Gazipur students Association, MBSTU

Gazipur students Association, MBSTU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gazipur students Association, MBSTU, Education, Gerua.

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ গাজীপুর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন, মাভাবিপ্রবি  এবং অ্যাসোসিয়েশন অফ ...
16/12/2025

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর ২০২৫ গাজীপুর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন, মাভাবিপ্রবি এবং অ্যাসোসিয়েশন অফ ব্রাক্ষ্মনবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা এর মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের উপস্থিতিতে চমৎকার এবং প্রাণবন্ত একটি খেলা অনুষ্ঠিত হয়েছে।

আমরা বিশ্বাস করি এর মাধ্যমে খেলার পাশাপাশি দুই অ্যাসোসিয়েশন এর মাধ্যকার ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আগের চেয়ে আরও সুদৃঢ় হয়েছে। আশা করি আগামীতে এরকম সুন্দর আয়োজন আমরা অব্যাহত রাখতে সক্ষম হবো।

খেলায় বিজয়ী দল: গাজীপুর স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন।

Man of the Match: বাপ্পী ( অর্থনীতি ২০২২-২৩ সেশন)

🇧🇩 মহান বিজয় দিবস 🇧🇩 ১৬ ডিসেম্বর আমাদের জাতির আত্মপরিচয় ও চির গৌরবের প্রতীক। অসীম ত্যাগ, নিরবচ্ছিন্ন সংগ্রাম ও আত্মবলি...
16/12/2025

🇧🇩 মহান বিজয় দিবস 🇧🇩

১৬ ডিসেম্বর আমাদের জাতির আত্মপরিচয় ও চির গৌরবের প্রতীক। অসীম ত্যাগ, নিরবচ্ছিন্ন সংগ্রাম ও আত্মবলিদানের পথ পেরিয়ে অর্জিত এই বিজয় আমাদের অনুপ্রেরণা ও শক্তির উৎস। এ মহান দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব বীর শহীদদের, যাঁদের অমূল্য রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশের পতাকা।

গাজীপুর স্টুডেন্ট'স এসোসিয়েশন, মাভাবিপ্রবি -এর পক্ষ থেকে
সবার প্রতি রইল মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇧🇩

✨ নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ ✨গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,মাভাবিপ্রবি এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো “নবীনবরন ও ...
02/12/2025

✨ নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ ✨

গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন,মাভাবিপ্রবি এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো “নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫”। প্রিয় শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের প্রাণের শিক্ষার্থীদের উষ্ণ উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানটি পরিণত হয়েছে এক আনন্দঘন, রঙিন ও স্মরণীয় মিলনমেলায়।

অনুষ্ঠানের শুরুতে ছিল শুভেচ্ছা বক্তব্য, যা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন, মূল্যবোধ ও ভবিষ্যৎ ভাবনার প্রতি আরও উদ্বুদ্ধ করেছে।
এরপর উদ্দীপনা, ভালোবাসা ও সম্মানের মধ্য দিয়ে নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়, যা পুরো পরিবেশকে করে তোলে আরও আবেগময় ও উৎসবমুখর।

সবশেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা-গান, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনায় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে প্রাণের উচ্ছ্বাসে।

🌸 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

ড. মোঃ ইকবাল মাহমুদ — চেয়ারম্যান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ

ড. মোঃ দেলোয়ার জাহান মলয় — অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ

ড. নজরুল ইসলাম — সহযোগী অধ্যাপক, আইসিটি বিভাগ

মোঃ ইসমাইল হোসেন — উপ-রেজিস্ট্রার, শহীদ জিয়াউর রহমান হল
মোঃ মাকসুদুর রহমান — উপ-রেজিস্ট্রার, একাডেমিক শাখা

সামছুল আলম শিবলী — উপ-পরিচালক, জনসংযোগ, প্রেস ও প্রকাশনা দপ্তর

মোঃ তাজ উদ্দিন — উপ-রেজিস্ট্রার, শহীদ জননী জাহানারা ইমাম হল

তাঁদের মূল্যবান উপস্থিতি নবীনদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস এবং সমগ্র আয়োজনে যুক্ত করেছে সম্মানের এক নতুন মাত্রা।

সবার আন্তরিকতা, সহযোগিতা ও ভালোবাসায় নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইনশাআল্লাহ, সামনে আরও সৃজনশীল ও অর্থবহ আয়োজন নিয়ে আবারও দেখা হবে। 🖤✨

শোকবার্তাউত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু নিরীহ শিক্ষার্থীর প্রাণহানি এবং অনেকে...
21/07/2025

শোকবার্তা

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু নিরীহ শিক্ষার্থীর প্রাণহানি এবং অনেকে গুরুতর আহত হওয়ার ঘটনায় গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

আমরা মহান আল্লাহর কাছে নিহতদের আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি এবং শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি। একইসাথে, দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য লাভের জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি।

এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা গোটা জাতিকে শোকাচ্ছন্ন করে তোলে এবং আমাদের সকলকে নিরাপত্তা ও সচেতনতার বিষয়ে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

