ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচের ৬৬ টি Structures জানা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি উপকৃত হবেন।
★RULE:1
কোনো কিছু প্রয়োজন বুঝাতে,
আমরা need to use করব।
sub+need to+verb1
I need to learn English.
আমার ইংরেজি শিখা প্রয়োজন।
I need to buy a book.
আমার একটি বই কিনা প্রয়োজন।
I need to help him.
আমার তাকে সাহায্য করা প্রয়োজন।
I need to do the work.
আমার কাজটি করা প্রয়োজন।
★RULE:2
☞I am having a hard time+ ing যুক্ত verb(কোন কিছু করতে সমস্যা হচ্ছে)
1.I am having a hard time understanding my friends.( আমার বন্ধুদের বুঝতে আমার সমস্যা হচ্ছে )
2.I am having a hard time downloading songs.( আমার গান গুলি ডাউনলোড করতে সমস্যা হচ্ছে)
3..I am having a hard time answering your questions.( তোমার প্রশ্নগুলির উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে)।
Similarly, I am having a hard time understanding the rules. I am having a hard time browsing internet.
★ RULE:3
☞There is something wrong with + noun.( কোন কিছুতে সমস্যা হয়েছে)
1. There is something wrong with computer.(আমার কম্পিউটার এ সমস্যা হয়েছে)
2. There is something wrong with my mobile.(আমার মোবাইলে সমস্যা হয়েছে)
3. There is something wrong with my certificate.(আমার সার্টিফিকেট এ সমস্যা হয়েছে)
4.There is something wrong with my Television.(আমার টেলিভিশন এ সমস্যা হয়েছে)
★Rules:4
☞I have decided to+ verb...(কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি)
1.I have decided to learn English.( আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি)
2. I have decided to change myself.(আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
3.I have decided to work hard.(আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি)
4.I have decided to help the poor.(আমি গরীবদের কে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি)
5.I have decided to change my bad habits.(আমি আমার খারাপ অভ্যাসগুলি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি)
★RUlE:5
☞I am trying to + verb.(কোন কিছু করার চেষ্টা করতেছি) যেমন,
1. I am trying to learn English.( আমি ইংরেজী শিখতে চেষ্টা করতেছি)
2. I am trying to do something.(আমি কিছু করার চেষ্টা করতেছি)
3. I am trying to help the street children.( আমি পথশিশু দের সাহায্য করতে চেষ্টা করতেছি)
4. I am trying to clean my room.(আমি আমার ঘর পরিষ্কার করার চেষ্টা করতেছি)
5.I am trying to motivate him.(আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি)
★RULE:6
☞I have heard that +.....(আমি শুনেছি যে.....)
1.I have heard that you learn English.(আমি শুনেছি তুমি ইংরেজী শিখ)
2.I have heard that English Group is very useful for learners.(আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থী দের জন্য উপকারী)
3.I have heard that he is very talented.(আমি শুনেছি সে খুব মেধাবী)
4.I have heard that you work hard.(আমি শুনেছি তুমি কঠোর কাজ কর)
5.I have heard that you study well.(আমি শুনেছি তুমি ভালভাবে পড়াশুনা কর)
6.I have heard that you like traditional foods.(আমি শুনেছি তুমি traditional খাবার পছন্দ কর)
7.I have heard that you waste your time.(আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় কর)
★RULE:7
No need - দরকার নেই।
Structure : No need to + verb + obj.
No need to tell.- বলার দরকার নাই।
No need to wait.- অপেক্ষা করার দরকার নাই।
No need to write. -লেখার দরকার নাই।
No need to stand.- দাঁড়ানোর দরকার নাই।
No need to sit.- বসার দরকার নাই।
No need to go.- যাওয়ার দরকার নাই।
No need to eat.- খাওয়ার দরকার নাই।
No need to learn.- শেখার দরকার নাই।
No need to cook.- রান্না করার দরকার নাই।
No need to work.- কাজ করার দরকার নাই।
No need to believe. - বিশ্বাস করার দরকার নাই।
No need to waste time.- সময় অপচয় করার দরকার নাই।
No need to stop.- বন্ধ করার দরকার নাই।
★RULE:8
How often দিয়ে বাক্য গঠনঃ-
=> How often will you do? - তুমি কতবার করবে?
=> How often do you exercise? - তুমি কতদিন পর পর ব্যায়াম কর।
=> How often do you visit your parents? - তুমি কতদিন পর পর তোমার মা-বাবার সাথে দেখা কর?
=> How often do you change your password? - তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন কর?
=> How often do you need facial? - কতদিন পর পর তোমার ফেসিয়াল করা প্রয়োজন হয়?
=> How often do you visit the library? কতদিন পরপর তুমি লাইব্রেরী পরিদর্শন কর?
=> How often do you go to doctor for checkup? - তুমি চেকআপের জন্য কতদিন পর পর ডাক্তারের কাছে যাও?
=> How often do you log in to Facebook account?
কতদিন পর পর তুমি ফেসবুক একাউন্টে লগইন কর?
✅ Conversation
A. How often do you use the computer?
(কতদিন পরপর তুমি কম্পিউটার ব্যবহার কর?)
B. Every day. I can’t think anymore without computer.
(প্রত্যেকদিন. আমি কম্পিউটার ছাড়া কোনকিছু চিন্তাও করতে পারি না)
A. How often do you take physical exercise? (তুমি কতদিন পর পর শরীরচর্চা কর?)
B. Every day, I keep myself fit by doing this. (প্রতিদিন এর মাধ্যমে আমি নিজেকে ফিট রাখি)
★RULE:9
I will be able to -আমি পারবো
* আমি করতে পারবো - I will be able to do
* আমি আসতে পারবো - I will be able to come
* আমি যেতে পারবো - I will be able to go
* আমি আসতে পারবো না - I won’t be able to come
* আমি যেতে পারবো না - I won’t be able to go
* আমি কাজটি করতে পারবো - I will be able to do the work
আমি কাজটি করতে পারবো না - I won’t be able to do the work
* তুমি কি করতে পারবে? - will you be able to do?
