Law Debating Club, G S T U

Law Debating Club, G S T U

Share

Law Debating Club - LDC
Gopalganj Science & Technology University - Gopalganj

28/05/2026

The Law Debating Club, G S T U extends its warmest wishes to you and your family on the auspicious occasion of Eid-ul-Adha. May this festival bring peace, prosperity, and joy to your lives. Eid Mubarak!"

01/05/2026

Today, on the 1st of May, we observe International Workers' Day. We pause to honor the historic struggles, resilience, and sacrifices of those who fought for fair wages, safe working conditions, and the fundamental rights of the working class. Their legacy is the foundation of the rights we hold today.

26/03/2026

২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এই দিনটি শুধু একটি তারিখ নয় বরং ন্যায়, অধিকার ও গর্ব, আত্মমর্যাদার জন্য বাঙালি জাতির অবিচল সংগ্রামের প্রতীক। লক্ষ শহীদের রক্ত, অসংখ্য মায়ের অশ্রু এবং মুক্তিযোদ্ধাদের অসীম সাহসের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের গর্ব, আমাদের অহংকার এবং আমাদের দায়িত্ব।

ল ডিবেটিং ক্লাব সদস্যরা বিশ্বাস করে, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকারের চর্চার মাধ্যমেই আমরা এই মহান আত্মত্যাগের যথার্থ সম্মান জানাতে পারি। একটি সত্যিকারের স্বাধীন সমাজ তখনই প্রতিষ্ঠিত হয়, যখন প্রতিটি নাগরিক আইনের দৃষ্টিতে সমান মর্যাদা ও ন্যায়বিচার লাভ করে।

এই মহান দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের বীর শহীদদের এবং অঙ্গীকার করি, সংবিধানের মূল্যবোধ, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় আমরা সর্বদা অটল থাকব। শুভ স্বাধীনতা দিবস। 🇧🇩

26/03/2026

Law Debating Club, G S T U expresses deep sorrow over the tragic accident at Daulatdia Ferry Ghat on 25 March 2026.

We mourn the loss of all those who lost their lives in this heartbreaking incident, including Ahnaf Rayan, former Debater of Jahangirnagar University Debate Organization and Organizing Secretary of Rajbari Debate Association, along with his mother and nephew.

Ahnaf Rayan was not only a dedicated organizer but also a passionate debater whose integrity, leadership, and commitment inspired many within the debating community. His legacy will continue to live on through the people he influenced.

Our heartfelt condolences go out to all the grieving families. We also pray for the swift recovery of the injured and the safe return of those still missing.

May the departed souls rest in peace.

20/03/2026

ঈদ মানে শুধু আনন্দের উচ্ছ্বাস নয়, এটি হৃদয়ের গভীর থেকে উৎসারিত ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। ত্যাগের মহিমা
আর মানবিকতার আলোয় উদ্ভাসিত এই পবিত্র দিনে
ল ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে জানাই, শুভেচ্ছা।

আপনাদের জীবনে নেমে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধির অমলিন ছোঁয়া। সকল ভেদাভেদ ভুলে আমরা যেন একে অপরের পাশে দাঁড়াতে পারি‌ এই হোক আমাদের অঙ্গীকার।এই ঈদ হোক মানবিকতার এক অপূর্ব দৃষ্টান্ত যেখানে মতভেদ থাকবে, কিন্তু মনভেদ নয়; প্রশ্ন থাকবে, কিন্তু বিদ্বেষ নয়।
ঈদ হোক সত্য, ন্যায় ও সৌহার্দ্যের বার্তাবাহী।

সবাইকে আবার-ও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।

19/03/2026

রমজান শেষে "আনন্দ ও খুশির ঈদ" দরজায় কড়া নাড়ছে এবং সিনিয়র জুনিয়রদের অনন্তকালব্যাপী চলমান "সালামির দ্বন্দ্ব" আইনের কাঠগড়ায় উঠে এসেছে। আইনি লড়াইয়ের মাধ্যমে জুনিয়ররা কি পারবে নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করতে?.....

16/03/2026

From the heated halls of the debate room to the solemn bars of the court—you have officially transitioned from arguing for points to fighting for justice. Huge congratulations to our Law Department alumni and former debating stars on becoming Advocates. Your voice was always our greatest strength, and now it is the shield of the law and we know you’ll master the courtroom just as you mastered the podium.

Keep winning, keep leading, Seniors ✊

20/02/2026

ফাগুনের রক্তে বোনা বর্ণমালা: বাংলার একুশ আজ বিশ্বজনীন অহংকার।

বসন্তের মৃদু বাতাসে যখন শিমুল আর পলাশ তার রক্তিম আভা ছড়ায়, বাঙালির হৃদয়ে তখন বেজে ওঠে এক অন্যরকম সুর। এ সুর কেবল ঋতুরাজের আগমনী বার্তা নয়, এ সুর ১৯৫২ সালের ফাগুনে রাজপথে ঝরে পড়া তরতাজা প্রাণের আত্মত্যাগের। পৃথিবীর ইতিহাসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে নিজের মায়ের ভাষাকে, নিজের বর্ণমালাকে রক্ষা করার এমন অকৃত্রিম ও বিরল দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই। সুতরাং এই ২১শে ফেব্রুয়ারি রক্তস্নাত আত্মপরিচয়ের জাগরণ।
এই জাগরণ আজ কেবল সীমানার গণ্ডিতে আবদ্ধ নয়; বরং 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে তা সমগ্র বিশ্বের ভাষা বৈচিত্র্য রক্ষার এক শাশ্বত প্রতীকে পরিণত হয়েছে।

