GSTU CSE Association

GSTU CSE Association Connecting BSMRSTU CSE community. Promoting academic and professional development.

কম্পিউটার প্রকৌশল একটি এমন একটি ফলিতবিদ্যা যাতে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের উপাদানগুলো সু-সমন্বয় রয়েছে। কম্পিউটার প্রকৌশলীদের ইলেকট্রনিক্স প্রকৌশল সফটওয়ার ডিজাইন ও হার্ডওয়ার-সফটওয়ার একত্রীকরণ প্রভৃতি ক্ষেত্রে বিশেষ শিক্ষা ও দক্ষতা আছে। কম্পিউটার প্রকৌশলী কম্পিউটিং এর মাইক্রোপ্রসেসর, পার্সোনাল কম্পিউটার, এবং সুপারকম্পিউটার ডিজাইন থেকে শুরু করে সার্কিট ডিজাইন সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান র

াখেন। এই প্রকৌশলবিদ্যা ডিভাইস ও যন্ত্রে বিভিন্ন এমবেডেড সিস্টেমকে ( উদাহরণস্বরুপ, কিছু এমবেডেড কম্পিউটার সিস্টেম মোটরযানের বিভিন্ন অংশ নিয়ন্ত্রন ও পর্যবেক্ষণে ব্যবহৃত হয়) ব্যবহারে ভূমিকা রাখে।কম্পিউটার প্রকৌশলীর সাধারণ কার্যাবলীর মধ্যে রয়েছে সাধারণ ও বিশেষ কম্পিউটারের জন্য সফটওয়ার তৈরি করা, এমবেডেড মাইক্রোকন্ট্রোলারের জন্য ফার্মওয়ার লিখা, বিভিন্ন ভিএলএসআই চিপ ডিজাইন, বিভিন্ন এনালগ সেন্সর ডিজাইন, বিভিন্ন সার্কিট বোর্ড ডিজাইন এবং অপারেটিং সিস্টেম ডিজাইন প্রভৃতি। কম্পিউটার প্রকৌশলীরা রোবোটিক্স গবেষণার জন্য উপযুক্ত, যা বিভিন্ন তড়িৎ সিস্টেম যেমন মোটর, যোগাযোগব্যবস্থা, সেন্সর প্রভৃতি নিয়ন্ত্রণে ডিজিটাল সিস্টেমের উপর পুরোপুরি নির্ভরশীল।

GSTU CSE Association-এর ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।অত্র কমিটির সভাপতি হিস...
21/07/2026

GSTU CSE Association-এর ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছে।

অত্র কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মৃণাল কান্তি বাওয়ালি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শামীম হাসান আকাশ (আইডি: 22CSE039)।

আজ সিএসই বিভাগের সম্মানিত চেয়ারম্যান কর্তৃক কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়েছে।

GSTU CSE Association-এর অধীনে বর্তমানে ৭টি ক্লাব কার্যক্রম পরিচালনা করছে। এ বছর নতুন সংযোজন হিসেবে AI Innovation Club যুক্ত হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আশা করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় GSTU CSE Association এবং এর অন্তর্ভুক্ত সকল ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, গবেষণা, উদ্ভাবন এবং বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

⚽🏆 ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে GSTU CSE Association-এর উদ্যোগে সিএসই বিভাগের সকল শিক্ষার্থীদের অ...
18/07/2026

⚽🏆 ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে GSTU CSE Association-এর উদ্যোগে সিএসই বিভাগের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী Short Bar Football Tournament সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৭ জুলাই,২০২৬) অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ১২তম ব্যাচ টাইব্রেকারে ৩–১ গোলে ১০ম ব্যাচকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সিএসই বিভাগের ৮ম ব্যাচের ফিরোজ ভাই।

আমাদের ১০ম ব্যাচ, আপনাদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। বিদায়ের এই প্রান্তে আপনাদের জন্য রইল আন্তরিক শুভকামনা। GSTU_CSE পরিবার আপনাদের অনেক মিস করবে। 🤍

প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের দক্ষতা ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আজ GSTU CSE Association-এর আয়োজনে Artificial Intelligence (...
14/07/2026

প্রযুক্তি খাতে শিক্ষার্থীদের দক্ষতা ও আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে আজ GSTU CSE Association-এর আয়োজনে Artificial Intelligence (AI), Hackathon এবং Olympiad বিষয়ক একটি একটি তথ্যবহুল ও অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন Mosaraf Hossain Tipu, Secretary, MillionX Bangladesh এবং Program Officer, Bangladesh Open Source Network (BdOSN)।

তিনি Artificial Intelligence-এর বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক Hackathon ও Olympiad-এ অংশগ্রহণের সুযোগ, প্রস্তুতির কৌশল এবং প্রযুক্তি খাতে সফল ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

Heartiest congratulations to our respected Sir on your promotion to Professor. Best wishes from the CSE Association.
30/06/2026

Heartiest congratulations to our respected Sir on your promotion to Professor. Best wishes from the CSE Association.

