Kallol Saha

Kallol Saha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kallol Saha, Education, Ghoraghat.

07/06/2016

চিলিকে হারিয়ে আর্জেন্টিনার প্রতিশোধ

05/06/2016

ডেসটিনির এমডি চেয়ারম্যানের মুক্তি চেয়ে মানববন্ধন
ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীনের দ্রুত জামিনের দাবিতে মানববন্ধন করেছে গ্রুপের গ্রাহক ও পরিবেশকরা। গতকাল শনিবার ১৭ জেলায় এ কর্মসূচি পালন করা হয়।
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মুক্তি দিয়ে গ্রুপের ৪৫ লাখ গ্রাহক-পরিবেশককে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানানো হয়।
গ্রাহক-পরিবেশকরা বিভিন্ন জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালনকালে বলেন, এমডি ও চেয়ারম্যানকে জেলে রাখায় ডেসটিনির কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ৪৫ লাখ গ্রাহক-পরিবেশকের রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় দুই কোটি মানুষের বেঁচে থাকা ভয়ানক কঠিন হয়ে পড়েছে।
পরিবেশক মোশাররফ হোসেন বলেন, ‘সব জেলাতেই মানববন্ধন কর্মসূচি পালন করব আমরা। আজ ১৭ জেলায় পালিত হয়েছে। রবি ও সোমবার অন্যান্য জেলায় এ কর্মসূচি পালনের আয়োজন চলছে।’
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, চার বছর ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান, তদন্ত ও মামলাজনিত জটিলতার কারণে ডেসটিনির স্থাবর-অস্থাবর সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনেকে পালিয়ে আছেন।

ইউরো ও কোপা আমেরিকা শুরুর আগেই ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনামহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো শুরুর আগে বেল...
03/06/2016

ইউরো ও কোপা আমেরিকা শুরুর আগেই ফিফা র্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
মহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকা ও ইউরো শুরুর আগে বেলজিয়াম ও কলম্বিয়াকে টপকে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করে নিয়েছে আর্জেন্টিনা। শুক্রবার যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে কোপা আমেরিকা। যেখানে র্যাংকিংয়ের পঞ্চম স্থানে থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্তমান চ্যাম্পিয়ন চিলি। সর্বশেষ র্যাংকিং অনুযায়ী টুর্নামেন্টে অংশগ্রহণকারী ব্রাজিল সপ্তম ও উরুগুয়ে নবম অবস্থান লাভ করেছে। লিওনেল মেসি, সার্জিও এগুইরো ও গনজালো হিগুইনের সমন্বয়ে গড়া আর্জেন্টাইন স্কোয়াড এবারের আসরের অন্যতম ফেভারিট দল।
এদিকে আগামী ১০ জুন ফ্রান্সে ইউরো টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া জার্মানি রয়েছে ফিফা র্যাংকিংয়ের চতুর্থ স্থান। এ ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ষষ্ঠ, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল অষ্টম ও ডার্ক হর্স অস্ট্রিয়া ১০ অবস্থান নিয়ে এই আসরে অংশ নিতে যাচ্ছে। ইংল্যান্ড এবারের আসরের ফেভারিটের তালিকায় থাকলেও শীর্ষ দশে জায়গা হয়নি তাদের। স্বাগতিক ফ্রান্স র্যাংকিংয়ের ১৭তম স্থানে ঠাই পেয়েছে।
র্যাংকিং (সেরা ১০) :
১.আর্জেন্টিনা
২. বেলজিয়াম
৩.কলম্বিয়া (+১)
৪. জার্মানি (+১)
৫. চিলি (-২)
৬. স্পেন
৭. ব্রাজিল
৮. পর্তুগাল
৯. উরুগুয়ে
১০. অস্ট্রিয়া।

সবচেয়ে পুরনো মহাদেশীয় প্রতিযোগিতা “কোপা আমেরিকা”। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আগে এই প্রতিযোগিতা শুরু হয়। ১৯১৬ সালে...
02/06/2016

