Ramnagar High School

Ramnagar High School Ramanagar High School. Est. in 1962. Address: Vill- Ramanagar, Upzilla- Gopalpur, Dist- Tangail, Dhaka, Bangladesh. I passed here in 1995

08/12/2018

চাঁদের অদেখা অংশে প্রথমবারের মতো একটি রোবট যান নামানোর অভিযান শুরু করেছে চীন। দেশটির গণমাধ্যম এই খবর দিয়েছে।

চাং'ই-৪ নামের এই অভিযানে চাঁদে 'ভন কারমান ক্র্যাটার' নামের যে অংশে রোবট যানটি নামবে, চাঁদের সেই অংশটি কখনো পৃথিবীর দিকে ঘোরে না। ফলে এই অংশটি নিয়ে বরাবরই মানুষের আগ্রহ রয়েছে।
শিচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে রোবটটি পাঠানো হয়েছে।

15/12/2017

একটি বিশেষ ব্যাংক একাউন্ট!!

ধরুন এমন একটি ব্যাংক যা আপনার একাউন্টে প্রতিদিন সকালে ৮৬৪০০ টাকা জমা করবে কিন্ত একদিনের ব্যাল্যান্স্‌ অন্যদিন থাকবে না। আপনার প্রতিদিনের খরচের পর যা খরচ করতে ব্যর্থ হবেন তা রাতে বাতিল হয়ে যাবে। কি করবেন? নিশ্চয়ই প্রতিদিন সম্পূর্ণ টাকা খরচ করে ফেলবেন।

আসলে আমাদের সবারই এরকম একটি ব্যাংক আছে। যার নাম হল সময়। যা প্রতিদিন সকালে আমাদেরকে ৮৬৪০০ সেকেন্ড করে দিচ্ছে আবার রাতে বাতিল করছে। ত্তভারড্রাফট হওয়ার সুযোগ নেই। প্রতিদিনই নতুন একাউন্ট খোলা হচ্ছে। পেছনের হিসেবে যাওয়ার সুযোগ নেই। আগামীকালের হিসেব থেকে অগ্রিম নেওয়ারও সুযোগ নেই। যে সময়টুকু পাবেন তার যথাযত ব্যাবহারে নির্ভর করছে সাফল্য।
(সংগৃহিত)

যারা রামনগর সরকারী প্রাথমিক স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী, সবাইকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহবান জানানো যাচ্ছে।
29/11/2017

যারা রামনগর সরকারী প্রাথমিক স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী,
সবাইকে দ্রুত রেজিস্ট্রেশন করার আহবান জানানো যাচ্ছে।

13/04/2016
আজ ওয়েস্ট ইন্ডিস ও ইংল্যান্ড এর মধ্যে টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলা। বলুন তো কে জিতবে?
03/04/2016

আজ ওয়েস্ট ইন্ডিস ও ইংল্যান্ড এর মধ্যে টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলা। বলুন তো কে জিতবে?

How to calculate leap year
29/02/2016

How to calculate leap year

এটিএম বুথ হচ্ছে স্বচ্ছ কাচের, খুলতে হবে হিজাবচুরি ঠেকাতে দেশের প্রায় সাড়ে সাত হাজার এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ তৈর...
17/02/2016

এটিএম বুথ হচ্ছে স্বচ্ছ কাচের, খুলতে হবে হিজাব
চুরি ঠেকাতে দেশের প্রায় সাড়ে সাত হাজার এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ তৈরি করা হবে স্বচ্ছ গ্লাস দিয়ে। আর নারীদের লেনদেনের সময় প্রয়োজনে হিজাব খুলতে হবে। সব বাণিজ্যক ব্যাংককের বুথে নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ পরামর্শ দেয়া হয়েছে বলে জানা গেছে। এছাড়া গ্রহককে গোপন নম্বর চাপার সময় নম্বর বোর্ডের উপর অন্য হাত দিয়ে ডেকে রাখারও পরামর্শ দেয়া হয়েছে।

