District Education Office, Gopalganj-Online Class

District Education Office, Gopalganj-Online Class ‘তারুণ্যের শক্তি,
বাংলাদেশের সমৃদ্ধি’

অ্যাডহক কমিটি গঠন================যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠিত হয়নি, আগামী ১০ কর্মদিবসের মধ্যে তা গঠনের কঠোর ...
21/08/2026

অ্যাডহক কমিটি গঠন
================
যেসব প্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠিত হয়নি,
আগামী ১০ কর্মদিবসের মধ্যে তা গঠনের কঠোর নির্দেশনা।

কুমারী রেখা রাণী গার্লস হাই স্কুল, কোটালীপাড়া, গোপালগঞ্জ====================গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নের বুর...
21/08/2026

কুমারী রেখা রাণী গার্লস হাই স্কুল,
কোটালীপাড়া, গোপালগঞ্জ
====================
গোপালগঞ্জের কোটালীপাড়ার কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামে দরিদ্র পরিবারের মেয়েদের জন্য জীবনের সব সঞ্চয় দিয়ে বিয়ে না করে ”রেখা রানী ওঝা” নিজের নামে প্রতিষ্ঠা করেছেন "কুমারী রেখা রাণী গার্লস হাই স্কুল”। ১৯৮৩ সালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করে পরে রাজধানীর মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল থেকে রেখা রাণী অবসরে যান ২০১১ সালে। অবসরে যাওয়ার পর পেনশনের টাকা দিয়ে জমি কিনে স্কুলটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন। স্কুলটি বর্তমানে নন-এমপিও অবস্থায় আছে।

স্কুলটিতে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেয়েরা লেখাপড়া করছে। স্কুলে একটি হোস্টেলও করে দিয়েছেন রেখা রানী, যাতে মেয়েদের দূর থেকে আসতে কষ্ট না হয়।

রেখা রাণী ওঝা জানান, ”স্কুলটি চালাতে কষ্ট হচ্ছে। শিক্ষকদের বেতন দিতে পারছি না বলে শিক্ষকেরা চাকরি ছেড়ে চলে যাচ্ছেন। স্কুলটিতে মেয়েদের পড়ার জন্য ভর্তির সময় যে যা দেয়, তাই নেয়। পরীক্ষার সময় সরকারি নিবন্ধনের খরচ ছাড়া মেয়েদের কাছ থেকে বেতন নেয় না।” তিনি আরও জানান, ”এরা দরিদ্র পরিবারের মেয়ে। বাবা–মা একটু সুযোগ পেলেই ধরে ধরে বিয়ে দিয়ে দেয়। তাই যেভাবেই হোক মেয়েদের স্কুলে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি।”

রেখা রাণীর এই অদম্য ইচ্ছা শক্তি ও কঠোর পরিশ্রম যেন বৃথা না যায়।

বৌলতলি সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিতগোপালগঞ্জ, ১৭ আগস্ট ২০২৬: গোপালগঞ্জের বৌলতলি সাহ...
19/08/2026

বৌলতলি সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজে
ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোপালগঞ্জ, ১৭ আগস্ট ২০২৬: গোপালগঞ্জের বৌলতলি সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষকদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আজ সোমবার ইন-হাউজ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বৌলতলি সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও কলেজ, করপাড়া বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়, নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়, নিজড়া সিকিপাড়া বিজয়-কৃষ্ণ উচ্চ বিদ্যালয়, নিজড়া এসকেএম উচ্চ বিদ্যালয় এই মোট ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানবৃন্দ এ ইন-হাউজ প্রশিক্ষণটি আয়োজন করেছে। প্রশিক্ষণে শিক্ষক-শিক্ষিকাদের আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন, কার্যকর শিখন-শেখানো দক্ষতা ও কৌশল এবং শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) কার্যকর ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে শিক্ষা ব্যবস্থাপনা ও প্রশাসন বিষয়ে দায়িত্ব পালন করেন জেলা শিক্ষা কর্মকর্তা জনাব খো. রুহুল আমীন। শিখন-শেখানো দক্ষতা ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন গবেষণা কর্মকর্তা জনাব মো. মাহাবুর রহমান। এছাড়া শিক্ষায় আইসিটির ব্যবহার বিষয়ে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রোগ্রামার জনাব সুতপা ঘটক।

