Exclusive Academy

Exclusive Academy

Share

Everyone is teacher around the world.So, Let's learn something new from someone.

02/07/2024

ছেলেকে দেওয়া একজন আদর্শ বাবার উপদেশঃ
১. জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিওনা, বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও।
২. কখনও কাউকে কামলা, কাজের লোক বা বুয়া বলে ডেকোনা। মনে রেখো তারাও কারো না কারো ভাই, বোন, মা, বাবা। তাদেরকে সম্মান দিয়ে ডেকো।
৩. বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ ছোট হলেও কখনও কাউকে ছোট করে দেখোনা। নইলে তুমি ছোট হয়ে যাবে।
৪. পড়াশুনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৫. কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।
৬. সব সময় পাওয়ার চেয়ে দেয়ার চেষ্টা করো বেশি । মনে রেখো, প্রদানকারির হাত সর্বদা উপরেই থাকে।
৭. এমন কিছু করোনা যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে।
৮. ছেলে হয়ে জন্ম নিয়েছো, তাই দায়িত্ব এড়িয়ে যেওনা।
৯. তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই। কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে।
১০. কখনও মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবে না।
১১. কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলে বাসায় দু-মুঠো ভাত খেয়ে যেও। অন্যের পাতিলের ভাতের আশায় থেকো না।
১২. কারো বাসার খাবার নিয়ে সমালোচনা করো না। কেউ খাবার ইচ্ছে করে অস্বাদ করার চেষ্টা করে না।
১৩. বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।
১৪. শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও, যতটুকু সম্মান তোমার বাবা-মাকে দাও। এবং তাদের প্রতি এমন আচরন করো, যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।
১৫. সব সময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো। কিন্তু অন্যায়ের সাথে আপোষ করোনা।

সংগৃহীত

08/07/2023

"Ulysses" is a poem witten by......
a) Thomas Hardy
b)James Joyce
c)Alfred Lord Tennyson
d)Arthur Henry Hallam

24/06/2023

রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন

18/06/2023

বাংলাদেশের বাইরে বিদেশি মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করে কলকাতা উপ হাইকমিশন ১৯৭১ সালের ১৮ এপ্রিল ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয় ।

সেটি উত্তোলন করেন ভারতের কলকাতায় পাকিস্তান দূতাবাসের তৎকালীন ডেপুটি হাই কমিশনার হিসাবে কর্মরত বীর মুক্তিযােদ্ধা এম হােসেন আলী ।

11/06/2023

বানান: (১০-৪০তম বিসিএস)

✴০১। শুদ্ধ বানান কোনটি - মুমূর্ষু। [১০ম, ২১তম]
✳০২। কোনটি শুদ্ধ - সৌজন্য। [১১তম]
✴০৩। কোন বানানটি শুদ্ধ - পাষাণ। [১২তম]
✳০৪। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন বানান দুটি শুদ্ধ -হাতি/ হাতী। [১৩তম]
✴০৫। কোন বানানটি শুদ্ধ - বিভীষিকা। [১৪তম]
✳০৬। শুদ্ধ বানান নির্দেশ কর - মুহুর্মুহু। [১৫তম]
✴০৭। কোন বানানটি শুদ্ধ - সমীচীন। [১৮তম]
✳০৮। কোন বানানটি শুদ্ধ - শুশ্রুষা। [২০তম]
✴০৯। নিত্য মূর্ধন্য-ষ কোন বানানে বর্তমান - আষাঢ়। [২০তম, ২৪তম]
✳১০। কোন বানানটি শুদ্ধ - শুচিস্মিতা (৪টি অপশন ভুল ছিল)। [২১তম]
✴১১। শুদ্ধ বানানের শুদ্ধগুচ্ছ সনাক্ত করুন - স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিক।[২৩তম]
✳১২। কোনটি শুদ্ধ বানান - দ্বন্দ্ব। [২৫তম]
✴১৩। কোন বানানটি শুদ্ধ - নিশীথিনী। [৩১তম, ৩৩তম]
✳১৪। কোন বানানটি শুদ্ধ - আকাঙ্ক্ষা। [৩১তম]
✴১৫। কোন বানানটি শুদ্ধ নয় - উর্ধ্ব (শুদ্ধ - ঊর্ধ্ব)। [৩৩তম]
✳১৬। কোন বানানটি শুদ্ধ - পিপীলিকা। [৩৩তম]
✴১৭। কোনটি শুদ্ধ বানান - শ্বশুর। [৩৫তম]
✳১৮। কোন বানানটি শুদ্ধ - প্রতিযোগিতা। [৩৫তম]
✴১৯। নিচের কোন বানানটি শুদ্ধ - মনীষী। [৩৫তম]
✳২০। নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে 'ণ' -এর ব্যবহার হয়েছে - প্রবণ।[৩৬তম]
✴২১। নিচের কোন বানানগুচ্ছের সবগুলোই বানান অশুদ্ধ - নিক্কন, সূচগ্ৰ, অনুর্ধ্ব(শুদ্ধ- নিক্বন, সূচ্যগ্ৰ, অনুর্ধ)। [৩৭তম]
✳২২। কোনটি শুদ্ধ বানান – শুদ্ধ উত্তর নেই (স্বায়ত্তশাসন)। [৩৮তম]
✴২৩। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে - ত্রিভুজ[৩৮তম]
✳২৪। কোনটি শুদ্ধ বানান - প্রোজ্জ্বল। [৪০তম]