সবচেয়ে পুরনো মহাদেশীয় প্রতিযোগিতা “কোপা আমেরিকা”। ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার আগে এই প্রতিযোগিতা শুরু হয়। ১৯১৬ সালে যাত্রা শুরু করা টুর্নামেন্টটি নিজেদের ১০০ বছর পুর্তি উপলক্ষে ২০১৬ সালে আয়োজন করতে যাচ্ছে ৪৫ তম কোপা আমেরিকা যা ‘কোপা আমেরিকা সেন্টেনারিও’ নামে পরিচিত।
আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন থেকে নাম প্রত্যাহারের হুমকি আসলেও এখনো অফিসিয়ালি কোন ঘোষণা দেননি, দল এখনো আমেরিকায় আছে। আগামীকাল থেকেই শুরু হয়ে যাচ্ছে গ্রুপ পর্বের আয়োজন।
চারটি গ্রুপে ভাগ হয়ে দলগুলো পরস্পরের সাথে খেলবে, প্রতি গ্রুপ থেকে দুটি দল পরের রাউন্ডে খেলবে। গ্রুপ পর্বের খেলা শুরুর আগেই শক্তিমত্তা আলোচনা করে
আমরা প্রেডিক্ট করে দেখবো কারা যেতে পারে পরের রাউন্ডে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের কমেন্টে।
গ্রুপ এ: যুক্তরাষ্ট্র, কলম্বিয়া, কোস্টারিকা,
প্যারাগুয়ে।
গ্রুপ বি: ব্রাজিল, পেরু, হাইতি, ইকুয়েডর।
গ্রুপ সি: মেক্সিকো, উরুগুয়ে, জাম্যাইকা ভেনেজুয়েলা।
গ্রুপ ডি: আর্জেন্টিনা, চিলি, পানামা,
বলিভিয়া।
গ্রুপ অব ডেথ ‘গ্রুপ এ’
গ্রুপ বি’তে ব্রাজিলের সাথে কে যাবে ?
ধ্রুপদী লড়াইয়ের অপেক্ষায় গ্রুপ সি
দুই ফাইনালিস্ট এর গ্রুপ ডি

29/05/2016

এলাম, দেখলাম, জয় করলাম- আইপিএলে মুস্তাফিজের গল্পটা যেন এরকমই। প্রথমবারের মতো ভারতের ঘরোয়া প্রিমিয়ার লিগে অংশ নিয়েই শিরোপা জয়ের স্বাদ পেয়ে গেলেন বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসার। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। ১৮ ম্যাচে ১৭টি উইকেট নিয়ে মুস্তাফিজও ভালো অবদান রেখেছেন দলের এই দুর্দান্ত সাফল্যের পেছনে। ফাইনালেও তিনি নিয়েছেন শেন ওয়াটসনের গুরুত্বপূর্ণ উইকেট। ২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০০ রানে থেমে গেছে ব্যাঙ্গালোরের ইনিংস।
শুরুটা অবশ্য দারুণভাবে করেছিলেন ব্যাঙ্গালোরের দুই ওপেনার ক্রিস গেইল ও বিরাট কোহলি। ৬৩ বলে ১১৪ রানের ঝড়ো জুটি গড়ে দলকে অনেকখানি এগিয়ে দিয়েছিলেন জয়ের পথে। পুরো টুর্নামেন্টে নিষ্প্রভ থাকার পর ফাইনালে দারুণভাবে জ্বলে উঠেছিলেন গেইল। একাদশ ওভারে আউট হওয়ার আগে খেলেছেন ৩৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস। মেরেছেন চারটি চার ও আটটি ছয়। ১৩তম ওভারে কোহলি আউট হয়েছেন ৫৪ রান করে। প্রথম কোয়ালিফায়ারের জয়ের নায়ক এবি ডি ভিলিয়ার্সও বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ৫ রান করে আউট হয়েছেন পরের ওভারেই। ব্যাঙ্গালোরের আরেক বিপদজনক ব্যাটসম্যান শেন ওয়াটসনকে সাজঘরে ফিরিয়েছেন মুস্তাফিজ। ১৭তম ওভারে ওয়াটসনকে আউট করে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ‘ফিজ’। শেষপর্যায়ে শচীন বেবির ১৮ রানের ইনিংসটি ব্যাঙ্গালোরের হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।
Advertisement
এর আগে ব্যাট হাতে বরাবরের মতো হায়দরাবাদকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। খেলেছেন ৩৮ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস। বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি যুবরাজ সিং। সাজঘরে ফিরেছেন ৩৮ রান করে। শেষপর্যায়ে বেন কাটিংয়ের ১৫ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ২০৮ রান জমা করেছিল হায়দরাবাদ।