* তুমি কি করতে পারবে না? - Won’t you be able to do?
* রুবি আসতে পারবে - Rubi will be able to come
* রুবি আসতে পারবে না - Rubi won’t be able to come
* রুবি কি আসতে পারবে না? - Won’t Rubi be able to come?
* আমি করতে সক্ষম হয়েছি - I have been able to do
★RULE:10
SHOULD HAVE=থাকা উচিত
আপনার শালীনতা থাকা উচিত
You should have modesty
তোমার একটি গাড়ি থাকা উচিত
You should have a car
তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত
You should have respect for adults
শিক্ষদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত
We should have respect for teacher.
পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত
You should have attention for study
★RULE:11
AS+ADJECTIVE +AS
As bright as day( দিনের মতো উজ্জ্বল)
As black as coal( কয়লার মতো কালো)
As hard as iron( লোহার মতো শক্ত)
As cold as ice( বরফের মতো ঠান্ডা)
As brave as lion( সিংহের মতো সাহসী)
As strong as tiger( বাঘের মতো শক্তিশালী)
As pure as flower (ফুলের মতো পবিত্র)
As clear as day( দিনের মতো পরিষ্কার)
★RULE:12
Therevis no difficulty in + verb+ing
1.There is no difficulty inTalking
-কথা বলায় কোন সমস্যা নেই
2.There is no difficulty in searching
-খোজায় কোন সমস্যা নেই
3.There is no difficulty in reserving
-সংরক্ষণ করায় কোন সমস্যা নেই
4.There is no difficulty in flowering
- ফুল তোলায় কোন সমস্যা নেই
5.There is no difficulty in saving
রক্ষা করায় কোন সমস্যা নেই
6.There is no difficulty in cooking
রান্না করায় কোন সমস্যা নেই
7.There is no difficulty in describing
বর্ননা করায় কোন সমস্যা নেই
8.There is no difficulty in checking
পরিক্ষা করায় কোন সমস্যা নেই
★RULE:13
I like the way + sub + verb
1. I like the way you talk
আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি।
2. I like the way you walk
আমি তোমার হাটার ধরন পছন্দ করি।
3. I like the way he loves
আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি।
4. I like the way they fight
আমি তাদের মারামারির পদ্ধতি পছন্দ করি।
5. I like the way you play football
আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি।
তার লেখার ধরনটা আমার ভালো লাগে।
I like the way she writes.
তার খেলার ধরনটা আমার ভালো লাগে।
I like the way he plays.
তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে।
I like the way he teaches.
নেগেটিভ করতে হলে 'don't' যুক্ত করতে হবে।
তার লেখার ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way she writes.
তার খেলার ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way he plays.
তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে না।
I don't like the way he teaches.
★RULE:14
Would you mind এর সঠিক ব্যবহার। আপনি যদি ভদ্রভাবে কাউকে কোন সুপারিশ করতে চান, তখন ব্যবহার করবেন …
👉Would you mind + Verb+ing….?
Or,
👉Would you please + verb…...?
আপনি কি একটু সরে বসবেন ?
👉Would you mind moving aside please?
👉Would you please move aside please.
আমাকে কিছু টাকা ধার দিবেন কি ?
👉Would you mind lending me some money?
👉Would you please lend me some money ?
আপনার নামটা বলবেন কি ?
👉Would you mind telling me your name?
👉Would you please tell me your name.?
★RULE:15
There এর ব্যাবহার(থাকা অর্থে)
1.সেখানে একটি গাড়ি আছে
=there is a car.
2. সেখানে 20 টা গাড়ি আছে।
=there are twenty cars.
3.সেখানে কোনো গাড়ি নেই।
=There is no car.
4. সেখানে একটি গাড়ি ছিল
=there was a car.
5. সেখানে 20টা গাড়ি ছিল।
=there were Twenty cars.
6. সেখানে কোন গাড়ি ছিল না।
=there was no car.
have,has,had-থাকা
7. তার একটা গাড়ি আছে।
=he has a car.
8. তাদের কোনো গাড়ি নেই
=they have no car.
9. তার একটি গাড়ি ছিল।
=he had a car.
10. তার কোন গাড়ি ছিল না
=he had no car.
11. আমার একটি গাড়ি হবে।
=i will have a car.
12. মিনার গাড়ি হবে না।
=mina will have no car.
★RULE:16
সম্ভাবনা বেশি হলে would ব্যবহার হয়, কম হলে May, Might..
I would go to Dhaka next month.
আগামি মাসে আমি ঢাকা যেতে পারি
I would go to London next yr.
আগামি বছর আমি লন্ডন যেতে পারি
I would do this work.
আমি এই কাজটি করতে পারি.
i would drink tea at night.
আমি রাত্রে চা খেতে পারি.
Today I would play football.
আজ আমি ফুটবল খেলতে পারি।
★RULE:17
Supposed to + am, is, are, was, were = কথা আছে/ কথা ছিল
আমার ঢাকা যাওয়ার কথা ছিল।
I was supposed to go to Dhaka.
আমার কলমটি কেনার কথা আছে।
I am supposed to buy this pen.
তার বাজারে আসার কথা আছে
He is supposed to come to market
তাদের ফুটবল খেলার কথা আছে
They are supposed to play football
★RULE:18
Don't be upset- মন খারাপ করিও না
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর মেয়েকে বিয়ে করবে।
Don't be upset you will marry a beautiful girl.
