Govt Job Online Coaching Center

Govt Job Online Coaching Center

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Govt Job Online Coaching Center, Education, Gopalganj.

28/10/2022

বাংলা_ব্যাকরণ

১। ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
২। সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
৩। ভাষার মৌলিক অংশ – ৪ টি
৪। ভাষার আলোচ্য বিষয় – ৪টি
৫। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
৬। বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে - ৫০টি
৭। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
৮। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
৯। বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি
১০। বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি
১১। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি
১২। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি
১৩। বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
১৪। স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি
১৫। কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
১৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
১৭। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
১৮। মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
১৯। মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি
২০। অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
২১। অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি
২২। শিশ ধ্বনি বা উষ্ণ ধ্বনি – ৪টি
২৩। স্পর্শ ধ্বনি – ২৫ টি
২৪। কন্ঠ ধ্বনি বা জিহবামূলীয় ধ্বনি – ৫ টি (ক, খ, গ, ঘ, ঙ)
২৫। তালব্য ধ্বনি – ৫ টি (চ, ছ, জ, ঝ, ঞ)
২৬। মূর্ধন্য ধ্বনি – ৫ টি (ট, ঠ, ড, ঢ, ণ)
২৭। দন্ত ধ্বনি – ৫ টি (ত, থ, দ, ধ, ন)
২৮। পার্শ্বিক ধ্বনি – ১ টি (ল)
২৯। নাসিক্য ধ্বনি – ৫ টি (ঙ, ঞ, ণ, ন, ম)
৩০। অন্তঃস্থ ধ্বনি – ৪ টি (য, র, ল, ব)
৩১। তাড়নজাত ধ্বনি – ২টি (ড়, ঢ়)
৩২। কম্পনজাত ধ্বনি – ১ টি (র)
৩৩। পরাশ্রায়ী ব্যঞ্জণবর্ণ – ৩ টি
৩৪। বাংলা সন্ধি প্রধানত – ২ প্রকার স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি
৩৫। তৎসম সন্ধি/সংস্কৃত সন্ধি – ৩ প্রকার । যথা: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি।
৩৬। ক্রমবাচক সংখ্যা – ৪ প্রকার
৩৭। কারক কত প্রকার? = ৬ প্রকার । কর্তৃকারক, কর্মকারক, করণ, অপাদান, সম্প্রদান, অধিকরণ ।
৩৮। সমাস সাধারণত কত প্রকার? = ৬ প্রকার । দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রিহি ।
৩৯। বৈশিষ্ট্যের ভিত্তিতে সমাস ৪ প্রকার । যথা: অব্যয়ীভাব, তৎপুরুষীয়, দ্বন্দ্বমূলক, বহুব্রিহিমূলক ।
৪১। বাংলা ভাষায় মৌলিক ধ্বনিগুলো - ২ ভাগে বিভক্ত যথা: স্বরধ্বনি (১১টি) , ব্যঞ্জনধ্বনি (৩৯) ।
৪২। ণ -ত্ব বিধানের নিয়ম = ৪ টি ।
৪৩। লিঙ্গ কত প্রকার = ৪ প্রকার । (পুং লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, উভয় লিঙ্গ ও ক্লীব লিঙ্গ)
৪৪। বচন কত প্রকার? = ২ প্রকার । যথা: একবচন, বহু বচন
৪৫। উপসর্গ কত প্রকার = ৩ প্রকার । খাঁটি বাংলা (২১), তৎসম (২০) ও বিদেশি)
৪৬। প্রত্যয় কত প্রকার? = ২ প্রকার । ধাতুপ্রত্যয় বা কৃৎপ্রত্যয় ও তদ্ধিত প্রত্যয় ।
৪৭। দ্বিরুক্তি কত প্রকার? = ৩ প্রকার । শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার দ্বিরুক্তি ।
৪৮। বিভক্তি কত টি? = ৭টি ।
৪৯। সমাসের প্রতীতি কয়টি? = ৫টি । যথা: সমস্তপদ , পূর্বপদ , পরপদ , ব্যাসবাক্য ও সমস্যমান পদ ।
৫০। বাক্য প্রধানত কত প্রকার? = ৩ প্রকার । সরল, জটিল বা মিশ্র, যৌগিক ।
৫১। বাক্যের অংশ ২টি > উদ্দেশ্য ও বিধেয়;
৫২। বাক্যের গুণ ৩টি: আকাঙ্ক্ষা, আসত্তি, যোগ্যতা।
৫৩। অর্থ অনুসারে বাক্য কত প্রকার? ৫ প্রকার
৫৪। উৎপত্তিগত ভাবে শব্দ কত প্রকার? = ৫ প্রকার । তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি ।
৫৫। গঠনগত ভাবে শব্দ কত প্রকার? = ২ প্রকার। মৌলিক ও সাধিত ।
৫৬। অর্থগত ভাবে শব্দ কত প্রকার? = ৩ প্রকার । যৌগিক, রুঢ়, যোগরুঢ়
৫৭। কতটি উপায়ে শব্দ গঠন করা যায়? = ৮টি ।
৫৮। পদ প্রধানত কত প্রকার? = ২ প্রকার । যথা: নামপদ ও ক্রিয়াপদ ।
৫৯। নামপদ কত প্রকার? = ৪ প্রকার (বিশেষ্য, বিশেষণ, অব্যয়, সর্বনাম)
৬০। অব্যয় কত প্রকার? = ৪ প্রকার । (যথা: সমুচ্চয়ী বা সম্বন্ধবাচক, অনন্বয়ী, অনুসর্গ, অনুকার অব্যয়)
৬১ । যতিচিহ্ন কয়টি? = ১২ টি ।
৬২। অক্ষর কত প্রকার? = ২ প্রকার । মুক্তাক্ষর ও বদ্ধাক্ষর
৬৩। বাংলা ছন্দ কত প্রকার? = ৩ প্রকার । যথা: অক্ষরবৃত্ত, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত
৬৪। ব্যাকরণে অলঙ্গকার কত প্রকার? = ২ প্রকার । যথা: শব্দালঙ্কার, অর্থালঙ্কার ।
৬৫। ক্রিয়ার কাল কত প্রকার? = ৩ প্রকার । বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল
৬৬। ক্রিয়ার ভাব কত প্রকার? = ৪ প্রকার । নির্দেশক, সাপেক্ষ, আকাঙ্ক্ষা, অনুজ্ঞা
৬৭। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? = ৪ প্রকার । যথা: অঙ্ক বাচক,পরিমাণবাচক, ক্রমবাচক, তারিখ বাচক ।
৬৮। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া পদ কত প্রকার? = ২ প্রকার । যথা: সমাপিকা ও অসমাপিকা ।
৬৯। বাক্যের অর্থ গঠনের বিচার করে ক্রিয়া পদকে কয় ভাগে ভাগ করা হয়? = ২ প্রকার । সকর্মক, অকর্মক ।
৭০। সর্বনাম কত প্রকার? ১০ প্রকার
৭১। উক্তি কত প্রকার? ২ প্রকার (প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি)
৭২। বিশেষণ পদ কত প্রকার? ২ প্রকার
৭৩। ভাব বিশেষণ কত প্রকার? ৪ প্রকার

