জ্ঞান বিকাশ কিন্ডার গার্টেন এন্ড একাডেমী

  • Home
  • Bangladesh
  • Gorai
  • জ্ঞান বিকাশ কিন্ডার গার্টেন এন্ড একাডেমী

জ্ঞান বিকাশ কিন্ডার গার্টেন এন্ড একাডেমী এখানে আবাসিক,অনাবাসিক,একাডেমি, কোচিং ? জ্ঞান বিকাশ কিন্ডার গার্টেন এন্ড একাডেমী এর অফিসিয়াল পেইজ-এ আপনাদের স্বাগতম।

১২ তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের একাংশ।
07/11/2025

১২ তম গাউসুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের একাংশ।

আজকের এইস এস সি পরীক্ষা স্থগিত।
22/07/2025

আজকের এইস এস সি পরীক্ষা স্থগিত।

অন্যান্য বছরের তুলনায় এবার কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা কম ।তাই যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকেই অভিনন্দন ।আর যারা অকৃত...
10/07/2025

অন্যান্য বছরের তুলনায় এবার কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা কম ।
তাই যারা উত্তীর্ণ হয়েছে তাদের সকলকেই অভিনন্দন ।

আর যারা অকৃতকার্য হয়েছে তাদের ভেঙ্গে পড়লে চলবে না , দ্বিগুণ উৎসাহ নিয়ে আগামীতে আরো ভালো কিছু করতে হবে ।
ইনশাআল্লাহ

অভিনন্দন "খাদিজা আক্তার সিনহা" ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় (GOLDEN A+) পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য "জ্ঞান বিকাশ...
10/07/2025

অভিনন্দন "খাদিজা আক্তার সিনহা" ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় (GOLDEN A+) পেয়ে উত্তীর্ণ হওয়ার জন্য "জ্ঞান বিকাশ কিন্ডারগার্টেন এন্ড একাডেমি" এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

21/05/2025

প্রজ্ঞাপনে উল্লেখিত শপথকাক্য হলো,

‘আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি।

আ-মি-ন।’

উচ্চতর গণিত ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
17/05/2025

উচ্চতর গণিত ব্যবহারিক পরীক্ষার সময়সূচি

বাঁশতৈল মোঃ মনসুর আলী উচ্চ বিদ্যালয় এর এসএসসি  ২০২৫  ব্যবহারিক পরীক্ষার সময়সূচি।
13/05/2025

বাঁশতৈল মোঃ মনসুর আলী উচ্চ বিদ্যালয় এর এসএসসি ২০২৫ ব্যবহারিক পরীক্ষার সময়সূচি।

আজ  মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪  এ জ্ঞান বিকাশ কিন্ডার গার্টেন এন্ড ...
03/05/2025

আজ
মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪ এ
জ্ঞান বিকাশ কিন্ডার গার্টেন এন্ড একাডেমী থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার গ্ৰহনের খন্ড চিত্র ।

31/03/2025

🌙
ঈদ মোবারক।
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

এসএসসি ঘিরে পরিপত্র জারি, ১৪৪ ধারাসহ একগুচ্ছ নির্দেশনাআরটিভি নিউজ প্রকাশিত: রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৮:৩৭আগামী ১০ এপ্রিল...
23/03/2025

এসএসসি ঘিরে পরিপত্র জারি, ১৪৪ ধারাসহ একগুচ্ছ নির্দেশনা
আরটিভি নিউজ
প্রকাশিত: রোববার, ২৩ মার্চ ২০২৫ , ০৮:৩৭

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা ঘিরে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার। এই চ্যালেঞ্জগুলো সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার ও শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে এবার একগুচ্ছ নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২২ মার্চ) পরিপত্রটি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

পরিপত্রে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি, ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং লিখিত পরীক্ষা চলাকালীন টানা ৩৪ দিন সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে।

পরিপত্রে থাকা নির্দেশনাগুলো:

১। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সব পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে আসন গ্রহণ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ের ৩০ মিনিটের পর পরীক্ষাকেন্দ্রে এলে রেজিস্টারে নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ উল্লেখ করতে হবে।

২। বিলম্বে আসা পরীক্ষার্থীদের তালিকা প্রতিদিন কেন্দ্রের কেন্দ্রসচিব সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করবে। তবে পরীক্ষা শুরুর ৩০ মিনিট পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ বা পরীক্ষা গ্রহণে অনুমতি প্রদান করা যাবে না।

৩। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মুঠোফোন ও মুঠোফোনের সুবিধাযুক্ত ঘড়ি, কলম বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রের কেন্দ্রসচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ (ফিচার) ফোন ব্যবহার করতে পারবেন। অননুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪। ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত হতে প্রশ্নপত্র গ্রহণ ও পরিবহনের কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো মুঠোফোন ব্যবহার করতে পারবেন না এবং প্রশ্নপত্র বহনের কাজে কালো কাঁচযুক্ত মাইক্রোবাস বা এরূপ কোনো যানবাহন ব্যবহার করা যাবে না।

