22/06/2022
★★ শ্রেণিকক্ষে আরবি মূল কিতাব থেকে পাঠদান ★★
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি মাদ্রাসাসমূহে কামিল, ফাজিল ও আলিম স্তরে কুরআন, হাদিস, তাফসির ও ফিকহসহ অন্যান্য আরবি বিষয় সমূহের মূল কিতাব হতে যথাযথভাবে পাঠদান প্রসঙ্গে।
তারিখ:২২ জুন ২০২২
বিষয়:
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি মাদ্রাসাসমূহে কামিল, ফাজিল ও আলিম স্তরে কুরআন, হাদিস, তাফসির ও ফিকহসহ অন্যান্য আরবি বিষয়সমূহের মূল কিতাব হতে যথাযথভাবে পাঠদান প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি মাদ্রাসাসমূহে আলিম, ফাজিল ও কামিল স্তরে কুরআন, হাদিস, তাফসির ও ফিকহসহ অন্যান্য আরবি বিষয়সমূহের মূল কিতাব নিম্নোক্ত শর্তে যথাযথভাবে পাঠদানের নিমিত্ত অনুরোধ করা হলো:
(১) প্রত্যেক মাদ্রাসায় উপাধ্যক্ষের নেতৃত্বে গঠিত কমিটি বছরের শুরুতে ক্লাস শুরুর পূর্বেই প্রতিটি ক্লাসের জন্য একাডেমিক রুটিন প্রণয়ন করতে হবে।
(২) বছরব্যাপী পাঠদানের জন্য প্রতিটি বিষয় অধ্যায় অনুযায়ী বিন্যাস করে পাঠপরিক্রমা তৈরি করতে হবে।
(৩) কুরআন, হাদিস, তাফসির ও ফিকহসহ আরবি বিষয়সমূহের পাঠদান পরবর্তী মাসিক মূল্যায়নের ব্যবস্থা করতে হবে।
(৪) শিক্ষক কর্তৃক মূল কিতাব থেকে পাঠদান নিশ্চিত করতে হবে।
(৫) প্রতিটি মাদ্রাসার লাইব্রেরিতে চাহিদা মোতাবেক সকল শ্রেণির মূল আরবি কিতাব ও রেফারেন্স কিতাব থাকা নিশ্চিতকরণসহ দরিদ্র শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে মূল কিতাব সরবরাহের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(৬) শিক্ষার্থীদের বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিটি মাদ্রাসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(৭) ক্লাসে পাঠদানের সময় আরবি বিষয়ের শিক্ষকগণ কর্তৃক প্রতিদিন কমপক্ষে ১০ (দশ) মিনিট সংশ্লিষ্ট বিষয়ে আরবিতে লেকচার/বক্তব্য দেয়া এবং প্রয়োজনে তার অনুবাদ বলে দেয়া।
এছাড়া আরবি বিষয়ের ক্লাসে শিক্ষার্থীদের আরবিতে কথোপকথনে উৎসাহিত করতে হবে।
(৮) শিক্ষার্থীদের আরবি মূল কিতাবের ইবারত পড়া (Text Reading) নিশ্চিত করতে হবে।
(৯) যে সকল ক্লাসগুলোতে আরবি ব্যাকরণ পড়ানো হয়, সে ক্লাসগুলোতে আরবি ব্যাকরণ জানা দক্ষ শিক্ষক (প্রয়োজনে মুহাদ্দিস/মুফাচ্ছির/ফকীহ/আদীব/আরবি প্রভাষক)-এর মাধ্যমে ক্লাস গ্রহণ ব্যবস্থা করতে হবে।
(১০) প্রয়োজনে মাদ্রাসা কর্তৃপক্ষ নিজস্ব আর্থিক ব্যবস্থাপনায় অতিরিক্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ করতে পারবে।
(১১) ক্লাশে নোট বা গাইড নিষিদ্ধকরণ এবং শিক্ষার্থীদের নোট-গাইড পড়তে নিরুৎসাহিত করতে হবে।
(১২) সহশিক্ষাক্রমিক কার্যক্রমের অংশ হিসেবে আরবি ভাষায় বক্তৃতা, ইবারত পাঠ, আরবি ব্যাকরণ ও আরবি প্রবন্ধ রচনা ইত্যাদি প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
(১৩) মাদ্রাসার অধ্যক্ষের উদ্যোগে আরবি বিষয়ে শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
(১৪) উপরিউক্ত কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত ত্রৈমাসিক প্রতিবেদন পরবর্তী মাসের ১৫ (পনের) তারিখের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং অনুলিপি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণ করতে হবে।
মূল প্রজ্ঞাপনের লিংকঃ
http://www.dme.gov.bd/site/notices/b8b9a5e8-3d2c-4470-893a-a7e163836882/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%95%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%93-%E0%A6%86