Online Biddaloy

Online Biddaloy Online Biddaloy একটি এডুকেশনাল ফেসবুক পেজ।সবার কাছে যুগোপযোগী শিক্ষা পৌছে দেওয়াই আমাদের দায়িত্ব।

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের ৬ নির্দেশনাঅষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। ইতোমধ্যে পরী...
25/09/2025

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের ৬ নির্দেশনা

অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২১ ডিসেম্বর। ইতোমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীদের জন্য ছয়টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে—

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট + বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য ১ ঘণ্টা ৩০ মিনিট, সর্বমোট তিন ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩. পরীক্ষার্থীরা প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষার কমপক্ষে সাত দিন আগে সংগ্রহ করবে।
৪. পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের ওএমআর (ওএমআর) ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৫. পরীক্ষার্থীরা পরীক্ষায় বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
৬. কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মুঠোফোনসহ অন্য কোনো ইলেকট্রনিকস ডিভাইস সঙ্গে আনতে পারবে না।

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ...
06/09/2025

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসব প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে।
আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) প্রবেশপত্র বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সকল শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার...
05/09/2025

এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সকল শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করে শিক্ষাবোর্ডগুলো।
জানা গেছে, জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।
জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়েছে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি পেয়েছেন।

৪১৭ পদের সরকারি যানবাহন অধিদপ্তর (dgt) এর নিয়োগ পরীক্ষার সময়সূচী, আসনবিন্যাস ও পরীক্ষার্থীর সংখ্যা প্রকাশ।🔴 পরীক্ষার নোট...
04/09/2025

৪১৭ পদের সরকারি যানবাহন অধিদপ্তর (dgt) এর নিয়োগ পরীক্ষার সময়সূচী, আসনবিন্যাস ও পরীক্ষার্থীর সংখ্যা প্রকাশ।

🔴 পরীক্ষার নোটিশ 🔴
👉 প্রতিষ্ঠানঃ সরকারি যানবাহন অধিদপ্তর (dgt)
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পরীক্ষার তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০২৫
👉 পরীক্ষার সময়ঃ সকাল ১০.০০ - ১১.০০ ঘটিকা
👉 প্রবেশপত্রঃ https://dgt.teletalk.com.bd/admitcard

দেশের কারিগরি শিক্ষায় প্রথমবারের মতো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি। কারিগরি শিক্ষা বোর্...
04/09/2025

দেশের কারিগরি শিক্ষায় প্রথমবারের মতো অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হতে যাচ্ছে জুনিয়র বৃত্তি। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি কার্যক্রম শুরু করতে ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ৩টায় শিক্ষা মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা বোর্ডের মধ্যে এ-সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আইবাস ডাবল প্লাস সিস্টেমে ডিডিও আদারস বিল সাবমিশন, এভিএস এবং ইএফটি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য শিক্ষক-কর্মক...
04/09/2025

আইবাস ডাবল প্লাস সিস্টেমে ডিডিও আদারস বিল সাবমিশন, এভিএস এবং ইএফটি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য শিক্ষক-কর্মকর্তাদের অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। মনোনীত প্রধান শিক্ষক, অধ্যক্ষ-কর্মকর্তা এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন ...
03/09/2025

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপে অনলাইন আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৭ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

ঢাকা বোর্ডে ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ শুরু হবে ৭ সেপ্টেম্বর। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বো...
03/09/2025

ঢাকা বোর্ডে ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ শুরু হবে ৭ সেপ্টেম্বর। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। বোর্ডের অধীনের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ নিতে অধক্ষ্য ও প্রধান শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।

পল্লী উন্নয়ন একাডেমি (rda) এর নিয়োগ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস প্রকাশ -  পরীক্ষার তারিখঃ ১৩ সেপ্টেম্...
03/09/2025

পল্লী উন্নয়ন একাডেমি (rda) এর নিয়োগ পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস প্রকাশ -

পরীক্ষার তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫
🔴 পরীক্ষার নোটিশ 🔴
👉 প্রতিষ্ঠানঃ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)
👉 পদের নামঃ সহকারী পরিচালক (AD)
👉 পরীক্ষার তারিখঃ ১৩ সেপ্টেম্বর ২০২৫
👉 পরীক্ষার সময়ঃ বেলা ১১.০০ - ১২.০০ ঘটিকা
👉 প্রবেশপত্রঃ http://rda.teletalk.com.bd

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার...
02/09/2025

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত পাঁচ লাখের বেশি শিক্ষক ও কর্মচারীকে অবসরের ছয় মাসের মধ্যে অবসরকালীন সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দেশের সব ইবতেদায়ি মাদরাসায় ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষার মানবণ্টন ও নমুনা প্রশ্ন...
02/09/2025

দেশের সব ইবতেদায়ি মাদরাসায় ৫ম শ্রেণি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষার মানবণ্টন ও নমুনা প্রশ্ন প্রকাশ করা হয়েছে। কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ-ফিকহ, আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র), বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান প্রতি বিষয়ে ১০০ নম্বর করে মোট ৫০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর ডিসেম্বর মাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when Online Biddaloy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Online Biddaloy:

Shortcuts

Share