16/03/2026
আলহামদুলিল্লাহ!
দেওয়ান পাড়া রহমত উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ইফতার মাহফিল–২০২৬ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এই সুন্দর আয়োজন সফল করতে যাঁরা আন্তরিকভাবে পরিশ্রম করেছেন—সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবার সহযোগিতা ও আন্তরিকতার কারণেই এত সুন্দর একটি মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে।
আল্লাহ তা’আলা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং রমজানের বরকত আমাদের সবার জীবনে দান করুন। ভবিষ্যতেও যেন আমরা সবাই একসাথে এমন সুন্দর মুহূর্ত কাটাতে পারি—এই দোয়া করি। 🤲
#ইফতারমাহফিল২০২৬ #রমজানমোবারক