Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ

Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ

Share

It's an official page of Iqbal Siddiquee College managed by Iqbal Siddiquee Education Society.

22/04/2026
22/04/2026

‎আলহামদুলিল্লাহ!
‎ইকবাল সিদ্দিকী কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থী 8035 সোলাইমান সাজিদ ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়

‎🟢গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে (GST) A ইউনিটে ৫৬৪৮ তম মেধাক্রম অর্জন করায় ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!

Photos from Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ's post 18/04/2026

‎কচি-কাঁচা একাডেমির নার্সারি শ্রেণির শিক্ষার্থী 9882 জুবাইদা তাজ জাফরিন এবং ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী 6870 মেহেরিন জাহান মম এবং 10202 ইমরান হাসান এর সুস্থতা কামনা করে আজ ( শনিবার ) শিক্ষক সভায় দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ। শিক্ষক সভার সভাপতিত্ব করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রধান নির্বাহী ও সদস্য সচিব জনাব হায়দার সিদ্দিকী উদয়।

17/04/2026

‎আলহামদুলিল্লাহ!
‎ইকবাল সিদ্দিকী কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থী 8099 মো.ইমরান মাহমুদ ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়

‎🟢 গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে (GST) A ইউনিটে ১৪৫০৪ তম মেধাক্রম অর্জন করায় ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!

17/04/2026

‎আলহামদুলিল্লাহ!
‎ইকবাল সিদ্দিকী কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থী 8051 হিমেল আহমেদ শুভ ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়

‎🟢গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে (GST) A ইউনিটে ১২১৮ তম মেধাক্রম অর্জন করায় ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!

17/04/2026

‎আলহামদুলিল্লাহ!
‎ইকবাল সিদ্দিকী কলেজের এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থী 7626 মো.মাহমুদ হাসান সাইদ ২০২৬ সালের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়

‎🟢গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে (GST) A ইউনিটে ১৩১৯ তম মেধাক্রম অর্জন করায় ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন!

Photos from Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ's post 16/04/2026

‎ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

‎গাজীপুর: ১৬ই এপ্রিল ২০২৬: ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল আজ (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয়ের সাযযাদ কাদির মঞ্চে অনুষ্ঠিত হয়।
‎ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রধান নির্বাহী ও সদস্য সচিব জনাব হায়দার সিদ্দিকী উদয়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জনাব টিংকী কাঞ্জিলাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব.) জনাব মো.জালাল উদ্দিন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা করে বক্তব্য রাখেন অনুষ্ঠান সভাপতি সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয় ,ইকবাল সিদ্দিকী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জনাব মো. হাসমত উল্লাহ, সহকারী শিক্ষক ও দশম শ্রেণির কো-অর্ডিনেটর জনাব ইকবাল হোসেন রাকিব এবং পরীক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখে মোছা.ফাতেমা এবং শেখ তাওহিদ। আলোচনা শেষে প্রধান অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অনুষ্ঠান সভাপতি।

‎সবশেষে পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া করা হয়।মােনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।

‎উল্লেখ্য, এ বছর ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের ১৩৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

Photos from Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ's post 11/04/2026

‎বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
‎অনুষ্ঠান -২০২৬

‎গাজীপুর, ১১ই এপ্রিল ২০২৬: গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৬ এর আয়োজন করা হয়।
‎আজ (শনিবার) সকালে প্রতিষ্ঠানের সাযযাদ কাদির মঞ্চে এক বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের মোট ২১৫ জন শিক্ষার্থী ২টি গ্রুপে বিভক্ত হয়ে আবৃত্তি, সংগীত, সাধারণ নৃত্য, একক অভিনয়, গল্প বলা, উপস্থিত বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ এবং ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে বিভক্ত ছিল ।
‎সকালে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়।এরপর ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, শিশু সংগঠক,সাংবাদিক ও শিক্ষাবিদ প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্যারের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

‎চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে মোস্তারিন জান্নাত ইরা প্রথম, লনচেও গডলি দ্বিতীয় ও মো.আরিয়ান সাফিন তৃতীয় স্থান অর্জন করেছে। ‘খ’ বিভাগে নাঈমা আফরোজ প্রথম, রিদিয়া ইসলাম দ্বিতীয় ও আমিনা বুশরা ফাইজা তৃতীয় স্থান অর্জন করেছে।