03/09/2022

✌️ঝটপট পড়ে ফেলুন💙❤️💚
প্রশ্নঃ নীরব শহর বলা হয়?
উঃ রােম।
প্রশ্নঃ আলাের শহর বলা হয়?
উঃ প্যারিস।
প্রশ্নঃ পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয়?
উঃ প্যারিস
প্রশ্নঃ বিশ্বের রাজধানী বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ বিগ অ্যাপেল বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সম্মেলনের শহর বলা হয়?
উঃ জেনেভা
প্রশ্নঃ মুক্তার দেশ বলা হয়?
উঃ কিউবা।
প্রশ্নঃ চির শান্তির শহর বলা হয়?
উঃ রােম
প্রশ্নঃ সকাল বেলার শান্তি বলা হয়?
উঃ কোরিয়া
প্রশ্নঃ চির সবুজের দেশ হল বলা হয়?
উঃ নাটাল।
প্রশ্নঃ প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়?
উঃ ওসাকা (জাপান)
প্রশ্নঃ প্রাচ্যের ডান্ডি হল বলা হয়?
উঃ নারায়ণগঞ্জ
প্রশ্নঃ বজ্রপাতের দেশ বলা হয়?
উঃ ভুটান।
প্রশ্নঃ সমুদ্রের বধূ বলা হয়?
উঃ গ্রেট ব্রিটেন
প্রশ্নঃ পশ্চিমের জিব্রাল্টার বলা হয়?
উঃ কুইবেক ।
প্রশ্নঃ স্বর্ণ নগরী বলা হয়?
উঃ জোহনেসবার্গ।
প্রশ্নঃ ল্যান্ড অব মার্বেল বা মার্বেলের শহর বলা হয়? উঃ ইতালি।
প্রশ্নঃ পবিত্র পাহাড় বলা হয়?
উঃ ফুজিয়ামা (জাপান) ।
প্রশ্নঃ গােলাপি শহর বলা হয়?
উঃ রাজস্থান (ভারত)।
প্রশ্নঃ নিশ্ৰুপ সড়ক শহর বলা হয়?
উঃ ভেনিস ।
প্রশ্নঃ দ্বীপের নগরী বলা হয়?
উঃ ভেনিস।
প্রশ্নঃ দ্বীপের মহাদেশ বলা হয়?
উঃ ওশেনিয়া।
প্রশ্নঃ প্রাচ্যের ভেনিস বলা হয়?
উঃ ব্যাংকক
প্রশ্নঃ টেক্সির নগরী বলা হয়?
উঃ মেক্সিকো।
প্রশ্নঃ ধীবরের দেশ বলা হয়?
উঃ নরওয়ে
প্রশ্নঃ ঝর্ণার শহর বলা হয়?
উঃ তাসখন্দ ।
প্রশ্নঃ জাঁকজমকের নগরী বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সিল্ক রুটের দেশ বলা হয়?
উঃ ইরান।
প্রশ্নঃ সােনার অন্তঃপুর বলা হয়?
উঃ ইস্তাম্বুল।
প্রশ্নঃ পৃথিবীর কেন্দ্র বলা হয়?
উঃ পবিত্র মক্কা নগরী
প্রশ্নঃরৌপ্যের শহর বলা হয়?
উঃআলজিয়ার্স
প্রশ্নঃগ্রানাইডের শহর বলা হয়?
উঃএভারডিন ।
প্রশ্নঃসালফারের দ্বীপ বলা হয়?
উঃসিলিলি
প্রশ্নঃদক্ষিণের রানি বলা হয়?
উঃসিডনি।
প্রশ্নঃসােনালি প্যাগােডার দেশ বলা হয়?
উঃমিয়ানমার
প্রশ্নঃ সােনালি তােরণের শহর বলা হয়?
উঃ সানফ্রান্সিসকো
প্রশ্নঃ সােনালি আঁশের দেশ বলা হয়?
উঃ বাংলাদেশ
প্রশ্নঃ প্রাসাদ নগরী বলা হয়?
উঃ কলকাতা (ভারত)।
প্রশ্নঃ রােমান্টিক দ্বীপ বলা হয়?
উঃ সিলিলি |
প্রশ্নঃ হারকিউলিসের স্তম্ভ বলা হয়?
উঃ জিব্রাল্টার মালভূমি
প্রশ্নঃ এশিয়া মাইনর বলা হয়?
উঃতুরস্ক
প্রশ্নঃ অনামিকা নামের রহস্য?
উঃ উপন্যাস(read pdf)
Done লিখুন

03/09/2022

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত প্রশ্ন ও ব্যাখ্যা:
০১) পাশা-পাশি দুটি বর্ণের/ধ্বনির মিলনের নাম কী?
®__সন্ধি।
®__বাংলা ও বিসর্গ সন্ধি→২ প্রকার।
®__সংস্কৃত বা তৎসম সন্ধি→৩ প্রকার