প্রশিক্ষণে রিসোর্স পারসনরা শিক্ষার গুণগতমান উন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, আধুনিক ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিখন-শেখানো পদ্ধতি প্রয়োগ এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, এ ধরনের ইন-হাউজ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পেশাগত জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ করার পাশাপাশি শ্রেণিকক্ষে কার্যকরভাবে অর্জিত জ্ঞান ও কৌশল প্রয়োগের সুযোগ তৈরি হবে।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়ন ও আধুনিক শিক্ষাপদ্ধতির সঙ্গে পরিচিত করার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও গুণগতমান আরও উন্নত করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

মতবিনিময় সভা-৬=============স্থান: সরকারি সাবের মিঞা জসীম উদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়,         মুকসুদপুর, গোপালগঞ্জতারিখ: ৪...
07/08/2026

মতবিনিময় সভা-৬
=============
স্থান: সরকারি সাবের মিঞা জসীম উদ্দীন মডেল উচ্চ বিদ্যালয়,
মুকসুদপুর, গোপালগঞ্জ
তারিখ: ৪ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

মতবিনিময় সভা-৫=============স্থান: বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজ,         টুঙ্গিপাড়া, গোপালগঞ্জতারিখ: ৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব...
05/08/2026

মতবিনিময় সভা-৫
=============
স্থান: বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজ,
টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ

তারিখ: ৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

মতবিনিময় সভা-৪=============স্থান: কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জতারিখ: ২৭ জুলাই ২০২৬ খ্র...
28/07/2026

মতবিনিময় সভা-৪
=============
স্থান: কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়, কাশিয়ানী, গোপালগঞ্জ
তারিখ: ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার জনাব খোন্দকার রুহুল আমীন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে হলে সর্বপ্রথম প্রয়োজন শিক্ষকের পেশাদারিত্ব, আধুনিক পেডাগজিকাল নলেজ এবং ধারাবাহিক আত্মউন্নয়ন। একজন প্রতিষ্ঠান প্রধানের বলিষ্ঠ, দূরদর্শী ও জবাবদিহিমূলক নেতৃত্ব একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সংস্কৃতিকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে।

কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মাহফুজা বেগম বলেন, আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নিষ্ঠা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে দায়িত্ব পালন করে মানবিক মূল্যবোধ সম্পন্ন দেশপ্রেমিক সচেতন নাগরিক তৈরি করি।

আজকের আলোচনা থেকে প্রাপ্ত সুপারিশসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জেলার শিক্ষার গুণগতমান আরও সমৃদ্ধ ও টেকসই হবে—এই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত প্রতিষ্ঠান প্রধানগণ।

মতবিনিময় সভা-৩=============চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদে...
24/07/2026

মতবিনিময় সভা-৩
=============
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার গুণগতমান
বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা

স্থান: কমলকুড়ি বিদ্যানিকেতন, কোটালীপাড়া, গোপালগঞ্জ
তারিখ: ২২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা অফিসার জনাব খোন্দকার রুহুল আমীন বলেন, শিক্ষার গুণগতমান নিশ্চিত করতে হলে সর্বপ্রথম প্রয়োজন শিক্ষকের পেশাদারিত্ব, আধুনিক পেডাগজিকাল নলেজ এবং ধারাবাহিক আত্মউন্নয়ন। একজন প্রতিষ্ঠান প্রধানের বলিষ্ঠ, দূরদর্শী ও জবাবদিহিমূলক নেতৃত্ব একটি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সংস্কৃতিকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান নিশ্চিত করা, যেখানে শিক্ষার্থীরা প্রশ্ন করবে, বিশ্লেষণ করবে, সহযোগিতামূলকভাবে শিখবে এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করবে। বাস্তবমুখী শিক্ষা, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ই শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে। পরিশেষে তিনি বলেন, আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নিষ্ঠা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কাজ করি।

