18/08/2022
আজ বাবা দিবস । আমি ব্যক্তিগত ভাবে যদিও কোন দিবস পালন করাকে সমর্থন করি না । কারণ আমাদের মুসলিমদের 2টা আনন্দের দিন আছে সেটা হলো ঈদ । তবু আজ বাবা দিবসে বাবা-মা কে নিয় একটা কবিতা লিখেছি । অনেক কবিতা লেখা আছে তার সংক্ষেপিতটা এমন ,,,
অনুভূতি
মোঃ রাকিব মিয়া
বাবা- আমার বাবা,
বাবাকে দেখলে মনে হয় আমি দেখছি যেন কাবা ।।
মা-আমার মা,
মা-কে দেখলে মনে হয় আমার হাতে যেন দুনিয়া ।।
যত বিপদই আসুক না কেন সমাধান তার পাই ,
বাবার মতো সমাধানকারী আর বোধহয় কেউ নাই ।।
কোথায় কখন কী করবো সেই কথাটা ভাবা,
সব সময়ই করে থাকেন আমার প্রিয় বাবা ।।
কী খাইলাম কেমন আছি সব সময়ই ভাবে,
সব কথা শুনে মা ঘুমোতে যান তবে ।।
যখনি কিছুর প্রয়োজন পরে বাবার কাছেই পাই ,
বাবার মতো মহারাজ ভবে আর বোধহয় কেউ নাই ।।
কোনও কিছুর দেয়নি কো অভাব আমার বাবা-মা,
সব সময়ই বলেছে বাবা তুই এগিয়ে যা ।।
ভবের মাঝে নিঃস্বার্থ হলেন বাবা-মা,
তাদের কথার বাইরে কভু এক পা ও যাব না ।।
সত্যি বলতে ভাই ,
বাবা-মায়ের মতো ভালো আর আর তো কেহ নাই ।।
বাবা-মায়ের জন্য আমি ভালোই থাকি বেশ ,
তাদের গুণগান করলে হবে না কো শেষ ।।