Gopalganj Science and Technology University

Gopalganj Science and Technology University This is the official page of the University.

গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদানগোবিপ্রবি, ১৯ জুলাই ২০২৬:গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্...
19/07/2026

গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতের যোগদান

গোবিপ্রবি, ১৯ জুলাই ২০২৬:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন।

আজ রবিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে যোগদান করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানায়।

যোগদানকালে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তিনি বলেন, আমি দুর্নীতির সঙ্গে কখনো জড়িত ছিলাম না। ভবিষ্যতেও থাকবো না। তবে কেউ দুর্নীতি করলে তাকে অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে।

গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি সইগোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ও আরমানা গ্রুপের ...
18/07/2026

গোবিপ্রবি ও ডেনিম্যাক লিমিটেডের মধ্যে চুক্তি সই

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ও আরমানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডেনিম্যাক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
১৮ জুলাই ২০২৬, শনিবার ঢাকার একটি অভিজাত ক্লাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো: এনামুজ্জামান ও ডেনিম্যাক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক এস এম এহতেশামুল হক রুবেল স্বাক্ষর করেন।
এর ফলে প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫ জন শিক্ষার্থী ৬ মাসের জন্য সম্মানীসহ ডেনিম্যাক লিমিটেডে ইন্টার্ন করার সুযোগ পাবে। ইন্টার্ন শেষে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করে স্থায়ী চাকরির সুযোগও পাবে শিক্ষার্থীরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। ভবিষ্যতে যাতে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ সৃষ্টি করা যায়, সেই লক্ষ্যে ডেনিম্যাক লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মাহবুবা উদ্দিন, সহযোগী অধ্যাপক বদরুল ইসলাম, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং ডেনিম্যাক গ্রুপের সংশ্লিষ্ট কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

16/07/2026

গোবিপ্রবি প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য

১. ১২ জুলাই ২০২৬, রবিবার, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঐকান্তিক প্রচেষ্টায় ক্যাম্পাসের অভ্যন্তরে নির্মাণাধীন হাই-টেক পার্কের নির্মাণ কাজ পুনরায় শুরু করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
২. ১২-১৩ জুলাই ২০২৬, রবিবার ও সোমবার, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম পরিচালিত হয়েছে।
৩. ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, মনোবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘এ্যাপ্লাইড বিহেভিয়ার এনালাইসিস’ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ করা হয়েছে।
৪. ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০২৫-২৬ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে ১৩ বিভাগে চাহিদা মোতাবেক কেমিক্যাল সরবরাহ করা হয়েছে।
৫. ১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০২৫-২৬ প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দপ্তর ও বিভাগের চাহিদা মোতাবেক অফিস সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে।
৬. ১৫ জুলাই ২০২৬, বুধবার, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগ নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নিয়েছে।
৭. ১৫ জুলাই ২০২৬, বুধবার, বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় নির্মিত (বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ৫ম তলায়) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ও অন্যান্য ব্যক্তিবর্গ।
৮. ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালন করা হয়েছে।
৯. ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে বিভিন্ন বিভাগ ও দপ্তরে ৩৩টি ডেস্ক কম্পিউটার ও ১০ টি প্রজেক্টর প্রদান করা হয়েছে।
১০. ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, রিজেন্ট বোর্ডে ৩জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে।
১১. ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, প্রধান ফটকের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে নির্দেশনা প্রদানের পাশাপাশি বাজেট অনুমোদন করা হয়েছে।
১২. ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।
১৩. ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, র‌্যাগিং প্রতিরোধে এন্টি র‌্যাগিং ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে প্রয়...
16/07/2026

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে একাডেমিক ও প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে বিভিন্ন বিভাগ ও দপ্তরে একযোগে ২৩টি ডেস্কটপ কম্পিউটার ও ১০টি প্রজেক্টর সরবরাহ করা হয়েছে।

গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালন।
16/07/2026

গোবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদে...
15/07/2026

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল থেকেই নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিভাগগুলো।
এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিভিন্ন বিভাগে গিয়ে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

15/07/2026

গোবিপ্রবিতে হাই-টেক পার্ক নির্মাণের কাজ পুনরায় শুরু হচ্ছে

গোবিপ্রবি, ১৫ জুলাই ২০২৬:
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক জেলা পর্যায়ে বাস্তবায়নাধীন ১২টি আইটি/হাই-টেক পার্ক স্থাপন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অভ্যন্তরে নির্মাণাধীন হাই-টেক পার্কের নির্মাণ কাজ পুনরায় শুরু হতে চলেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের ঐকান্তিক প্রচেষ্টায় সম্প্রতি হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। পুনরায় নির্মাণ কাজ শুরু করায় হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
হাই-টেক পার্কটি নির্মিত হলে শিক্ষার্থীরা আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং এবং হার্ডওয়্যার খাতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত হতে পারবে। এর মাধ্যমে বিপুল সংখ্যক বেকার ও দক্ষ তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও সম্ভব হবে। হাই-টেক পার্কগুলো নতুন প্রযুক্তিভিত্তিক উদ্যোগ বা স্টার্ট-আপগুলোকে ব্যবসায়িক পরামর্শ, আর্থিক সহযোগিতা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দিয়ে সহায়তা করে থাকে।
এছাড়াও হাইটেক পার্কটিতে থাকবে একটি বহুল প্রতীক্ষিত অডিটোরিয়াম, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারবে।
প্রায় ১৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য হাই-টেক পার্কটিতে থাকবে স্টার্ট-আপ ফ্লোর ফ্যাসিলিটি। যেখানে প্লাগ অ্যান্ড প্লে সুবিধা নিশ্চিত করা হবে। যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য উন্নত গবেষণার সুবিধা নিশ্চিত করবে।

গোবিপ্রবিতে 'রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার' এর উদ্বোধন। ১৫ জুলাই ২০২৬
15/07/2026

গোবিপ্রবিতে 'রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার' এর উদ্বোধন। ১৫ জুলাই ২০২৬

শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৩টি বিভাগে আবশ্যকীয় সকল...
14/07/2026

শিক্ষা ও গবেষণা কার্যক্রম গতিশীল করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ১৩টি বিভাগে আবশ্যকীয় সকল কেমিক্যাল সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের জন্য চাহিদা মোতাবেক প্রয়োজনীয় ফার্নিচার সরবরাহ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে বিভাগীয় সভাপতিদের হাতে এসব হস্তান্তর করেন।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস’ বি...
14/07/2026

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) মনোবিজ্ঞান বিভাগ আয়োজিত ‘অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালাইসিস’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২০১ নং কক্ষে তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

Address

Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when Gopalganj Science and Technology University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Gopalganj Science and Technology University:

Shortcuts

Share