সকাল থেকে অঝোরে প্রচ- বৃষ্টি উপেক্ষা করে ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের মুক্তির দাবিতে কয়েক হাজার বিনিয়োগকারী ও ক্রেতা-পরি...
29/05/2016

সকাল থেকে অঝোরে প্রচ- বৃষ্টি উপেক্ষা করে ডেসটিনির এমডি ও চেয়ারম্যানের মুক্তির দাবিতে কয়েক হাজার বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকের ডাকে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকেই রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে হাজার হাজার বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক জড়ো হতে থাকেন। বৈরী আবহাওয়া আর তীব্র বৃষ্টিও তাদের বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়া বক্তারা বলেন, ডেসটিনির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই্, ডেসটিনি একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার। বক্তারা অতি দ্রুত ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ হোসাইনসহ সকল কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে মুক্তি দেয়ার দাবি করেন। বক্তারা ডেসটিনির সকল সমস্যার দ্রুত সমাধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা রাজনীতি করি না, আমরা রাজনীতি বুঝি না, আমরা ডেসটিনিতে ভালো ছিলাম, আমরা আবার ডেসটিনিতে কাজ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ৪৫ লাখ পরিবারকে বাঁচান।
উল্লেখ্য, ২০০০ সালে প্রতিষ্ঠিত বহুস্তর বিপণন প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিঃ নামক প্রতিষ্ঠান দীর্ঘ ১২ বছর সুনামের সাথে ব্যবসা করে প্রায় ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক তৈরি করে বাংলাদেশের বেকার সমস্যা দূরীকরণে কাজ করে আসছিল। এ সময়ের মধ্যে কোম্পানিটি ৩৭টি সহযোগী প্রতিষ্ঠান নিয়ে একটি বৃহৎ গ্রুপ অব প্রতিষ্ঠানে পরিণত হয়। হঠাৎ কিছু ষড়যন্ত্রকারী ঈর্ষান্বিত হয়ে এবং হলুদ মিডিয়ার চক্রান্তে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মনগড়া বানোয়াট কাহিনী প্রচার করতে থাকে। ডেসটিনির সাথে সম্পৃক্ত এবং ডেসটিনিতে বিনিয়োগকারী কারো কোনো অভিযোগ ছাড়াই শুধু গুটিকয়েক পত্রিকার রিপোর্টে বিভ্রান্ত হয়ে দুদক মামলা করে কোম্পানির বিরুদ্ধে। বন্ধ হয়ে যায় কোম্পানির সকল কর্মকা-। বেকার হয়ে পড়ে ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক। আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আত্মসমর্পণ করেন কোম্পানির কর্মকর্তাবৃন্দ। আজো তারা বিনা বিচারে ৪ বছরের অধিক সময় কারারুদ্ধ। প্রতিষ্ঠানটির ৪৫ লাখ ক্রেতা-পরিবেশক বারবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কোম্পানি ও কর্মকর্তাদের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই জানিয়ে আসছেন। মানববন্ধনে ডেসটিনির সিরাজাম মুনীর, ইঞ্জিনিয়ার শহিদ, মোশারফ হোসেন, নাজিমউদ্দিন জুয়েল, আবুল হাসান আাজাদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল আমীনের দুই বোন মাহমুদা খাতুন রুবি এবং নাফিজা খাতুন মুসতারি উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