মন খারাপ করিও না তুমি একটি সুন্দর ছেলেকে বিয়ে করবে।
Don't be upset you will marry a handsome boy.
হতাশ হইও না তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে।
Don't be upset you will overcome bad time one day.
হতাশ হইও না তোমার জীবন উজ্জ্বল হবে।
Don't be upset you will shine in life.
হতাশ হইও না তুমি একটি ভালো চাকরি পাবে
Don't be upset you will get a good job.
★RULE:19
It’s bad to + verb- এটা----খারাপ
It is bad to say.... এটা বলা খারাপ।
It is bad to see.... এটা দেখা খারাপ।
It is bad to listen.... এটা শুনা খারাপ।
★RULE:20
Something to + verb( কিছু---আছে)
Something to do.... কিছু করার আছে।
Something to say.... কিছু বলার আছে।
Something to eat....কিছু খাওয়ার আছে।
★RULE:21
Let's notএর ব্যবহার
Let's not do it....চলো আমরা এটা না করি
Let's not see it.... চলো আমরা এটা না দেখি।
Let's not eat it.... চলো আমরা এটা না খাই।
Let's not watch television....চলো টিভি না দেখি
★RULE:22
It is time to + verb- এখন সময়
It is time to eat.... এখন খাওয়ার সময় হয়েছে।
It is time to go.... এখন যাওয়ার সময় হয়েছে।
It is time to recite.... এখন তেলাওয়াতের সময় হয়েছে।
★RULE:23
How else এর ব্যবহার- আর কিভাবে
★How else shall i love you?
আর কিভাবে আমি তোমায় ভালোবাসবো?
★How else shall i tell you?
আর কিভাবে আমি তোমায় বলবো?
★How else shall i make you undrestand?
আর কিভাবে আমি তোমায় বুঝাবো?
★How else shall i miss you?
আর কিভাবে আমি তোমায় মিস করবো?
★RULE:24
could এর ব্যবহার।
আমি হাটতে পারতাম।
I could walk.
তুমি কাজটি করতে পারতে।
You could do the work.
সাধারণত কাউকে ভদ্রতার সহিত কোনো প্রশ্ন করতে বা সৌজন্য প্রকাশে could এর ব্যবহার হয়, তবে বাক্যগুলি সাধারণত প্রশ্নবোধক হয়,
যেমন, Could you please tell me the time?
দয়া করে সময়টা আমাকে বলতে পারবেন?
Could you lend me your book?
আপনার বইটি কি আমায় ধার দিতে পারবেন?
Could you come to my home.
আপনি আমার বাড়িতে আসতে পারবেন কি?
Could you help me with some money?
আপনি আমায় কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারবেন কি?
★RULE:25
That’s why-এ কারণেই
✪ That’s why you need to do the job. - এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন।
✪ That’s why he has gone to market. - এ কারণেই সে বাজারে গিয়েছে।
✪ That’s why people admire you. - এ কারণেই লোকজন আপনাকে সম্মান করে।
✪ That’s why I always try to help others. - এ কারণেই আমি সর্বদা অন্যকে সাহায্য করার চেষ্টা করি।
✪ That’s why you fail to understand. - এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও।
✪ That’s why she smiles after seeing you. - এ কারণেই তোমাকে দেখার পর সে হাসে।
✪ That’s why you need to secure your home. - এ কারণেই তোমার বাড়ির নিরাপত্তা বিধান করা দরকার।
✪ That’s why you’ve got the promotion. - এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো।
★RULE:26
Nothing makes sense
( কোন কিছু ভাল না লাগা বুঝাতে)
Nothing makes sense without you.
তুমি ছাড়া কোন কিছু ভালো লাগে না।
Nothing makes sense without reading.
পড়া ছাড়া কোন কিছু ভালো লাগে না।
Nothing makes sense without sleeping -ঘুমানো ছাড়া কোনো কিছু ভালো লাগে না।
★RULE:27
Structure : It is high time + subject + verb এর past from + extension.
এখনই আমার ইংরেজিতে কথা বলার উপযুক্ত সময়।
It is high time I spoke English.
এখনই আমাদের ইংরেজি শেখার উপযুক্ত সময়।
It is high time we learnt English.
এখনই তোমার সেখানে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you went there.
এখনই তোমার ধূমপান পরিত্যাগ করার উপযুক্ত সময়।
It is high time you gave up smoking.
এখনই তোমার আমার সাথে দেখা করার উপযুক্ত সময়।
It is high time you met me.
এখনই তোমার ঐ ছেলেকে ভুলে যাওয়ার উপযুক্ত সময়।
It is high time you forgot that boy.
এখনই আমাদের গরিবদের সাহায্য করার উপযুক্ত সময় ।
It is high time we helped the poor.
★RULE:28
কেউ কোন কিছু করতে পারদর্শী বা দক্ষ অর্থে "Good at"এর ব্যবহার।
affirmative sentence : Subject + am/ is/are/was/were+ good at +noun/verb+ing+extension.
সে ইংরেজিতে পারদর্শী।
He is good at English.
এক সময় আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম।
Once I was good at swimming.
সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী।
He is good at speaking in English.
তারা ক্রিকেট খেলায় দক্ষ।
They are good at playing cricket.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী।
She is good at talking to girls .
ছেলেটি ছবি আঁকায় পারদর্শী ।
The boy is good at drawing.
সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল।
He was good at talking to girls.
★RULE:29
Like এর ব্যবহার
I like.
আমি পছন্দ করি.
I like her.
আমি তাকে পছন্দ করি.
I like you.
আমি তোমাকে পছন্দ করি.
I like to read book.
আমি বই পড়তে পছন্দ করি.
I like my parents.
আমি আমার বাবা-মা কে পছন্দ করি
I like my teacher.