সম্প্রতি এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বুধবার বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এতে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, চুরি যাওয়া টাকার পরিমাণ ২০ লাখ ৫৯ হাজার টাকা। এর মধ্যে, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মোট ২৪ বারে ১৭ লাখ ৫৩ হাজার; সিটি ব্যাংকের ৪ বারে ১ লাখ ৪০ হাজার; ইউসিবিএলের ৭ বারে ১ লাখ ২৬ হাজার এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ বার ট্রানজেকশন করে ৪০ হাজার টাকা উত্তলন করা হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে গ্রহকদের এসব টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। বেসরকারি চারটি ব্যাংকের রাজধানীর চারটি এটিএম বুথ থেকে এ টাকা উত্তোলন হয়েছে। এসময় ওইসব এটিএম বুথে প্রায় ১২০০ এটিএম কার্ড লেনদেন করেছে। যা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বন্ধ করে নতুন কার্ড ইস্যু করা হয়েছে বলে তিনি জানান।

শুভঙ্কর সাহা বলেন, ‘ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম ঠেকাতে সব বাণিজ্যক ব্যাংককে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একইসঙ্গে এটিএম কার্ডধারী ৯০ লাখ গ্রহক, সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা ও গার্ডদের সচেতন করতে প্রশিক্ষণ বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।’

বৈঠকের বিষয়ে তিনি জানান, এটিএম বিষয়ে সার্বিক আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনে জোর দেয়ার পাশাপাশি ব্যাংকগুলোর মতামত নেয়া হয়েছে। তারা কি চায় বা আরো কি কি করা দরকার সে বিষয়ে আলোচনা হয়েছে। তা খতিয়ে দেখা হবে। প্রতিটি ট্রানজেকশনের সঙ্গে সঙ্গে এসএমএসের মাধ্যমে গ্রহককে তার তথ্য দিতে হবে। যা অনেক ব্যাংকেরই চালু নেই। তবে এ জন্য গ্রহকের কাছ থেকে চার্জ (চাঁদা) আদায় করার প্রস্তাবও এসেছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সব বাণিজ্যিক ব্যাংকে অনুরোধ করেছে, যাতে এ সার্ভিসে কোনো টাকা না নেয়। তারা একমতও হয়েছেন।

এ ঘটনায় তদন্ত কোন পর্যায়ে রয়েছে এবং এ প্রতিবেদন কবে প্রকাশ করা হবে? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে কয়েকটি আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করছে। তাদের কাছে হয়তো কিছুটা চিহ্নিত হতে পারে। তবে এ ধরনের লিখিত কোনো প্রতিবেদন আমাদের (কেন্দ্রীয় ব্যাংকে) কাছে আসেনি। তবে তদন্ত কাজটি অত্যান্ত গুরুত্বের সঙ্গে করা হচ্ছে।’

এদিকে এটিএম বুথে জালিয়াতির ঘটনায় চার থেকে পাঁচজন বিদেশি নাগরিক জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মনিরুল জানান, সন্দেহজনক ব্যক্তিরা পুলিশি নজরদারিতে রয়েছে। বিদেশি নাগরিকরা পূর্ব ইউরোপের বলে ধারণা করা হচ্ছে।

কার্ড ডিভিশনের হেড অব অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ও রিটেইল বিজনেস ডিভিশনের আবু সাদাত মো. সায়েম এবং ব্যংকটির ভাই প্রেসিডেন্ট মারুফ রহমান খান বৈঠকে উপস্থিত ছিলেন। তারা জানান, সব এটিএম বুথে অ্যান্টি স্কিমিং ডিভাইস বসানোর নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বুথের অবকাঠামোতে স্বচ্ছ গ্লাস ব্যবহার করতে হবে, যাতে বাইরে থেকে গ্রহকের ট্রানজেকশন কার্যক্রম বুঝা যায়। কাস্টমারদেরও সচেতনামূলক কার্যক্রম বাড়াতে হবে। কর্মকর্তাদের আরো বেশি সচেতন ও প্রযোক্তিগত ধারণা থাকতে হবে। গার্ডদের প্রশিক্ষিত হতে হবে।

তারা জানান, বাংলাদেশ ব্যাংক গ্রহকদের (লেনদেন) নিরাপত্তা তথা নিজের কার্ড নিজে ব্যবহার করতে অনুরোধ করেছে। দেখা গেছে, অনেকে নিজের কার্ড ড্রাইভারকে দিয়ে লেনদেন করাচ্ছে। এটি যাতে না হয় তা লক্ষ্য রাখতে গ্রহকদের বলা হয়েছে।

বেলা সোয়া ৩টায় মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন গভর্নর সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক আবুল কালাম আজদসহ অন্য কর্মকর্তারা।
বাংলামেইল২৪ডটকম

