05/08/2026
অভিনন্দন, নব্য ডুয়েটিয়ান! 🥰❤️
Md Sakib Khan
EEE, DUET
তোমার এই অসাধারণ সফলতায় R&A EEE Care সত্যিই গর্বিত ও আনন্দিত।
আমাদের পথচলা শুরু হয়েছিল অল্প কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে। প্রথম ব্যাচেই তোমার এই সাফল্য আমাদের জন্য এক অনন্য অর্জন। তোমার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আমাদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়েই আজকের এই সুন্দর ফলাফল সম্ভব হয়েছে।
শিক্ষক হিসেবে আমরা কতটুকু দিতে পেরেছি, তা জানি না; তবে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে তোমার স্বপ্নপূরণের পথে পাশে থাকার চেষ্টা করেছি। একজন শিক্ষার্থীর সাফল্য যেমন তার পরিবারকে গর্বিত করে, তেমনি তোমার এই অর্জন আমাদেরও গভীরভাবে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে।
R&A EEE Care পরিবারের পক্ষ থেকে তোমাকে আবার ও জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
আল্লাহ তোমার আগামী পথচলা আরও সুন্দর, সফল ও কল্যাণময় করুন। আমীন। 🤲❤️