আমি আমার শিক্ষককে পছন্দ করি.
I like honest person.
আমি সৎ ব্যক্তিকে পছন্দ করি.
★RULE:30
I don’t know how to+ verb এর ব্যাবহার।
I don't know.
আমি জানিনা।
I don't know how to play.
আমি জানিনা কি ভাবে খেলতে হয়.
I don't know how to read.
আমি জানিনা কি ভাবে পড়তে হয়.
I don't know how to learn.
আমি জানিনা কি ভাবে শিখতে হয়.
I don't know how to dream.
আমি জানিনা কি ভাবে সপ্ন দেখতে হয়.
★RULE:31
If I were you, I would + (verb)- কল্পনা অর্থে, আমি যদি তোমার যায়গায় থাকতাম।
✪ If I were you, I would enjoy my vacation.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তবে আমার ছুটি উপভোগ করতাম।
✪ If I were you, I would continue working until it is done.
আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম।
✪ If I were you, I would answer the question."
আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম।
✪ If I were you, I would help the poor.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে গরিবদেরকে সাহায্য করতাম।
✪ If I were you, I would travel to Switzerland.
আমি তোমার স্থলে হলে, সুইজারল্যা- ভ্রমন করতাম ।
✪ If I were you, I would make my parents happy.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম।
✪ If I were you, I would try to solve the problem.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম।
✪ If I were you, I wouldn’t go there.
আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে আমি সেখানে যেতাম না।
✪ If I were you, I would fight for my country.
আমি যদি তোমার স্থানে থাকতাম, তাহলে আমি আমার দেশের জন্য যুদ্ধ করতাম।
★RULE:32
There's no need to ...........
............ কোন দরকার নেই।
চিন্তিত হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be worried.
হতাস হওয়ার কোন দরকার নেই।
= There's no need to be upset .
ফিরে যাওয়ার কোন দরকার নেই।
= There's no need to go back .
তাকে ডাকার কোন দরকার নেই।
= There's no need to call him .
মিথ্যা বলার কোন দরকার নেই।
= There's no need to tell lies .
★RULE:33
I feel like + verb + ing(আমার ইচ্ছে হচ্ছে)
I feel like eating ( আমার খেতে ইচ্ছে করছে)
I feel like sleeping( আমার ঘুমাতে ইচ্ছে করছে)
I feel like reading ( আমার পড়তে ইচ্ছে করছে)
I feel like gossiping ( আমার আড্ডা দিতে ইচ্ছে করছে)
I feel like travelling ( আমার ঘুরতে ইচ্ছে করছে)
I feel like playing ( আমার খেলতে ইচ্ছে করছে)
I feel like dancing( আমার নাচতে ইচ্ছে করছে)
l feel like writing ( আমার লিখতে ইচ্ছে করছে)
RULE:34
It is time to + verb(এখন সময়)
এখন শিখার সময়
It's time to learn
এখন যাওয়ার সময়
It's time to go
এখন বাড়িতে থাকার সময়
It's time to stay at home
★RULE:35
I would like এর ব্যবহার (ইচ্ছে অর্থে)
✪ আমি যেতে চাই - I would like to go.
✪ আমি তার সাথে দেখা করতে চাই - I would like to meet him.
✪ আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই - I would like to thank you.
✪ আমি কেনাকাটা করতে চাই I would like to shop
✪ আমি নিজেকে ব্যাখা করতে চাই - I would like to explain myself.
✪ আমি একজন শিক্ষক হতে চাই - I would like to become a teacher.
✪ আমি আপনাকে প্রায়ই দেখতে চাই - I would like to see you more often.
✪ আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই - I would like to meet the manager.
✪ আমি অনুশীলন করতে চাই - I would like to practice.
✪ আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই - I would like to compete in a cooking contest.
✪ আমি একজন ডাক্তার হতে চাই I would like to become a Doctor.
✪ আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টিজগত সম্পর্কে আরো জানতে চাই
I would like to know more about the creation of Almighty Allah.
★RULE:36
Use of "Having"
ভাত খাওয়ার পর আমি কলেজে যাব।
Having eaten rice, I'll go to College.
গোসল করার পর আমি বিছানায় যাব।
Having taken shower, I will go to my bed.
আমাদের কাজটি শেষ হওয়ার পর আমরা ক্রিকেট খেলব।
Having Finished our work, we will play cricket.
পরাশোনা শেষে আমি একটি চাকরি করার চেষ্টা করবো।
Having completed my study, I'll try for job.
বাজারে যাওয়ার পর আমি কিছু বই কিনব।
Having gone to market, I'll buy some books.
★RULE:37
✪ There is/are - আছে
There is a mosque in this village- এই গ্রামে একটি মসজিদ আছে।
There are deer in this jungle- এই বনে হরিণ আছে।
✪ There was/were - ছিলো
There was a pen on table - টেবিলের উপর একটা কলম ছিলো
✪ There will be - হবে
✪ There will have - থাকবে
✪ There can be - থাকতে পারে
There can be a mistake here- এখানে একটি ভুল থাকতে পারে
✪ There could be - থাকতে পারতো
✪ There may be - হতে পারে
There may be a crocodile in this river- এই নদীতে কুমির থাকতে পারে।
✪ There must be - নিশ্চয়ই হবে
✪ There may not be - থাকতে নাও পারে
There may not be people on the street-
রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে।
✪ There must have been - নিশ্চয়ই ছিলো
There must have been an umbrella inside my bag- আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিলো
✪ There should be - থাকা উচিত
There should be a school in this village- এই গ্রামে একটি স্কুল থাকা উচিত
✪ There should not be - থাকা উচিত না
There should not be any mistakes in the letter- পত্রটিতে কোন ভুল থাকা উচিত না।
✪ There should have been - থাকা উচিত ছিলো
There should have been a mosque in this village -এই গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিলো।
✪ There could have been - থাকতে পারবে।
✪ There seems to be - আছে বলে মনে হয়।
There seems to be snakes in the river- এই নদীতে সাপ আছে বলে মনে হয়
★RULE:38
I know=আমি জানি
who are you=তুমি কে?
