Geography And Environment

Geography And Environment If you want to be happy and successful, never stop learning.

27/05/2022

সুবহানাল্লাহ!এই জায়গার নাম আলাস্কা। এখানে একই সময়ে দিন ও রাত দেখা যায়।

তাহলে কি পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে গেলে আমরা সূর্যকে সাদা দেখব🤔؟¿?
28/04/2021

তাহলে কি পৃথিবীর বায়ুমন্ডলের বাইরে গেলে আমরা সূর্যকে সাদা দেখব🤔؟¿?

কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে ছিল হ্রদ ও সমুদ্র। কিন্তু সেই পানি কোথায় গেল? কেন মঙ্গল গ্রহ এখন শুষ্ক আর পাথুরে? বিষয়টি এ...
18/03/2021

কোটি কোটি বছর আগে মঙ্গল গ্রহে ছিল হ্রদ ও সমুদ্র। কিন্তু সেই পানি কোথায় গেল? কেন মঙ্গল গ্রহ এখন শুষ্ক আর পাথুরে? বিষয়টি এখনো রহস্যই থেকে গেছে। তবে অনেকেই মনে করেন, মঙ্গল গ্রহের পানি মহাশূন্যে হারিয়ে গেছে। তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার অর্থায়নে করা এক গবেষণা অনুযায়ী, মঙ্গল গ্রহের পানি কোথাও হারিয়ে যায়নি বরং তা এর ভূপৃষ্ঠের গভীরে খনিজের মধ্যে আটকে রয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গবেষণাসংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে সায়েন্স সাময়িকীতে। গবেষণা প্রবন্ধের প্রধান লেখক ইভা স্কেলার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা বলছি যে মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ পানিযুক্ত খনিজ দিয়ে গঠিত। যেসব খনিজ সেখানে আছে, তার ক্রিস্টাল গঠনে পানি রয়েছে।’

স্কেলারের মডেল অনুযায়ী, মঙ্গল গ্রহে ৩০ থেকে ৯৯ শতাংশ পানি এসব খনিজের মধ্যে আটকে রয়েছে।

আদিম মঙ্গল গ্রহের পুরোটাই পানিতে ডুবে ছিল বলে ধারণা করা হয়। সেখানে ১০০ থেকে ১৫০০ মিটার গভীরতার সমুদ্র ছিল। মঙ্গলের ইতিহাসের শুরুর দিকেই গ্রহটি তার বৈদ্যুতিক ক্ষেত্র হারিয়ে ফেলে। ফলে এর পরিবেশ ক্রমেই দূরে সরে যায় এবং ক্রমে মঙ্গল গ্রহ থেকে পানি হারিয়ে যায়।

তবে নতুন গবেষণায় দেখা গেছে, চৌম্বকক্ষেত্র হারালেও তাতে পানি হারিয়েছে কম। অধিকাংশ পানি ভূত্বকেই রয়ে গেছে।

মঙ্গল গ্রহে পাঠানো নাসার রোভার ও গ্রহটিতে পড়া নানা উল্কা পর্যবেক্ষণ করে গবেষকেরা পানির উপাদান হাইড্রোজেনের খোঁজ করেন। তা থেকেই নতুন মডেল দাঁড় করিয়েছেন বিজ্ঞানীরা। গবেষকদের তথ্য অনুযায়ী, মঙ্গল গ্রহ ৪০০ কোটি থেকে ৩৭০ কোটি বছর আগে পানিশূন্য হয়েছিল। অর্থাৎ স্কেলারের মতে, ৩০০ কোটি বছর ধরে মঙ্গল গ্রহ এ রকম অবস্থায় রয়েছে।

স্কেলার আশা করছেন, সম্প্রতি মঙ্গল গ্রহ অভিযানে থাকা পারসেভারেন্স রোভারটি এ গবেষণার ক্ষেত্রে আরও অবদান রাখতে পারবে। রোবটটি মূলত এ ধরনের প্রক্রিয়া, সেখানে ঘটেছে কি না তা তদন্ত করতেই গেছে। তাঁরা যে মডেল তৈরি করেছেন, তার সঙ্গে পারসেভারেন্সের তথ্য মিলিয়ে দেখবেন।
সূত্রঃ প্রথম আলো

ঐ যে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে ওটাই হলো পৃথিবী। ওটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা একটা ছেলে কিছুদিন ...
18/03/2021

ঐ যে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে ওটাই হলো পৃথিবী। ওটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা একটা ছেলে কিছুদিন আগে প্রেমিকার উপর রাগ করে ৪০ টা ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। মাত্র দশ হাজার টাকার জন্য ছোট ভাই গলা কেটে হত্যা করেছে বড় ভাইকে। ওখানে পানি নিয়ে অনেক দরবার। সেচ মৌসুমে বাধ আটকে মরুভুমি করা হয় একটা এলাকা। ওখানে আমেরিকা নামের একটা দেশ আছে। বিরাট তালেবর। প্রযুক্তির আশির্বাদে চীন দেশ চলে গেছে ইশ্বরের দোরগোড়ায়। এখানে রাজা আছে, মহারাজা আছে।

সূর্য পরিবারের অন্যতম ছোট গ্রহ পৃথিবী। মাত্র ছয় বিলিয়ন কিলোমিটার দুর থেকে যেটা একটা কলমের নিবের থেকেও ছোট। সেখানকার এক কোনে বসে আমাদের কি টাকার গরম। আভিজাত্যের অহংকার। সাদা চামড়া স্তুতি, কালো চামড়ার নিন্দা।হিংসা, হানাহানি, ধর্মের বিভেদের রক্তক্ষয়। অথচ কি ক্ষুদ্রই না আমাদের অস্তিত্ব। হয়ত আরেকটু দুরে গেলে নাই হয়ে যাব।

পৃথিবী দিনকে দিন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে সেদিকে কারো কোনো খেয়াল নেই, অথচ যেসমস্ত স্থানে মানুষের বসবাসের সম্ভাবনা ০০....
18/03/2021

পৃথিবী দিনকে দিন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে সেদিকে কারো কোনো খেয়াল নেই, অথচ যেসমস্ত স্থানে মানুষের বসবাসের সম্ভাবনা ০০.১% ও' না, সেইসব স্থানে আমরা বিলিয়ন বিলিয়ন খরচ করে যাচ্ছি...! একেই বলে দাত থাকতে দাতের মর্ম না বুঝা...

24/02/2020

For Learn and take knowlege.

22/02/2020
27/12/2019
সৌরগ্রহ্
27/12/2019

সৌরগ্রহ্

Address

Gazipura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Geography And Environment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Geography And Environment:

Shortcuts

Share

Category