Gobindaganj B.M girls' high school

Gobindaganj   B.M girls'  high   school গোবিন্দগঞ্জ বি.এম বালিকা উচ্চ বিদ্যা?

অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ০৯/০৮/২০২৬খ্রী:
10/08/2026

অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান
০৯/০৮/২০২৬খ্রী:

আলহামদুলিল্লাহ এস এস সি ফলাফল ২০২৬জিপিএ ফাইভ:৫৪ জন
10/08/2026

আলহামদুলিল্লাহ
এস এস সি ফলাফল ২০২৬
জিপিএ ফাইভ:৫৪ জন

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানে র খন্ড চিত্র
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬
উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানে র খন্ড চিত্র

১৬ জুলাই উপলক্ষে আয়োজিত দোয়া ও মাগফিরাত মাহফিলের কিছু স্থিরচিত্র।
16/07/2026

১৬ জুলাই উপলক্ষে আয়োজিত দোয়া ও মাগফিরাত মাহফিলের কিছু স্থিরচিত্র।

13/07/2026

নোটিশ
তারিখ: ১৩ জুলাই ২০২৬
এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, টানা ভারী বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে আজকের অর্ধবার্ষিক পরীক্ষাটি স্থগিত করা হলো।
স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী তারিখ যথাসময়ে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
সকলকে বিষয়টি অবগত থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
নির্দেশ ক্রমে,
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
জনাব মো:মোখলেছুর রহমান রাজু
গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়
গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

সাহানা কাটুন কুইজ প্রতিযোগিতা পুরষ্কার বিতরন
09/07/2026

সাহানা কাটুন কুইজ প্রতিযোগিতা
পুরষ্কার বিতরন

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ইংশুভ উদ্বোধন
29/06/2026

বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ইং
শুভ উদ্বোধন

24/06/2026

গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে বক্তব্য

সম্প্রতি বিদ্যালয়ের পরিবেশ ও কিছু শিক্ষার্থীর অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, সে বিষয়ে কিছু তথ্য জানানো প্রয়োজন বলে আমরা মনে করছি।

প্রথমেই, অসুস্থ হয়ে পড়া আমাদের প্রিয় শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্বের বিষয়।

বিদ্যালয়ের হলরুমের কয়েকটি ফ্যানের ত্রুটির বিষয়টি কর্তৃপক্ষ অবগত ছিল এবং তা মেরামতের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তবে কারিগরি ও জনবলসংক্রান্ত কিছু কারণে মেরামতের কাজ প্রত্যাশিত সময়ে সম্পন্ন করা সম্ভব হয়নি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

ঘটনার দিন কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষয়টি সম্পর্কে অবহিত হন এবং তাদের খোঁজখবর নেন। প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মেডিকেল কর্মকর্তা"ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক" মহোদয়ের ভাস্তি জনাব মহসিনা আক্তার মমি 'র সঙ্গে যোগাযোগ করা হয়। একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে বিদ্যালয়ের সমাজবিজ্ঞান শিক্ষক জনাব গোলাম সরোয়ার এবং কম্পিউটার ল্যাব অপারেটর জনাব সাদিক তাৎক্ষণিকভাবে তার সঙ্গে হাসপাতালে যান এবং চিকিৎসার বিষয়টি তদারকি করেন। পরবর্তীতে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা ও সার্বিক অবস্থার খোঁজখবর বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিতভাবে রাখে।

এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো শিক্ষার্থীর সমস্যাকে হালকাভাবে দেখার বা অবজ্ঞা করার উদ্দেশ্য ছিল না। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকতে পারে, যা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, শ্রেণিকক্ষের পরিবেশ এবং অন্যান্য সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়েও বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি ও সমস্যার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল এবং সেগুলোর সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি।

আমাদের বিদ্যালয় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। তাই সকলের কাছে অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে থাকুন।

— বিদ্যালয় কর্তৃপক্ষ
গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চবিদ্যালয়