I know who you are=আমি জানি তুমি কে
I know what's happening in you mind=তোমার মনে কি ঘটতেছে আমি তা জানি।
I know how he has been successful in his life=আমি জানি সে কিভাবে সে তার জীবনে সফল হয়েছে।
I know how beautiful place the sajek valley is!= আমি জানি সাজেক ভ্যালি কতইনা সুন্দর জায়গাগ!
★RULE:39
Now we will talk about time.
How to say the time. let's get started..
(বাকি থাকলে to হবে আর বেজে গেলে past হবে)
এখন পাঁচটা বাজে=It is five o'clock.
এখন সাড়ে পাঁচটা=It is half fast five.
এখন সোয়া পাঁচটা=It is quarter past five.
এখন পোনে পাঁচটা=It is quarter to five.
এখন চারটা বাজতে পাঁচ মিনিট বাকি=It is five minutes to four.
এখন চারটা বেজে পাঁচ মিনিট=It is five minutes past four.
এখন প্রায় নয়টা বাজে=It is about nine o'clock.
★RULE:40
How could you + verb…?
How could you pass the exam? (তুমি কিভাবে পরীক্ষায় পাস করেছিলে?)
How could you give up smoking? (তুমি কিভাবে ধুমপান ত্যাগ করতে পেরেছিলে?)
How could you win the game?(তুমি কিভাবে খেলায় জিতেছিলে?)
★RULE:41
Uses of that's why
That's what I'm saying.
👉এটাই আমি বলছি।
That's what I mean.
👉এটাই আমি বুঝাতে চেয়েছি।
👉এটাই আমাদের দরকার।
That's what we need.
👉এটাই আমি চাচ্ছিলাম।
That's what I want.
That's what I thought.
👉আমি এটাই ভেবেছিলাম।
👉আমি এটাই বলছিলাম।
That's what I was saying.
👉সে আমাকে এটাই বলেছিল।
That's what he told me.
👉এটাই আমাকে পাগল করে তোলে।
That's what make me crazy.
👉এটাই আমি জানতে চাই।
That's what I would like to know.
👉এটাই আমি দেখতে পছন্দ করি।
That's what I like to see.
👉একারণেই আমার দেরি হয়েছে
That’s why I was late.
👉এ কারণেই তিনি এতটা সফল।
That's why he is so successful.
👉একারণেই সে হতাশ।
Thats why she is disappointed.
👉একারণেই সে সব সময় কান্না করে।
That's why She's crying all the time.
★RULE:42
ইংরেজিতে জন্মদিনের শুভেচ্ছা (Birthday greetings)
🌸 Happy birthday to you. (তোমাকে শুভ জন্মদিন)
🌸 Many many happy returns of this day. (এই দিন বার বার ফিরে আসুক।
Untamed Academy
Welcome to our English learning platform, designed specifically for SSC,HSC and admission students.
29/04/2025
English class is going on with me at the Progress coaching center, in Gopalganj.
15/04/2025
ইংরেজিতে সহজভাবে কথা বলার জন্য এসব নিয়ম অনুসরণ করতে পারেন।
14/04/2025
Narration.
Sentence connectors
✅ ইংরেজি লিটারেচারঃ
(শর্ট সাজেশন)- একটু পড়লে অন্ততঃ ১০ টা প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ
English Literature
__________________
★ Old English literature (450-1066)
Middle English literature (1066-1500)
- ( 1066-1340- The Aglo Norman Age)
- (1340-1400- Age of Geoffrey Chaucer )
- (1400-1485 - The Barren age)
:
★ English Renaissance ( 1500-1660)
- (1500-1558- The Preparation Age)
- ( Elizabethan & Jacobean Period -1558-1625)
:
★ ( Edmund Spencer, Christopher Marlowe, Sir Walter Raleigh, Ben Jonson, William Shakespeare, Thomas Kyd) (Memory Clue: Walter & Kyd JSC দিল )
:
★ (1625-1660- The Caroline Age)
:
- (1649-1660- The Commonwealth) (Jhon Dryden, Jhon Milton, Jhon Buniyon)
:
★ Neo-Classical period (1660-1798)
- (Restoration Age – 1660-1700)
- (Augustan Literature- 1700-1750)
- (Age of Sensibility- 1750-1798)
:
★ 19th century literature ( *Romanticism- 1798-1832,
*Victorian literature- 1832-1901)
:
English literature since 1901 ( Modernism- 1901-1939)
- The Edwardian Period (1901-1910)
- The Georgian Period. (1911-1939)
:
★ The Post modern Period (1939- present)
____________________________________________
Anglo-Saxon:
• Caedmon - এ্যাংলো-স্যাক্সন যুগের মিল্টন নামে পরিচিত। Genesis andd Exodus of the Judith তাঁর গ্রন্থ।
• Cynewulf - Juliana তাঁর বিখ্যাত কাব্য।
• Adam Bede: The Ecclesiastical History of the English তাঁর ধর্মীয় ইতিহাস সম্পর্কিত বই।
• Bewulf - প্রথম লম্বা কবিতা।
_____________________________
Geoffrey Chacer (1343-1400)
_____________________________
• Father of modern English Poetry.
• তিনি ছিলেন মধ্যযুগের সর্বশ্রষ্ঠ কবি।
• তাঁর বাবা ছিলেন একজন মদ ব্যবসায়ী।
• কাব্যগ্রন্থঃ (BC HeLP)
- The Book of Duchess
- The Canterbury Tales
- The House of Fame.