পরম করুণাময়ের নিকট প্রার্থনা—
“নিহতদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এই শোক সহন করার শক্তি ও ধৈর্য দান করুন।”

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল নবাগত শিক্ষার্থীকে আন...
25/06/2025

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল নবাগত শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত—ভর্তি প্রক্রিয়া, ক্যাম্পাস জীবন কিংবা যেকোনো প্রয়োজনে আমরা সবসময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।

06/06/2025

✨🌙 ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল হৃদয়ে 🌙✨

গাজীপুর স্টুডেন্টস এসোসিয়েশন, মাভাবিপ্রবি-এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আসুন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ভ্রাতৃত্ব, সহানুভূতি আর মানবিকতায় ভরে উঠুক আমাদের প্রতিটি মুহূর্ত।

ঈদ মোবারক! 🕋🕌

অনুষ্ঠানের খণ্ডচিত্র – “Committee Reveal & Members Meet-up 2025”মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ ...
28/05/2025

অনুষ্ঠানের খণ্ডচিত্র – “Committee Reveal & Members Meet-up 2025”

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয় গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের “Committee Reveal & Members Meet-up 2025” শীর্ষক এক প্রাণবন্ত মিলনমেলার।

অনুষ্ঠানে তৃতীয় কার্যনির্বাহী কমিটির বিলুপ্তি ঘোষণা করেন তৎকালীন সভাপতি মো. হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক এস. কে. সাকিব ভূঁইয়া। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে চতুর্থ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. ইকবাল মাহমুদ চঞ্চল। তিনি নতুন কমিটিকে শুভকামনা জানান এবং গঠনমূলক ভূমিকার আহ্বান জানান।

এই আয়োজনে ছিল নানা আকর্ষণীয় ও আনন্দঘন পর্ব:

ছেলেদের জন্য “Balloon Pop” প্রতিযোগিতা, যা ছিল আনন্দ ও রোমাঞ্চে ভরপুর।

মেয়েদের জন্য মিউজিক্যাল চেয়ার (বালিশ খেলা) — অংশগ্রহণে ছিল প্রাণ।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ — উৎসাহ ও স্বীকৃতির এক আনন্দময় মুহূর্ত।

আগামী ৬ মাসের জন্য গাজীপুর স্টুডেন্ট’স এসোসিয়েশন, মাভাবিপ্রবি -এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।নবনির্বাচিত কমি...
28/05/2025

আগামী ৬ মাসের জন্য গাজীপুর স্টুডেন্ট’স এসোসিয়েশন, মাভাবিপ্রবি -এর ৪র্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো।

নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ঈদের খুশিতে রঙিন হোক প্রতিটি হৃদয়!আনন্দ আর ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়ায় পরিপূর্ণ হোক ঈদুল ফিতর। আসুন, সৌহার্দ্য ও সম্প্রী...
30/03/2025

ঈদের খুশিতে রঙিন হোক প্রতিটি হৃদয়!

আনন্দ আর ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়ায় পরিপূর্ণ হোক ঈদুল ফিতর। আসুন, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে উদযাপন করি এই পবিত্র উৎসব।

গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এমবিএসটিইউ-এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

✨ ঈদ মোবারক! ✨

🎉 Heartfelt Congratulations to Dr. Deluar Jahan Moloy Sir! 🎉We are immensely proud to congratulate our esteemed advisor,...
01/02/2025

🎉 Heartfelt Congratulations to Dr. Deluar Jahan Moloy Sir! 🎉

We are immensely proud to congratulate our esteemed advisor, Dr. Deluar Jahan Moloy Sir, on his promotion to Professor in the Department of Statistics at MBSTU. This achievement is a testament to his dedication, academic excellence, and unwavering commitment to education and research.

As a mentor and guide, he has always been a source of inspiration for us, and we are honored to have him as a part of the Gazipur Students' Association, MBSTU. We wish him continued success in his journey and look forward to his future contributions.

Congratulations once again, Sir! 🎓👏





গাজীপুর স্টুডেন্টস' এসোসিয়েশন, মাভাবিপ্রবিস্মৃতিতে যোগ হলো আরও একটি অসাধারণ রাত! গাজীপুর স্টুডেন্টস' এসোসিয়েশন, মাভাবিপ্...
30/01/2025

গাজীপুর স্টুডেন্টস' এসোসিয়েশন, মাভাবিপ্রবি

স্মৃতিতে যোগ হলো আরও একটি অসাধারণ রাত! গাজীপুর স্টুডেন্টস' এসোসিয়েশন, মাভাবিপ্রবি কর্তৃক আয়োজিত BBQ পার্টি হয়ে উঠেছিল আনন্দ, আড্ডা, আর উষ্ণ বন্ধুত্বের এক মিলনমেলা।

নিজ জেলার সবার সাথে একসাথে কাটানো মুহূর্তগুলো যেন ক্লান্ত সন্ধ্যাকে রঙিন করে তুলল। গানের সুর, হাসির ঝলক, আর সুস্বাদু খাবারের আয়োজন—সব মিলিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা!

গাজীপুর পরিবারের এই ভালোবাসা আরও দীর্ঘ হোক, বন্ধন আরও শক্ত হোক!



Address

Gerua

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur students Association, MBSTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category