০২) "সৌম্য" শব্দের বিপরীত অর্থ কী?
®__উগ্র।

০৩) যা কষ্টে অর্জন করা যায়--এক কথায় কী হবে?
®__কষ্টার্জিত।

০৪) 'সূর্য' শব্দের ১টি প্রতিশব্দ কী?
®__সবিতা/তপন/রবি/ভানুকর/দিবাকর

০৫) 'অমাবস্যার চাঁদ'অর্থ কী?
®__দুর্লভ বস্তু।

০৬) আগমন এর বিপরীত অর্থ কী?
®__প্রস্থান বা নির্গমন।

০৭) জ্যোৎস্নারাত"কোন সমাস?
®__কর্মধারয়(জ্যোৎস্না শোভিত রাত)

০৮) মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কী?
®__মনঃতাপ

০৯) "নামায"কোন ভাষার শব্দ?
®__ফারসী বা ইরান দেশের ভাষা।
®__এর আরবি শব্দ সালাত

১০) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন মিশ্র ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে?
®__ইংরেজি+ফারসি

১১) বৈরাগ্য সাধনে (---)আমার নয়। শূন্যস্থানে কী বসবে?
®__মুক্তি।

১২) ভাষার ক্ষুদ্রতম একক কী?
®__ধ্বনি।

১৩) জায়া ও পতি"দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের সমস্তপদ কী হবে?
®__দম্পতি।

১৪) মৃতের মতো অবস্থাকে এককথায় কী বলে?
®__মুমূর্ষু।

১৫) "চিনির পুতুল" বাগধারাটির অর্থ কী?
®__পরিশ্রম কাতর।
®__রমজান__

১৬) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
®__৭টি।

১৭) সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান?
®__লেখ্য রীতি থেকে।

১৮) পূর্ব পদ প্রধান সমাস কোনটি?
®__অব্যয়ীভাব সমাস

১৯) অনুবাদের পারদর্শীতা কিসের উপর নির্ভর করে?
®__ভাষান্তরের উপর।

২০) Your conduct admits(---)no excuse.
®__of

২১) Divide the money(----)the two boys.
®__between.

২২) Kamal is good(---)cricket.
®__at

২৩) Each of the sons followed(---)father's trade.
®__his.

২৪) I am fatigued(---)wide travelling.
®__by.

২৫) What is the correct English translation of"সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে"?
®__Culture is constantly evolving.

২৬) The word "practise'is a/an---
®__verb

২৭) The word "wonderful'is...
®__adjective

২৮)"In black and white"এর অর্থ কী?
®__In writing.

২৯) "Feed the baby (---)milk.
®__on

৩০)"The baker's dozen"অর্থ----
®__Thirteen.
----------------------------------------------------------
০১) জাতিসংঘের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের(GI)নিবন্ধন দেয়?
®__WIPO.
®__১ম ভৌগোলিক পণ্য জামদানি
®__২য় ভৌগোলিক পণ্য ইলিশ
®__মোট GI পণ্য ৯টি

০২)"The Golden House-২০১৭" উপন্যাসটির লেখক কে?
®__সালমান রুশদি।
®__The Satanic Verses(1988)ও
®__Midnight Children's(1981) তাঁর।

০৩)দেশের বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোথায়?
®__হামফ্রেইস(দক্ষিণ কোরিয়ায়)

০৪) "ASEAN"কোন অঞ্চলে অবস্থিত?
®__দক্ষিণ-পূর্ব এশিয়ায়।

০৫) "ক্যাসাব্লাঙ্কা" কোন দেশের সমুদ্র বন্দর?
®__মরক্কোর।

০৬)সুইডেনের মুদ্রার নাম কী?
®__ক্রোনা।

০৭)আরব উপদ্বীপের শহর "ইয়া-সরিব" এর বর্তমান কোন স্থানের পূর্বনাম?
®__মদিনার।

০৮)বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছে কোন দেশে?
®__ইংল্যান্ডে।(পরবর্তী ভারত)

০৯) "ফুটবল খেলা" অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কত সালে?
®__১৯০০ সালে।

১০) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
®__RAM-এ

১১)আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
__লুব্ধক।

১২) মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমণ্ডলীকে কী বলে?
__গ্যালাক্সি বলে।

১৩) "ধ্রুবতারা"কোথায় দেখা যায়?
__উত্তর-গোলার্ধে।

১৪) হ্যালির ধুমকেতু আবার কত সালে দেখা যাবে?
__২০৬২ সালে।

১৫) চিংড়ি"কোন পর্বের প্রাণী?
__আর্থ্রোপোডা।

১৬) কম্পিউটারের কী-বোর্ডে কতটি ফাংশন কী রয়েছে?
__১২টি।

১৭) মানুষের দাঁত কত ধরনের?
__৪ ধরনের।

১৮) "হিপ্পার্কাস"ম্যাপ কী?
__নতুন মহাজাগতিক মানচিত্র।

১৯)কম্পিউটার বাসের গতি মাপা হয় --
__মেগাহার্টজে।

২০) "Big Bang'র ফলে কী সৃষ্টি হয়েছে?
__সময়,স্থান, শক্তি ও পদার্থ।

২১)"কেউ কিছু বলতে পারে না"মুনীর চৌধুরীর কোন ধরনের রচনা?
__অনুবাদ নাটক

২২)"নিমগ্ন"এর বিপরীত শব্দ কী?
__উদাসীন

২৩)"জাহান্নাম হইতে বিদায়"শওকত ওসমানের কোন ধরনের রচনা?
__উপন্যাস।(মুক্তিযুদ্ধভিত্তিক)

২৪)"আজকে নগদ কালকে বাকি"বাক্যে "আজকে"কোন কারকে কোন বিভক্তি?
__অধিকরণে ২য়া।

২৫)"কবর"কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
__কল্লোল পত্রিকায়(১১৮টি চরণ)

২৬) He has no control(---)himself.
__over.

