Gobindanagar Fazlia Fazil Degree Madrasah

Gobindanagar Fazlia Fazil Degree Madrasah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gobindanagar Fazlia Fazil Degree Madrasah, Education, Chhatak. Sunamganj, Gobindaganj.

01/02/2026

আলহামদুলিল্লাহ!
পশ্চিম সিলেটের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান
গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ।
ফাজিল চুড়ান্ত পরীক্ষার ফলাফল-২০২৪ ইং
✨১ম বর্ষঃ-মোট পরীক্ষার্থী ৩১ জন উত্তীর্ণ ২৯ জন।
✨২য় বর্ষঃ-মোট পরীক্ষার্থী ২৩ জন উত্তীর্ণ ২৩ জন।
✨৩য় বর্ষঃ-মোট পরীক্ষার্থী ২৪ জন উত্তীর্ণ ২৪ জন।
মাদ্রাসা ভিত্তিক ফলাফল প্রকাশ ০১/০২/২০২৬ইং

গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার স্বনামধন্য ও সম্মানিত শিক্ষক মাওলানা মইজ উদ্দিন সাহেবের শেষ কর্মদিবস উপলক্ষে ...
29/01/2026

গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার স্বনামধন্য ও সম্মানিত শিক্ষক মাওলানা মইজ উদ্দিন সাহেবের শেষ কর্মদিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।

আল্লাহ তায়ালা দীর্ঘদিনের নিষ্ঠাপূর্ণ এই খেদমতকে কবুল ও মঞ্জুর করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমিন।

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন। দেশের চাবি আপনার হাতে।
25/01/2026

গণভোট ২০২৬ সংসদ নির্বাচন।
দেশের চাবি আপনার হাতে।

আলহামদুলিল্লাহ  ২০২৬ সেশনের জন্য গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার আল ফজল ছাত্র সংসদ গঠন সম্পন্ন।জাবের আহমদ (ভি.পি...
20/01/2026

আলহামদুলিল্লাহ ২০২৬ সেশনের জন্য গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার আল ফজল ছাত্র সংসদ গঠন সম্পন্ন।

জাবের আহমদ (ভি.পি)
হাফিজ যায়েদুল ইসলাম (জি.এস)
হাফিজ ইসতিয়াক আহমদ (এ.জি.এস)
মানসুর আহমদ সাগর (সাংগঠনিক সম্পাদক)
পারভেজ আহমদ সায়েম (সহঃ সাংগঠনিক সম্পাদক)
হাফিজ সাব্বির আহমদ (সহঃ সাংগঠনিক সম্পাদক)
মুজাম্মিল হক মুবিন (অফিস সম্পাদক)
মঞ্জুরুল ইসলাম তালহা (সহঃ অফিস সম্পাদক)
ফরহাদ আহমদ রাসেল (অর্থ সম্পাদক)
মুস্তাকিম বিল্লাহ (সহঃ অর্থ সম্পাদক)
রায়নুর রহমান রায়হান (সাংস্কৃতিক সম্পাদক)
রাজন মিয়া (প্রচার সম্পাদক)
অলিউর রহমান (সহঃ প্রচার সম্পাদক)
সৈয়দ আমিমুল এহসান (সাহিত্য সম্পাদক)
আরাফাত আলম অভি ( সহঃ সাহিত্য সম্পাদক))
আরিফা সুলতানা (ছাত্রী সম্পাদিকা)
নাদিয়া বেগম (সহঃ ছাত্রী সম্পাদিকা)
বুশরা আক্তার জেলি (সহঃ ছাত্রী সম্পাদিকা)
জাছিয়া বেগম জুবায়রা (সহঃ ছাত্রী সম্পাদিকা)

সুনামগঞ্জ ও ছাতকের প্রবেশদ্বারে অবস্থিত পশ্চিম সিলেটের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্...
05/01/2026

সুনামগঞ্জ ও ছাতকের প্রবেশদ্বারে অবস্থিত পশ্চিম সিলেটের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়
চাকুরী প্রত্যাশী সম্মানিত শিক্ষক/শিক্ষিকাগনকে সবুজ ক্যাম্পাসে অগ্রিম সু'স্বাগতম।।

আলহামদুলিল্লাহ।ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অভি...
01/01/2026

আলহামদুলিল্লাহ।
ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব সফলভাবে সম্পন্ন হয়েছে।

গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সাহিত্য সাময়িকী "আল-ফজল" প্রকাশনা উৎসব ও অধ্যক্ষের দায়িত্ব পালনকারী বর্তমান অধ্য...
31/12/2025

গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সাহিত্য সাময়িকী "আল-ফজল" প্রকাশনা উৎসব ও অধ্যক্ষের দায়িত্ব পালনকারী বর্তমান অধ্যক্ষ মুহতারাম
মাওলানা আবু সালেহ মোঃ আব্দুস সোবহান সাহেবের শেষ কর্মদিবস উপলক্ষে
আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠান' ২০২৫ সম্পন্ন।

অদ্য ৩১ ডিসেম্বর (বুধবার) ২০২৫ ইংরেজি সকাল ১১ টা ঘটিকায় গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সভাপতি জনাব মদব্বির আহমদ সাহেবের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মুফতি মুয়ীনুল হক মুমিন সাহেবের সঞ্চালনায় মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলিম ২য় বর্ষের ছাত্র হাফিজ জামিল আহমদের কোরআন তিলওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন আল ফজল ছাত্র সংসদের মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মানসুর আহমদ সাগর।

মাদরাসার গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে আগত মেহমানবৃন্দ, শিক্ষকবৃন্দ, আল ফজল ছাত্র সংসদের দায়িত্বশীলবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদায়ী অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোঃ আব্দুস সোবহান সাহেবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আল ফজল ছাত্র সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভি.পি আবুল হাসান মোঃ আদনান এবং জি.এস জাবের আহমদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী সাহেব (অত্র মাদরাসা)।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিস্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গভর্নিং বডির সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম সাহেব, অত্র মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ সাহেব।বিশিষ্ট মুরুব্বি মাস্টার আরশ আলী সাহেব, গভর্নিং বডির (সহ-সভাপতি) মাওলানা জালালুদ্দীন সাহেব, গভর্নিং বডির বিদ্যোৎসাহী কাজী মাওলানা আব্দুস সামাদ সাহেব, গভর্নিং বডির অভিভাবক সদস্য মাওলানা মখছুছুর রহমান সাহেব, গভর্নিং বডির দাতা সদস্য জনাব ছালেহ আহমদ সাহেব, মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, মাওলানা আব্দুল মুমিন সাহেব, মাওলানা বদরুল ইসলাম সাহেব, মাওলানা শাহীন আলম সাহেব, মাওলানা আনোয়ার হোসেন সাহেব, মাওলানা রুকন উদ্দিন সাহেব সহ প্রমুখ।

তাছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম সাহেব, সহকারী অধ্যাপক রাজিবুর রহমান সাহেব, আরবী প্রভাষক মাওলানা ওলিউল্লাহ সাহেব, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম সাহেব, সাবেক ভি.পি হাফিজ বিলাল হোসেন, সাবেক ভি.পি রফিকুল ইসলাম। সাবেক শিক্ষার্থী আব্দুল বাসিত, আরাফাত আহমদ রাহাত, সোলায়মান আহমদ, আব্দুল ওয়াহিদ বাবলু, আব্দুল্লাহ বিন মোস্তফা সহ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অত্র মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষিকাবৃন্দ,আল ফজল ছাত্র সংসদের সকল দায়িত্বশীলবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।

🌸 শিক্ষা, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল অধ্যায় আগামীকাল  স্মৃতিতে হতে যাচ্ছে 🌺 ❤️প্রোগ্রাম উপভোগ করতে চলে আসুন ❤️
30/12/2025

🌸 শিক্ষা, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল অধ্যায় আগামীকাল স্মৃতিতে হতে যাচ্ছে 🌺

❤️প্রোগ্রাম উপভোগ করতে চলে আসুন ❤️

ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ  মাওলানা আবু সালেহ মোঃ আব্দুস সোবহান সাহেবেরশেষ কর্মদিবস ও...
28/12/2025

ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোঃ আব্দুস সোবহান সাহেবের
শেষ কর্মদিবস ও সাহিত্য সাময়িকি "আল ফজল" প্রকাশনা উৎসব।
🗓 ৩১ ডিসেম্বর, বুধবার
⏰ সকাল ১০.০০ ঘটিকা
📍 মাদরাসা কনফারেন্স হল।

সকলের উপস্থিতি কামনা করছি।

📢 বিজ্ঞপ্তিগোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণিরবার্ষিক পরীক্ষার ফলাফল...
22/12/2025

📢 বিজ্ঞপ্তি
গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণির
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।
🗓 ৩১ ডিসেম্বর ২০২৫ | ⏰ সকাল ১১টা
📍 মাদরাসা কনফারেন্স হল

আলহামদুলিল্লাহ।বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠান সফ...
18/12/2025

আলহামদুলিল্লাহ।
বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে গোবিন্দ নগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

Address

Chhatak. Sunamganj
Gobindaganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gobindanagar Fazlia Fazil Degree Madrasah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category