‎আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে সাউদা হক রোজা প্রথম, আলিয়া আজিমুন দ্বিতীয় ও রাফিন বিন সোহেল তৃতীয় স্থান অর্জন করেছে। ‘খ’ বিভাগে আহনাফ হোসেন কাব্য প্রথম, আফরা ইবনাত খান দ্বিতীয় ও মেহজাবিন নূর নুহা তৃতীয় স্থান অর্জন করেছে।

‎একক অভিনয় প্রতিযোগিতায় মানজিলাতুল ইসলাম বারিয়া প্রথম, সাদিক আনোয়ার দ্বিতীয় স্থান এবং আব্দুলা আল ফারহান তৃতীয় স্থান অর্জন করেছে।

‎সংগীত প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে বর্ণীল সরকার শায়ান প্রথম, মাধবী রাণী ছোঁয়া দ্বিতীয় ও আদ্রিকা ঘরামি দিয়া তৃতীয় স্থান অর্জন করেছে। ‘খ’ বিভাগে জয়শ্রী পাল অন্তি প্রথম, সৃষ্টি সিদ্দিকী দ্বিতীয় ও জয় গোপাল কৌশিক তৃতীয় স্থান অর্জন করেছে।

‎গল্প বলা প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে তাসফিয়া তাবাসসুম নুসাইবা প্রথম, অদ্রিকা বড়ুয়া দ্বিতীয় ও রোহান আল আরাফ তৃতীয় স্থান অর্জন করেছে।‘খ’ বিভাগে সামিয়া সাবরিন স্নেহা প্রথম, আফরা ইবনাত খান দ্বিতীয়, জান্নাতুল ফেরদৌস তৃতীয় স্থান অর্জন করেছে।

‎সাধারণ নৃত্য প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে সাউদা হক রোজা প্রথম, শ্রেয়া বিশ্বাস দ্বিতীয় ও রিধৃকা কর তৃতীয় স্থান অর্জন করেছে। ‘খ’ বিভাগে মৃন্ময়ী আক্তার মম প্রথম, নুসরাত জাহান প্রান্তি দ্বিতীয় ও সামিহা সাবরিন স্নেহা তৃতীয় স্থান অর্জন করেছে।
‎উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় মেহজাবিন নূর নূহা প্রথম, আদিনা সোমনা তাসফিয়া দ্বিতীয় ও নুসরাত জাহান ইফতি তৃতীয় স্থান অর্জন করেছ।

‎প্রভাষক জনাব শাহানা আক্তার শিলা ও সহকারী শিক্ষক জনাব শরিফুল ইসলাম অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব হায়দার সিদ্দিকী উদয়।

‎আলোচনাসভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠান সভাপতি ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব ও প্রধান নির্বাহী জনাব জনাব হায়দার সিদ্দিকী উদয়।

Photos from Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ's post 09/04/2026

‎৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৬ এ গাজীপুর উপজেলা পর্যায়ে প্রজেক্ট উপস্থাপনে জুনিয়র গ্রুপে ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ ৩য় স্থান অর্জন করেছে।
‎এই সাফল্য অর্জনে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!

Photos from Iqbal Siddiquee College ইকবাল সিদ্দিকী কলেজ's post 09/04/2026

‎ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটিতে রোকনুজ্জামান খান দাদাভাইয়ের জন্মদিন পালিত

‎গাজীপুর, ৯ই এপ্রিল ২০২৬: কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক, বিশিষ্ট শিশুসাহিত্যিক ও সংগঠক রোকনুজ্জামান খান দাদাভাই এর ১০১তম জন্মদিন উপলক্ষ্যে আজ(বৃহস্পতিবার) গাজীপুর সদর উপজেলাধীন নয়নপুরে অবস্থিত ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি এবং নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণিতে রোকনুজ্জামান খান দাদাভাইয়ের কর্ম ও জীবনের উপর আলোচনা এবং তাঁর লেখা ছড়া ও কবিতা আবৃত্তি করা হয়।

‎"হাট্টি মাটিম টিম, বাক বাকুম পায়রা, খোকন খোকন ডাক পাড়ি" শিশুদের এমন অত্যন্ত প্রিয় ছড়া পাঠের মাধ্যমে আজকের আয়োজনের সমাপ্তি ঘটে।

Want your school to be the top-listed School/college in Gazipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Rajendrapur Cantonment Gazipur
Gazipur
1742

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00