২৭) He is callous(---)his studies.
__to (callous to অর্থ কোন কিছুর প্রতি উদাসীন অর্থে)

২৮) Sober'শব্দের সমার্থক অর্থ কী?
__Sedate(শান্ত/সরল)

২৯)"At home"অর্থ কী?
__Familiar with(দক্ষ/পরিচিত)

৩০) দুইটি রাশির অনুপাত ৪ঃ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?
__২৮(X=7*16÷4=28)

--------------------------------------------------------

০১)কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?
®__অক্টোপাসকে।

০২) জাতীয় স্মৃতিসৌধ কত সালে উদ্বোধন করা হয়?
®__১৯৮২ সালের ১৬ডিসেম্বরে।

০৩) "ঈগল পাখি" কোন সমাস?
®__কর্মধারয়(ঈগল নামক পাখি)

০৪)"শিরে সংক্রান্তি"বাগধারাটির অর্থ--
®__আসন্ন বিপদ।

০৫) তাপ সঞ্চালনের দ্রুততম প্রকিয়ার নাম কী?
®__বিকিরণ।

০৬) ১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
®__২৬

০৭) কোন মুঘল সম্রাট "জিজিয়া কর" রহিত করেন?
®__আকবর।

০৮) রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
®__১৯৫৩ সালে।

০৯) বাংলাদেশ সরকার "পলিথিন ব্যবহার নিষিদ্ধ"করেন কত সালে?
®__২০০২ সালে।

১০)"সুমাত্রা"দ্বীপটি কোথায় অবস্থিত?
®__ভারত মহাসাগরে(ইন্দোনেশিয়ার মালিকানা,আয়তন ৪ লক্ষ ২৭ হাজার+)
®______রমজান_____

১১) Verb of the "new"is__
®__Renew.

১২)"তাসের দেশ"(১৯৩৩) নাটকটির রচয়িতা কে?
®__রবীন্দ্রনাথ।

১৩)"শিব মন্দির"(১৯২১)কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
®__কায়কোবাদ

১৪) কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
®__২০ দিন(২৫×৪০÷৫০=২০)

১৫) Noun of the word "Poor"---
®__Poverty(দারিদ্র্য)

১৬) তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী বলে?
®__সদৃশ ত্রিভুজ।

১৭)"Who opened the door"voice?
®__By whome was the door opened.

১৮)"Bag and baggage(তল্পিতল্পাসহ )
"idiom?
®__Leaving nothing behind

১৯)"Loaves and fishes
(ব্যক্তিগত স্বার্থ)"idiom টির অর্থ?
®__Personal grains.

২০) কোন সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
®__অনুক বহুব্রীহি সমাসের(কানে কলম)

২১)"রবীন্দ্রনাথের"প্রথম নাটকের নাম কী?
®__প্রকৃতির প্রতিশোধ(১৮৮৪)

২২)কোন বাগধারাটির অর্থ ভণিতা বুঝায়?
®__গৌরচন্দ্রিকা।

২৩) ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
®__কৃৎ প্রত্যয়।

২৪) গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
®__ম্যানোমিটার।

২৫) পৃথিবীর সবর্ত্র দিন-রাত সমান হয় কত তারিখে?
®__২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বরে।

২৬) 'বন্দর আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর?
®__ইরানের।

২৭)"ম্যাকমোহন"লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
®__ভারত-চীন।

২৮) মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
®__চাঁপাইনবাবগঞ্জে।

২৯) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের(ADB) প্রধান কার্যালয় কোথায়?
®__ম্যানিলায়(1966 12 August)

30/08/2022

★ এভাবে মনে রাখলে কেমন হয়?
1. বঙ্গবন্ধুর জন্মদিন—১৭মার্চ
জাতীয় শিশু দিবস -- ১৭ মার্চ

2. খাঁটি বাংলা উপসর্গ --২১ টি৷
২১দফার প্রথম দফা--রাষ্ট্র ভাষা বাংলা চাই।

3. বর্তমানে জনসংখ্যায় শীর্ষদেশ - চীন
ধান ও গম উৎপাদনেও শীর্ষদেশ - চীন

4. তাসখন্দ চুক্তি ১৯৬৬ সালে
ছয় দফা ১৯৬৬ সালে

5. কাজী নজরুলের মৃত্যু-১৯৭৬সালে ৷
জসীম উদ্দীনের মৃত্যু--১৯৭৬সালে

6. সুফিয়া কামালের জন্ম--১৯১১সালে ৷
বঙ্গভঙ্গ রদ হয়--১৯১১সালে ৷

7. জাতীয় মানবাধিকার কমিশনের
চেয়ারম্যান-কাজী রিয়াজুল হক -৩য়
জনসংখ্যার দিক থেকে দক্ষিণ এশিয়ায় - তৃতীয়
সবজি উৎপাদনে বিশ্বে –তৃতীয়
মায়ানমারের সাথে সীমান্ত জেলা-৩টি


8. জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে
- চতুর্থ
মিঠা পানির মাছ উৎপাদনে বিশ্বে -চতুর্থ
আয়তনে সার্ক দেশগুলোর মধ্যে - চতুর্থ।
ধান উৎপাদনে - চতুর্থ।
ঢাকা স্বাধীনতার পূর্বে রাজধানী
হয়-৪বার ।
ঢাকা মহানগর ৪ টি নদী দ্বারা বেষ্টিত।
বাংলাদেশ বিশ্বের ৪র্থ দেশ হিসেবে
নিজেদের ১০০ তম টেস্টে জয় লাভ করে।
ছাগল উৎপাদনে চতুর্থ

9.
দুদক এর চেয়ারম্যান - ইকবাল মাহমুদ -৫ম
৫ম বাংলাদেশী হিসেবে ওয়ানডে
হাট্রিক করলেন তাসকিন আহমেদ


10. যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ
দলের অভিষেক হয়--- ৭ম
বাংলাদেশের সংবিধান ৭ টি তফসিল
বা schedule- এ বিভক্ত
বাংলাদেশে সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭ টি
আম উৎপাদনে বিশ্বে - ৭ম
আলু উৎপাদনে বিশ্বে - ৭ম
ওয়ানডে ক্রিকেটে বর্তমানে
বাংলাদেশের অবস্থান-৭ম
জনসংখ্যার ঘনত্বে বিশ্বে -৭ম

11. জনসংখ্যায় বিশ্বে -৮ম
রেমিট্যান্স প্রাপ্তিতে -৯ম
হামের প্রকোপের তালিকায়
বাংলাদেশের অবস্থান বিশ্বে --- অষ্টম।
জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান
বিশ্বে --- অষ্টম।