17/05/2016

CAREER & SCHOLARSHIP
আইসিটিতে ৪২ হাজার নতুন চাকরির সুযোগ
By Youth Carnival
Posted on April 27, 2016
RELATED ITEMS: ICT , YC
প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তরুণদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী ও উদ্বুদ্ধ করতে দিনব্যাপী ক্যারিয়ার ক্যাম্পের নানা ইভেন্টকে আনন্দদায়ক করে উপস্থাপন করা হবে। তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আইকন হিসেবে পরিচিত ব্যক্তিত্বদের মাধ্যমে তরুণদের উদ্বুদ্ধ ও প্রেরণা জাগানো বক্তৃতা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে আইসিটি বিষয়ক কুইজ ও প্রশ্নোত্তরসহ নানা ইভেন্ট নিয়ে প্রতিদিনের ক্যারিয়ার ক্যাম্প পরিচালিত হবে। শিক্ষার্থীদের সামনে যদিআইটি খাতের সম্ভাবনাগুলো তুলে ধরা যায় এবং তাদের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ করে দেওয়া যায় তাহলে তারা শিক্ষাজীবন থেকেই আইটিতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার কথা ভাববে। আইসিটি খাত থেকে বৈদেশিক মুদ্রা আয়ের যে বিশাল সম্ভাবনা রয়েছে তা কাজে লাগানো যাবে। তারা বলেন, আমাদের তরুণরা নতুন নতুন প্রযুক্তিকে খুব সহজেই গ্রহণ করছে। অনেকে প্রশিক্ষণ ছাড়াই ভালো কিছু কাজ করছে। এখন সরকারের পক্ষ থেকে তাদের দক্ষ করে গড়ে তুলে দেশের সম্পদ হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে তারা সব জেলায় যাবেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ২০২১ সাল নাগাদ আইসিটি রফতানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা পূরণ এবং আইটি পেশাজীবীর সংখ্যা ২ মিলিয়নে উন্নীত করা হবে। দেশে আইটি শিল্পের প্রসার ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সব ধরনের সহায়তা করবে। আইটি শিল্পের প্রসার ও কর্মসংস্থানের জন্য সরকার ইতিমধ্যে নানা কার্যক্রম নিয়েছে। ১২টি হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে। যশোরের সফটওয়্যার পার্ক নির্মাণ সমাপ্তির পথে। কালিয়াকৈরে হাইটেক পার্কের উন্নয়ন জোরেশোরে এগিয়ে চলছে। এটি সমাপ্ত হলে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।
বিসিসির নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম বলেন, আমার বিশ্বাস আইসিটি ক্যারিয়ার ক্যাম্প শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তুলবে। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ইতিমধ্যে স্থাপিত বিশেষায়িত ল্যাবগুলোয় প্রশিক্ষণ গ্রহণে তারা উদ্বুদ্ধ হবে। অনেকেই জানেন না, আমাদের দেশে টাইটানিয়াম, স্মাকের মতো বিশেষায়িত ল্যাব রয়েছে, যেখানে বিশ্বমানের প্রশিক্ষণ দেওয়া হয়।
এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প শুরু হলে দক্ষ মানবসম্পদ তৈরির চলমান প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে। বর্তমানে এলআইসিটি প্রকল্পে নিয়োজিত যুক্তরাজ্যভিত্তিক আর্নস্ট অ্যান্ড ইয়ং আগামী তিন বছরে ৩০ হাজার আইটিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কাজ করছে। শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইতিমধ্যে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে এলআইসিটি প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়াও, এলআইসিটি প্রকল্প থেকে আরও ১০ হাজার তরুণ-তরুণীকে আউটসোর্সিংয়ের প্রশিক্ষণ, আড়াই হাজার সরকারি কর্মকর্তাকে ই-গভর্ন্যান্স প্রশিক্ষণ এবং বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ আরও প্রায় আড়াই হাজার জনকে আইটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