23/05/2026

শোক বার্তা

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৪-২০১৫ সেশনের শিক্ষার্থী ফরিদ ফয়েজ আজ ২৩/০৫/২০২৬ তারিখ শনিবার মৃত্যুবরণ করেছেন। সিএসই বিভাগের পক্ষ থেকে ফরিদ ফয়েজ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হচ্ছে । সৃষ্টিকর্তা মরহুমের আত্মাকে শান্তিতে রাখুন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।

সাধারণ শিক্ষার্থীরা
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

Send a message to learn more

নানান আয়োজনে মুখরিত সিএসই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত CSE Fest!, ইনডোর ও আউটডোর গেমসের উত্তেজনা, নানা প্রতিযোগিতার রোম...
05/02/2026

নানান আয়োজনে মুখরিত সিএসই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত CSE Fest!, ইনডোর ও আউটডোর গেমসের উত্তেজনা, নানা প্রতিযোগিতার রোমাঞ্চ আর অসংখ্য দারুণ মুহূর্তে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে পুরো সিএসই বিভাগ।

সিএসই এসোসিয়েশন আপন গতিতে এগিয়ে চলুক🖤
19/08/2025

সিএসই এসোসিয়েশন আপন গতিতে এগিয়ে চলুক🖤

18/08/2025

আসসালামু আলাইকুম, গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী আবু রায়হানের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন আছে। বর্তমানে তার মস্তিকে ও ক্যান্সার ছড়িয়ে পড়ে। ফলে তাকে ঢাকায় একটি হাসপাতালে রেডিও থেরাপি দেওয়া হচ্ছে, যাতে ক্যান্সার মস্তিষ্কে ছড়িয়ে না পড়ে।

বর্তমান চিকিৎসা ব্যয়ের বিবরণ নিম্নরূপ—

১. চলমান ধাপ – রেডিও থেরাপি ও আনুষঙ্গিক খরচ

রেডিও থেরাপি (১০ দিন) - ৩০ হাজার টাকা
ওষুধ ও টেস্ট বাবদ: আনুমানিক ২০-৩০ হাজার টাকা
(৮ দিন পর্যন্ত খরচ মেটানো সম্ভব হইছে)

২. পরবর্তী ধাপ – কেমোথেরাপি ( ১৬-১৮ ট)

থেরাপি খরচ: আনুমানিক ৬,০০,০০০ টাকা।

ওষুধ, টেস্ট ও অন্যান্য আনুষঙ্গিক খরচ: আনুমানিক ১–২ লক্ষ টাকা।

মোট প্রয়োজনীয় অর্থ: প্রায় ৮–৯ লক্ষ টাকা।

বি.দ্রঃ পূর্বে ও আপনারা নানা ভাবে তাকে সাহায্য করেছে। কারণ আগে ও ১৬ টির মতো কেমো থেরাপি দেওয়া হয়েছে। কিন্তু তাতে স্থায়ী সমাধান হয় নি। যার ফলে ডাক্তার আবার ও ১৬ টি থেরাপির কথা বলেছিলেন। অর্থাভাবে যেটি সম্ভব হয়নি।
যেকারণে মস্তিস্কে ও ক্যান্সার ছড়িয়ে পড়ে।

আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেভাবে পারেন পাশে থাকবেন।
# আজকে ৯ম দিনের রেডিও থেরাপি দেওয়া হবে, কিন্তু এখন ও টাকা জোগাড় হয় নাই।
কমেন্টে রিপোর্ট গুলো যুক্ত করা হবে।

যোগাযোগঃ আবু রায়হান - 01814075770 (বিকাশ)

Address

Gopalganj Science And Technology University
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when GSTU CSE Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to GSTU CSE Association:

Shortcuts

Share