।
৩৭। ৩০ এর উৎপাদক কয়টি?
উত্তর : ৮টি।

collected

18/11/2021

কয়েকটা সমার্থক শব্দ জেনে নিন ছোট্ট একটা পোস্টের মাধ্যমে। এগুলো খুবই কনফিউশিং। এটা না ওটা এরকম লাগে কাজেই ভালো করে পড়ে নিন।

কুরঙ্গ মানে— হরিণ
তুরঙ্গ মানে— ঘোড়া
বিহঙ্গ মানে— পাখি
ভুজঙ্গ মানে— সাপ
মাতঙ্গ মানে— হাতি

19/10/2021

সংবিধান হচ্ছে একটি দেশের দর্পন।
সংবিধানের সংক্ষিপ্ত কয়েকটি বিষয়:
১) ভারতের সংবিধান সবচেয়ে বড় সংবিধান।
২) ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই।
৩)১৯৭২ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয়।
৪) বাংলাদেশের সংবিধান হলো লিখিত সংবিধান
৫) বাংলাদেশের সংবিধানকে এখন পর্যন্ত মোট ১৭ বার সংশোধন করা হয়েছে।
৬) বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম হলো ইসলাম।
৭) বাংলাদেশের সংবিধান প্রস্তাবনায় স্বাক্ষর করেছিলেন গন পরিষদের ৪০৪ জন সদস্য।

07/07/2021

বন্ধুরা তোমরা কী জানো বিজ্ঞানের রাণী বলা হয় কাকে?
চলো তাহলে জেনে নেই।
জার্মান বিজ্ঞানী কার্ল ফ্রেডরিখের মতে গণিতকে বিজ্ঞানের রাণী বলা হয়।
মজার মজার তথ্যের পাশাপাশি গণিতের খুটিনাটি জানতে আমাদের ইউটিউব চ্যানেলে ঘুড়ে এসো। ইউটিউব চ্যানেলের নামও কিন্তু MF Tuition

03/07/2021

Class five (Math) Chapter 2, Part-03/ ৫ম শ্রেণি গণিত, অনুশীলনী -০২, পর্ব-০৩

এই ভিডিওর মাধ্যমে ৫ম শ্রেণির গণিত বইয়ের ২য় অনুশীলনীর অংক করে দেখানো হয়েছে। এ অধ্যায়ের আরো দুইটি ভিডিও দেয়া আছে, সেগুলো আমাদের চ্যানেল থেকে দেখে নিবেন।

৫ম শ্রেণির গণিত (ভাগ)২য় অধ্যায়। CLASS-05 MATH. CHAPTER 02
25/03/2021

৫ম শ্রেণির গণিত (ভাগ)২য় অধ্যায়। CLASS-05 MATH. CHAPTER 02

৫ম শ্রেণির বন্ধুরা, তোমাদের জন্য আমাদের আজকের আয়োজন৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অতি সহজ নিয়মে ভাগ করার পদ্ধতি দ...

10/03/2021

বন্ধুরা, আপনারা কি জানেন অংক এবং গণিতের মধ্যে পার্থক্য কী? আমরা প্রায়ই বলে থাকি অংক বই আবার বইটার নাম থাকে গণিত বই।
তাহলে চলুন জেনে নেওয়া যাক।

অংক হলো সংখ্যা গণণার যে চিহ্নগুলো ব্যবহৃত হয় অর্থাৎ ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯ এই ১০ টি হলো অংক। অন্যদিকে গণিত হলো অংক এবং গণণা বিষয়ক একটি শাস্ত্র। যাতে অংক দিয়ে বিভিন্ন সংখ্যা তৈরী করে হিসাব করা হয়।

অতি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম।
যারা বুঝতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন।

08/03/2021

আলহামদু লিল্লাহ।
আমাদের এই MF Tuition ওনলাইন কোচিং- কিছুদিনের মধ্যে সহীহ শুদ্ধভাবে কোরআন শিখার ক্লাস নেয়া হবে।
ইনশাআল্লাহ্ আগামীতে আমরা ইংরেজি, গণিত, ইসলাম শিক্ষা এবং কোরআনসহ বিভিন্ন বিষয়ে ক্লাস করানো হবে।
প্রিয় সদস্যবৃন্দ আপনারা যারা ইতোঃমধ্যে আমাদের Youtube Channel টি সাবসক্রাইব করেছেন এবং আমাদের ফেসবুক পেইজটি লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আপনাদের কাছে অনুরোধ রইলো আমাদের ক্লাসগুলো থেকে যদি আপনি বিন্দু পরিমান উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।

02/03/2021

3/2/2021
আসসালামু আলাইকুম
MF Tuition এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম ।

Word meaning (part-2)

Battle=যুদ্ধ
Befall=ঘটা
Bosom=বুক
Bitter=তিক্ত
Broaden=উদারকরা
Benign=দয়ালু
Burden=বোঝা
Boycott=বর্জন
Bugles=ভেপু
Benevolence= দয়াশীল

Address

East Bashaboo, South Dhaka-1214
Goran

Alerts

Be the first to know and let us send you an email when MF Tuition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to MF Tuition:

Shortcuts

Share

Category