GSTU Insiders

GSTU Insiders

Share

This page Provides GSTU News & The platform of Entertainment for All GSTUian

27/11/2025

গোবিপ্রবি'র স্বাধীনতা দিবস হল কর্তৃপক্ষ রিডিং রুমের নামকরণ উপলক্ষে আবাসিক ও হল-সংযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে।

25/11/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রতি বৃহস্পতিবার ঢাকা যাওয়ার জন্য আলাদা বাস সার্ভিস চালুর অনুরোধ জানিয়েছেন। তাদের দাবিতে বলা হয়েছে, গণপরিবহন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবস্থা শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করবে।

17/11/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় অনলাইনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালকসহ শিক্ষার্থী উপদেষ্টা ও শ্রেণি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, আগামীকাল মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। ক্লাসগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। দূরপাল্লার পরিবহন আপাতত স্থগিত থাকলেও পুলিশ লাইন থেকে ক্যাম্পাস পর্যন্ত পরিবহন চলবে। পরিবহন পরিচালনার সময়সূচি পরিবহন প্রশাসক নির্ধারণ করবেন।

Photos from GSTU Insiders's post 17/11/2025

গোবিপ্রবিতে প্রভাষক, সহকারী অধ্যাপক ও সেকশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

15/11/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টার দপ্তর, প্রক্টোরিয়াল দপ্তর, বিভাগের শিক্ষার্থী উপদেষ্টা, পরিবহন প্রশাসক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শনিবার রাত ৯টায় এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৬ ও ১৭ নভেম্বর (রবিবার ও সোমবার) বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবেই খোলা থাকবে। ক্লাস নেওয়া হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও ডিন। প্রয়োজনে অনলাইনে জুম প্ল্যাটফর্মে ক্লাস নেওয়ার কথাও আলোচনায় উঠে আসে। স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুক্র ও শনিবার নেওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় আরও জানানো হয়, আগামীকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন কার্যক্রম বন্ধ থাকবে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

14/11/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছয় কর্মকর্তাকে শৃঙ্খলা লঙ্ঘন এবং দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে স্থায়ীভাবে এবং তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, স্থায়ীভাবে বরখাস্তকৃত কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন না করার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুইবার কারণ দর্শানোর নোটিশ পেয়েও জবাব দেননি। আর সাময়িক বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা ফৌজদারি ও বিভাগীয় মামলার সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘ সময় অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়ও কয়েকজন কর্মকর্তা বিতর্কিত ভূমিকা নিয়েছিলেন।

13/11/2025

🔔 সর্বশেষ খবর 🔔

রিজেন্ট বোর্ডের ৪১তম সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন নামে নতুন একটি অনুষদ গঠন করা হবে। নতুন অনুষদের ডীন হিসেবে দায়িত্ব পাবেন ড. মাহবুব হাসান, যিনি বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক।

11/11/2025

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে রাতে বাড়ি ফেরার পথে শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

01/11/2025

গোবিপ্রবি এএসভিএম বিভাগে তদন্ত শেষে শৃঙ্খলা বোর্ডের গুরুত্বপূর্ণ সুপারিশ

27/09/2025

গতকাল (শুক্রবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী আব্দুল মুকিতের ওপর হা-ম-লা-র অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিউটির সময়েই কয়েকজন কর্মচারী ও বহিরাগত তার ওপর শারীরিকভাবে আ-ক্র-ম-ণ চালায়। আ-হ-ত অবস্থায় মুকিতকে দ্রুত কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

02/09/2025

ডিজিটাল সেবা সম্প্রসারণে গোবিপ্রবির উদ্যোগ: ২ সেপ্টেম্বর উদ্বোধন হলো মোবাইল অ্যাপ ‘GSTU App’, ওয়েবসাইটের রিসোর্সেস ট্যাবে ডাউনলোড লিংক উন্মুক্ত

Want your school to be the top-listed School/college in Gopalganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Gopalganj