Gazipur Student's Association, Gopalganj

Gazipur Student's Association, Gopalganj It's a non-profit, non-political , social organization where all the student are come from Gazipur,

মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—একটি ভাষার জন্য আত্মত্যাগের অমর ইতিহাস! ✊🖤বাংলা আমাদের গৌরব, আমাদের পর...
21/02/2025

মহান একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—একটি ভাষার জন্য আত্মত্যাগের অমর ইতিহাস! ✊🖤

বাংলা আমাদের গৌরব, আমাদের পরিচয়। ১৯৫২ সালের এই দিনে রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অসংখ্য শহীদের রক্তে রাঙানো হয়েছিল আমাদের মাতৃভাষার অধিকার। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলায় কথা বলছি, বাংলায় স্বপ্ন দেখছি।

গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন - গোবিপ্রবি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে ভাষা শহীদদের। আসুন, এই চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যাই, মাতৃভাষার মর্যাদা রক্ষা করি এবং বাংলার গৌরব বিশ্বমঞ্চে ছড়িয়ে দিই।

শ্রদ্ধাঞ্জলি ভাষা শহীদদের প্রতি!
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?"

Gazipur student's Association,BSMRSTU   কর্তৃক আয়োজিত, নবীনবরণ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে ...
10/02/2025

Gazipur student's Association,BSMRSTU কর্তৃক আয়োজিত, নবীনবরণ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।
যারা প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও ব্যস্ততার জন্য উপস্থিত হতে পারেন নাই আমরা আশা করি,অন্য কোন প্রোগ্রামে আপনাদের উপস্থিতি আমাদের নির্ভীকভাবে এগিয়ে যেতে শক্তি যোগাবে।

কৃতজ্ঞতা প্রকাশ করছি, গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলী শ্রদ্ধেয় সাইফুল স্যার এবং শামীমা নাসরিন ম্যামকে, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু আমাদের সাথে অতিবাহিত করার জন্য।

বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি জনাব Md Tushar ভাইকে এবং গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব Junayet Zaman Tahmid ভাইকে, সেই সাথে যে মানুষটি উপস্থিত না থেকেও ছায়ার মতো পাশে থেকে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেছে, গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের, সভাপতি জনাব Jannatul Nayeem ভাইকে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা আসলে বলে কয়ে শেষ করা যাবেনা। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য।

15/12/2023

আজ ১৫ই ডিসেম্বর, গাজীপুর মুক্ত দিবস।
জয় হোক!

১৯৭১ সালের এদিন চারদিক থেকে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পড়ে গাজীপুর ছেড়ে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী।

09/12/2023

গত (০৭/১২/২০২৩)ইং তারিখে,Gazipur student's Association,BSMRSTU(২১-২২) সেশনের উদ্যেগে চড়ুইভাতির আয়োজন করা হয়েছিল।বৈরি আবহাওয়া ও প্রতিকূলতার মাঝেও অনুষ্ঠানটি সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।যাদের অক্লান্ত পরিশ্রমে এবং উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছিল তাদেরকে গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশন কার্যনির্বাহী কমিটি 2️⃣0️⃣2️⃣3️⃣ এর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।বিশেষভাবে ধন্যবাদ জানাই ,বর্তমান কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক Nayeem কে সার্বিকভাবে দিকনির্দেশনা দিয়ে সহযোগীতা করার জন্য এবং সম্পূর্ণ প্রোগ্রামটি মাতিয়ে রাখার জন্য ধন্যবাদ জানাই Tanver Siddique ভাই এবং স্নেহের ছোট ভাই রাফি কে।
উক্ত প্রোগামে উপস্থিত ছিলেন কার্যনিবাহী কমিটির সভাপতি Shahriyar ভাই এবং সাধারণ সম্পাদক Safiqual Islam ভাই এবং যার অক্লান্ত পরিশ্রমে ও দিকনির্দেশনায় প্রাণের সংগঠনটি এতদূর এসেছে গাজীপুর স্টুডেন্টস এসোশিয়েসনের প্রতিষ্টাতা সভাপতি, মো মেহেদী হাসান হৃদয় ভাই।

ভিডিও সংগ্রহ: Forhad ❤️ভাই

দুর্বার গতিতে এগিয়ে যাক, প্রানের সংগঠনটি।শুভকামনা নিরন্তর।

গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, বশেমুরবিপ্রবি।

প্রানের সংগঠন  Gazipur student's Association,BSMRSTU  উপদেষ্টা মন্ডলীর সদস্য আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় Saif UL  স্যা...
14/06/2023

