Borni High school

Borni High school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Borni High school, Education, Borni,Tungipara,Gopalgonj, Gopalganj.

05/12/2022

প্রাইমারির প্রধান শিক্ষক এবার বিসিএস নন ক্যাডার থেকে! ৪৫৭ হেডমাস্টার পাঠাবে ৪৫ বিসিএস থেকে।

আপনার প্রিয় বিদ্যাপীঠ বর্ণি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২২ পরীক্ষার ফলাফল নিম্নে দেওয়া হল।মোট পরীক্ষার্থী : ৯০ জন মোট কৃ...
28/11/2022

আপনার প্রিয় বিদ্যাপীঠ বর্ণি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২২ পরীক্ষার ফলাফল নিম্নে দেওয়া হল।
মোট পরীক্ষার্থী : ৯০ জন
মোট কৃতকার্য। : ৮৩ জন ( GPA-5 ২ জন )
মোট অকৃতকার্য: ৭ জন
মোট পাশের হার : ৯২.২২%
পরীক্ষায় ভালো ফলাফল ও উত্তীর্ণ হওয়ার সকলের প্রতি অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
আর যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি তারা মন খারাপ করার কিছু নেই ইনশাআল্লাহ আগামী বছর ভালো ফলাফল করবে।
অধ্যক্ষ
বর্ণি উচ্চ বিদ্যালয়

27/11/2022

আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা রইল।

বর্ণি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি স্থিরচিত্র।
21/11/2022

বর্ণি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের একটি স্থিরচিত্র।

একটি শীতের সকাল।
21/11/2022

একটি শীতের সকাল।

21/11/2022

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৮ নভেম্বর।

12/09/2022

এইসএসসি ২০২২ এর পরীক্ষার রুটিন প্রকাশিত।
আগামী ৬ নভেম্বর থেকে এইসএসসি পরীক্ষা।

শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যাঁরা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। এনাদের মধ্যে বন্ধুত্...
05/09/2022

শিক্ষকরা হলেন একটি জ্বলন্ত মোমবাতির মতো যাঁরা নিজেরা প্রজ্বলিত হয়ে ছাত্র-ছাত্রীদের আলো প্রদান করেন। এনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ নির্দেশনা, শৃঙ্খলা এবং স্নেহ-ভালোবাসা এই সবকিছুই পাওয়া যায়। একজন সফল মানুষের পিছনে শিক্ষক যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা নতুন করে বলার কিছু নেই। একজন শিক্ষক তিনি যে শিক্ষার্থীকে শেখাবেন শুধু তাই নয়, তিনি শিক্ষার্থীকে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, তিনি সাফল্যের দিনে নতুন লক্ষ স্থির করে দিয়ে শুধু সফলই নয় বরং একজন আদর্শ শিক্ষার্থী তথা নাগরিক হওয়া শেখাবেন।

সে কারণেই আজকের দিনেটিকে আদর্শ শিক্ষক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন হিসাবে শিক্ষক দিবস পালন করি। তিনি আজ থেকে প্রায় ১৩৪ বছর পূর্বে ১৮৮৮ খ্রিস্টাব্দে আজকের দিনে চেন্নাই শহর থেকে ৪০ মাইল দূরে তিরুট্টনি গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষাক্ষেত্রে অশেষ কৃতিত্বও অর্জন করেন এবং তিনি সদা সর্বদা স্বদেশ প্রেমের প্রতি জাগ্রত ছিলেন। তিনি ছিলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি হওয়ার পর তাঁর গুণমুগ্ধ বন্ধু ও ছাত্র-ছাত্রীরা তাঁর জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে ওই দিন যদি সমগ্র শিক্ষকগণকে সম্মান প্রদর্শন করতে শিক্ষক দিবস উদযাপিত হয় তাহলে আমি বিশেষ ভাবে অনুগ্রহ লাভ করবো। সেই দিন থেকে এই দিনটি ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
সম্মানের সহিত শিক্ষকগণকে সদা সর্বদা শ্রদ্ধা নিবেদন করা। সবশেষে অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেও শিক্ষক-শিক্ষিকাগণ, সহপাঠী বৃন্দ ও শিক্ষার সাথে জড়িত সকল সভ্যগণকে আমার প্রণাম ও শুভেচ্ছা জানাই।

ধন্যবাদ

05/09/2022

_Happy Teacher's Day☺️

30/08/2022

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস!

অথচ ৫/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হত।

সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ,পাঞ্জেরী, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৫/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রূপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস,পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক,চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি,গ্রুপিং করা,শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষককের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা🙂🙂🙂....

© সংগৃহীত
এখন যা আছে পাঁচ দশ বছর পর তার থেকেও নাজেহাল অবস্হা হয়তো দেখতে হতে পারে।

Address

Borni,Tungipara,Gopalgonj
Gopalganj
8120

Website

Alerts

Be the first to know and let us send you an email when Borni High school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category