22/06/2026

প্রাত্যহিক সমাবেশ
২২/০৬/২০২৬ইং

01/05/2026

★ভালো স্টুডেন্ট হতে চাইলে বা স্টুডেন্ট লাইফের মোড় ঘুরাতে চাইলে নিচের লেখাটি তোমার জন্য:

অনেকেই পরিবর্তন চায়, কিন্তু সবাই পারে না। তুমি বর্তমানে যেভাবে জীবন পরিচালনা করছ, এভাবে পরিবর্তন আনা সম্ভব নয়। পরিবর্তনের জন্য তোমাকে একটি সিস্টেমের মধ্যে প্রবেশ করতে হবে।

তোমার বর্তমান Life-style দিয়ে সেটা সম্ভব না। নিজেকে নতুনভাবে গড়ে তুলতে হলে, নিচের ধাপগুলো অনুসরণ করো—
১/ ফ্রেন্ড সার্কেল বদলাও:
“You are the average of your four friends.” অর্থাৎ তোমার গুণগত মান হলো তোমার ঘনিষ্ঠ চারজন বন্ধুর গড়। মানুষ তার পরিবেশ ও সঙ্গের প্রভাবেই গড়ে ওঠে। তুমি যদি দীর্ঘ সময় খারাপ মানুষের সঙ্গে মিশো, তাদের অভ্যাস, চিন্তাভাবনা ও আচরণ ধীরে ধীরে তোমার মধ্যেও চলে আসবে।
“তুমি যদি ৫ বছর ৩ জন চোরের সাথে চলো, ৫ বছর পর ৪র্থ চোর তুমি হবে; তুমি যদি ৫ বছর ৩ জন ধূমপায়ীর সাথে চলো, ৫ বছর পর ৪র্থ ধূমপায়ী তুমি হবে; তুমি যদি ৫ বছর ৩ জন জ্ঞানী ব্যক্তির সাথে চলো, ৫ বছর পর ৪র্থ জ্ঞানী ব্যক্তি তুমি হবে।”
👉 “যেমন সঙ্গ, তেমন রং।”

২/ তুমি কেমন হতে চাও তা কল্পনা করো:
যার মতো হতে চাও, তার মতো করে কাজ করো। তোমার একটি রোল মডেল থাকা প্রয়োজন। মানুষ যা কল্পনা করতে পারে ও বিশ্বাস করতে পারে, তা বাস্তবায়নও করতে পারে।
আগে কল্পনা, পরে বাস্তব।
কেউ কোনো একদিন আকাশে উড়ার কল্পনা করেছিল বলেই বিমান আবিষ্কার হয়েছে।
এ. পি. জে. আব্দুল কালাম বলেছিলেন,
“মানুষ তার স্বপ্নের সমান বড়।” তাই কল্পনা করো, বড় স্বপ্ন দেখো।

৩/ এখনই শুরু করো, কোনো দেরি নয়:
আগামীকাল থেকে বা আগামী মাসের ১ তারিখ থেকে শুরু করব—এমন চিন্তা বাদ দাও। এখন যে অবস্থায় আছো, সেখান থেকেই শুরু করো। আগামীকাল আরও গতি বাড়িও।
জাপানি 5S পদ্ধতি অনুসরণ করতে পারো—
Seiri (Sort): বাছাই করা
Seiton (Set in Order): গুছিয়ে রাখা
Seiso (Shine): পরিষ্কার রাখা
তোমার টেবিলের বইগুলো প্রয়োজন ও গুরুত্বের ক্রমানুসারে এখনই এভাবে সাজাও। টেবিলটা পরিষ্কার একটি পানির বোতল টেবিলে রাখো। টেবিলের সামনে একটি ক্যালেন্ডার টানাও। দেয়ালে একটা সাদা কগজ টানিয়ে আজকের তারিখ দিয়ে লেখ ৩ ঘন্টা।

৪/ কাইজেন বজায় রাখো (জাপানি পদ্ধতি, প্রতিদিন অল্প উন্নতি):
Be regular in everything. ক্লাস, কোচিং, প্রাইভেট ও রুটিন মেনে পড়া, সবকিছুতে। প্রথম দিনেই ৮ ঘন্টা পড়ার দরকার নেই, বরং প্রথম দিন ৩ ঘন্টা দিয়ে শুরু করো। আস্তে আস্তে ৮ ঘন্টায় পৌঁছাও। ১ মাস সময় নাও।