12. মোবাইল ব্যবহারকারী দেশ হিসেবে
বিশ্বে -১০ম
চা উৎপাদনে বিশ্বে-১০তম
টি২০ ক্রিকেটে - ১০ম
আত্মহত্যার দিক থেকে বিশ্বে-১০ম
স্মার্ট কার্ডের মেয়াদ হবে --- ১০ বছর।
বর্তমানে বাংলাদেশ পুলিশের রেঞ্জ ---
১০টি


13. মুক্তিযোদ্ধের সময় বাংলাদেশকে
ভাগ করা হয়েছিল—১১টি সেক্টরে বাংলাদেশের
সংবিধানের ১১ টি ভাগ রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর - ফজলে কবির -১১তম

14. প্রধানমন্ত্রী - শেখ হাসিনা - ১২তম
পি.এস.সি চেয়ারম্যান-ড. মোহম্মদ সাদিক-১৪তম

15. ওয়ানডে তে ১০০তম ম্যাচ খেলেছিল-
ভারতের বিপক্ষে এবং তাতে জয়ও লাভ
করেছিল।
ওয়ানডে তে ১০০তম জয় আফগানিস্তানের
বিপক্ষে।

16. Commonwealth এর সদস্যপদ লাভ –১৯৭২
সালে
WHO এর সদস্যপদ লাভ –১৯৭২সালে
ILO এর সদস্যপদ লাভ – ১৯৭২ সালে
IBRD (World Bank) এর সদস্যপদ লাভ– ১৯৭২
সালে
UNESCO এর সদস্যপদ লাভ– ১৯৭২সালে
IAEA এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে
IMF এর সদস্যপদ লাভ– ১৯৭২ সালে

17. NAM এর সদস্যপদ লাভ – ১৯৭৩ সালে
FAO এর সদস্যপদ লাভ– ১৯৭৩ সালে
ESCAP এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
ADB এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে
RED CROSS এর সদস্যপদ লাভ–১৯৭৩ সালে


18. UN এর সদস্যপদ লাভ- ১৯৭৪ সালে
OIC এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে
IDB এর সদস্যপদ লাভ – ১৯৭৪ সালে
FIFA এর সদস্যপদ লাভ–১৯৭৪ সালে

19. INTERPOL এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে
IFC এর সদস্যপদ লাভ– ১৯৭৬ সালে

20. WTO এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে
UNICAD এর সদস্যপদ লাভ– ১৯৯৫ সালে

21. কাজী নজরুল জন্ম- ১৮৯৯ সাল
জীবনানন্দ দাস জন্ম- ১৮৯৯ সাল।

collected

30/08/2022

পরীক্ষায় ১ টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে...

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [ভাষা আন্দোলন]

১৯৭১ সালের ২ মার্চ কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [জাতীয় পতাকা দিবস]

১৯৭১ সালের ৭ মার্চ কি বার ছিল.?
➺রবিবার। [৭ মার্চের ভাষণ]

১৯৭১ সালের ২৫ মার্চ কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [কালরাত্রি]

১৯৭১ সালের ২৬ মার্চ কি বার ছিল.?
➺শুক্রবার। [স্বাধীনতা দিবস]

১৯৭১ সালের ১০ এপ্রিল কি বার ছিল.?
➺শনিবার। [মুজিবনগর অস্থায়ী সরকার গঠন]

১৯৭১ সালের ১৭ এপ্রিল কি বার ছিল.?
➺শনিবার। [মুজিবনগর অস্থায়ী সরকার শপথ গ্রহণ]

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কি বার ছিল.?
➺মঙ্গলবার। [শহীদ বুদ্ধিজীবী দিবস]

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [বিজয় দিবস]

১৯৭২ সালের ১০ জানুয়ারি কি বার ছিল.?
➺সোমবার। [বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন]

১৯৭৫ সালের ১৫ আগস্ট কি বার ছিল.?
➺শুক্রবার। [সপরিবারে বঙ্গবন্ধু নিহত]১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [ভাষা আন্দোলন]

১৯৭১ সালের ২ মার্চ কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [জাতীয় পতাকা দিবস]

১৯৭১ সালের ৭ মার্চ কি বার ছিল.?
➺রবিবার। [৭ মার্চের ভাষণ]

১৯৭১ সালের ২৫ মার্চ কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [কালরাত্রি]

১৯৭১ সালের ২৬ মার্চ কি বার ছিল.?
➺শুক্রবার। [স্বাধীনতা দিবস]

১৯৭১ সালের ১০ এপ্রিল কি বার ছিল.?
➺শনিবার। [মুজিবনগর অস্থায়ী সরকার গঠন]

১৯৭১ সালের ১৭ এপ্রিল কি বার ছিল.?
➺শনিবার। [মুজিবনগর অস্থায়ী সরকার শপথ গ্রহণ]

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর কি বার ছিল.?
➺মঙ্গলবার। [শহীদ বুদ্ধিজীবী দিবস]

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কি বার ছিল.?
➺বৃহস্পতিবার। [বিজয় দিবস]

১৯৭২ সালের ১০ জানুয়ারি কি বার ছিল.?
➺সোমবার। [বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন]

১৯৭৫ সালের ১৫ আগস্ট কি বার ছিল.?
➺শুক্রবার। [সপরিবারে বঙ্গবন্ধু নিহত]

