01/09/2025
ডুয়েট ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। স্বার্থের দ্বন্দ্ব সমাজে সারাজীবন থেকেই যাবে, তবে আমরা কেউ কারো শত্রু নই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও সহকারী প্রকৌশলীর ক্ষেত্র বৃদ্ধির কথা বলছে—এটি ডুয়েটের জন্য ইতিবাচক দিক। তারা যোগ্যদের যোগ্য স্থানে যাওয়ার কথা বলছে, আমরাও একই বিশ্বাস রাখি।
তবে তাদের সব দাবিই যে সঠিক, তা নয়। আর দাবী আদায়ে বিদ্রুপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—সচেতন মহল সেটি অবশ্যই উপলব্ধি করবে। আন্দোলনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি; বরং যেখানে দ্বিমত আছে সেখানে প্রতিবাদ করা যেতে পারে।
দুর্বল ছাত্র যেমন, ডিপ্লোমায় আছে, তেমন ইন্টারমেডিয়েটেও আছে, মেধাবী অমেধাবী, কম মেধাবী সব জায়গায় আছে। বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটে যেমন সকল ইন্টারমিডিয়েট পড়ুয়া ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা দেয়ার ও ভর্তির সুযোগ পায় না। পলিটেকনিক পড়ুয়া সকল ছাত্রছাত্রী তেমন ডুয়েটে ভর্তি পরীক্ষা দেয়ার ও ভর্তির সুযোগ পায় না। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী পরীক্ষায় ডুয়েটের অংশগ্রহণ ও ফলাফল দেখে সেটা বলে দেয়া যায়।
বর্তমানে দুটি ধারার ডিগ্রি প্রকৌশলী বের হচ্ছে, যার উদ্দেশ্য হলো সমান সুযোগ সৃষ্টি করা। তাই আমাদের উচিত নিজেকে সঠিকভাবে প্রস্তুত করা, নিজের সেরাটা দিয়ে প্রমাণ করা। ডিপ্লোমা কোর্সকে আরও কার্যকর ও সুন্দর করার দিকেই মনোযোগ দেওয়া উচিত। মতবিরোধ হতে পারে, তবে বিদ্রুপ নয়—সঠিক পন্থায় যুক্তি ও সময় ব্যয় করাই হবে উত্তম।
শুভ জন্মদিন ডুয়েট ❤️