৫। প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োগ দিতে হবে। ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত হতে কেন্দ্রের কেন্দ্রসচিব বা তাঁর মনোনীত উপযুক্ত প্রতিনিধি ট্যাগ অফিসারসহ প্রশ্নপত্র গ্রহণ করে পুলিশ প্রহরায় কেন্দ্রে নিয়ে যাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কর্মকর্তার (ট্যাগ অফিসার) উপস্থিতি ব্যতীত প্রশ্নপত্র ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে বের করা যাবে না বা বহন করা যাবে না।

৬। ট্রেজারি বা থানা বা নিরাপত্তা হেফাজত থেকে পরীক্ষাকেন্দ্রে বহুমুখী নির্বাচনী প্রশ্নসহ রচনামূলক বা সৃজনশীলের সব সেট প্রশ্নই নিতে হবে। প্রশ্নের সেট কোড পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে জানানো হবে। সে অনুযায়ী নির্ধারিত সেট কোডে পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ট্যাগ অফিসার), কেন্দ্রসচিব এবং পুলিশ কর্মকর্তার উপস্থিতি ও স্বাক্ষরে নির্ধারিত সেট কোড নিশ্চিত হয়ে বিধি অনুযায়ী প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

৭। পরীক্ষা চলাকালীন এবং পরীক্ষা অনুষ্ঠানের আগে বা পরে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা–সংশ্লিষ্ট কাজে নিয়োজিত ব্যক্তিগণ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এ সময়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশকারী অননুমোদিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৮। অনিবার্য কারণবশত কোনো পরীক্ষা বিলম্বে শুরু করতে হলে যত মিনিট পর পরীক্ষা শুরু হবে, পরীক্ষার্থীদের সে সময় থেকে যথারীতি প্রশ্নপত্রে উল্লিখিত নির্ধারিত সময় দিতে হবে।

৯। পরীক্ষাকেন্দ্রে ও প্রশ্ন পরিবহনে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে।

১০। প্রশ্নপত্র ফাঁস কিংবা পরীক্ষার্থীদের কাছে উত্তর সরবরাহে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

১১। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসসংক্রান্ত গুজব কিংবা এ কাজে তৎপর চক্রগুলোর কার্যক্রমের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো নজরদারি জোরদার করবে।

১২। পরীক্ষাকেন্দ্রের আশপাশে সব ফটোকপি মেশিন পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে।

১৩। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১৪। প্রতিটি বিষয়ের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব উত্তরপত্র নিকটস্থ ডাক বিভাগে প্রেরণের ব্যবস্থা গ্রহণ করার জন্য বোর্ডগুলো পরীক্ষাকেন্দ্রগুলোকে নির্দেশনা প্রদান করবে।

১৫। পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে।

১৬। পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য-উপাত্ত গণমাধ্যমসহ অন্যান্য মাধ্যমে উপস্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সভাপতি, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা দায়িত্ব পালন করবেন।

আরটিভি/এসএইচএম/এস
Copied from: https://rtvonline.com/

👉 জ্ঞান বিকাশ থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেলেন যারামির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত "বৃত্তি পরীক্...
21/01/2025

👉 জ্ঞান বিকাশ থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেলেন যারা

মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত "বৃত্তি পরীক্ষা - ২০২৪" এ জ্ঞান বিকাশ কিন্ডারগার্টেন এন্ড একাডেমি থেকে ৩ জন বৃত্তি পেয়েছেন। এদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ২ জন এবং জেনারেল গ্রেডে ১ জন। উল্লেখ্য, জ্ঞান বিকাশ কিন্ডারগার্টেন এন্ড একাডেমি থেকে আগ্রহী ৫ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেন।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীরাঃ
১। নামঃ আয়শা ইসলাম (বায়ে), শ্রেণিঃ পঞ্চম, রোলঃ ৮৯৩, ট্যালেন্টপুল
২। নামঃ সোয়াদ রহমান (মাঝে), শ্রেণিঃ পঞ্চম, রোলঃ ৮৯৫, ট্যালেন্টপুল
৩। নামঃ নাফিজ (ডানে), শ্রেণিঃ পঞ্চম, রোলঃ ৮৯১, সাধারণ

বৃত্তি পাওয়া ৩ জন শিক্ষার্থীর জন্য শুভেচ্ছা ও শুভ কামনা। 🌹💖
পরীক্ষায় অংশগ্রহণকারী সবার জন্য শুভ কামনা। ❤️

এবং
Khandaker Masud Parvez
Lutfor Rahman
Atik Hasan
JaMal HossAin
সহ সকল শিক্ষক ও শিক্ষিকা কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

During today's Assembly ❤️Thanks Dear Sir Khandaker Masud Parvez  💖 and all the teachers.
18/01/2025

During today's Assembly ❤️

Thanks Dear Sir Khandaker Masud Parvez 💖 and all the teachers.

Address

Sayedpur, Mirzapur
Gorai
1941

Opening Hours

Monday 08:00 - 16:30
Tuesday 08:00 - 16:30
Wednesday 08:00 - 13:30
Thursday 08:00 - 16:00
Saturday 08:00 - 16:30
Sunday 08:00 - 16:00

Telephone

+8801731465085

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞান বিকাশ কিন্ডার গার্টেন এন্ড একাডেমী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category