09/05/2016

লড়াইয়ে এখন শুধু বার্সা-রিয়াল
শেষ রাউন্ডেই হবে লা লিগার শিরোপা নিষ্পত্তি। যে লড়াইটা এখন শুধু বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের। লেভান্তের মাঠে শেষ মিনিটে গোল হজম করে হেরে যাওয়ায় শিরোপা রেস থেকে ছিটকে পড়েছে যে অ্যাতলেতিকো মাদ্রিদ।
এস্প্যানিওলকে গোলবন্যায় ভাসিয়ে ৫-০ গোলের বিশাল জয়ে শিরোপার সুবাসই পাচ্ছে বার্সেলোনা। আগামী শনিবার গ্রানাদার মাঠে জিতলেই উৎসবে ভাসবে লুই এনরিকের শিষ্যরা। অবশ্য কাতালানরা যদি হেরে যায় কিংবা ড্র করে তখন দেপোর্তিভো লা করুনাকে হারাতে পারলে লিগ ট্রফি চলে যাবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এক রাউন্ডের খেলা বাকি থাকতে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লুই এনরিকের দল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতে তাদের চেয়ে এক পয়েন্ট পেছনেই আছে মাদ্রিদের অভিজাতরা। আর লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে রেস থেকে ছিটকে পড়া অ্যাতলেতিকোর পয়েন্ট ৮৫।
ন্যু ক্যাম্পের ম্যাচে অষ্টম মিনিটে ফ্রি-কিকে চমত্কার গোল করে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি। প্রথমার্ধে গোল ওই একটিই। এরপর দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে লুই সুয়ারেস জোড়া গোল করলে কাতালানদের জয়টা নিশ্চিতই হয়ে যায়! এরপর রাফিনহা এবং নেইমারের লক্ষ্যভেদে ব্যবধানটা শুধু বেড়েছে। মেসির বাড়ানো পাসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করার খানিকটা পরে নেইমারের কর্নারে হেডে নিজের দ্বিতীয় গোল করেছেন উরুগুয়ে ফরোয়ার্ড। লিগে এবারের মৌসুমে সুয়ারেসের এটা ৩৭তম গোল। মিনিট দশেক পরে এস্পানিওল গোলরক্ষক পাউ লোপেজের ভুলে মাঠে নেমে নিজের প্রথম শটেই গোল করেছেন রাফিনহা। আর শেষ পেরেকটা ঠুকেছেন নেইমার।
লেভান্তের মাঠে শুরুটা স্বপ্নিল হয়েছিল বার্সার সমান পয়েন্ট নিয়ে মাঠে নামা অ্যাতলেতিকোরও। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফের্নান্দো তোরেসের লক্ষ্যভেদে উৎসবে ভাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা। তখন কেউ কি ভেবেছিল এই ম্যাচের গল্পটা একেবারে ভিন্নভাবে লিখতে হবে। বিরতির আগেই অবশ্য ভিক্তোর ক্যাসাদেসুসের গোলে সমতা ফেরায় লেভান্তে। এরপর আর কোনো দলই গোল করতে পারছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচের নিয়তি সম্ভবত ড্র-ই, ঠিক তখন জিয়ুসপি রসির গোল। সিমিওনের শিষ্যদের হৃদয় ভেঙে চুরমার! ৯০ মিনিটে করা রসির ওই গোলেই যে এবারের মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বপ্ন একেবারে বিলীন হয়ে গেছে অ্যাতলেতিকোর। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে শিরোপা জয়ের সম্ভাবনা এখনো বাঁচিয়ে রেখেছে আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল। ২৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় ‘লস ব্লাংকোস’। মাঝবিরতির বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ব্যবধান দ্বিগুণ করেছেন করিম বেনজিমা। দ্বিতীয়ার্ধের শুরুতে রোদ্রিগো ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল শোধ দেন। চার মিনিট পরই রোনালদো নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৩-১। শেষ দিকে আন্দ্রে গোমেজ গোল করে ম্যাচটা জমিয়ে তুললেও রিয়ালকে পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত করতে পারেনি ভ্যালেন্সিয়া।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে অষ্টম মিনিটে গোল করে সিটিজেনদের উৎসবে ভাসান সের্হিয়ো আগুয়েরো। তাদের ওই উৎসব যদিও মুহূর্তেই মিলিয়ে যায় দশম মিনিটে অলিভিয়ের জিরোদ গানারদের হয়ে সমতা ফেরালে। দ্বিতীয়ার্ধের শুরতে ডি ব্রুইন আবার এগিয়ে দেন ম্যানচেস্টারের ক্লাবটিকে। এ উৎসবও খানিকটা পরে মাটি করে দিয়ে আর্সেনালের হয়ে সমতা ফেরান অ্যালেক্সিজ সানচেস। এ ড্রয়ে তিনে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮, সমান ৩৭ ম্যাচে সিটিজেনদের অর্জন ৬৫। এক ম্যাচ কম খেলা তাদের প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে। রাতের অন্য ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। আর নিজ মাঠে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম। গোল ডটকম