সংগৃহিত ও পরিমার্জিত

27/08/2022

এক নজরে জ্যামিতির সকল সংজ্ঞাঃ
❑ সূক্ষ্মকোণ (Acute angle) : এক সমকোণ (৯০°) অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।
❑ সমকোণ (Right angle) : একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ= ৯০°
❑ স্থূলকোণ (Obtuse angle) : এক সমকোণ অপেক্ষা বড় বিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে সথূলকোণ বলে।
❑ প্রবৃদ্ধ কোণ (Reflex angle) : দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ
অপেক্ষা ছোট কোণকে প্রবদ্ধ কোণ বলে। অর্থাৎ ৩৬০° > x ১৮০° হলে x একটি প্রবৃদ্ধ কোণ।
❑ সরল কোণ (Straight angle) : দু’টি সরল রেখাপরস্পর সম্পর্ণ বিপরীত দিকে গমন করলে রেখাটির দু’পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে সরলকোণ বলে। সরলকোণ দুই সমকোণের সমান বা ১৮০°।
❑ বিপ্রতীপ কোণ (Vertically Opposite angle ) : দু’টি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোন একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
❑ সম্পূরক কোণ(Supplementary angle ) : দু’টি কোণের সমষ্টি ১৮০° বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
❑ পূরককোণ (Complementary angle) : দু’টি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
❑ একান্তর কোণ : দু’টি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান হয়।
❑ অনুরূপকোণ: দু’টি সমান্তরাল সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে কোণ উৎপন্ন হয় তকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণগুলো পরস্পর সমান হয়।
❑ সন্নিহিতকোণ: যদি দু’টি কোণের একটি সাধারণ বাহু থাকে তবে একটি কোণের অপর কোণের সন্নিহিত কোণ বলে।
❑ ত্রিভূজ (Triangle): তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।
❑ সুক্ষ্মকোণী ত্রিভূজ (Acute angle triangle ) : যে ত্রিভূজের তিনটি কোণই এক সমকোণ(৯০° ) এর ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভূজ বলে।
❑ স্থূলকোণী ত্রিভূজ (Obtuse angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ স্থূলকোণ বা এক সমকোণ অপেক্ষা বড় তাকে স্থূলকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজের একের অধিক স্থূলকোণ থাকতে পারে না।
❑ সমকোণী ত্রিভূজ (Right angled triangle) : যে ত্রিভূজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভূজ বলে। কোন ত্রিভূজে একটির অধিক সমকোণ থাকতে পারে না। সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটিকে ভূমি এবং অপরটিকে লম্ব বলা হয়।
❑ পরিবৃত্ত : তিনটি শীর্ষবিন্দু যোগ করে যেমন একটিমাত্র ত্রিভুজ হয় তেমনি তিনটি বিন্দু (শীর্ষ)গামী বৃত্তও একটিই, এর নাম পরিবৃত্ত।
❑ পরিকেন্দ্র : পরিবৃত্তের কেন্দ্র (যে বিন্দু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে সমদূরত্বে স্থিত)।
❑ চতুর্ভুজ : চারটি রেখাংশ দিয়ে সীমাবদ্ধ সরলরৈখিক ক্ষেত্রের সীমারেখাকে চতুর্ভুজ বলে।
বিকল্প সংজ্ঞা: চারটি রেখাংশ দিয়ে আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে।
❑ কর্ণঃ চতুর্ভুজের বিপরীত শীর্ষ বিন্দুগুলোর দিয়ে তৈরি রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমার চেয়ে কম।
❑ চতুর্ভুজের বৈশিষ্ট্যঃ চারটি বাহু, চারটি কোন, অন্তর্বর্তী চারটি কোনের সমষ্টি ৩৬০°।
❑ সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান (কিন্তু কোণ গুলো সমকোন নয়), তাকে সামান্তরিক বলে। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
❑ আয়ত: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে।
❑ বর্গক্ষেত্র: বর্গক্ষেত্র বলতে ৪টি সমান বাহু বা ভূজ বিশিষ্ট বহুভূজ, তথা চতুর্ভূজকে বোঝায়, যার প্রত্যেকটি অন্তঃস্থ কোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রীর সমান।
❑ রম্বসঃ যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে।রম্বস হলো সামান্তরিকের একটি বিশেষ রূপ অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে যায়।(রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।)
❑ ট্রাপিজিয়াম (Trapezium) : যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে।
❑ বহুভুজঃ একই সমতলে অবস্থিত কতকগুলো রেখাংশ তাদের প্রান্তবিন্দুতে পরস্পর যুক্ত হয়ে যে বদ্ধ সমতলীয় আকৃতি তৈরি করে তাকে বহুভুজ বলে।
(সরলরেখা দ্বারা সীমাবদ্ধ বহুভুজ হয়, বক্র রেখা দ্বারা সীমাবদ্ধ বহুভুজ নয়)
যদি বহুভুজের সবগুলি বাহু ও কোণ সমান হয়, তবে সেটিকে সুষম বহুভুজ বলে।
❑ বিপ্রতীপ কোণঃ কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি যে কোণ তৈরি করে, তা ঐ কোণের বিপ্রতীপ কোণ বলে।
❑ গোলকঃ দুইটি পরস্পর বিপরীত রশ্মি তাদের সাধারণ প্রান্ত বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরল কোণ বলে।
❑ প্রবৃদ্ধকোণঃ দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধকোণ বলে।
❑ সমান্তরাল রেখাঃ একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা একে অপরকে ছেদ না করলে, তাদেরকে সমান্তরাল সরল রেখা বলে।
❑ ছেদকঃ যে সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে ছেদ করে, তাকে ছেদক বলে।
❑ অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকগুলো সমবিন্দু ।ত্রই বিন্দু ত্রিভুজের অন্তঃকেন্দ্র।
❑ পরিকেন্দ্রঃ ত্রিভুজের বাহুত্রয়ের লম্বদ্বিখন্ডকত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের পরিকেন্দ্র।
❑ ভরকেন্দ্রঃ ত্রিভুজের কোণ একটি শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। ত্রিভুজের মধ্যমাত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের ভরকেন্দ্র।
❑ লম্ব কেন্দ্রঃ ত্রিভুজের তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুগুলির উপর তিনটি লম্ব সমবিন্দুগামী, এবং বিন্দুটির নাম লম্বকেন্দ্র (Orthocenter )
❑ লম্ববিন্দুঃ ত্রিভুজের শীর্ষত্রয় হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু। ত্রই বিন্দু ত্রিভুজের লম্ববিন্দু।
❑ সর্বসমঃ দুইটি ক্ষেত্র সর্বসম হবে যদি একটি ক্ষেত্র অন্যটির সাথে সর্বতোভাবে মিলে যায়। সর্বসম বলতে আকার ও আকৃতি সমান বুঝায়।
❑ বর্গঃ আয়তক্ষেত্রের দুটি সন্নিহিত বাহু সমান হলে তাকে বর্গ বলে।
❑ স্পর্শকঃ একটি বৃত্ত ও একটি সরলরেখার যদি একটি ও কেবল ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তটির একটি স্পর্শক বলা হয়।
❑ সাধারণ স্পর্শকঃ একটি সরলরেখার যদি দুইটি বৃত্তের স্পর্শক হয়, তবে বৃত্ত দুইটির একটি সাধারণ স্পর্শক বলা হয়।
❑ আয়তিক ঘনবস্তুঃ তিন জোড়া সমান্তরাল আয়তাকার সমতল বা পৃষ্ট দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তিক ঘনবস্তু বলে।
❑ ঘনকঃ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে, তাকে ঘনক বলে।
❑ কোণকঃ কোন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক কোণক বলে।
❑ সিলিন্ডার বা বেলুনঃ একটি আয়তক্ষেত্রের যে কোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে আয়তক্ষেত্রটিকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে সমবৃত্তভুমিক বেলুন বলে।
❑বাহু :
❑ ত্রিভুজের বাহু = ৩টি,
❑ চতুর্ভুজের বাহু = ৪টি
❑ বৃত্তের বাহু = নাই,
❑ ঘনকের বাহু = ৮টি
❑ ঘনবস্তুর বাহু = ১২টি
❑ কিছু প্রাসঙ্গিক ইংরেজী শব্দ
Geometry-জ্যামিতি,
Point-বিন্দু্,
Line-রেখা,
Solid-ঘনবস্ত
Angle-কোণ,
Adjacent angle-সন্নিহিত কোণ,
Vertically opposite angles-বিপ্রতীপকোন,
Straight angles-সরলরেখা,
Right angle-সমকোণ,
Acute angle সূক্ষকোণ,
Obtuse angle- স্থুলকোণ ,
Reflex angle –প্রবিদ্ধ কোন,
Complementary angle-পূরক কোণ,
Supplementary angle-সম্পুরক কোণ,
Parallel line-সমান্তরাল রেখা,
Transversal-ছেদক,
Alternate angle-একান্তর কোণ,
Corresponding angle-অনুরূপ কোণ,
In-center – অন্ত-কেন্দ্র,
Circumcenter – পরিকেন্দ্র,
Centroid –ভরকেন্দ্র,
Orthocenter- লম্ববিন্দু,
Equilateral triangle-সমবাহু ত্রিভুজ,
Isosceles angle-সমদিবাহু ত্রিভুজ,
Scalene angle –বিষমবাহু ত্রিভুজ,
Right angled triangle- সমকোণী ত্রিভুজ,
Acute angled triangle-সূক্ষকোণী ত্রিভুজ,
Obtuse angled triangle-স্থুলকোণী ত্রিভুজ,
Congruent – সর্বসম,
Equiangular triangles-সদৃশকোণী ত্রিভুজ,
Quadrilateral- চতুভুজ,
Diagonal-কর্ণ,
Parallelogram- সামন্তরিক,
Rectangle-আয়তক্ষেত্র ,
Square-বর্গ, Rhombus-রম্বস,
Mensuration -পরিমিতি
উল্লেখ্য, বিভিন্ন শ্রেণির পরীক্ষা ছাড়াও প্রতিযোগিতামূলক চাকুরির পরীক্ষায় জ্যামিতি থেকে প্রশ্ন থাকেই। ভালো লাগলে শেয়ার করুন। সংরক্ষণ না করলে পরে আর খুঁজে পাবেন না।

