28/05/2015
হাতে হাতে রাখ,আর ধর্ষণ কর।
মেয়েরা আমার বাপের সম্পত্তি, আর
আমার বাপের সম্পত্তি আমি যা ইচ্ছা
করব।আমার বাপের সম্পত্তি আমার পূরা
অধিকার আছে।আর আমার বাপের
সম্পত্তি আমি যেভাবে ইচ্ছা ব্যবহার করব
আপনি বলার কে??
কিছু বলতে আসবেন তো,আমার বাপের
টাকাকে কাজে লাগাবো।
আমার বাপের সম্পত্তি যদি কাজে না
লাগে তাহলে, মামা,খালু,চাচা এদের
সম্পত্তি কাজে লাগাব।
তবুও আমার বাপের সম্পত্তি সব মেয়ে আর
ধর্ষণ করব যখন যা ইচ্ছা হবে করবই।চিন্তা
কিসের ধর্ষণ করব আর পরে কিছু হলে তো
আমার বড় লোক বাপ আছেই।
এই গুলা হল একটা বড় লোক বাপের
লুচ্চামি তে নম্বর ১ ছেলেদের কথা।
যারা মেয়েদের বাপের সম্পত্তি মনে
করে।যে মেয়েকেই এরা দেখবে
বাপের সম্পত্তি মনে হয়।
কিছু দিন পরে ওই মেয়ের লাশ পরে
থাকে কোন অজানা লোক শূন্য জায়গায়।
মেয়েরা তো বাপের সম্পত্তি,তাদের
খুন ও করা যায়।চিন্তার কোন কারণ নেই।
এটা বাংলাদেশ যেখানে দিন দিন
ধর্ষণ নামক জঘন্যতম এই অপরাধ টা দিন দিন
বেড়েই চলেছে।
একদম হিংস্র পশুদের হিংস্র থাবা
থেকে রক্ষা পাচ্ছেনা ৪ বছরের বাচ্চা
থেকে শুরু করে ৫০ বছর এর মহিলা পর্যন্ত।
এখানে কিছু কিছু মানুষ মেয়েদের
পোশাক এর কথা বলে,ভাই আপনার কথা
ঠিক,এই মেয়ে গুলা অভার স্মার্ট,এদের
যদি এই রকম কোন পরিস্থিতি হয় বলার
কিছুই নেই।
কিন্তু আপনি দেখিয়েন এই অভার স্মার্ট
মেয়ে গুলো কমই এই ধর্ষণের শিকার
হচ্ছে,
হয় ওই সাধারণ মেয়ে গুলো।
এখানে আপনি কি বলবেন?
যেখানে বাড়িতে কাজ করার সময়
ধর্ষণের শিকার হতে হয়,এখানে আপনি
কি বলবেন? নাকি এখানেও এই বেপর্দা
দ্বায়ী??
যেখানে ৮ বছরের মেয়েকে চকলেট
দেওয়ার নাম করে নিয়ে গিয়ে এই মানুষ
মানের পশু গুলো নিজের চাহিদা
মিটাই সেখানে আপনি কি বলবেন??
যেখানে ক্লাস ফাইভ এর মেয়ে স্কুল এ
গিয়ে স্কুল এর পিয়নের দ্বারা ধর্ষতীত হয়
সেখানে ও কি আপনার পোশাক এরর
কথা বলবেন??
যেখানে শিক্ষক এর কাছে কোন
নিরাপত্তা নেই,৪৮ বছর বয়সের শিক্ষক ১৮
বছর বয়সের ছাত্রী কে ইভটেজিং করে
সেখানে আপনি পোশাক কে দ্বায়ী
করবেন??
যেখানে চাকুরি দেওয়ার নাম এ প্রতি
নিয়ত মেয়েদের সাথে প্রতারণা করে
ধর্ষণ করার চেষ্টা করা হয় সেখানেও কি
আপনি এইই ধর্মের দোহাই দিবেন????
ইসলাম শান্তির ধর্ম,দোয়া করে এটার
দোহাই দিয়ে অন্যায় করবেন না,আরর
অন্যায় কে সমর্থন ও করবেন না।
একবার ভেবে দেখুন এখানে কি শুধূ
নারীরাই দ্বায়ী দ্বায়ী নাকি নিচ
মানুষিকতা ও দ্বায়ী?
নাকি দৃষ্টিভঙ্গি ও দ্বায়ী?
আমাদের দেশের আইন ব্যবস্থা এতোই
ভাল যে সব কিছুই টাকার উপরে চলে।
যার টাকা আছে সে যতই অন্যায় করুক
যেটা অন্যায় না।
এটা নিয়ে কি আর বলার।
নারীদের সন্মান করতে শিখুন।
মনে রাখবেন এই নারীর পেট থেকেই
আপনার এই পৃথিবীতে আসা।
কিভাবে সেই নারীকেই এতোটা নিচ
চোঁখে দেখতে পারেন??
কিভাবে এতো নিচ কাজ করতে
পারেন।।
নারীদের বলব আপনারা ভাল ভাবে চলা
ফেরা করুন,সাবধাণে থাকুন কারণ এই
হিংস্র পশুদের থাবা সব খানে পড়তে
পারে।
আর ছেলেদের বলব আপনার চোঁখকে
হেফাজত করে রাখুন।
নারীদের সন্মান করতে শিখুন, ইসলামের
পথে চলুন।
আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন।
দেখবেন এই জঘন্যতম অপরাধ অনেক কমে
যাবে।।
____Written by__নিশ্চুপ মেয়ে (Îñç0nSøñâbLÊ