প্রাণের আমজাদ চৌধুরী আর নেইপ্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী ...
09/07/2015

প্রাণের আমজাদ চৌধুরী আর নেই
প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তিনি মারা যান বলে প্রাণের গণমাধ্যম শাখার ব্যবস্থাপক জিয়াউল হক জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শোক জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভোগা আমজাদ খান প্রায় এক মাস ধরে যুক্তরাষ্ট্রের ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
তার স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার চার সন্তান হলেন- আজার খান চৌধুরী, সেরা হক, আহসান খান চৌধুরী ও উজমা চৌধুরী।
আমজাদ খানের ছোট ছেলে আহসান খান চৌধুরী জানান, তার বাবার মৃতদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আনার পর ঢাকার সামরিক কবরস্থানে সমাহিত করা হবে।
১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন আমজাদ খান চৌধুরীর। ঢাকার নবকুমার ইন্সস্টিটিউটে তার শিক্ষা জীবন শুরু। ১৯৫৬ সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে স্নাতক করেন।
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ১৯৮১ সালে মেজর জেনারেল হিসেবে এই বাহিনী থেকে অবসর নিয়ে ব্যবসা শুরু করেন আমজাদ খান।

07/11/2013

JSC and JDC exam /2013 starts today.

17/07/2013

Istablished in 1962.

01/06/2013

Medical DAYS:
World leprosy day 30 January
World cancer day 4th February
World disabled day 15th March
World TB day 24th March
World Health day 7th April
World Malaria day 25th April
Red cross day 8th May
World no to***co day 31st May
Anti Filaria day 5th June
World blood donation day 14th June
International day against drug abuse 26th June
World diabetes day 27th June
World Zoonosis day 6th July
World population day 11th July
World breast feeding week 1‐7 August
Su***de prevention day 10th September
Alzheimer’s day 21st September
World Rabies day 28th September
World Heart day 29th September
International day for elderly 1st October
Mental health day 10 October
Ether day/ Anesthesia day 16th October
World diabetes day 14th November
World RTA day 16th November
World COPD day 19th November
AIDS day 1st December
Hepatitis day 4th December.

16/05/2013

এক হিসেবে দেখা যায় জিপি প্রতি জিবি ডাটা সরকারের কাছে থেকে ক্রয় কর মাত্র ৫ থেকে ১৫টাকার মধ্যে কিন্তু গ্রাহকরা পাচ্ছে সেটি ৩০০টাকায়!!
প্রতিবাদ জানানোর সময় হয়ে গেছে আর মানা যায় না :-@
এ ব্যপারটি যদি মিডিয়া ফলাও করে প্রচার করে তবে নিশ্চিত ভাবে এটি ভাল ফলাফল বয়ে আনবে।কিন্তু আমি বুঝিনা এত বড় একটা বিষয় মিডিয়ার চোখে পরেনা কেন!!
১৫মেগাবাইট কিনতে হয় এখনো ৩৫টাকাদিয়ে অথচ একি মূল্যে ভারতে ১জিবি দেয়া হয়।আমাদের অত সুবিধা দরকার নাই কিন্তু আমরা এত অভাগা যে সামান্য সুবিধাও পাচ্ছিনা।আর সরকারের চোখে পরবে কেমনে?আমার তোমনে হয়না যে সরকারের কোন মন্ত্রী INTERNET জিনিসটা বোঝে :-@
সরকার শুধু ব্যন্ডউইথ এর দাম কমিয়েই পগারপার হয়ে যাচ্ছে একটু দেখছেও না যে এদিকে অপারেটররা জনগনের উপর কিভাবে চড়াও!!জিপি সবসময় আনলিমিটেড এর নামে ফেয়ার ইউজেস পলিসি লাগায় দিয়ে বেরাচ্ছেসেই জন্মসূত্রে!
৯৭৭টাকার একটি আনলিমিটেড মাসিক প্যকেজ আছে এদের।শর্ত হচ্ছে ৫ জিবি ইউজেসের পর স্পিড পাবেন দুই কেবিপিস।ভাবেন এতগুলা টাকা দিয়ে কিনতেছেন অথচ ব্যবহার করতে দিতেছে ৫জিবি।এগুলা দেখার মত কি কেউ নাই?
পোস্ট টি শেয়ার করুন।সময় এসেছে কিছু করবার।

Address

Villa/Ramnagar, PS/Gopalpur, Dist/Tangail
Gopalpur
1990

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramnagar High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category