প্রানের সংগঠন Gazipur student's Association,BSMRSTU উপদেষ্টা মন্ডলীর সদস্য আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় Saif UL স্যার❤️, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং [ ইইই ] বিভাগের #সভাপতি দায়িত্ব পাওয়ায়, #গাজীপুর_স্টুডেন্টস_এসোসিয়েশন কার্যনির্বাহী 2️⃣0️⃣2️⃣3️⃣ উদ্যোগে " #এসোসিয়েশনের " এর পক্ষ থেকে স্যারের সাথে শুভেচ্ছা বিনিময়।
দোয়া ও শুভকামনা রইলো স্যার ❤️❤️

জান্নাতুল নাঈম
সাংগঠনিক সম্পাদক, #গাজীপুর_স্টুডেন্টস_এসোসিয়েশন।

📷 Tabein ❤️❤️

অভিনন্দন শ্রদ্ধেয় ড. এ টি এম সাইফুল ইসলাম স্যারনবনিযুক্ত চেয়ারম্যান ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।গাজ...
13/06/2023

অভিনন্দন
শ্রদ্ধেয় ড. এ টি এম সাইফুল ইসলাম স্যার
নবনিযুক্ত চেয়ারম্যান ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশন এর পক্ষ থেকে আপনারা জন্য শুভকামনা স্যার। সমস্ত সমস্যা সমাধানের মাধ্যমে আপনার হাত ধরেই বিভাগটি তার হারানো গৌরব ফিরে পাবে এই প্রত্যাশা থাকবে আপনার কাছে।

Gazipur student's Association,BSMRSTU   কর্তৃক আয়োজিত,নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং যাদের অক...
09/06/2023

Gazipur student's Association,BSMRSTU কর্তৃক আয়োজিত,নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন এবং যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও ব্যস্ততার জন্য উপস্থিত হতে পারেন নাই আমরা আশা করি,অন্য কোন প্রোগ্রামে আপনাদের উপস্থিতি আমাদের নির্ভীকভাবে এগিয়ে যেতে শক্তি যোগাবে।সকল প্রয়োজনে আপনাদের সহযোগিতা, পরামর্শ, নির্দেশনা,একটি পরিবার হয়ে থাকার যে আকাঙ্ক্ষা তা তীব্রতর করে। ভবিষ্যতেও আপনাদের সকলের সম্মিলিত প্রয়াসে গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশন আরো এগিয়ে যাবে ( বশেমুরবিপ্রবিতে)।

কৃতজ্ঞতা প্রকাশ করছি, গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর শ্রদ্ধেয় সাইফুল স্যার এবং রুহুল আমিন স্যারদের প্রতি।
সেই সাথে যার হাত ধরে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এসেছে এতদূর এবং সার্বিকভাবে দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন প্রতিষ্ঠাতা সভাপতি , আমাদের সকলের প্রিয় মেহেদী হাসান হৃদয় ভাইয়ের প্রতি।

বিশেষভাবে ধন্যবাদ জানাই নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি এত সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার জন্য আমাদেরকে।

ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা। মোগল - ব্র...
03/06/2023

ইতিহাস আর ঐতিহ্যের সংশ্লেষে কালোত্তীর্ণ মহিমায় আর বর্ণিল দীপ্তিতে ভাস্বর অপার সম্ভাবনায় ভরপুর গাজীপুর জেলা।
মোগল - ব্রিটিশ - পাকিস্তান আমলে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গাজীপুরের রয়েছে বীরত্বপূর্ণ ভূমিকা। ১৯৭১ সালের ১৯ মার্চ মহান মুক্তিযুদ্ধের সূচনা পর্বে গাজীপুরেই সংঘটিত হয় প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ।
গাজীপুরে রয়েছে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তরসহ ১৯টি কেপি আই, ৫টি বিশ্ববিদ্যালয়, ২টি ক্যান্টনমেন্ট ও দেশের একমাত্র হাইটেক পার্কসহ বহু সংখ্যক সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র/মাঝারী ও ভারী শিল্প কারখানাসহ দেশের তৈরী পোশাক শিল্পের বিরাট অংশ।
গাজীপুর সিটি কর্পোরেশন বাংলাদেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন, যার আয়তন ৩৩০ বর্গকিমি।গাজীপুরের মধ্যেই দেশের ৭৫ শতাংশ গার্মেন্টস শিল্প অবস্থিত। মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের সবচেয়ে বড় ও সরকার স্বীকৃত একমাত্র জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান ও এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সাফারি পার্ক বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে অবস্থিত।
বাংলাদেশের একমাত্র টাকশাল বা টাকা তৈরির কারখানা, যেখানে দেশের সকল টাকা তৈরি করা হয় তা গাজীপুরে অবস্থিত।
বাংলাদেশের একমাত্র অস্ত্র তৈরির কারখানাও গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের ১৩টি কেন্দ্রীয় কারাগারের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাজীপুরে অবস্থিত।
গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট ও বাংলাদেশ তুলা গবেষণা ইন্সটিটিউট অবস্থিত। এছাড়াও বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানা গাজীপুর জেলায় অবস্থিত।

Address

Bsmrstu
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur Student's Association, Gopalganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share