27/08/2022

বিসিএস প্রিলি প্রস্তুতি
বিভিন্ন গাইডে কিছু প্রশ্নর উত্তর বিভিন্ন দেয়া আছে তাই পড়তে গিয়ে কনফিউশন সৃষ্টি করে । এমন কিছু প্রশ্নের সঠিক উত্তর
১। মেঘনাদ বধ মহাকাব্য প্রকৃত পক্ষে কোন ধরণের রসের কাব্য
= বীর রস / করুন রস ????
সঠিক উত্তর = করুণ রস । প্রথমের দিকে বীর রস থাকলেও পুরাটা করুন রসে ভরপুর ।
২।আয়নার পিছনে কিসের প্রলেপ থাকে ?
= সিলভার / পারদ ????
সঠিক উত্তর = সিলভার
৩। অভিকর্ষ বল হলো ---
নিম্নমুখী / কেন্দ্রাভিমুখী ????
সঠিক উত্তর = কেন্দ্রাভিমুখী
৪।মানুষের চোখের লেন্স
উত্তল/ উভউত্তল/ দ্বিউত্তল ?
সঠিক উত্তর =দ্বিউত্তল
৫। মংলাবন্দর কোথায় অবস্থিত ?
= খুলনা / বাগেরহাট ????
সঠিক উত্তর =বাগেরহাট
৬। বিল পরিশোধের সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি ?
= কারেন্ট / ভোল্টেজ/ শক্তি????
সঠিক উত্তর =শক্তি
৭। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুনিয়র নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন,
তাঁর নাম কী?
জুম্মা খান/জোয়ান বকস খাঁ???
সঠিক উত্তর = জোয়ান বকস খাঁ
৮।সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে ?
= নাইট্রোজেন / আর্গন
সঠিক উত্তর = নাইট্রোজেন
৯। কোন ইউনিট কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে ?
কন্ট্রোল ইউনিট/ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
সঠিক উত্তর = সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
১০। পলিথিন পোড়ালে উৎপন্ন হয় –
কার্বন ডাই অক্সাইড / কার্বন মনো অক্সাইড/হাইড্রোজেন সায়ানাইড ও ডাই-অক্সিজেন ???
সঠিক উত্তর = হাইড্রোজেন সায়ানাইড ও ডাই-অক্সিজেন
.
Collected