08/06/2023

জাতীয় সংসদে বাজেট উত্থাপন
বাজেট - 2023-2024

দেশের ৫২ তম
আওয়ামীলীগ সরকারের ১৫ তম এবং
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এর ৫ম বাজেট

বাজেট আকার ৭,৬১,৭৮৫ কোটি টাকা
রাজস্ব আয় ৫ লাখ কোটি টাকা
এডিপি ২লাখ ৬৩ হাজার কোটি টাকা
ঘাটতি ২,৬১,৭৮৫ কোটি টাকা
জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.৫%
মূল‍্যস্ফীতি লক্ষ্যমাত্রা ৬.৫%

প্রস্তাবিত রাজস্ব আয়ের খাত
এনবিআর কর ৪,৩০,০০০ কোটি
নন-এনবিআর কর ২০,০০০ কোটি
এনটিআর ৫০,০০০ কোটি

প্রস্তাবিত ব‍্যায়ের খাত
পরিচালনাসহ অন‍্যান‍্য ৪,৩৬,২৮৭ কোটি
উন্নয়ন ব‍্যায় ২,৬৩,০০০ কোটি
খাদ‍্য হিসাব বাবদ ৫০২ কোটি
ঋণ ও অগ্রিম ৮৪২০ কোটি

বাজেট ঘাটতি ও অর্থায়ন
মোট ঘাটতি ২,৬১,৭৮৫ কোটি
বৈদেশিক উৎস ১,০৬,৩৯০ কোটি
অভ‍্যন্তরীণ উৎস ১,৫৫,৩৯৫ কোটি

08/06/2023

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩৭৯২৬টি শিক্ষক পদ শূন্য আছে।
সোর্স - প্রথম আলো।

08/06/2023

🔷বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিচে দেওয়া হলো।

✪আয়তন: ১,৪৭,৬১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৫০ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯৫ টি
✪থানা : ৬৫২ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৩৯টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৭টি (১০ থেকে ১০০০ টাকার নোট)
✪শেয়ার বাজার: ২টি (DSE ও CSE)
✪EPZ: ১০টি (সরকারি ৮টি ও বেসরকারি ২টি)
✪গনভোট অনুষ্ঠিত হয়: ৩বার (১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯১ সালে)
✪জরুরী অবস্থা ঘোষিত হয়েছে: ৫বার
✪উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মোট: ৫বার
✪আন্তর্জাতিক বিমানবন্দর: ৩টি
✪মোবাইল ফোন অপারেটর: ৬টি (সিটিসেল, গ্রামীণ
ফোন, রবি, বাংলালিংক, টেলিটক, এয়ারটেল)
✪সংবিধানের মোট অনুচ্ছেদ: ১৫৩টি
✪সংবিধান সংশোধিত হয়েছে: ১৭ বার
✪বাংলাদেশ ব্যাংকের শাখা: ১০টি (সর্বশেষ
ময়মনসিংহ)
✪মুক্তিযুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত
মুক্তিযোদ্ধা: ৬৭২ জন
✪গ্যাস ক্ষেত্র: ২৯টি
✪সমুদ্রবন্দর: ৩টি (চট্টগ্রাম, মংলা,পায়রা)
✪স্থল বন্দর: ২৫টি
✪মোট মন্ত্রণালয়: ৪১টি
✪চা বাগান: ১৬৭টি
✪সরকারি টেলিভিশন: ২টি
✪ক্যাডেট কলেজ: ১২টি (ছেলেদের জন্য ৯টি,
মেয়েদের জন্য ৩টি)
✪জাতিসংঘের সদস্য রাষ্ট্র: ১৩৬তম
✪OIC এর সদস্য রাষ্ট্র: ৩২তম
✪সীমান্তবর্তী জেলা: ৩২টি (ভারতের সাথে ৩০টি,
মায়ানমার সাথে ৩টি,, রাঙামাটির সাথে উভয়
দেশের সীমান্তে রয়েছে।

👉 পড়ার শেষে ডান লিখুন

08/06/2023

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন - ‘অজয় বাঙ্গা’ (১৪তম)
তারিখ: ০২জুন, ২০২৩।

05/06/2023

ত্রিকোণমিতির সুত্র

Photos from BCS, Bank, IELTS & Spoken English - Job Ninja's post 04/06/2023
03/06/2023

If "Buck= Doe",

Stag=?

A. Drake
B.Hind
C. Slut
D. Beau
E. Belle

Want your school to be the top-listed School/college in Gopalganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Kotalipara
Gopalganj
8110