29/05/2025
প্রাক্তনী সুপ্রিয়জন,আসসালামু আলাইকুম।
বৃষ্টিস্নাত ভাবনাজুড়ে সবুজের কাব্যিকতায় মোড়া চা অঞ্চল সিলেট থেকে শুভ্র শুভেচ্ছা, শুভকামনা।
ঈদ উল আযহা’র পরবর্তী তৃতীয় দিন। মুহূর্তের কাউন্ট ডাউন !
ঘাটলা এ. রব হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর সুবিশাল ক্যানভাসে অনুষ্ঠিতব্য “কৃতি শিক্ষার্থী, গুণীজন সংবর্ধণা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫।
আমার মতো আপনিও নিশ্চয় দিন-তারিখ টুকে রেখেছেন মনের স্মরণলিপিতে।
------------০৯ জুন, ২০২৫; সোমবার------------ ।
সম্পর্ককে হৃদ্যতা দিয়ে ঝালিয়ে নেওয়ার এমন জমকালো উপাখ্যান কালে-ভদ্রে রচিত হয়।
“শত মত এক পথ, আলোকিত আগামীর পথে”-
অনুষ্ঠান আমাদের।সফলতা-ব্যর্থতা কোন ভাই-বোন-বন্ধুর একার নয়।টিম হিসেবে সকলের।
আসুন, চড়ুই ভাতি’র মতো আয়োজন সফল সার্থক করার সমুদয় খরচাপাতি আমরা সবাই মিলে একত্রে যোগাই।
আপনাদের অকুণ্ঠ সমর্থন চাই।হোক তা অর্থের অঙ্কে সামান্যতম।
সংকোচ নয়।
উদারতা, আন্তরিকতা এবং ক্ষুদ্রতম সামর্থকেও আমরা স্বাগত জানাবো আমাদের ব্যাংক হিসাব, বিকাশ নম্বরসহ বিশ্বস্ত যে কোন ভাই-বোনের মাধ্যমে আপনার অনুদান প্রেরণের জন্য।
প্রিয় সতীর্থ, দেশ-বিদেশে অবস্থানরত অনেক ভাই-বোন-বন্ধুরা আজ বিস্ময় জাগানো শিল্পপতি, স্বনামধন্য ব্যবসায়ী, বস মার্চেন্ট, কর্পোরেট বস অথবা বিগ ফিগার!
প্লিজ, আপনি কোন একটি ইভেন্ট এর স্পন্সরশিপ গ্রহণ করুন। বিজ্ঞাপন হোন। শুভাকাঙ্খী হোন।
আর কিছু না পারি, আপনার প্রাণবন্ত অংশগ্রহণকে আমরা অন্তত: দোয়া-আশীর্বাদের চাদরে মুড়িয়ে দেবো।
“হ্যাঁ বলুন।”
এক নজরে দেখিতো কি থাকছে!
লিগভিত্তিক ফুটবল টুর্নামেন্ট, সভাপতি বনাম সাধারণ সম্পাদক একাদশের মধ্যে জমজমাট ফুটবল যুদ্ধ, প্রাক্তনীদের জন্য ফাঁকা গোল পোস্টে গোল উৎসব, আপুদের জন্য পিলো পাস অথবা বৃষ্টি থাকলে স্নায়ুযুদ্ধে ঝুড়িতে বল নিক্ষেপ।
থাকছে,
৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে বর্তমানে অধ্যয়নরত টপ থ্রি শিক্ষার্থী পুরস্কার;
বিগত পাঁচ বছরে জিপিএ-৫ পাওয়া মেধাবীদের জন্য পুরস্কার;
বুয়েট, মেডিকেলসহ বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মেধাবী পুরস্কার; এবং
গুণীজন সংবর্ধনাসহ পুরস্কার বিতরণ।
“কিনবো টিকেট যে যার মতো, যাক খুলে যাক ভাগ্য ততো”-
বিশেষ আকর্ষণ হিসেবে দৃষ্টি ধাঁধাঁনো র্যা ফেল ড্র-সহ আরো চমকপ্রদ কত্ব কী………………!
আল্লাহ আমাদের সহায় হোন।
আমন্ত্রণ, শুভেচ্ছা এবং শুভকামনাসহ-
আপনাদের সহযোদ্ধা
তাজুল ইসলাম