Go slowly, but never backward.
আস্তে এগিয়ে যাও, কিন্তু কখনো পিছিয়ে যেও না।
আজ অল্প পড়ো, কিন্তু আগামীকাল যেন তার চেয়ে কম না হয়। ধীরে ধীরে নিজেকে একটি নির্দিষ্ট রুটিনে নিয়ে যাও এবং তারপর সেই রুটিন মেনে পড়তে থাকো।
অভ্যাস গঠন করো। প্রথমে কষ্ট মনে হলেও, পরে কষ্ট হবে না।

৫/ Consistency বা ধারাবাহিকতা বজায় রাখো:
সফলতার অন্যতম পূর্বশর্ত হলো ধারাবাহিকতা।
If you miss one day, it’s an accident. If you miss twice, it’s the beginning of a new habit.(জেমস্ ক্লয়ার)
তাই রুটিনের কোনো কিছু যেন দুইদিন মিস না হয়। প্রথম দিনের মিস দুর্ঘটনা, ২য় দিন মিস মানে খারাপ অভ্যাসের দিকে চলে যাওয়া। So never miss twice.

৬/ ফোন (যদি থাকে) চোখের আড়ালে রাখো:
রুটিন টাইমে ফোন টেবিলে রাখবে না। টেবিলে ফোন থাকলে অজান্তেই সেটার দিকে মন চলে যাবে। “৫ মিনিট দেখব” ভাবলেও কখন যে ৩০–৩৫ মিনিট চলে যাবে, তা বুঝতেই পারবে না।

৭/ অজুহাত দেওয়া বন্ধ করো:
সুযোগ-সুবিধার অজুহাত দিও না। একই পরিবারের দুই ভাই সমান সুযোগ পেয়েও ভিন্ন ফলাফল করে।
মানুষের সবচেয়ে বড় বাধা তার অজুহাত, আর সবচেয়ে বড় শক্তি তার ইচ্ছাশক্তি।
কোনো কিছু অর্জনের জন্য তোমার প্রবল ইচ্ছা (burning desire) থাকতে হবে।
একটি গল্প মনে রাখো—
এক ব্যক্তি সক্রেটিসের কাছে সফলতার রহস্য জানতে চাইল। সক্রেটিস তাকে নদীতে নিয়ে গেলেন এবং পানিতে ডুবিয়ে রাখলেন। যখন সে হাঁসফাঁস করতে লাগল, তখন তাকে ছেড়ে দিলেন।
তিনি তাকে জিজ্ঞেস করলেন, “তুমি পানির নিচে সবচেয়ে বেশি কী চেয়েছিলে?”
লোকটি বলল, “অক্সিজেন।”
সক্রেটিস বলল, "কীভাবে?"
লোকটি বলল, " আমি সবকিছুর কথা ভুলে গিয়েছিলাম এবং সর্বোচ্চ শক্তি দিয়ে শুধু অক্সিজেন চেয়েছিলাম।"
সক্রেটিস বললেন, “যেদিন সফলতাকেও এভাবে চাইবে, সেদিনই সফল হবে এবং এটাই সফলতার গোপন রহস্য।"

৮/ সবশেষে মনে রেখো:
তোমাকে কষ্ট করতেই হবে—হয় এখন, না হয় পরে।
কিন্তু পরে কষ্ট করে সেই সুবিধা পাওয়া যায় না, যা স্টুডেন্ট লাইফে পাওয়া সম্ভব।
স্কুলে সবচেয়ে বেশি কাজ করে কেরানি, কিন্তু বেতন বেশি পায় হেডমাস্টার।

“যদি তুমি হাল না ছাড়ো এবং নিজের কাজে নিয়মিত থাকো, তবে তুমি অবশ্যই বিজয়ী হবে।”

"বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে।"(শিব খেরা)

Address

Gobindaganj
5740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gobindaganj B.M girls' high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category