এই দিনের ইতিহাস অবিস্মরণীয়। ১৪৪ ধারা ভঙ্গ করে ঢাকার রাজপথে নেমে আসা দামাল তরুণেরা কেবল একটি ভাষার জন্য প্রাণ দেননি; তাঁরা প্রাণ দিয়েছিলেন একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও স্বাধিকারের জন্য। একুশের সেই রক্তবীজ থেকেই অঙ্কুরিত হয়েছিল বাঙালির স্বাধীনতার স্বপ্ন, যার চূড়ান্ত পরিণতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
বাংলার একুশ থেকে বিশ্বের একুশে পদার্পণ বাঙালির চরম আত্মত্যাগ ও মাতৃভাষার প্রতি শর্তহীন ভালোবাসার এক অন্যতম প্রতিদান । এই অর্জন হয়েছে ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর। কানাডাপ্রবাসী দুই বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুস সালামের উদ্যোগে ইউনেস্কো (UNESCO) ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে ঘোষণা করে। ২০০০ সাল থেকে সারা বিশ্বে দিনটি সগৌরবে পালিত হয়ে আসছে।
যে একুশ ছিল কেবল আমাদের শোক ও অহংকারের, সেই একুশ এখন বিশ্বের প্রতিটি মানুষের নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকারের বিশ্বজনীন ঘোষণাপত্র। আফ্রিকার কোনো দুর্গম উপজাতি থেকে শুরু করে আমাজনের গহিনে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তা—সবার মায়ের ভাষাকে সম্মান জানানোর দিন আজ ২১শে ফেব্রুয়ারি।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল সুর হলো—পৃথিবীর কোনো ভাষাই যেন হারিয়ে না যায়। ভাষাবিদদের মতে, প্রতি দুই সপ্তাহে পৃথিবী থেকে একটি করে ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। একুশে ফেব্রুয়ারি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, প্রতিটি ভাষাই মানবসভ্যতার এক অমূল্য সম্পদ।

তবে, দিনটি যখন বিশ্বজুড়ে পালিত হচ্ছে, তখন আমাদের নিজেদের দিকেও একবার ফিরে তাকানো প্রয়োজন। আমরা কি আমাদের মাতৃভাষা বাংলার যথাযথ সম্মান রক্ষা করতে পারছি? বিদেশি ভাষার আগ্রাসন, বিকৃত উচ্চারণ আর ভাষার দূষণ আজ আমাদের নিজস্ব সংস্কৃতিকে হুমকির মুখে ফেলছে না তো? ইংরেজি বা অন্য কোনো আন্তর্জাতিক ভাষা শেখা অবশ্যই যুগের দাবি, কিন্তু তা যেন নিজের শেকড়কে ভুলে গিয়ে না হয়। মাতৃভাষার গাঁথুনি শক্ত হলেই অন্য ভাষার ইমারত মজবুত হয়।
পরিশেষে, ২১শে ফেব্রুয়ারি কোনো সাধারণ ক্যালেন্ডারের পাতা নয়; এটি বাঙালির আত্মার স্পন্দন। একুশ মানে মাথা নত না করা। একুশ মানে নিজের শেকড়ের প্রতি গভীর ভালোবাসা। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে আমরা কেবল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি না, বরং নিজের মায়ের ভাষায় স্বপ্ন দেখার, কথা বলার এবং বাঁচার অধিকারকে উদযাপন করি। বাংলার রাজপথে সেদিন যে বর্ণমালা রক্তের অক্ষরে লেখা হয়েছিল, তা আজ বিশ্বজুড়ে মানবতার, অধিকারের এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক হিসেবে চিরভাস্বর।
C. মোঃ বাইজিদ শেখ

11/02/2026

Happy Birthday to Joy Majumder, a distinguished debater of the Law Debating Club, Gopalganj Science and Technology University.

May your arguments remain sharp, your reasoning resolute, and your voice continue to inspire excellence in every forum you enter.


07/02/2026

"Law Verse” the team representing the Department of Law, Gopalganj Science and Technology University has won the Championship at the Inter University Debate on Legal Issues- 2026 organized by Haque Law Academy.

The team members were -
Md. Emon Hossain (2020–21),
Khandaker Ramim Hasan Payel (2022–23)
and, Faid Hossain (2023–24).

We are truly proud of this remarkable achievement of our future legal minds.

30/12/2025

শুভ জন্মদিন, Nayeem Aman.

আপনার মতো একজন বহুমুখী প্রতিভার অধিকারী এবং সুশৃঙ্খল মানুষের জন্মদিন আজ। একজন সংগঠক হিসেবে আপনার দক্ষতা যেমন প্রশংসনীয়, তেমনি আপনার জীবনের প্রতিটি সত্তা আমাদের মুগ্ধ করে। একজন Apprentice Lawyer হিসেবে আপনার ন্যায়নিষ্ঠা, Football Enthusiast হিসেবে আপনার হার-না-মানা জেদ এবং Voracious Reader হিসেবে আপনার অর্জিত জ্ঞানের গভীরতা আপনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

পাশাপাশি, Environment Enthusiast হিসেবে প্রকৃতির প্রতি আপনার দায়বদ্ধতা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আপনার আগামীর পথচলা হোক ফুটবল মাঠের মতোই রোমাঞ্চকর এবং আইনের বইয়ের মতোই সমৃদ্ধ। সুস্থ থাকুন এবং আপনার সৃজনশীল ও সাংগঠনিক কাজের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করে যান। আপনার প্রতিটি স্বপ্ন সফল হোক! আবার-ও জন্মদিনের শুভেচ্ছা আপনাকে।

Want your school to be the top-listed School/college in Gopalganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Gopalganj
1100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00