আজকের আলোচনা থেকে প্রাপ্ত সুপারিশসমূহ বাস্তবায়নের মধ্য দিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং জেলার শিক্ষার গুণগতমান আরও সমৃদ্ধ ও টেকসই হবে—এই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত প্রতিষ্ঠান প্রধানগণ।

মতবিনিময় সভা-২==============চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা।স্থান...
22/07/2026

মতবিনিময় সভা-২
==============
চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায়
শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা।
স্থান: স্বর্ণকলি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ
তারিখ: ২০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধান অতিথি জনাব খোন্দকার রুহুল আমীন, জেলা শিক্ষা অফিসার, গোপালগঞ্জ বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের কর্মক্ষেত্রের নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান নয়, তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাশক্তি, সমস্যা সমাধানের দক্ষতা, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, সহযোগিতামূলক কাজের মনোভাব এবং ডিজিটাল সাক্ষরতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক কেবল জ্ঞান প্রদানকারী নন; তিনি একজন পথপ্রদর্শক, পরামর্শদাতা এবং অনুপ্রেরণাদাতা। তাই শিক্ষকদেরও প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং আধুনিক শিক্ষণ-পদ্ধতি সম্পর্কে দক্ষতা অর্জন করতে হবে। শ্রেণিকক্ষে প্রযুক্তির সঠিক ব্যবহার, শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান এবং বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করতে পারলেই শিক্ষার গুণগতমান আরও উন্নত হবে। তিনি আরও বলেন, আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি শিক্ষার্থী প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, নৈতিকতা এবং সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠবে।

গবেষণা কর্মকর্তা জনাব মোঃ মাহাবুর রহমান বলেন, বিদ্যালয়, অভিভাবক এবং সমাজের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শিক্ষার্থীর সফলতা কেবল বিদ্যালয়ের একার দায়িত্ব নয়; পরিবার, শিক্ষক এবং সমাজ—সবার সম্মিলিত প্রচেষ্টাই একটি দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে পারে। তিনি আরও বলেন, আজকের এই মতবিনিময় সভা আমাদের নতুন চিন্তা, নতুন উদ্যোগ এবং বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

পরিশেষে, আজকের আলোচনা থেকে প্রাপ্ত সুপারিশসমূহ বাস্তবায়নের মাধ্যমে আমাদের শিক্ষার গুণগতমান আরও সমৃদ্ধ হবে বলে সকল প্রতিষ্ঠান প্রধানগণ এমন প্রত্যাশা সকল করেন।

স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য প্রেরণ সংক্রান্ত।
16/07/2026

স্কুল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম বাস্তবায়নের তথ্য প্রেরণ সংক্রান্ত।

🏡 বিদ্যালয় পরিদর্শন:জেলা শিক্ষা অফিসার জনাব খোঃ রুহুল আমীন স্যার সদর উপজেলার করপাড়া বহুমুখী  উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন...
16/07/2026

🏡 বিদ্যালয় পরিদর্শন:
জেলা শিক্ষা অফিসার জনাব খোঃ রুহুল আমীন স্যার সদর উপজেলার করপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা জনাব মোঃ মাহাবুর রহমান।

👨‍🏫 তিনি চলমান অর্ধ-বার্ষিক পরীক্ষা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং পরে প্রধান শিক্ষকের সঙ্গে এক আলোচনায় শিক্ষকদের পেশাদারিত্ব বিষয়ে দিকনির্দেশনা দেন।

📌 এছাড়া তিনি প্রশ্নপত্র প্রণয়নে বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগ, অনুপস্থিত শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, ঝরেপড়া শিক্ষার্থীদের তালিকা প্রস্তুতসহ অন্যান্য বিষয় সম্পর্কে মূল্যবান মতামত প্রদান করেন।

📖 বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন এ ধরনের পরিদর্শন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Address

District Education Office, Gopalganj. (XRW7+QQ8 Gopalganj)
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when District Education Office, Gopalganj-Online Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to District Education Office, Gopalganj-Online Class:

Shortcuts

Share

Category