27/08/2022

🔷🔶আজ (২৭ আগস্ট, ২০২২) থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে- ‘এশিয়া কাপের ১৫তম আসর’।চলবে ১১ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত।
🔘উদ্বোধনী ম্যাচ হবে- দুবাইয়ে, শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান।
🔘টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল- ৬টি (আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও হংকং)। হংকং সুযোগ পেয়েছে বাছাই পর্ব খেলে।৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।গ্রুপ ‘এ’- ভারত, পাকিস্তান ও হংকং।গ্রুপ ‘বি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।গ্রুপ পর্ব শেষে সেরা ৪টি দল উঠবে সুপার ফোরে।এখানে রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
🔘মোট ম্যাচ অনুষ্ঠিত হবে- ১৩টি।সবকটা ম্যাচ শুরু হবে- বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।
🏏🏏এক নজরে “এশিয়া কাপ ২০২২” এর সময়সূচি-

27/08/2022

বানান শুদ্ধিকরন :
০১| বিদোষী = বিদুষী
০২| সহযোগীতা = সহযোগিতা
০৩| শিরচ্ছেদ = শিরশ্ছেদ
০৪| মনোকস্ট = মনঃকষ্ট
০৫| অপরাহ্ন = অপরাহ্ণ
০৬| দূরাবস্থা = দুরবস্থা
০৭| ষ্টেশন =স্টেশন
০৮| মুহুর্ত = মুহূর্ত
০৯| উপযোগীতা = উপযোগিতা
১০| কল্যান = কল্যাণ
১১| জীবীকা = জীবিকা
১২| স্বরস্বতী = সরস্বতী
১৩| গীতাঞ্জলী = গীতাঞ্জলি
১৪| পিপিলিকা = পিপীলিকা
১৫| ব্যপ্ত = ব্যাপ্ত
১৬| মুখস্ত = মুখস্থ
১৭| সংস্কৃতিক = সাংস্কৃতিক
১৮| অন্তভুক্ত =অন্তর্ভুক্ত
১৯| ঐক্যতান = ঐকতান
২০| উপরোক্ত = উপর্যুক্ত
২১| দ্বন্দ= দ্বন্দ্ব
২২| ভূবন = ভুবন
২৩| বিভিষিকা = বিভীষিকা
২৪| আলচ্যমান = আলোচ্যমান
২৫| পুরান = পুরাণ
২৬| ঝরণা = ঝরনা
২৭| বৈচিত্র= বৈচিত্র্য
২৮| দৈন্যতা = দৈন্য/দীনতা
২৯| পুরষ্কার = পুরস্কার
৩০| স্নেহাশীস = স্নেহাশিস
৩১| বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ
৩২| দূরাদৃস্ট = দুরাদৃষ্ট
৩৩| কর্মজীবি = কর্মজীবী
৩৪| আকাংখা = আকাঙ্ক্ষা
৩৫| প্রতিযোগীতা = প্রতিযোগিতা
৩৬| সন্যাসী = সন্ন্যাসী
৩৭| বহিস্কার = বহিষ্কার
৩৮| জগত = জগৎ
৩৯| মনীষি = মনীষী
৪০| শান্তনা = সান্ত্বনা
৪১| মন্ত্রীত্ব = মন্ত্রিত্ব
৪২| বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী
৪৩| ইতিমধ্যে = ইতোমধ্যে
৪৪| ভৌগলিক= ভৌগোলিক
৪৫| মুমুর্ষু = মুমূর্ষু
৪৬| শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
৪৭| উত্তারায়ন = উত্তারায়ণ
৪৮| ঋন = ঋণ
৪৯| ইদানিংকাল = ইদানীং
৫০| সম্বর্ধনা = সংবর্ধনা

Photos from Govt Job Online Coaching Center's post 15/08/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে কিছু প্রশ্নোত্তর
শেয়ার করে টাইমলাইনে রেখে দিন

Photos from Govt Job Online Coaching Center's post 14/08/2022

সবাই শেয়ার করে সাথে থাকুন

11/08/2022

ইংরেজি সাহিত্যের কয়েকটি নির্বাচিত তথ্য

✪ ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হল- Beowulf

✪ ইংরেজি গদ্যের জনক – John Wyclif

✪ শেক্সপিয়র জন্মগ্রহণ করেন-১৫৬৪ সালে

✪ শেক্সপিয়র মৃত্যুবরণ করেন- ১৬১৬ সালে

✪ শেক্সপিয়র নাটক লিখেছেন – ৩৭ টি।

✪ William Wordsworth এর উপাধি হল- The Poet of Nature.

✪ John Keats এর উপাধি হল- The Poet of Beauty.

✪ John Milton এর উপাধি হল- English Epic Poet.

✪ George Orwell এর মূল নাম হল- Eric Arthur Blair

✪ George Eliot এর মূল নাম হল-Mary Ann Evans.

✪P.B. Shelley কে Oxford University থেকে বহিস্কার করা হয়েছিল।

✪S.T. Coleridge আফিমে আসক্ত ছিল।

✪ইংরেজি উপন্যাসের জনক- Henry Fielding

✪T.S. Eliot কে তার বিখ্যাত কবিতা ‘The Waste Land’ এর জন্য নোবেল পুরস্কার পেয়েছিল

✪John Keats পেশাগতভাবে একজন ডাক্তার ছিলেন।

✪ Winston Churchill ছিলেন এমন একজন রাষ্ট্রপতি যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন।

✪Sydney William Porter এর pen name হল O’ Henry.

✪T.S.Eliot তার তত্ত্ব ‘Objective Co-relative এর জন্য বিখ্যাত।

✪Sigmund Freud তার তত্ত্ব ‘Psycho Analysis’ এর জন্য বিখ্যাত।

✪James Joyce তার তত্ত্ব ‘Stream of Consciousness’ এর জন্য বিখ্যাত

✪ইংরেজি সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়- Lord Byron

✪ইংরেজি কবিতার জনক- Geoffrey Chaucer

✪জন কিটস মারা গিয়েছিলেন- যক্ষায়

✪Bertrand Russel হলেন একজন দার্শনিক কিন্তু সাহিত্যে নোবেল পেয়েছিলেন।

✪প্রথম ইংরেজি ডিকশনারি রচনা করেন- Samuel Johnson

শেয়ার করে সাথে থাকুন

Want your school to be the top-listed School/college in Gopalganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Gopalganj