01/05/2016

এতদিনে পাওয়া গেল এবারের আইপিএলের প্রথম হ্যাটট্রিকটি!
স্পোর্টস ডেস্ক : এতদিনে পাওয়া গেল এবারের আইপিএলের প্রথম হ্যাটট্রিকটি। যেই কিংস ইলেভেন পাঞ্জাব কিনা একেবারে পয়েন্ট তালিকার তলানীতে অবস্থান করছিল, সে দলটির বোলার অক্ষর প্যাটেলই এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক করার গৌরব অর্জন করলো।
হ্যাটট্রিকটা একটু ভিন্ন ধরনেরই। ৭ম ওভারেই হয়ে যেতে পারতো হ্যাটট্রিকটা। ওই ওভারের তৃতীয় বলে ডোয়াইন স্মিথকে ফিরিয়ে দেন প্যাটেল।
পরের বলে ১ রান নিয়ে নেন জাদেজা। পরের বলে আবারও উইকেট। এবার বোল্ড হলেন দিনেশ কার্তিক। ওভারের শেষ বলে আউট হলেন ডোয়াইন ব্র্যাভো।
স্মিথকে আউট করার পর মাঝে জাদেজা ১টি রান না নিলে হ্যাটট্রিকটা হয়েই যেতো। তবে শেষ দুই বলে পরপর উইকেট নিয়ে সম্ভাবনাটা টিকিয়ে রাখলেন তিনি। যদিও হ্যাটট্রিক পূরণ করতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে প্যাটেলকে। ৪ ওভার বিরতি দিয়ে আবারও প্যাটেলকে আক্রমণে নিয়ে আসেন নতুন নেতৃত্ব পাওয়া মুরালি বিজয়।
এসেই প্রথম বলে আউট করে দিলেন রবীন্দ্র জাদেজাকে। সেই জাদেজার উইকেট নিয়েই বহু কাঙ্ক্ষিত হ্যাটট্রিকটি করে ফেললেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল।
অক্ষর প্যাটেলের হ্যাটট্রিকের ওপর ভর করে গুজরাটের বিপক্ষে দারুন এক জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবও।

27/04/2016

মুস্তাফিজ বন্দনায় আমেরিকান দূতাবাস
স্পোর্টস রিপোর্টার
আন্তর্জাতিক ক্রিকেটে এসে নিয়মিতই চমক উপহার দিয়ে চলেছেন মুস্তাফিজুর রহমান। দেশের মাটিতে শক্তিশালী দেশগুলোর ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়েছেন। এশিয়া কাপ আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও ছিলেন ব্যাটসম্যানদের জন্য মূর্তিমান আতঙ্ক। চলমান আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিয়মিতই দেখিয়ে চলেছেন বোলিং জাদু।অভিষেকের পর থেকেই বিশ্ব ক্রিকেট মেতেছে মুস্তাফিজের বন্দনায়।
কাটার, সস্নোয়ারসহ বৈচিত্র্যময় বোলিংয?ে ক্রিকেট বিশ্বের চাহিদা মেটানো এই টাইগার পেসার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এক বছর কাটিয়ে দিয়েছেন।ক্রিকেট বিশ্বের সঙ্গে মুস্তাফিজ বন্দনায় মেতে উঠতে দেখা যাচ্ছে আমেরিকান দূতাবাসকে। তাদের ভেরিফাইড করা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে।কাটার এই মাস্টারের এক বছর পূর্তি উপলক্ষে ঢাকার আমেরিকান দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজের ছবি সহ পোস্ট করে লিখেছে, বাংলাদেশী তরুণ ক্রিকেটার মুস্তাফিজুর রহমান কি অসাধারণভাবেই না পার করলেন আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রথম বছরটি! আইপিএল-এ তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্স বিস্মিত করে চলেছে সবাইকে। "টক অব দ্য আইপিএল"-এ পরিণত হয়েছেন তিনি। দেশের মাথা উঁচু করে চলেছেন বিস্ময?কর মুস্তাফিজ! এই অসাধারণ ক্রিকেটারকে কি নাম দেয়া যায় #গধমরপধষ #গধমহরভরপবহঃ # গুংঃবৎরড়ঁং # এড়ঞরমবৎং' আইপিএলের নবম আসরে প্রথমবারের মতো খেলতে যাওয়া এই কাটার মাস্টার ১৬.৪২ গড়ে আর ৫.৭৫ ইকোনমি রেটে ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। পুনের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচে (২৬ এপ্রিল) মাঠে নামার আগে তিনি দলকে জিতিয়েছেন টানা তিন ম্যাচ।

13/04/2016

কোলকাতা কে হারিয়ে মুম্বাই এর বিশাল জয়।

Address

Ghoraghat
5291

Alerts

Be the first to know and let us send you an email when Kallol Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Kallol Saha:

Shortcuts

Share

Category