- The Legend of Good Women
- The Parliament of Fowls.
:
John Wicliff: Translated Bible into English.
____________________________________________
★ The Rennaissance Period (1500-1660)
____________________________________________
• Renaissance কথাটির অর্থ - পুনর্জন্ম (rebirth)
• Nicholas Udall- Considered as first writer of comedy. তাঁর প্রথম কমেডি Ralph Roister Doister.
____________________________________
The Elizabethan Period (1558-1603)
____________________________________
• Henry VIII এর কন্যা রাণী এলিজাবেথের নামানুসারে এ যুগের নামকরণ করা হয়েছে Elizabethan Period.
• এ যুগকে স্বর্ণযুগ বলা হয়।
• কবিদের মনে রাখার নিয়মঃ EF MS KB
(Edmund Spencer, Francis Bacon, Christopher Marlowe, শেক্সপিয়র, Ben Johnson, Thomas Kyd)
University Wits ( Marlowe, Kyd, Nashe, Greene, Pelee, Lodge)
:
_________________
Edmund Spencer (***)
_________________
- Called Poet of Poets
- The Shepherds Canlendar. ( এ কাব্য টি রচনা করে তিনি বিখ্যাত হয়ে যান)
- Prince of poet in his time (তার সমাধিতে লেখা)
- The Faerie Queen (মহাকাব্য)
বিষয়বস্তুঃ পরীদের দেশের রাণী গ্লোরিয়ানা ১২ দিনব্যাপী একটা উৎসবের অায়োজন করে। প্রতিদিন একদল উৎপীড়িত মানুষ এসে দৈত্যদের ব্যাপারে অভিযোগ করে অার রাণী প্রতিদিন একজন বীরকে এই উৎপীড়ন বন্ধের জন্য পাঠিয়ে দেন। এই বারোজন বীরের কথা বর্ণিত হয় এই মহাকাব্যে।
- Astrophel
- Amoretti
:
:
_______________
Francis Bacon
_______________
-Essayist
-Father of English Prose
- master of aphorism.
- পার্লামেন্ট সদস্য ছিলেন।
- GSP ( Of Great Place, Of Studies, Of Truth, Of Plantation)
- Revenge is a kind of wild justice.
____________________________________________
Quote:
• Reading maketh a full, conference a ready man, writing an exact man.
• Some books are to be tasted , others to be swallowed and some few to be chewed and digested ''
• Opportunity makes a thief.
____________________________________________
:
:
_____________________
Christopher Marlowe
_____________________
- Father of English Tragedy
- True Founder of English Drama.
- Pioneer of Blank Verses.
• Drama
- The Tragedical History of Dr. Faustus (অমিত্রাক্ষর ছন্দে লেখা)
- The Jew of Malta
- Tamburlaine, the Great (1589)
:
:
Shakespeare (শেক্সপিয়র) (1564-1616)
* নিরদ সি চৌধুরী তাঁর "The Autobiography of an Unkown Indian" বইতে বলেছেন-
"মানুষ যেমন ভগবানকে পূজো করে, বাঙ্গালীরা তেমনি করে শেক্সপীয়ারকে পূজো করে। "
* জন্মঃ 1564 সালের 23 শে এপ্রিল Stratford of Avon শহরে।
* পিতা জন শেক্সপীয়ার ছিলেন Stratford of Avon শহরের পৌরসভার মেয়র এবং মা ছিলেন মেরী শেক্সপীয়ার ।
* উইলিয়াম শেক্সপীয়ার ছিলেন তিন বোন চার ভায়ের মধ্যে তৃতীয় ভায়ের মধ্যে জ্যোষ্ঠ্য।
* 1582 সালে শেক্সপীয়ার অ্যান হ্যাথাওয়েকে বিবাহ করেন। বধূ ছিলেন অাট বছরের বড়।
* তাঁর প্রথমা কন্যা সুসানা, ছেলেদ্বয় হলেন (Hamlet and Zudith)
* টমাস লুসি নামে একজন ভূ-স্বামী শেক্সপীয়ারকে সর্বস্বান্ত করেছিলেন।
* লন্ডনের প্লে হাউজের অভিনেতারা "লর্ড চেম্বারলেনের দল" অভিহিত ছিল।
* শেক্সপীয়ারের খ্যাতি ছিল 'play-pather' হিসেবে।
* দীর্ঘ 25 বছর ধরে তিনি রঙ্গালয়ে ছিলেন।
____________________________________________
* Mostly known as plays
* His play consists of 5 acts.
* He is not famous for Bourgeois drama.
___________________
নাটকঃ ৩৮ টি
কাব্যগ্রন্থঃ ২ টি
সনেটঃ ১৫৪ টি
___________________
★ Tragedy:
• Macbeth (চরিত্রঃ ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ- চতুর্থ ডাইনী)
- Coward die many times before their daeth.
• Othello(চরিত্রঃ Othello, Desdemona- Othello's wife, Iago- Villain, Cassio, Emilia)
• Hamlet (চরিত্রঃ Hamlet, Claudius, Gertrude, Ophelia, Laertes)--- The Murder of Gonzago নাটক রচনা করেন হ্যামলেট বাবার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য।
- To be or not to be that is the question.
- There is a divinity that shapes our ends.
• Antony and Cleopatra (চরিত্রঃ Antony, Cleopatra)
• Romeo and Juliet (চরিত্রঃ Romeo, জুলিয়েট, মন্টেগু ও লেডি মন্টেগু, ক্যাটিউলেট ও লেডি ক্যাটিউলেট)
• Julius Caesar (চরিত্রঃ জুলিয়াস, সীজার, ক্যাসিয়াস)
- Julius Caesar was the ruler of Rome about 2000 years ago.
++++Memory Clue : ( MOHAn R J)
Comedy:
• The Merchant of Venice
- Tragi-comedy.
- Shylock (চরিত্র): He was a jews.
• Much Ado About Nothing,
• A Midsummer Night's Dream,
• All's Well That Ends Well, (TC)
• Measure for Measure, (TC)
• The Tempest (TC)
- Swan song.
- ঝড়ের মধ্য দিয়ে অারম্ভ হয়।
- (চরিত্রঃ Calliban, Ferdinand, Alanso, Miranda)
• The Comedy of Errors,
• As You Like It
Memory Clue: MAM Midsummer A Measpi কেT C দিয়ে বলল, As You Like It.
ঐতিহাসিক রচনা:
Henry VI- Part-I, Henry VI- Part-II, Henry VI-Part-III, King John, Richard-II & III.
____________________________________________
• "To be or not to be, that is the question "
(Hamlet)
• "Brevity is the soul of wit" (Hamlet)
• ''There are more things in haven and earth
Horation, Than are dreamt of in our philosophy'' (Hamlet)
• "Cowards die many times before their deaths" (Julius Caesar)
• ''All the world's stage and all the men and women merely players '' (As you like it )
• Sweet are uses of adversity (As you like it )
• Fair is foul , and Foul is fair . (Mathbeth )
• All the perfumes of Arabia will not sweeten this little hand (Mathbeth )
____________________________________________
:
:
Ben Jhonson:
- O Rare Ben Johnson ( সামাধিতে লেখা)
- Wrote ( Drama)- Volpone, The silent women ( Epicone), The Alchemist.
:
:
• Thomas Kyd
-The Spanish Tragedy ( The First Tragedic Drama)
:
:
# Eng_Lit ......Christopher Marlowe
Christopher Marlowe (1564 – 93) হচ্ছেন শেক্সপিয়ারের সমসাময়িক একজন নাট্যকার। ক্রিস্টোফার মারলো বয়সে শেক্সপিয়ারের চেয়ে মাত্র ২ মাসের বড়। দুজনের ঐতিহাসিক ছবি গুলো দেখলে মনে হবে দুজন একই ব্যাক্তি। কারণ তাঁদের চেহারা প্রায় সেইম, সহোদর ভাইয়ের মত।
________________
শেক্সপিয়ারের মতই ক্রিস্টোফার মারলোও তাঁর নাটকের জন্যই বিখ্যাত। মারলোর বিখ্যাত কাজ গুলো হচ্ছেঃ
•Tamburlaine
•The Jew of Malta
•Doctor Faustus
•Edward II
•The Massacre at Paris.
__________________
** শেক্সপিয়ারের হিস্ট্রি নাটক গুলো সবই রাজাদের নামে। তাই Edward II নাম শুনে অনেকেই এটাকে শেক্সপিয়ারের নাটক মনে করে ভুল করে।
*** Doctor Faustus নাটকের বিখ্যাত দুটি চরিত্র হচ্ছে Dr. Faustus আর Mephistopheles ( মেফিস্টোফিলিস).
__________________
আমার নিজের একজন মেফিস্টোফিলিস থাকলে আমি প্রতি বিসিএসে জাতীয় মেধায় ১ম স্থান অধিকার করতাম। তাই আমি মনে করি বিসিএস ক্যাডাররা মেফিস্টোফিলিসের চেয়েও বিশাল ক্ষমতার অধিকারী।।।।
*****((((((((((University Wits এর নাট্যকারদের নাম মনে রাখার টেকনিকঃ ১৫৭৬ সালে অর্থাৎ ষোড়শ শতকের শেষে Christopher Marlowe এর হাত ধরে একটি দলের উদ্ভব হয়েছিল যারা নাটক লিখত অাবার সেই নাটক লন্ডনের বিভিন্ন মঞ্চে তারা নিজেরাই পারফর্ম করতেন এদেরকেই University Wits বলা হত।
University Wits গণ হলেন:-
১. Christopher Marlowe
২. Robert Greene
৩.Thomas kyd
৪. John Lyly
৫. George Peele
৬. Thomas Nashe
ইংল্যান্ডের নাট্যমঞ্চে ক্রিস্টোফার মারলোই ছোট ছোট গ্রীন কিড লিলি পিলির সাথে নাচে!!!
এবার মিলিয়ে নিন:-
১.মারলোই= # Christopher Marlowe
২. গ্রীন= # Greene=Robert Greene
৩.কিড= # Kyd=Thomas Kyd
৪. লিলি= # Lyly=John Lyly
৫. পিলি= # Peele=George Peele
৬.নাচে= # Nashe=Thomas Nashe))))))))))
:
:
:
• The Jacobean Period (1603-1625)
___________________________________
-John Donne
-The Greatest love poet/poet of love
-Love is not so pure, and abstract, as they use to say.
-Go and Catch the Falling Star.
:
:
:
John Webster
______________
-The Duchess of Malfi.( Tragedy Drama)
-The White Devil (Tragedy Drama)
-Cyril Tourneur
-The Revengers Tragedy
-The Atheist's
-King James
-The translation of Bible into English.
____________________________________________
The Commonwealth Period (1645-1660)
____________________________________________
★ The Caroline Age ( 1625-1649)
(Robert Herrick, John Milton, John Ford, Henry Vaughn)
• Robert Herrick
- Poem – To Daffodils
- Short lived human live ( the poet weeps over the poem)
:
:
John Milton
____________
- Epic Poem
- He became blind in 1652.
- Poem- Paradise lost, Paradise Regain, Lycidas, Areopagitica.
- To justify the of God to man.
Quote:
Better to reign in hell, than serve in heaven
J.Milton
:
:
• John Ford
_____________
• Henry Vaughn
( Wrote- The Retreat)
★ Neo-Classical period (1660-1798)
- (Restoration Age – 1660-1700)
- (Augustan Literature- 1700-1750)
- (Age of Sensibility- 1750-1798)
____________________________________________
★ The Restoration Period (1660-1785)
- Age of dryden বলা হয় ।
- কেউ কেউ Age of Milton বলেন।
- Historical Events:
* England এ শিল্পায়ন শুরু।
* মত প্রকাশের স্বাধীনতা ও ছাপাখানা উন্মুক্তকরণ।
:
:
:
John Dryden:
•The representative poet of 17th century.
• Father of Modern English Criticism.
• কাব্যঃ
- Absalom and Achitophel, 1681 এর জন্য তিনি অমর হয়ে অাছেন।
• প্রবন্ধঃ
An Essay on dramatic poesy.
• নাটকঃ
- All for love.
:
:
William Congreve
- কমেডি লেখক
- তিনি জোনাথান সুইফট ও পোপের বন্ধু ছিলেন
- তিনি বিবাহ করেন নাই।
কমেডিঃ BWDL
- The Old Bachelor
- The way of the world
- The Double Dealer
- Love for love.
ট্রাজেডিঃ The morning bride.
:
:
John Bunyon
• ধর্মমতের জন্য বার বছর জেল খেটেছেন।
• মুক্তির পর একটি চার্জে তিনি পাদ্রী ছিলেন।
•সাহিত্যকর্মঃ
- The pilgrim Process.
- The holy war.
:
:
____________________________________________
The Augustan Period (1701-1745)
____________________________________________
• এ যুগটাকে age of pope বলা হয়। কারণ অালেকজান্ডার পোপ এ যুগটার প্রতিনিধিত্ব করেন
• প্রথম ইংরেজি Daily " The Daily Courant" প্রবাশিত হয় 1701 সালে।
:Alexandar Pope:Daniel Defoe:জোনাথান সুইফটঃ Henry Fielding:(অাজ HD গান শুনব)
:
:
Alexandar Pope:
*তরুণ বয়সে পোপ কঠিন ব্যাধিতে অাক্রান্ত জয়েছিলেন। ফলে তাঁর শরীর একেবারে ভেঙ্গে পড়েছিল। ক্লান্তিহীন অনর্গল রচনা করা বিধ্বস্ত, অপমানিত, লাঞ্ছিত, সমাজচ্যুত পোপের অন্তরে জমেছিল সমাজের প্রতি ঘৃণা এবং এ ঘৃণাই তাঁর কাব্যের জগতে প্রভাব ফেলেছিল।
* Famous for mock-heroic poet in English literature.
কবিতাঃ
- The r**e of the lock (বেলিন্দার রূপের ছটায় সূর্যের অালো ম্লাণ হয়ে যায়। যুবকেরা তাঁর চারপাশে ভীড় করে একটু ভালবাসার প্রত্যাশায়। তবে সে পাত্তা দেয় না। বায়বীয় প্রেতাত্মাদের সর্দার এরিয়েলের নেতৃত্বে বেলিন্দার রূপ-যৌবন রক্ষার দায়িত্ব নেয়।
- বেরন নামক এক যুবক বেলিন্দার রূপে মোহিত। সে বেলিন্দার চুলের একটি বেণী কেটে নেয়।
- বেলিন্দা হা-হুতাশ করলে এরিয়েল তাকে জানায় তাঁর বেণী স্থান পেয়েছে নক্ষত্রলোকে।
- The Dunciad.
প্রবন্ধঃ
- Essay on criticism.
- Moral Essays.
- Essay on Man.
অনুবাদঃ
- Iliad
- Oddtssey.
Quote:
• "To err is human; to forgive is devine"
• "Fools rush in where angels fear to tread"
• "A little learning is a dangerous thing"
:
:
Daniel Defoe:
- Robinson Crusoe (1719) উপন্যাসের নায়ক রবিনসন ক্রুশো, যে পরিত্যক্ত নির্জন দ্বীপে 26 বছরের জন্য দুঃসহ জীবন-যাপন করেছিলেন। পরবর্তীতে তিনি সে দ্বীপের একচ্ছত্র অধিপতি হয়েছিলেন। সে দ্বীপের ভৃত্য Friday এবং Xury কে তিনি তাঁর ভৃত্যে পরিণত করেছিলেন। তিনি দাস ব্যবসায় লাভবান হন।
:
:
জোনাথান সুইফটঃ
• অয়ারল্যান্ডের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন।
• ব্যঙ্গাত্মক রচনার জন্য বিখ্যাত।
• বোবা ও বধির হয়ে মারা যান।
ব্যাঙ্গাত্মক উপন্যাসঃ
- Gulliver's Travel (মূল চরিত্রঃ Martin Scribblers, নাম পরিবর্তন করে হয় Lamuel Guliver)। গালিভার চারটি দেশ ভ্রমণ করেছেন। দেশগুলো হল - A voyage of Lulliput(বামুনের দেশ) A voyage of Brobdingnag(দানবের দেশ), A voyage of Lapunta (লাপুটানদের দেশ), A voyage of Houyhnhns. (হুইনহুমস নামক ঘোড়ার দেশ)
- A Tale of Tub
- The Battle of Books.
:
:
:
Henry Fielding:
- Father of English Novel
- তিনি রিচার্ডসনের pamela উপন্যাসের উপহাস করে 1742 সালে রচনা করেন "Joseph Andrews"
• Novel
- Tom jones ( তাঁর শ্রেষ্ঠ উপন্যাস) (চরিত্রঃ Tom and Sofia); Published in 1st half of 18th century.
- Amelia.
:
:
:
____________________________________________
The age of sensibility (1745-1798)
___________________________________________
- The Age of Johnson হিসেবে বিবেচিত হয়।
Dr. Samuel johnson:
___\
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Gopalganj
8100